- ট্রাম্পের নোবেল শান্তি পুরস্কার না পাওয়াকে ‘লজ্জাজনক’ আখ্যা
- আমন চাষে খরচের চাপে ডিমলার কৃষক
- ধর্মীয় সম্প্রীতির মধ্য দিয়ে দুর্গাপূজা উদযাপনের আহ্বান খাদ্যমন্ত্রীর
- বাংলাদেশে আবার ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকে নিতে হবে: শামা ওবায়েদ
- সারাদেশে ২০ হাজার কৃষি উদ্যোক্তা তৈরীর উদ্যোগ সরকারের
- ডিমলায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
- চাঁদপুরের মেঘনায় মা ইলিশ রক্ষার অভিযানে ৩ জেলে আটক
- সামাজিক সুরক্ষা ও কর্মসংস্থানের সমন্বয়ে দারিদ্র্য বিমোচনে বিশ্বে মডেল বাংলাদেশ : ড. তিতুমীর
Author: Mutasim Billah Riyad
ইবি প্রতিনিধি: পবিত্র ঈদুল আযহা ও গ্রীষ্মের দীর্ঘ ছুটি শেষে আবারও মুখর হতে শুরু করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাস। শনিবার (২১ জুন) আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনকি কার্যক্রম শুরু হয়েছে। এর আগে থেকে ক্যাম্পাসে আসতে শুরু করেছে শিক্ষার্থীরা। প্রথম কার্যদিবসে শিক্ষক -শিক্ষার্থী ও কর্মকর্তাদের গল্প আড্ডায় মুখরিত হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি প্রাঙ্গণ। এতে যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে ১৭৫ একরের এই ক্যাম্পাস। জানা যায়, গত ৩১ মে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা ও অফিস কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। দীর্ঘ ২১ দিন বন্ধ শেষে আজ শনিবার শুরু হয়েছে বিশ্ববিদ্যালয়ের ক্লাস- পরীক্ষা ও অফিস কার্যক্রম। এছাড়া গত ৩ জুন বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল বন্ধ…
ইবি প্রতিনিধি: লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে মারা গেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২১-২২ বর্ষের ছাত্রী সুমাইয়া শারমিন শান্তা। তাঁর বাড়ি ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলায়। শনিবার (২১ জুন) রাত ১টার দিকে ভারতের রেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আতিকা কাফি। এর আগে গত সোমবার (১৬ জুন) ঈদের ছুটি কাটিয়ে ক্যাম্পাসে ফেরার পথে কুষ্টিয়ার বিত্তিপাড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের স্নাতক ২০১৮-১৯ বর্ষের শিক্ষার্থী রাশেদুল ইসলাম। জানা যায়, দীর্ঘদিন যাবৎ লিভার সিরোসিস রোগে আক্রান্ত ছিলেন শারমিন শান্তা। গত ৬ মে লিভার ট্রান্সপ্লান্ট অপারেশন সম্পন্ন…
ইবি প্রতিনিধি: গত মাসের ১১ মে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ধর্মতত্ত্ব অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ২০২৪-২৫ বর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। উক্ত ফলাফলের ভিত্তিতে আগামী ২৯ জুন থেকে ১ জুলাই শুরু হবে ডি ইউনিটের ভর্তি কার্যক্রম। এতে ৩২০ আসনের জন্য মেধাক্রমানুসারে সাক্ষাৎকার সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত অনুষদ ভবনের ৪র্থ তলায় ইউনিটের সমন্বয়কারীর কার্যালয়ে অনুষ্ঠিত হবে। শনিবার (২১ জুন) ধর্মতত্ত্ব অনুষদের ডিন ও ডি ইউনিটের সমন্বয়কারী অধ্যাপক ড. আ ব ম ছিদ্দিকুর রহমান আশ্রাফীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। বিজ্ঞপ্তি সূত্রে, সাক্ষাৎকার সভায় উপস্থিতির ভিত্তিতে চূড়ান্ত ভর্তির অনুমতিপত্র প্রদান করা হবে। আগামী ৬…
ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সার্বিক নিরাপত্তা জোরদারে নিরাপত্তাকর্মীদের মাঝে ছাতা ও টর্চ লাইট বিতরণ করেছে প্রক্টরিয়াল বডি। এতে প্রায় ৩৫ টি ছাতা ও ২৫ টি টর্চ লাইট বিতরণ করা হয়। শনিবার (২১ জুন) বিকাল ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামানের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, প্রক্টরিয়াল বডির সদস্যসহ বিভিন্ন স্তরের নিরাপত্তাকর্মী। এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, ‘ইসলামী বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তায় আনসার…
ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের(ইবি) আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাশেদুল ইসলাম সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো দুই শিক্ষার্থী। আহতরা হলেন আল ফিকহ এন্ড ল বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুর রাজ্জাক ও ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের আবু নাইম। সোমবার (১৬ জুন) ভোর পাঁচটার দিকে ক্যাস্পাস পার্শ্ববর্তী বৃত্তিপাড়ায় এই দুর্ঘটনা ঘটে। পরে আহতদের কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাশেদুলকে মৃত ঘোষণা করেন। জানা যায়, রাশেদুল ইসলামের বাড়ি জয়পুর হাট জেলার পাঁচবিবিতে। সে গতকাল ক্যাম্পাসের উদ্দেশ্যে খুলনা গামী সীমান্ত ট্রেনে পোড়াদহে স্টেশনে আসেন। পরে সেখান থেকে অটো নিয়ে কুষ্টিয়ার বটতৈলে আসেন। বটতৈল থেকে ক্যাম্পাসে যাওয়ার জন্য …
