Author: Mutasim Billah Riyad

ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাহ আজিজুর রহমান হলের পুকুর থেকে সাজিদ আব্দুল্লাহ (২৫) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬ টার দিকে মরদেহ তোলা হয়। সাজিদ আব্দুল্লাহ বিশ্ববিদ্যালয়ের আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলায় তার বাড়ি। পুকুর থেকে তোলার পর তার সহপাঠীরা মরদেহ শনাক্ত করেন। ইবি মেডিক্যালের ডাক্তার মো. শাহেদ বলেন, ‘এটা সম্ভবত ৪-৫ ঘন্টা আগের। পালস পায়নি।’

Read More

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবৃত্তি বিষয়ক সংগঠন ‘আবৃত্তি আবৃত্তি’র বর্ষাযাপন ও নবীনবরণ ১৪৩২ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের করিডোর এ আয়োজন করে সংগঠনটি। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের আজীবন সদস্য, শেখ পাড়া শাখা সোনালী ব্যাংকের কর্মকর্তা রেজাউল করিম বিপ্লব, আজীবন সদস্য ও সাবেক সভাপতি গোলাম রব্বানী। বর্তমান সাধারণ সম্পাদক আবদুল মাজেদ সাগর, আজীবন সদস্য আবু রায়হান, নিরব বিশ্বাস, আবদিম মুনিব ও জান্নাতুন ইসবা বিথী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন সংগঠনের বর্তমান সভাপতি নওশীন পর্ণিনী সুম্মা। অনুষ্ঠানটি জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয়। এসময় নবীনদের ফুল ও কলম দিয়ে বরণ করে নেয় সংগঠনটি।নবীন প্রবীণ…

Read More

ইবি প্রতিনিধি: জুলাই শহীদ দিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) চিত্রাঙ্কন, ক্যালিগ্রাফি ও গ্রাফিতি প্রতিযোগিতা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে । বুধবার (১৬ জুলাই) বেলা এগারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসির ১১৬ নাম্বার রুমে এটি অনুষ্ঠিত হয়। এতে ইবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের স্কুলের ৭৭ জন ছাত্র-ছাত্রী চিত্রাঙ্কন এবং বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী গ্রাফিতি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. এমতাজ হোসেন, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, ফাইন আর্টস বিভাগের সভাপতি অধ্যাপক ড. কামরুজ্জামান। ইবি ল্যাবরেটরি স্কুলের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী এস এম আরিয়ান বলেন,…

Read More

ইবি প্রতিনিধি: বাসে বাড়তি ভাড়া নিয়ে তর্কের জেরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক ছাত্রীকে বাস সহকারী দ্বারা মারধরের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে শাখা ছাত্রদল ও ছাত্রশিবির। মঙ্গলবার (১৫ জুলাই) শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য রাফিজ আহমেদ ও শাখা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক সৈয়দ আবসার নবী হামযা স্বাক্ষরিত পৃথক দুই বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।এতে তারা দোষীদের আইনের আওতায় এনে দ্রুত শাস্তি প্রদানের দাবি জানান। যৌথ বিবৃতিতে শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ ও সদস্য সচিব মাসুদ রুমী মিথুন বলেন, “একজন নারী শিক্ষার্থীর সঙ্গে এই বর্বর ও লজ্জাজনক আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ভাড়া নিয়ে কথা বলায় একজন শিক্ষার্থীর গায়ে হাত…

Read More

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আন্তঃসেশন ফুটবল খেলাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে সংঘটিত মারামারির সময় সংবাদ সংগ্রহ করতে গেলে কয়েকজন সাংবাদিকের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জিয়া পরিষদ, ইবি শাখা। একইসঙ্গে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি। মঙ্গলবার (১৪ জুলাই) জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. মো. ফারুকুজ্জামান খান এবং সাধারণ সম্পাদক অধ্যাপক মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব তথ্য জানা যায়। বিবৃতিতে বলা হয়, “গত শনিবার অর্থনীতি বিভাগের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘটিত ঘটনায় গণমাধ্যম কর্মীদের ওপর হামলার মতো ন্যাক্কারজনক ঘটনায় আমরা গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করছি। শিক্ষাঙ্গনে সাংবাদিকদের নিরাপত্তা বিঘ্নিত হওয়া শুধু…

