Author: Mutasim Billah Riyad

ইবি প্রতিনিধি: আগামী এক বছরের জন্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) যশোর জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি গঠিত হয়েছে। কমিটিতে আইন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাকিব বাবু চাকলাদারকে সভাপতি ও আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফাহিম মাহমুদকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে। বুধবার (৩০ জুলাই) সংগঠনটির উপদেষ্টা অধ্যাপক ড. সৈয়দ মাকসুদুর রহমান, অধ্যাপক ড. আসাদুজ্জামান ও সংগঠনটির সদ্য বিদায়ী আহ্বায়ক শিমুল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করা হয়। কমিটির অন্যরা হলেন, সহসভাপতি মো. তাওহীদ হাসান, নওশীন পর্ণিনী সুম্মা, শাকিব ইবনে হায়দার, শামীম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মুমতাহিনা রিনি, মো. আশিকুল ইসলাম, আব্দুল আজিজ, সায়েদ…

Read More

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের(ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর রহস্যজনক মৃত্যুর ঘটনায় প্রশাসনের প্রহসনের প্রতিবাদে মৌন অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।সোমবার(২৮ জুলাই) সাড়ে ৩ টার দিকে প্রশাসন ভবন চত্বরে এ কর্মসূচি পালন করেন তারা। এ সময় শিক্ষার্থীদের হাতে ‘সাজিদ তো কবরে, এরপর কি আপনি আমি?’ ‘ময়নাতদন্তের রিপোর্ট চাই!’ ‘লন্ডন কেমন দেখলেন স্যার?’ ‘প্রশাসনের প্রহসন মানি না মানবো না।’ ‘তুমি কে আমি কে সাজিদ সাজিদ।’ ‘তদন্তের অগ্রগতি কতদূর স্যার?’ ‘লাশ ভাসার দশ দিন পর আসায় ধন্যবাদ স্যার!’ ‘next tour কোথায় স্যার?’ ইত্যাদি লেখা সম্বলিত প্লাকার্ড দেখা যায়। শিক্ষার্থীরা বলেন, ‘সাজিদ আব্দুল্লাহর মৃত্যু স্বাভাবিক কোন মৃত্যু নয়। ময়নাতদন্তের প্রাথমিক প্রতিবেদনে এটা স্পষ্ট হয়ে গেছে…

Read More

ইবি প্রতিনিধি: ফুল ফান্ডিং পিএইচডি স্কলারশিপ পাওয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারং বিভাগের ২০১৮-১৯ বর্ষের শিক্ষার্থী মারুফ হোসেনকে সংবর্ধনা স্মারক দিয়েছে শাহ আজিজুর রহমান হল কর্তৃপক্ষ সোমবার (২৮জুলাই) দুপুর ২ টার দিকে শাহ আজিজুর রহমান হল প্রভোস্টের কার্যালয়ে এটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হল প্রভোস্ট অধ্যাপক ড. এটি এম মিজানুর রহমান, আবাসিক শিক্ষক অধ্যাপক ড. সেলিম রেজা। এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এসএম সুইট, শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান, ছাত্র ইউনিয়ন সভাপতি নুর আলম, ছাত্র আন্দোলন, তালাবায়ে আরাবিয়া, সাংবাদিক সমিতি, প্রেসক্লাব ও রিপোর্টাস ইউনিটির নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শিক্ষার্থী মারুফ হোসেন…

Read More

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদের রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত, বিচার ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে জাস্টিস ফর সাজিদ ক্যাম্পেইন করেছে একাংশ শিক্ষার্থী। এসময় ‘ECHOES OF SAJID’ শিরোনামে সাজিদ আব্দুল্লাহর স্মৃতি অ্যালবাম সম্বলিত ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। এসময় সাজিদের দারাজ কন্ঠে কাওয়ালীর মঞ্চ মাতানোর স্মৃতি অশ্রুসিক্ত নয়নে দেখেন দর্শকরা। কিন্তু তার রহস্যজনক মৃত্যুতে আর কাওয়ালীর মঞ্চ মাতাবেন না সাজিদ। রবিবার (২৭ জুলাই) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ প্রদর্শনীর আয়োজন করে জাস্টিস ফর শহীদ সাজিদ আব্দুল্লাহ। এসময় সাজিদের সহপাঠী, বন্ধু ও শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। ডকুমেন্টারিতে সাজিদের দারাজ কন্ঠে কুরআন তেলাওয়াত, কাওয়ালী, হামদ, নাতে রাসূল,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ অন্যায়ের বিরুদ্ধে…

