Author: Mutasim Billah Riyad

ইবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও হল শাখা ছাত্রদলের নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্রদল। বুধবার (১৪ মে) বেলা ১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবন থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ও একাডেমিক ভবন প্রদক্ষিণ করে প্রশাসন ভবন চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ করে সংগঠনটি। মিছিলে ‘আমার ভাই কবরে, খুনী কেন বাহিরে’, ‘আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব চাই’, ‘খুন হয়েছে আমার ভাই, ঘরে থাকার সময় নাই’, ‘আমাদের সংগ্রাম, চলছেই চলবে’, ‘ছাত্রদলের সংগ্রাম, চলছেই চলবে’সহ বিভিন্ন শ্লোগান দেয় নেতাকর্মীরা।…

Read More

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যয়নরত সিরাজগঞ্জ জেলার শিক্ষার্থীদের সংগঠন সিরাজগঞ্জ জেলা ছাত্র কল্যাণ সমিতির নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এতে নবীনদের ফুল, কলম চাবির রিং, প্যাড দিয়ে বরণ ও প্রবীণদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। বুধবার (১৪ মে) বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের ১১৬ নং কক্ষে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। সংগঠনটির সভাপতি কাওসার আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন সংগঠনটির উপদেষ্টা ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শাহজাহান আলী। এসময় সংগঠনটির সাধারণ সম্পাদক অর্নব হাসান, সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, অর্থ সম্পাদক মিজানুর রহমান, ছাত্রী বিষয়ক সম্পাদক ইসরাত জাহানসহ…

Read More

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) খালেদা জিয়া হল ডিবেটিং সোসাইটির নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে ফোকলোর স্টাডিজ বিভাগের ২০১৯-২০ বর্ষের শিক্ষার্থী তাজমিন রহমান ও সাধারণ সম্পাদক হিসেবে ইংরেজি বিভাগের ২০২০-২১ বর্ষের শিক্ষার্থী মুমতাহিনা রিনি মনোনীত হয়েছেন। বুধবার (১৪ মে) সকাল ১০ টায় খালেদা জিয়া হল প্রভোস্ট অধ্যাপক ড. জালাল উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেন। এ সময় হলের আবাসিক শিক্ষক ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের অধ্যাপক মো.আশেক রায়হান মাহমুদ ও ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগ অধ্যাপক ড. মোছাঃ খোদেজা খাতুন, সংগঠনের সাবেক সভাপতি ফাতেমাতুজ- জোহরা ইরানী, সাবেক সাধারণ সম্পাদক জান্নাতুল ইসবা বিথীসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।…

Read More

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে(ইবি) সনদ পত্র তুলতে এসে শিক্ষার্থীদের হাতে আটক হয়েছেন শাখা ছাত্রলীগের কৃষিশিক্ষা বিষয়ক সম্পাদক। পরে তাকে বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটি অফিসারদের সহায়তায় থানায় সোপর্দ করা হয়েছে। সোমবার(১২ মে) রাত ৮ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পাশে ছাত্রলীগের কৃষিশিক্ষা বিষয়ক সম্পাদক সাইমুম খান বান্ধবীসহ আড্ডারত অবস্থায় আটক হন। সে বিশ্ববিদ্যালয়ের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন। জানা যায়, গত ২০২৪ সালে ৫ই জুন ওই ছাত্রলীগ নেতা  ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের খাইরুল ইসলাম সৌরভকে বেয়াদবি করার অভিযোগে ছাদে নিয়ে নিচে ফেলে দেয়ার হুমকি দেয়। পরে ভুক্তভোগী তৎকালীন প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদ বরাবর অভিযোগ দায়ের করেন।…

Read More

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই আবাসিক হলে নতুন প্রভোস্ট নিয়োগ দিয়েছে প্রশাসন। এতে শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্ট হিসেবে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী ও লালন শাহ হলের প্রভোস্ট হিসেবে ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. গাজী মো. আরিফুজ্জামান খান নিয়োগ পেয়েছেন। সোমবার (১২ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত পৃথক দুই অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আগামী ১৫ মে থেকে তারা দায়িত্ব গ্রহণ করবেন। অফিস আদেশে বলা হয়, আগামী ১৪ মে শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. শেখ এ. বি. এম জাকির হোসেন এবং লালন শাহ…