Read More

ইবি প্রতিনিধি: ভাড়া নিয়ে তর্কাতর্কির জেরে বাস সহযোগী কর্তৃক ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক নারী শিক্ষার্থীকে মারধর ও হেনস্থা করার ঘটনা ঘটেছে। ভুক্তভোগী লোক প্রশাসন বিভাগের মাস্টার্সের ছাত্রী। মঙ্গলবার ( ১৫ জুলাই) দুপুর ১টার দিকে কুষ্টিয়া চৌড়হাস এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে বিভাগের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে জড়ো হন এবং ৪টি রূপসা বাস এবং ১ টি জনি পরবহনের বাস আটকে রাখেন। ভুক্তভোগী নারী শিক্ষার্থী জানান, পরীক্ষার জন্য আমি ক্যাম্পাসের উদ্দেশ্যে বগুড়া থেকে আসছিলাম। চৌড়হাস মোড় থেকে আমি রূপসা বাসে উঠে ক্যাম্পাসে ফিরতে চেয়েছিলাম। তখন কাউন্টারে থাকা ব্যক্তিরা আমাকে আরেকটা বাস (জনি) দেখিয়ে সেটাতে যেতে বলেন। তখন হেলপারকে বললাম,…

Read More

ইবি প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা রাজনীতিবিদদের জন্য রাজনীতি কঠিন করে দিবো এবং সেটা আমরা করতে পেরেছি। বুধবার(৯ জুলাই) রাত সাড়ে দশটায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রধান ফটকের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ আরও বলেন,‘আবার আমরা জুলাই সনদের জন্য ৩ই আগস্ট শহীদ মিনারে মিলিত হবো। সেইদিন ছাত্র জনতা যখন যাবে, আমাদের আর পিছনে ফেরার কিন্তু কোনো জায়গা নাই। আমরা ডক্টর মুহাম্মদ ইউনূসকে বলছি, এই জুলাই সনদ কিন্তু কোনো কবিতা না। কোনো রাজনৈতিক রেটোরিক না। এটা আমাদের পরবর্তীতে বাঁচার সনদ। এটা দ্বিতীয় বাংলাদেশের একটা তফসিল। এই জুলাই সনদ…

Read More

ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ফটোগ্রাফিক সোসাইটির (আইইউপিএস) উপদেষ্টা হলেন দা’ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. ইকবাল হোসাইন ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও প্রক্টর ড. শাহীনুজ্জামান। মঙ্গলবার (৮ জুলাই) আনুষ্ঠানিক ভাবে এ দায়িত্ব অর্পণ করা হয়। দায়িত্ব অর্পণকালে উপস্থিত ছিলেন, অধ্যাপক ড. ইকবাল হোসাইন, অধ্যাপক ড. শাহীনুজ্জামান, আইইউপিএস এর সভাপতি, মোহাম্মদ সালাউদ্দিন, ও কার্যনির্বাহী সদস্য মুহিবুল্লাহ নোমান, আশরাফুল ইসলাম ও মোহাম্মদ সাইফুল্লাহ। এ বিষয়ে অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, ‘কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে এমন একটি অরাজনৈতিক সামাজিক সংগঠনে উপদেষ্টার সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার জন্য। ছোটবেলা থেকেই আমার এক ধরনের দুর্বলতা কাজ করতো ফটোগ্রাফিক সোসাইটির উপর। এজন্য মাঝে…