Read More

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষার্থীকে হুমকির অভিযোগ উঠেছে সহ-সমন্বয়কের বিরুদ্ধে। তবে মিথ্যা অপপ্রচারের মাধ্যমে মানহানির দাবি তুলে পাল্টা অভিযোগপত্র দায়ের করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সহ-সমন্বয়ক গোলাম রব্বানী। জানা যায়, গত ২৬ জুলাই ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনলোজি বিভাগের ২০১৯-২০ বর্ষের শিক্ষার্থী বুরহান মিয়া সহ-সমন্বয়ক গোলাম রব্বানীর বিরূদ্ধে হোয়াটসঅ্যাপে কল দিয়ে হুমকির অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দেন। এদিকে রবিবার(২৭ জুলাই) বুরহান মিয়ার বিরুদ্ধে মানহানির অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর পাল্টা লিখিত আবেদন দেন সহ-সমন্বয়ক গোলাম রব্বানী। অভিযোগপত্রে তিনি বুরহান মিয়ার বিচারও দাবি করেন। অভিযোগপত্রে গোলাম রব্বানী বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনলোজি বিভাগের ২০১৯-২০ বর্ষের…

Read More

ইবি প্রতিনিধি: প্রথমবারের মতো ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আইন বিভাগের উদ্যোগে আন্তঃসেশন মুট কোর্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) সকাল ৯ টায় মীর মোশাররফ হোসেন একাডেমিক ভবনের ২৩৭ নম্বর কক্ষে ইসলামিক ইউনিভার্সিটি মুট কোর্ট সোসাইটির ( আইইউএমসিএস) সহযোগিতায় দিনব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. হালিমা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন আইন অনুষদের ডিন অধ্যাপক ড. খন্দকার তৌহিদুল আনাম। এসময় বিভাগের অধ্যাপক ড. শাহজাহান মন্ডল, অধ্যাপক ড. রেহেনা পারভীনসহ অন্যান্য শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ওয়াজেদুর রহমান সিথুন (ঝিনাইদহ), মো. মিলন আলী (ঝিনাইদহ) এবং জাহিদুর রহমান…

Read More

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের(ইবি) আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। শনিবার (২৬ জুলাই) বেলা ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে মিছিলটি শুরু হয়।ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবন চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এ সময় শিক্ষার্থীদের “তুমি কে আমি কে, সাজিদ সাজিদ”, “আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না”, “আমার ভাই কবরে, খুনী কেন বাহিরে”, “ক্যাম্পাসে লাশ পড়ে, প্রশাসন কী করে”, “প্রশাসনের টালবাহানা মানি না, মানবো না”, ” পুকুরে লাশ ভাসে…

Read More

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষার্থীকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে সহ-সমন্বয়কের বিরুদ্ধে। ভুক্তভোগী ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের ২০১৯-২০ বর্ষের শিক্ষার্থী বুরহান মিয়া। শনিবার (২৬ জুলাই) ভুক্তভোগী  বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ করেন। অভিযুক্ত বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের ২০১৮-১৯ বর্ষের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার সহ-সমন্বয়ক গোলাম রব্বানী। অভিযোগপত্রে বলা হয়, গত ২৩ জুলাই রাত ৮টা ৩ মিনিটে ০১৭৫১-৪৩৫৮১৮ নম্বর থেকে এক মিনিটের একটি ভয়েস কলের মাধ্যমে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। কলদাতা পরিচয় গোপন রেখে বলেন “তুমি ক্যাম্পাস থেকে সরাসরি পাশ করে বের হতে পারবা না। তুমি কোথায় থাকো, কার সাথে থাকো (তোমার ভাবী ও দেড়…