নিজস্ব প্রতিবেদক: দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত ব্রাহ্মণপাড়া উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব ব্রাহ্মণপাড়া (USAB)-এর উদ্যোগে ‘Eid Reunion & Felicitation Program – 2025’ শীর্ষক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৯ জুন) ব্রাহ্মণপাড়া উপজেলা অডিটোরিয়ামে এটি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে দেশের বিভিন্ন পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ব্রাহ্মণপাড়া উপজেলার শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. এম জি আজম (কার্ডিওলজিস্ট, মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতাল), মো. আরিফুল হক ভূঁইয়া (সিনিয়র সহকারী মহাব্যবস্থাপক, চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কর্পোরেশন), সাবিদিন ইব্রাহিম (প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় সমন্বয়ক, বাংলাদেশ স্টাডি ফোরাম), এস এম জাকির হোসেন (অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট), মো. মুজিবুর রহমান (ম্যানেজিং ডিরেক্টর,…
ইবি প্রতিনিধি : বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ইসলামী ছাত্র আন্দোলন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার উদ্যোগে একশত বৃক্ষরোপণের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (৫ জুন) দিবসটি উপলক্ষে সারাদেশে সংগঠনটির কেন্দ্র ঘোষিত পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে তারা এ বৃক্ষরোপণের উদ্যোগ নেন। সংগঠনটির ইবি শাখার সভাপতি ইসমাইল হোসেন রাহাত বলেন, ’সমকালীন বাস্তবতায় আমরা জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা প্রত্যক্ষ করছি। গ্লোবাল ওয়ার্মিং, বন উজাড়, প্লাস্টিক দূষণ, এবং প্রাকৃতিক দুর্যোগের সংখ্যা বাড়ছে প্রতিনিয়ত। এই সংকট থেকে উত্তরণের জন্য প্রয়োজন আমাদের সম্মিলিত সচেতনতা ও কার্যকর পদক্ষেপ। পরিবেশ সুরক্ষায় ইসলাম বৃক্ষরোপণ-এ গুরুত্বারোপ করেছেন।’ তিনি আরও বলেন, ’এই দিবসটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে পরিবেশ রক্ষা শুধু একটি…
ইবি প্রতিনিধি: উত্তরবঙ্গের কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিতের দাবিতে টানা সাতদিনের মত অবস্থান কর্মসূচি পালন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ল’ অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের ২০২৩-২৪ বর্ষের শিক্ষার্থী খোকন চন্দ্র বর্মন। জানা যায়, খোকন বর্মন গত রবিবার (২৫ মে) থেকে শনিবার (৩১ মে) পর্যন্ত প্রথমে বিশ্ববদ্যালয়ের স্মৃতিসৌধ প্রাঙ্গণে এ কর্মসূচি শুরু করে পরে তা প্রধান ফটকে এক ঘন্টা করে এ অবস্থান কর্মসূচি পালন করেন। দাবি আদায় না হলে বিশ্ববিদ্যালয় খোলার পর পুনরায় অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি। এ সময় খোকন বর্মনের এ দাবির সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট, সহ-সমন্বয়ক গোলাম রব্বানীসহ বিভাগের সহপাঠী এবং সিনিয়ররা…
ইবি প্রতিনিধি: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে শোকর্যালি ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়(ইবি) শাখা ছাত্রদল। শুক্রবার(৩০ মে) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বর থেকে শোক র্যালি শুরু করে। র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ জিয়াউর রহমান কর্তৃক স্থাপিত ভিত্তিপ্রস্তর চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে সংগঠনটি। এসময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমী মিথুন, সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার পারভেজ, যুগ্ম আহবায়ক আবু দাউদ, আনারুল ইসলাম, আহসান হাবিব, সদস্য সাব্বির হোসাইন, রাফিজ আহমেদ, নুর উদ্দিন, উল্লাস মাহমুদ, রাকিব হোসেন সাক্ষর, রনি, তৌহিদুল ইসলাম, ইব্রাহিম, আলামিন, রিয়াজ,…
ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী-২০২৫ পালন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। দিনটি উপলক্ষে শুক্রবার (৩০ মে) বেলা ১১টার দিকে প্রশাসন ভবনের সামনে থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি ক্যাম্পাসের প্রধান ফটক হয়ে বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে শহীদ জিয়াউর রহমান কর্তৃক স্থাপিত ভিত্তিপ্রস্তরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি নিবেদনে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হকসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ। পরে একে একে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বিএনপিপন্থী শিক্ষকদের…
ইবি প্রতিনিধি: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট)শিক্ষার্থী ইফাজের উপর হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল। শুক্রবার (৩০ মে) বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের থানা গেইট থেকে এ মিছিল শুরু হয়। গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ক্যাম্পাসের অনুষদের ভবনের সামনে এসে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন ইবি শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমী মিথুন, সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার পারভেজ, যুগ্ম আহবায়ক আবু দাউদ, আনারুল ইসলাম, আহসান হাবিব, সদস্য সাব্বির হোসাইন, রাফিজ আহমেদ, নুর উদ্দিন, উল্লাস মাহমুদ, রাকিব হোসেন সাক্ষর, রনি, তৌহিদুল ইসলাম, ইব্রাহিম, আলামিন, রিয়াজ, রায়হান, মেহেদী, সাবিক, ওয়াশিকুর,…
ইবি প্রতিনিধি: পবিত্র ঈদুল আযহা ও গ্রীষ্মকালীন ছুটিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবাসিক হলগুলো ৩ জুন থেকে ১৫ জুন পর্যন্ত হল বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। তবে প্রশাসনের এ সিদ্ধান্তকে অযৌক্তিক দাবি করে যৌক্তিক ছুটির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর একাংশ। বৃহস্পতিবার (২৯ মে) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে এ কর্মসূচি পালন করেন তারা। এসময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার সহ-সমন্বয়ক গোলাম রব্বানীসহ, সাধারণ শিক্ষার্থী রউফ উল্লাহ, অর্নব হাসান, বাঁধন স্পর্শসহ অন্যরা। অবস্থানকারী শিক্ষার্থীরা বলেন, ‘অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে ছুটি ঘোষণা হলেও আবাসিক হলগুলো খোলা থাকে অথবা ২/৩ দিনের বেশি বন্ধ দেয়না। কিন্তু আমরা দেখতে পাই ইবিতে ক্যাম্পাস বন্ধ…
ইবি প্রতিনিধি: মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে বেকসুর খালাস দেওয়া এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক ছাত্র জোটের উপর হামলার প্রতিবাদে মশাল মিছিল করেছে ছাত্র ইউনিয়ন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সংসদ। বুধবার (২৮ মে) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে মিছিলটি বের হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবন চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। মিছিলে ‘রাজাকারের আস্তানা, ভেঙে দাও গুড়িয়ে দাও’; ‘আল বদরের আস্তানা, ভেঙে দাও গুড়িয়ে দাও’; ‘রাবিতে হামলা কেন, ইন্টেরিম জবাব দে’; ‘আমার সোনার বাংলায়, রাজাকারের ঠাঁই নাই’; ‘চব্বিশের বাংলায়, রাজাকারের ঠাঁই নাই’; ‘একাত্তরের বাংলায়, রাজাকারের ঠাঁই নাই’; ‘একাত্তরের…
ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ইনস্টিটিউট অব কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) অধীনে আউটকাম বেসড এডুকেশন কারিকুলাম স্ট্রাটেজিক ফ্রেমওয়ার্ক অব কোয়ালিটি লার্নিং বিষয়ক কর্মশালা সম্পন্ন হয়েছে। সোমবার (১২ মে) শুরু হওয়া কর্মশালা বুধবার (২৮ মে) সম্পন্ন হয়েছে। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম। এছাড়া কর্মশালায় আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. আসাদ-উদ-দৌলা ও অধ্যাপক ড. শেখ মো: আবদুর রউফের সভাপতিত্বে রিসোর্স পারসন আইকিউএসির পরিচালক প্রফসর ড. মুহাম্মাদ নাজিমুদ্দিনসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। উপাচার্য ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘প্রশিক্ষণের মূল…
ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে(ইবি) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার(২৮ মে)বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের করিডোরে এই আয়োজন করে ইবির জিয়া পরিষদ কর্মকর্তা ইউনিট। জিয়া পরিষদ কর্মকর্তা ইউনিটের সভাপতি আলাউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন। প্রধান আলোচক হিসেবে জিয়া পরিষদ, কেন্দ্রীয় কমিটির মহাসচিব অধ্যাপক ড. এমতাজ হোসেন উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম,…