Read More

ইবি প্রতিনিধি: সম্প্রতি ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নিয়ম অমান্য করে পুনঃভর্তি নেওয়া হয়েছে ছয় ছাত্রদল নেতাকে। একাডেমিক অর্ডিন্যান্সের পুনঃভর্তির ধারা লঙ্ঘন করে তাদেরকে নিয়মিত মাস্টার্সে পুনঃভর্তি নেওয়া হয়েছে। নিয়মবহির্ভূতভবে তাদের মাস্টার্সে পুনঃভর্তি নেওয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও রাজনৈতিক মহলে সমালোচনার ঝড় উঠেছে। তবে বিগত শাসনামলে রাজনৈতিক প্রতিবন্ধকতার কারণে শিক্ষাজীবন শেষ করতে পারেননি এমন শিক্ষার্থীদেরকে নিয়মিত মাস্টার্সে ভর্তির সুযোগ দেওয়া হচ্ছে বলে জানান বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের একাডেমিক অর্ডিন্যান্সের পুনঃভর্তি ধারা অনুযায়ী পর পর দুই বছর কোর্স সম্পন্ন করতে ব্যর্থ হয়েছেন এমন শিক্ষার্থীদের নিয়মিত মাস্টার্সে পুনঃভর্তির সুযোগ নেই। তবে অর্ডিন্যান্সের এই নিয়মের বাইরে গিয়ে সম্প্রতি ছয়জনকে ২০২২-২৩ শিক্ষাবর্ষে নিয়মিত…

Read More

ইবি প্রতিনিধি: অছাত্র, বিবাহিত, নিষ্ক্রিয় ও চাকরিজীবী দিয়ে চলছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটি। তিন মাস মেয়াদী এ কমিটির মেয়াদ গত ১৬ জুন ৪ বছর পূর্ণ হয়। তবুও নতুন কমিটি পায়নি শাখাটি। দীর্ঘদিন ধরে নেতৃত্বের পরিবর্তন না হওয়ায় পদবঞ্চিত ও তরুণ কর্মীরা আগ্রহ হারাচ্ছেন সাংগঠনিক কার্যক্রমে। এছাড়া শাখা ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিবের বয়স নিয়েও চলছে নানা সমালোচনা। বিভিন্ন মহলে আদুভাই বা চাচ্চু বলে সম্বোধনও করা হচ্ছে তাদের। এ নিয়ে ছাত্রদলে পদপ্রত্যাশি ও দীর্ঘদিন ধরে পদবঞ্চিতরা মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তারা জানান, অনেকদিন ধরে দলীয় রাজনীতিতে নিষ্ক্রিয় শিক্ষার্থীরা পদ ধরে আছেন। অনেকে বিবাহিত ও চাকরিজীবী। এতে সংগঠনের দুর্দিনের ত্যাগী ও…

Read More

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ইসলামিক ফাউন্ডেশনের মহা-পরিচালক আব্দুস ছালাম খানের আগমন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে (ইবি) আইন বিভাগ।বুধবার (২ জুলাই) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ ভবনের ২৩৭ নং কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে বিভাগের সভাপতি অধ্যাপক ড. হালিমা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, সংবর্ধিত অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহা-পরিচালক আঃ ছালাম খান। এসময় আইন অনুষদের ডিন ও বিভাগের অধ্যাপক ড. খন্দকার তৌহিদুল আনামসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের সভাপতি ও শিক্ষকবৃন্দসহ দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে…

Read More

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও জনকল্যাণমূলক সংগঠন ‘তারুণ্য’ এর ২০২৫-২৬ অর্থবছরের কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে লোক প্রশাসন বিভাগের ২০২০-২১ বর্ষের শিক্ষার্থী মুরসালিন ইসলাম তুরান ও সাধারণ সম্পাদক হিসেবে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের একই বর্ষের শিক্ষার্থী ইশতিয়াক আহমেদ হিমেল নির্বাচিত হয়েছেন। আগামী এক বছরের জন্য তারা এ পদে থেকে দায়িত্ব পালন করবেন। রবিবার (২৯ জুন) বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির ১১৬ নং কক্ষে দিনব্যাপী সংগঠনটির ১৬ তম বার্ষিক অনুষ্ঠিত সাধারণ সভা, নির্বাচন ও সুবাসিত সদস্য সংবর্ধনায় দূরন্ত পথিক ও অগ্রপথিক সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সংগঠন সূত্রে জানা যায়, তারুণ্যের ১১তম যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর…