Read More

ইবি প্রতিনিধি: মুজিববাদের অপতৎপরতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখা। শুক্রবার (২৫ জুলাই) রাত সাড়ে নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে মিছিল শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে সংক্ষিপ্ত সমাবেশে সমবেত হন তারা। এসময় মুজিববাদের নিদর্শন ধ্বংস করতে প্রশাসনকে সর্বোচ্চ ২০ ঘণ্টার আল্টিমেটাম দেয় বিক্ষোভকারীরা। মিছিলে ইনকিলাব জিন্দাবাদ, মুজিববাদ মুর্দাবাদ, ২৪ শের বাংলায়, মুজিবাদের ঠাঁই নাই, কন্ঠে আবার লাগা জোর, মুজিববাদের কবর খোঁড়, জেগেছে রে জেগেছে, বিপ্লবীরা জেগেছে, আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, আওয়ামী লীগের বিরুদ্ধে, ডাইরেক একশন ইত্যাদি স্লোগান দেন তারা। এ সময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী…

Read More

ইবি প্রতিনিধি: জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে ‘শহীদ আবু সাঈদ আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা’ শুরু হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) সকাল ৯ টার দিকে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের করিডোর ও ১১৬ নং কক্ষে দিনব্যাপী আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়।জানা যায়, এতে বিশ্ববিদ্যালয়ের ২২ টি বিভাগের বিতার্কিকেরা অংশগ্রহণ করেছেন। আগামী ২ আগস্ট প্রতিযোগিতার ফাইনাল পর্ব অনুষ্ঠিত হবে । এ বিতর্ক প্রতিযোগিতায় বিচারকমন্ডলী হিসেবে ছিলেন জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতা বিটিভি এর নির্দেশক নাজমুল হুদা আজাদ, সাবেক টিভি বিতার্কিক খালিদ হাসান, রাবি’র শহীদ শামসুজ্জোহা হল বিতর্ক সংসদ এর প্রতিষ্ঠাতা সভাপতি তৌফিক আজমিম মাহমুদ, আইইউডিএস এর সাবেক আহ্বায়ক নোমান…

Read More

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিষধর সাপের উপদ্রব বেড়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল এবং একাডেমিক ভবনের পাশে পদ্ম গোখরা, খৈয়া গোখরা ও কালাচ সাপ দেখা গেছে। এ যেন সাপের কোলে ১৭৫ একর ক্যাম্পাস। এছাড়া সর্পদংশিত কাউকে অ্যান্টিভেনম প্রয়োগের নেই কোনো সুযোগ চিকিৎসা কেন্দ্রে। এতে প্রশাসনের কোনো তদারকি না থাকায় নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন, আতঙ্কিত ও ক্ষুব্ধ শিক্ষক-শিক্ষার্থীরা। গবেষকরা বলছেন, অতিরিক্ত গরমের সময় সাপ ছায়া, অন্ধকার, আর্দ্রতা ও খাবার খোঁজে। সাপ নিজেকে ঠান্ডা রাখার জন্য আর্দ্র পরিবেশ খোঁজে। সেজন্য অনেক সময় তারা মানুষের ঘরের আশপাশে চলে আসতে পারে। সাপ খোলামেলা জায়গায় এবং উন্মুক্ত অবস্থানে থাকতে খুবই অপছন্দ করে। এদিকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল,…

Read More

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর মৃত্যুর সুষ্ঠু তদন্ত দাবি করেছেন তাঁর পরিবার। এসময় সাজিদের লাশ নিয়ে রাজনীতি করে ক্যাম্পাসে কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি না করার অনুরোধ করেন তারা। মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময়কালে এ দাবি করেন তারা। জানা যায়, সাজিদের মৃত্যুর সুষ্ঠু তদন্তে কাজের অগ্রগতি জানতে ক্যাম্পাসে আসেন সাজিদের বাবা, চাচা, ভগ্নিপতি ও প্রতিবেশী। পরে সাজিদের মৃত্যুর কারণ উদঘাটনে গঠিত ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি ও হল কর্তৃপক্ষের তদন্ত কমিটির সাথে সাক্ষাৎ করেন তারা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাজিদের পরিবার জানান, সাজিদকে যখন আমাদের নিকট মেডিকেল থেকে মৃত হস্তান্তর করা হয়, তার পূর্বে প্রশাসনের পক্ষ…