Read More

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেছেন, দেশ চতুর্থ শিল্প বিপ্লবে প্রবেশ করেছে। ইতোমধ্যে পদধ্বনি তুলছে পঞ্চম শিল্প বিপ্লব। এগুলোর জন্য আমাদের শিক্ষার্থীদের গড়ে তুলতে হলে, এখনই শিক্ষার কারিকুলাম পরিবর্তন করা দরকার। সোমবার (১২ মে) আইকিউএসি আয়োজিত আউটকাম বেসড এডুকেশন কারিকলাম স্ট্রাটেজিক ফ্রেমওর্য়্যাক ফর কোয়ালিটি লার্নিং বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপাচার্য বলেন, ‘উন্নয়নের চাহিদার সঙ্গে আমাদের শিক্ষার্থীদের স্কিল ডেভেলপমেন্ট করার জন্য যে উপকরণগুলো দরকার, আমরা যেন তাদের সেটি দিতে পারি, সেই বিষয়গুলোর দিকে গুরুত্ব দিতে হবে। আমাদের শিক্ষার্থীদের মনোযোগ সঠিক ধারায় ধরে রাখতে তাদের চাওয়া ও তাদের মতামতের বিষয়ে গুরুত্ব দিতে…

Read More

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ধর্মতত্ত্ব অনুষদভুক্ত স্বতন্ত্র ‘ডি’ ইউনিটে ২০২৪-২৫ বর্ষের স্নাতক (সম্মান)প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলাফলে পরীক্ষায় জিপিএসহ ১২০ নম্বরের মধ্যে ১০৪ দশমিক ২৫ নম্বর পেয়ে মেধা তালিকায় প্রথম হয়েছেন রাকিবুল হাসান। রবিবার (১১ মে) রাত পৌনে নয়টায় এ ফলাফল প্রকাশ করা হয়। ডি ইউনিট সমন্বয়কারী অধ্যাপক ড. আ ব ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী জানান, এবারের ডি ইউনিটে ২ হাজার ২৪ জন অংশগ্রহণকারী ভর্তিচ্ছুর মধ্যে কৃতকার্য হয়েছেন ১ হাজার ২৮৭ জন। মোট পরীক্ষার্থীর ৭০ দশমিক ৪০ শতাংশ। এতে ৩২০টি আসনের বিপরীতে ৯৬০ জনের তালিকা প্রকাশ করা হয়েছে। এতে প্রথম প্রকাশিত ফলাফলে পরীক্ষায় জিপিএসহ…

Read More

ইবি প্রতিনিধি: আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মিষ্টি বিতরণ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ইবি শাখা। রবিবার(১১মে) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের ধর্মত্বত্ত অনুষদের ভর্তি পরীক্ষা শেষে মিষ্টি বিতরণ করেন তারা। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহকে মিষ্টিমুখ করিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার সমন্বয়ক এসএম সুইট। মিষ্টিমুখ করানোর সময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাংগীর আলম, ধর্মত্বত্ত অনুষদের ডিন অধ্যাপক ড. আ ব ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী, বিএনপিপন্থী শিক্ষক সংগঠন সাদা দলের আহ্বায়ক ও লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক…

Read More

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে(ইবি)বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আইন অনুষদ শাখার আয়োজনে ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ১০মে ) বিকাল সাড়ে ৫ টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের করিডোরে এটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি জেনারেল ও ইবি শাখার সাবেক সভাপতি ব্যারিষ্টার নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সাইমুমের সাবেক সহকারী পরিচালক অধ্যক্ষ সালাউদ্দিন ভূঁইয়া ৷ এছাড়া ইবি গ্রীন ফোরামের সেক্রেটারি অধ্যাপক ড. মোস্তফাফিজুর রহমান, আল ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড.নাজিমুদ্দিন, ইবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান ও সেক্রেটারি ইউসুব আলীসহ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এ সময় প্রধান অতিথির বক্তব্যে ব্যারিষ্টার…