Read More

ইবি প্রতিনিধি: গাজায় চলমান নৃশংসতা ও ফিলিস্তিনের নির্যাতিত মানুষের প্রতি মানবিক প্রতিবাদ হিসেবে বিশ্বের সবচেয়ে বড় শোক বই প্রকাশের ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে মানবিক সংগঠন “মোরাল প্যারেন্টিং পরিবার।’ এতে দেশের ছাত্র-জনতার আবেগ অনুভূতি, প্রার্থনা ও প্রতিবাদী ভাষা সংগ্রহের জন্য কাজ করছে সংগঠনটি। এরই ধারাবাহিকতায় রবিবার (২৯ জুন) সকাল থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ডায়না চত্বরে লেখা সংগ্রহের কার্যক্রম চালায় সংগঠনটি। সংগঠন সূত্রে জানা যায়,গাজায় চলমান নির্যাতন ও হত্যাযজ্ঞ বিশেষ করে শিশু ও নারীদের প্রতি অমানবিকতা, মানবতার চরম লঙ্ঘনের বিরুদ্ধে এক অভিনব ও শান্তিপূর্ণ প্রতিবাদে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বাংলাদেশের প্রতিটি অঞ্চলে ছড়িয়ে থাকা আমাদের শিক্ষার্থী (মোরাল চাইল্ড) এবং ভলন্টিয়ারগণ সমাজের সকল…

Read More

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি)  ডিজিটাল সরকার ও অর্থনীতি শক্তিশালীকরণ (ইডিজিই) প্রকল্পের ‘ডিজিটাল স্কিলস ফর স্টুডেন্ট ট্রেনিং প্রোগ্রাম’ এর সার্টিফিকেট বিতরণ করা হয়েছে। রবিবার ( ২৯ জুন ) সকাল ১০টায় ইবনে সিনা বিজ্ঞান ভবনের ১০২ নম্বর রুমে এই অনুষ্ঠানের আয়োজন করে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ। বিভাগের সভাপতি অধ্যাপক ড. রবিউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম এবং প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মুঞ্জুরুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন বিভাগের অধ্যাপক ও জিয়া পরিষদের সভাপতি ড.…

Read More

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও খাদ্য বিতরণ কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী কর্মকর্তা ও কর্মচারী ফোরাম ইবি শাখা। রবিবার (২৯ জুন) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ফোরামের সভাপতি আব্দুল মুঈদ বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ড. এম এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম। এছাড়া উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. আলীনূর রহমান, জিয়া পরিষদের মহাসচিব অধ্যাপক ড. এমতাজ হোসেন, ইউট্যাব ইবি শাখার সভাপতি অধ্যাপক ড.…

Read More

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সেশন জট নিরসনে থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ও কলা অনুষদের বিভাগীয় সভাপতিদের সাথে মতবিনিময় করেছেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। শনিবার (২৮ জুন) বেলা ১২ টায় ধর্মত্বত্ত অনুষদের সভাকক্ষে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. এমতাজ হোসেন, ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. আ ব ম সিদ্দিকুর রহমান আশ্রাফী, আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাছির উদ্দীন মিঝি, দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. রহিম উল্ল্যাহ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী,  আল-হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক…