Read More

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যুর ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টকে ঘিরে ফের ৮ দফা দাবিতে আন্দোলন করছে শিক্ষার্থীরা।সোমবার(২১জুলাই)বিকাল ৪ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক আটকিয়ে আন্দোলন করেন শিক্ষার্থীরা। দাবিসমূহ না মানলে বিশ্ববিদ্যালয়কে কমপ্লিট শাটডাউন হুশিয়ারী দেন তারা। ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টের মতামতে বলা হয় , ময়নাতদন্তের আনুমানিক ৩০ ঘণ্টা আগে সাজিদ আব্দুল্লাহর মৃত্যু হয়েছিল। ময়নাতদন্ত হয়েছিল ১৮ জুলাই সকাল সাড়ে নয়টায়। এছাড়া মৃত্যুর প্রকৃত কারণ ভিসেরা রিপোর্ট এলে জানা যাবে। কুষ্টিয়া সদর হাসপাতালের মেডিকেল অফিসারও একই কথা জানান। আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক ছাত্রসংগঠন গুলো একাত্মতা পোষণ করে। শিক্ষার্থীদের দাবি গুলো হল- সাজিদ হত্যাকাণ্ডের ঘটনা ট্রাইবুনালের মাধ্যমে দ্রুত বিচার,  সাজিদ…

Read More

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যুতে শিক্ষার্থীদের দাবির মুখে ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।রবিবার(২০জুলাই)বিকাল পাঁচটার দিকে নিরাপত্তা জোরদারের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান। নিরাপত্তা জোরদারের ক্ষেত্রে ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে পর্যাপ্ত লাইটিং, বিশ্ববিদ্যালয়ের থানা গেটে পুলিশ নিয়োগ, দুই পকেট গেটে ২৪ ঘণ্টা আনসারের পাহারা, সিসিটিভি ক্যামেরা স্থাপনের চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে প্রকৌশলী দ্বারা আরো বিভিন্ন পয়েন্ট নির্ধারণ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড.শাহীনুজ্জামান বলেন, ‘লালন শাহ হল ও শাহ আজিজুর রহমান হল পকেট গেটে ২৪ ঘন্টা গেটে দুইজন আনসার দেওয়া হয়েছে। থানা গেটে পুলিশ ফোর্স ডেপ্লয় করা আছে, ওরা সকাল থেকে রাত ১২টা…

Read More

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ বর্ষের শিক্ষার্থী হাফেজ সাজিদ আব্দুল্লাহ’র বিদেহী আত্মার প্রতি সমবেদনা জানিয়ে শোক র‍্যালি করেছে বিভাগটি। এসময় গতদিনের আন্দোলনে শিক্ষার্থীদের দেওয়া ১৫ দফা নির্দিষ্ট সময়ের মধ্যে বাস্তবায়নে জোর দাবি জানান তারা। রবিবার (২০ জুলাই) সকাল ১০ টার দিকে প্রশাসন ভবনের সামনে থেকে র‍্যালি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে শুরুর স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশে সমবেত হয়। এসময় বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাছির উদ্দিন মিঝির নেতৃত্বে বিভাগের শতাধিক শিক্ষক-শিক্ষার্থী র‍্যালিতে অংশ নেয়। এছাড়াও থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. এইচ.এ.এন.এম. এরশাদ উল্লাহ, উম্মুল মুমিনীন আয়েশা সিদ্দিকা…

Read More

ইবি প্রতিনিধি : বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সংসদের ১৯ তম কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে চারুকলা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের নূর আলম ও সাধারণ সম্পাদক পদে হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের আহমাদ গালিব মনোনীত হন । আজ রবিবার সংগঠনটির দপ্তর সম্পাদক তানিম তানভীরের পাঠানো প্রেস বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য জানা যায়। এর আগে, গতকাল ১৯ জুলাই (শনিবার) সন্ধ্যা ৭ টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি’র ১১৬ নং কক্ষে আয়োজিত কাউন্সিলে উপস্থিত প্রতিনিধিদের মতামতের ভিত্তিতে এই কমিটি গঠন করা হয়। নব-গঠিত কমিটিকে শপথ পাঠ করান বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ইসলামী বিশ্ববিদ্যালয় সংসদের সদ্য বিদায়ী সভাপতি মাহমুদুল হাসান । ৩৩ সদস্য বিশিষ্ট…