Read More

ইবি প্রতিনিধি ইসলামী বিশ্ববিদ্যালয়ের(ইবি)স্বতন্ত্র ডি ইউনিটের (ধর্মত্বত্ত অনুষদ)২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সুষ্ঠভাবে অনুষ্ঠিত হয়েছে। ২০২৪ জন আবেদনকারী শিক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ১৮২৮ শিক্ষার্থী; উপস্থিতির হার ৯০.৩২%। রবিবার (১১মে)বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবন ও রবীন্দ্র- নজরুল একাডেমিক ভবনে পরীক্ষা শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তিচ্ছুদের তল্লাশি করে মেইনগেট দিয়ে প্রায় দেড় ঘণ্টা আগেই প্রবেশ করানো হয়েছে। জানা যায়,পরীক্ষার্থীদের নিরাপত্তা ও পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে প্রশাসনের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা ও সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ক্যাম্পাসে পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হয়। ক্যাম্পাসে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে…

Read More

ইবি প্রতিনিধি: আওয়ামীলীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধসহ তিন দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা। শনিবার (১০ মে) বিকাল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে, প্রধান ফটক দিয়ে বের হয়ে ক্যাম্পাস সংলগ্ন শেখপাড়া বাজার ঘুরে প্রশাসন ভবন চত্বরে সমাবেশে সমবেত হয়। বিক্ষোভ মিছিলে ‘আওয়ামী লীগ মিছিল করে, ইন্টেরিম কি করে’, ‘আওয়ামী লীগ নিষিদ্ধ করো, করতে হবে করতে হবে’, ‘কন্ঠে আবার লাগা জোর, আওয়ামী লীগের কবর খোঁড়’, ‘আমার সোনার বাংলায়, আওয়ামী লীগের ঠাঁই নাই’, ‘২৪ এর বাংলায়, আওয়ামী লীগের ঠাঁই নাই’ ‘খুনির লীগের কালো হাত, ভেঙ্গে…

Read More

ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যারিয়ার ক্লাবের ২০২৫-২৬ কার্যবর্ষের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে অর্থনীতি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী খন্দকার আবু সাঈমকে সভাপতি ও ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অনিক কুমারকে সাধারণ সম্পাদক করা হয়েছে। বৃহস্পতিবার (৮ মে )  সংগঠনটির সদ্য সাবেক সভাপতি রনি সাহা ও সাধারণ সম্পাদক রিয়াজ হাসান রবিন আগামী এক বছরের জন্য এ কমিটির অনুমোদন দেন। ৩৫ সদস্য বিশিষ্ট কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি রিয়াজুল হাসান রবিন,ত্বকি ওয়াসিফ ,ইমরান হাসিব,রাজিয়া সুলতানা হৃদি ও জুয়েল রানা। যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, এস এম সাজ্জাদ হোসাইন সৈকত ও আহমেদ মাসুম রেজা। সাংগঠনিক সম্পাদক তুষার মালাকার…

Read More

ইবি প্রতিনিধি: আওয়ামীলীগ নিষিদ্ধ ও বিচারের দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে(ইবি) বিক্ষোভ মিছিল ও ব্লকেড কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখা। শুক্রবার(৯ মে) বিকাল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে মিছিলটি শুরু করেন শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে এসে কুষ্টিয়া- খুলনা মহাসড়ক ব্লকেড করেন তারা। বিক্ষোভ মিছিলে ‘আওয়ামী লীগ মিছিল করে, ইন্টেরিম কি করে’ ‘আওয়ামী লীগ নিষিদ্ধ করো, করতে হবে করতে হবে’ ‘কন্ঠে আবার লাগা জোর,আওয়ামী লীগের কবর খোড়’ ‘আমার সোনার বাংলায়, আমি লীগের ঠাঁই নাই’ ‘২৪ এর বাংলায়, আওয়ামী লীগের ঠাঁই নাই’ ‘খুনির লীগের কালো হাত, ভেঙ্গে দাও গুড়িয়ে দাও,’‘মুজিববাদের বিরুদ্ধে,ডাইরেক্ট অ্যাকশন,’ ‘ওয়ান টু থ্রি…