Read More

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদলের সদস্য সচিব মাসুদ রুমী মিথুনের পিতার সুস্থতা ও যুগ্ম আহবায়ক আনারুল ইসলাম এর সদ্য প্রয়াত পিতার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ জুন) বাদ যোহর ইবি’র কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করে ইবি ছাত্রদল। এসময় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম কাম খতিব আশরাফ উদ্দিন। এসময় ইবি ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. শাহীনুজ্জামান, ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. ওবায়দুল ইসলাম, ইউট্যাবের সভাপতি প্রফেসর ড. তোজাম্মেল হোসেন, প্রভোস্ট কাউন্সিলের সভাপতি প্রফেসর ড. আব্দুল গফুর গাজী, জিয়া পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর রফিকুল ইসলাম, কেন্দ্রীয়…

Read More

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ইকসু) আইন প্রণয়ন ও গঠন, ভর্তি প্রক্রিয়ায় অযৌক্তিক কোটা বাতিলসহ ৩ দফা দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) ইবি প্রতিনিধিবৃন্দ। বুধবার (২৫ জুন) দুপুরে উপাচার্যের কার্যালয়ে অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর নিকট এ স্মারকলিপি প্রদান করেন তারা। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, সহকারী প্রক্টর অধ্যাপক ড. আব্দুল বারী ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম। স্মারকলিপিতে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষায় শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করা, বৈষম্যহীন শিক্ষার আবহাওয়া তৈরি ও ন্যায়বিচারের নজির প্রতিষ্ঠার লক্ষ্যে ৩ দফা দাবি উত্থাপন করেন তারা। দাবিসমূহ হলো- ইসলামী…

Read More

ইবি প্রতিনিধি : টাকার অভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে না পারা এক মেধাবী শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ। ওই শিক্ষার্থীর নাম বায়েজিদ বোস্তামী। সে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের শিক্ষার্থী। এছাড়া ভর্তি হতে না পারা তাসনিম খাতুন নামের আরেক শিক্ষার্থীর সার্বিক সহযোগিতায় ভূমিকা রাখেন তিনি। তাসনিম ২০২৩-২৪ শিক্ষাবর্ষের  হিসাব বিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের শিক্ষার্থী। খোঁজ নিয়ে জানা যায়, বায়েজিদ বোস্তামী টাকার অভাবে ভর্তি হতে পারছিলেন না। এসময় আনোয়ার পারভেজ ওই শিক্ষার্থীকে আর্থিকভাবে সহায়তা করে ভর্তির সুযোগ করিয়ে দেন। এদিকে তাসনিম ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে পড়াশোনা চালিয়ে যেতে না পারায় পুনঃভর্তি নিয়ে জটিলতা তৈরি হলে তার পাশে…

Read More

ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পরিবহন সংকট নিরসন ও স্বাস্থ্য সেবা উন্নীতকরণসহ চার দফা দাবিতে স্মারকলিপি দিয়েছেন শিক্ষার্থীরা। রবিবার (২২ জুন) দুপুরে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর কাছে এ স্মারকলিপি দেয় তারা। শিক্ষার্থীরা বলেন, ‘স্বাধীনতার পর প্রতিষ্ঠিত বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয় একটি ঐতিহাসিক প্রতিষ্ঠানের মর্যাদা বহন করলেও শিক্ষার্থীবান্ধব পরিবহন ও স্বাস্থ্যসেবার ক্ষেত্রে আজও অনেক গুরুত্বপূর্ণ চাহিদা অপূর্ণ রয়ে গেছে। একটি শিক্ষাপ্রতিষ্ঠানের মূল শক্তি হলো এর শিক্ষার্থীরা। তাদের নিরাপদ যাতায়াত ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা মানে একটি উন্নত, মানবিক ও সুসংহত শিক্ষাব্যবস্থা গড়ে তোলা।’ তারা আরও বলেন,‘আমরা মনে করি এসব পদক্ষেপ দ্রুত বাস্তবায়িত হলে শিক্ষার্থীরা আরও নিরাপদ,…

Read More