Read More

ইবি প্রতিনিধি: শিক্ষার্থীদের দাবি’র মুখে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শহীদ জিয়াউর রহমান হলের গেটে চারটি সিসিটিভি ক্যামেরা স্থাপন করেছেন হল প্রভোস্ট ড. আব্দুল গফুর গাজী। শনিবার (১৯জুলাই) বিকাল পাঁচ দিকে সিসিটিভি ক্যামেরা স্থাপনের বিষয়টি নিশ্চিত করেন তিনি। এ বিষয়ে হল প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী বলেন, ‘গত ১৭ জুলাইয়ের ঘটনায় ৩য় বর্ষের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর অকাল মৃত্যুতে শহীদ জিয়াউর রহমান হলের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি। তার পরিবার, সহপাঠী সবার প্রতি সমবেদনা জানাচ্ছি। হল প্রশাসনের পক্ষ থেকে আগামী রবিবারের মধ্যে সিসিটিভি ক্যামেরা স্থাপন করব বলে নিশ্চিত করেছিলাম। রবিবারের আগেই স্থাপন করেছি। আরও সমস্যাগুলো সমাধান করার প্রচেষ্টা অব্যাহত থাকবে। সাজিদ…

Read More

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের(ইবি) আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ বর্ষের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর আকস্মিক মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে টর্চলাইট মিছিল করেছে শাখা ছাত্রশিবির। শুক্রবার (১৮ জুলাই) রাত ৯ টায় বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সংক্ষিপ্ত সমাবেশে সমবেত হয়। মিছিলে আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব চাই, পুকুরেতে লাশ কেন, প্রশাসন জবাব চাই, আমাদের নিরাপত্তা নিশ্চিত করো, করতে হবে, প্রশাসনের টালবাহানা, চলবে না চলবে না, ক্যাম্পাসের লাইটিং নিশ্চিত করো, করতে হবে, ক্যাম্পাসে সিসি ক্যামেরা নিশ্চিত করো, করতে হবে, শতভাগ আবাসন নিশ্চিত করো, করতে হবে, শিক্ষার্থীদের…

Read More

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাজিদের মৃত্যুর সুষ্ঠু তদন্ত, নিরাপদ ক্যাম্পাস ও লাশ নিয়ে নোংরা রাজনীতি না করাসহ ৭ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংগঠন ‘সোচ্চার স্টুডেন্ট’স নেটওয়ার্ক’ ইবি শাখা। শুক্রবার (১৮ জুলাই)বিকালে বিশ্ববিদ্যালয়ের ঝালচত্বরে এক সংবাদ সম্মেলনে এসব দাবি করেন সংগঠনটি। সংবাদ সম্মেলনে তারা বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ বর্ষের শিক্ষার্থী সাজিদ আবদুল্লাহ’র অকাল মৃত্যু আমাদের সবাইকে গভীরভাবে মর্মাহত করেছে। একজন শিক্ষার্থী হিসেবে তার জীবনযাত্রার এই করুণ সমাপ্তি আমাদের ব্যথিত করেছে এবং নানা প্রশ্নের জন্ম দিয়েছে। একজন শিক্ষার্থীর এমন আকস্মিক মৃত্যু হালকাভাবে নেওয়া যায় না। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি জোর দাবি…

Read More

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের(ইবি) আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর মৃত্যুতে আগামীকাল বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে শিক্ষার্থীরা। শুক্রবার (১৮ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে সংবর্ত ৩৬ এর ব্যানারে (২০২১-২২ শিক্ষাবর্ষ) অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন তারা।এসময় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের অবহেলা, ক্যাম্পাসে নিরাপত্তাহীনতা ও অব্যবস্থাপনাসহ বিভিন্ন অভিযোগ তোলেন। তাদের ঘোষিত আগামীকালের কর্মসূচি হলো- বিশ্বববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে সকাল ১১ টায় গায়েবানা জানাজা, বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস পরীক্ষা বর্জন করার আহ্বান ও শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ। সংবাদ সম্মেলনে তারা জানান, আমাদের সহপাঠী ও বন্ধু সাজিদ আব্দুল্লাহ এর নিথর দেহ বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে পুকুর থেকে উদ্ধার করা…

Read More