Read More

ইবি প্রতিনিধি: ‘জাতীয় ইয়ুথ ফোরাম-২০২৫’সম্মেলনে অংশগ্রহণ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের(ইবি) কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের শিক্ষার্থী ও রোভার শান্ত শিশির। সোমবার(৫ মে)গাজীপুরের মৌচাকে স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে এটি অনুষ্ঠিত হয়। চারদিন ব্যাপী আয়োজিত এ সম্মেলনে সারাদেশ থেকে প্রায় ৭০ জন ইয়ুথ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটসের সদস্য সম্পাদক মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনা কমান্ডার- আব্দুল্লাহ আল তাহমিদ, বাংলাদেশ স্কাউটস এডহক কমিটির সদস্য মোহনাজ মুন্নি, বাংলাদেশ স্কাউটস প্রোগ্রাম বিভাগের পরিচালক মাহফুজা পারভীন ও জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক জনাব উনু চিং মারমা। ইবি শিক্ষার্থী ও রোভার শান্ত শিশির বলেন, ‘আমাদের…

Read More

বিপ্লব হোসেন, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) লালন শাহ হলের ৩৩০ নং কক্ষ গণরুম এখন সুসজ্জিত রিডিং রুমে রুপান্তর করা হয়েছে। বুধবার (৭মে) সন্ধ্যা সাড়ে সাতটায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এটি উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন লালন শাহ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড.আখতার হোসেন, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম। এছাড়া শাখা ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহম্মেদ, ইবি শাখার সমন্বয়ক এসএম সুইট, ছাত্র শিবিরের সেক্রেটারী ইউসুব আলীসহ সহস্রাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। রিডিং রুম উদ্বোধন শেষে উপাচার্য হল ডাইনিং ও টিভি রুম পরিদর্শন করেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘এটা খুব সুন্দর উদ্যোগ।তোমরা গণরুমকে…

Read More

বিপ্লব হোসেন, ইবি প্রতিনিধি: ‘বৈজ্ঞানিক অগ্রগতি উদযাপন’ এই প্রতিপাদ্যে নানা আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে( ইবি) আন্তর্জাতিক ডিএনএ দিবস উদযাপন করা হয়েছে। রবিবার (৪ মে) বিশ্ববিদ্যালয়ে নানা কর্মসূচিতে আমেরিকান স্যোসাইটি অব মাইক্রোবায়োলজি স্টুডেন্টস চ্যাপ্টার ইবি শাখার আয়োজনে দিনব্যাপী দিবসটি উদযাপন করা হয়। এছাড়া DNA PUZZLE SOLVING COMBAT অনুষ্ঠিত হয়। আজ দিনব্যাপী কর্মসূচি শুরুতে বিশ্ববিদ্যালয়ের ইবনে সিনা বিজ্ঞান ভবনে সকাল ১০টায় কুইজ প্রতিযোগিতা এবং ১১টায় র‍্যালি অনুষ্ঠিত হয়। এ সময় র‍্যালিতে উপস্থিত ছিলেন- উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম  এয়াকুব আলী, ছাত্র উপদেষ্টা ও  বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষকমন্ডলী। দুপুর ১২টায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করে। এতে সকল…