ইবি প্রতিনিধি: পবিত্র ঈদুল আযহা ও গ্রীষ্মকালীন ছুটিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবাসিক হলগুলো খোলা রাখার দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। বুধবার (২৮মে) সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের প্রাশাসন ভবন চত্বরে মানববন্ধন করে তারা। শিক্ষার্থীরা জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘোষিত ছুটির সময় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ খোলা রাখার জন্য আমরা প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি। তারা এই দাবির পেছনে বেশকিছু কারণ তুলে ধরেন। সেগুলো হলো- ১. বহু ধর্মাবলম্বী শিক্ষার্থী আমাদের এই বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত, যারা ঈদুল আজহা উদযাপন করেন না। ছুটির সময় হলে বন্ধ থাকলে তাঁদের নিরাপদ আবাসনের ব্যবস্থা করা কঠিন হয়ে পড়ে। ২. চাকরি ও প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি: ছুটির পরপরই ৪৭তম বিসিএসসহ একাধিক…
ইবি প্রতিনিধি- শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘শহীদ জিয়ার ১৯ দফা কর্মসূচি এবং প্রাসঙ্গিকতা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ মে) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে সেমিনারটির আয়োজন করেন বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষক সংগঠন জিয়া পরিষদ ও ইউট্যাব। সেমিনারে ইউট্যাব ইবি শাখার সভাপতি প্রফেসর ড. তোজাম্মেল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিসি প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. এম এয়াকুব আলী ও ট্রেজারার প্রফেসর ড. জাহাঙ্গীর আলম। এসময় মূখ্য আলোচক হিসেবে জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির মহাসচিব প্রফেসর ড. এমতাজ হোসেন এবং আলোচক হিসেবে ইবি জিয়া…
ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগের নাম পরিবর্তন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।পূর্বের নাম এনভায়রনমেন্টাল সাইন্স অ্যান্ড জিওগ্রাফিতে ফিরে যাচ্ছে বিভাগটি। সোমবার (২৬ মে) বিশ্ববিদ্যালয়ের ২৬৭তম একাডেমিক কাউন্সিলের মিটিংয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়৷ পরবর্তী সিন্ডিকেটে বিষয়টি উত্থাপন করা হবে। সেখানে চূড়ান্ত অনুমোদন পেলে নামটি কার্যকর হবে। এ বিষয়ে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আসাদুজ্জামান বলেন, ‘বিভাগের নাম পূর্বে যেটা ছিল এনভায়রনমেন্টাল সাইন্স অ্যান্ড জিওগ্রাফি এই নামে ফিরে যাওয়া সিদ্ধান্ত হয় একাডেমিক কাউন্সিলে।বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে খোঁজ খবর নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ‘নাম পরিবর্তন নিয়ে বিভাগটির শিক্ষার্থীদের পাল্টাপাল্টি অবস্থানের প্রেক্ষিতে একটি কমিটি গঠন করা হয়। যেখানে আমিও সদস্য…
ইবি প্রতিনিধি: বাংলাদেশে প্রথমবারের মতো লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম (এলএমএস) ভিত্তিক অনলাইন শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচি চালু করেছে কুষ্টিয়ার রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় (আরএমইউ)। শনিবার (২৪ মে) রাত সাড়ে ৭টায় ক্যানভাস এলএমএস প্ল্যাটফর্ম ব্যবহার করে তাদের প্রথম অনলাইন ফ্যাকাল্টি প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে পেশাদার নীতিশাস্ত্র, শেখার তত্ত্ব, শিক্ষাদান কৌশল, মূল্যায়ন, প্রেরণা, নির্দেশনামূলক নকশা, প্রযুক্তি একীভূতকরণ এবং একাডেমিক স্বীকৃতি সহ আটটি বিশেষায়িত মডিউলে প্রযুক্তি-নির্ভর ডিজাইন অন্তর্ভুক্ত রয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে আরএমইউর উপাচার্য অধ্যাপক ড. শাজাহান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অতিরিক্ত পরিচালক আকরাম আলী খান ও ইনস্টিটিউট…
ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফোকলোর স্টাডিজ বিভাগের স্নাতকোত্তের নবীনদের বরণ ও প্রবীণ শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ মে) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে বিভাগটি। অনুষ্ঠানে বিভাগের সভাপতি অধ্যাপক ড. শিবলী চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. বেগম রোকসানা মিলি। এসময় ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলামসহ বিভাগটির শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘যারা ফোকলোর নিয়ে…