Read More

বিপ্লব হোসেন, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের( ইবি) বায়োমেডিকেল ইনঞ্জিনিয়ারিং বিভাগে ল্যাব বরাদ্দের দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নিকট স্মারক লিপি জমা দেয় বিভাগটির শিক্ষার্থীরা। শনিবার(৩ মে) বিকাল তিনটায় উপাচার্যের অনুপস্থিতিতে উপাচার্যের দায়িত্বে থাকা উপ-উপাচার্য ড.এম এয়াকুব আলীর কাছে স্মারক লিপি জমা দেয় তারা। স্মারক লিপিতে বলা হয়, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের সকল শিক্ষার্থীরা বর্তমানে ব্যবহারিক ক্লাস-পরীক্ষার ল্যাব রুমের জন্য সমস্যার সম্মুখীন হয়েছে। বিভাগটি খোলার পর থেকে প্রথম দিকে অন্য বিভাগের ল্যাব ব্যবহার করে বিভাগ তাদের ল্যাবের কার্যক্রম চালিয়েছে। নতুন বিভাগগুলোর প্রয়োজনে তৎকালীন প্রশাসন আলাদা আলাদা ল্যাব স্থাপন না করে নতুন বিভাগগুলোর জন্য সম্মিলিতভাবে “কেন্দ্রীয় ল্যাব” স্থাপন করেন এবং কেন্দ্রীয় ল্যাবটি অন্যান্য বিভাগগুলো প্রয়োজন…

Read More

বিপ্লব হোসেন, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের( ইবি) বায়োমেডিকেল ইনঞ্জিনিয়ারিং বিভাগে ল্যাব বরাদ্দের দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নিকট স্মারক লিপি জমা দেয় বিভাগটির শিক্ষার্থীরা। শনিবার(৩ মে) বিকাল তিনটায় উপাচার্যের অনুপস্থিতিতে উপাচার্যের দায়িত্বে থাকা উপ-উপাচার্য ড.এম এয়াকুব আলীর কাছে স্মারক লিপি জমা দেয় তারা। স্মারক লিপিতে বলা হয়, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের সকল শিক্ষার্থীরা বর্তমানে ব্যবহারিক ক্লাস-পরীক্ষার ল্যাব রুমের জন্য সমস্যার সম্মুখীন হয়েছে। বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগ খোলার পর থেকে প্রথম দিকে অন্য বিভাগের ল্যাব ব্যবহার করে বিভাগ তাদের ল্যাবের কার্যক্রম চালিয়েছে। নতুন বিভাগগুলোর প্রয়োজনে তৎকালীন প্রশাসন আলাদা আলাদা ল্যাব স্থাপন না করে নতুন বিভাগগুলোর জন্য সম্মিলিতভাবে “কেন্দ্রীয় ল্যাব” স্থাপন করেন এবং কেন্দ্রীয় ল্যাবটি অন্যান্য…

Read More

বিপ্লব হোসেন, ইবি প্রতিনিধি: মহানবী হযরত মুহাম্মদকে (সা:) নিয়ে কটূক্তি করায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের(ইবি) আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী রেজিস্ট্রার মোজাম্মেল হককে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (৩০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক এক অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করেন। অফিস আদেশে বলা হয়, আল-হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী রেজিস্ট্রার মোজাম্মেল হক মহানবী হযরত মুহাম্মদ স. কে নিয়ে কটূক্তি করায় ও বিভিন্ন জাতীয় পত্র-পত্রিকায় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সারাদেশে বিষয়টি ছড়িয়ে পড়ায় তাঁর বিরুদ্ধে জনক্ষোভ সৃষ্টি হওয়ায় বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুন্ন হয়। এছাড়া গত ২২ এপ্রিল থেকে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকায় ও ২৮ এপ্রিল বিজ্ঞ…

Read More

বিপ্লব হোসেন, ইবি প্রতিনিধি: আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর উদ্যোগে স্বাস্থ্য ক্যাম্পেইন ও বিপ্লবের প্রতীক তরমুজ উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ মে) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের নির্মাণ শ্রমিকদের নিয়ে কাম্পাসের ডায়না চত্বরে এ আয়োজন করে তারা। এসময় শ্রমিকদের নিয়ে হাড়ি ভাঙা খেলার আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে বিজয়ীকে পুরষ্কৃত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান ও গ্রীন ফোরামের সেক্রেটারি অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার সমন্বয়ক এস এম সুইট, সহ- সমন্বয়ক গোলাম রব্বানী,…

Read More