Author: Mutasim Billah Riyad

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাদ্দাম হোসেন হল ডিবেটিং সোসাইটির ১৬ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে ল’ এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের ২০১৯-২০ বর্ষের শিক্ষার্থী নাহিদুর রহমান ও সাধারণ সম্পাদক হিসেবে আল হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২০-২১ বর্ষের আব্দুল্লাহ আল রাহাত মনোনীত হয়েছেন। রবিবার (২৫ মে) সাদ্দাম হোসেন হল প্রাধ্যক্ষ ও সংগঠনটির প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. আবুল কালাম আজাদ ও সংগঠনটির সাবেক সভাপতি দিদারুল ইসলাম এ কমিটির অনুমোদন দেন। কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান, মোর্শেদ মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল বারী শরীফ, আহমাদ গালিব, সাংগঠনিক সম্পাদক শান্ত শিশির, যুগ্ম সাংগঠনিক সম্পাদক, আবুল বাশার, দপ্তর সম্পাদক…

Read More

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের(ইবি) শেরপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইন্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ বর্ষের শিক্ষার্থী স্বাধীন ইসলাম ও সাধারণ সম্পাদক হিসেবে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০২১-২২ বর্ষের শিক্ষার্থী আনিসুর রহমান আকাশ মনোনীত হয়েছেন। রবিবার(২৫ মে) সংগঠনটির উপদেষ্টামন্ডলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী ১ বছরের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়। নব গঠিত কমিটির অন্য সদস্যরা হলেন,সহ-সভাপতি রোমান মিয়া, সোহানুর রহমান আবির, সিদরাতুল মুনতাহা ও রাশেদুজ্জামান রাশেদ। যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম, ইমরান, সোলাইমান ও শাকিল আহম্মেদ। সাংগঠনিক সম্পাদক রিয়াদ হাসান রাব্বি, সোহানুর রহমান শিমুল, নাদিরা নিশি ও হৃদয় হাসান আকাশ। অর্থ সম্পাদক…

Read More

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) টেক ক্যারিয়ার অ্যান্ড ওয়েব ডেভেলপমেন্ট (Tech career & web development) শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।রবিবার (২৫ মে) বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের ইবনে সিনা বিজ্ঞান ভবনের ১০২ নং কক্ষে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) স্টুডেন্টস ফোরাম ইবি শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে বেসিস স্টুডেন্টস ফোরাম ইবি শাখার মেন্টর ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারং বিভাগের সাবেক সভাপতি অধ্যাপক ড. আহসান উল আম্বিয়া ও বিশেষ অতিথি আইসিটি বিভাগের সভাপতি অধ্যাপক ড. আলমগীর হোসাইন উপস্থিত ছিলেন। এ ছাড়া বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী…

Read More

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাংস্কৃতিক সংগঠন ‘ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক জোট’ নতুন সদস্যের নিয়ে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ মে) দুপুর ২ টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ১১৬ নং কক্ষে এটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটিতে সংগঠনটির ৫ বিভাগের প্রায় ৩০ এর অধিক নবীন সদস্যদের বরণ করে নেওয়া হয়। ব্যতিক্রম জোটের পরিচালক ওয়ায়েস কুরুনীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ব্যতিক্রম জোটের উপদেষ্টা অধ্যাপক ড.কামরুল হাসান ও প্রধান বক্তা হিসেবে ছিলেন ব্যতিক্রম জোটের উপদেষ্টা অধ্যাপক ড. আব্দুল বারী। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. কামরুল হাসান বলেন, ‘ব্যতিক্রম শুধু নামে নয় কাজেও ব্যতিক্রম। অপসংস্কৃতিকে চিরদিনের জন্য মুছে দেওয়ার জন্যই ব্যতিক্রমের জন্ম…

Read More

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে(ইবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক ( সম্মান) পর্যায়ের কৃতী শিক্ষার্থীদের মাঝে ডিন’স অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। শনিবার (২৪মে) বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের ৮ টি অনুষদের ৩৫ জন শিক্ষার্থীকে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়। অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন,ধর্মতত্ত্ব অনুষদের জালাল উদ্দীন, আজম আহমেদ, নোমান ইবনে খায়ের, আনোয়ারুল কবির,আব্দুল আহাদ,মাছুম বিল্লাহ, জান এ আলম, রাসেল আহমেদ ও আহামদ উল্লাহ। কলা অনুষদের সিহাব উদ্দিন, সোহেদুল ইসলাম ও আব্দুল কাইয়ুম। সামাজিক বিজ্ঞান অনুষদের ইমরুল কায়েস, আবু জাহেদ রায়হান ও সুমাইয়া আফরিন। আইন অনুষদের তাহমিদ হাসান, নাহিদ হাসান জয় ও রেদওয়ানুল ইসলাম। ব্যবসায় প্রশাসন…

Read More

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও জনকল্যাণমূলক সংগঠন তারুণ্যের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার (২৩ মে) সকাল সাড়ে ৯ টায় বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বর ও বটতলা প্রাঙ্গণ পরিচ্ছন্নতা অভিযানসহ জিমনেশিয়াম, কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া, রবীন্দ্র-নজরুল কলা ভবন সংলগ্ন এলাকায় এবং মফিজ লেকে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করেছে সংগঠনটি। জানা যায়, এর আগে দুইদিন ব্যাপী ইয়ুথ লিডারশীপ ট্রেনিংয়ের অংশ হিসেবে এ কর্মসূচি পালন করে সংগঠনটি। এতে দেশি ও বিদেশী শিউলি, কৃষ্ণচূড়া, জারুল, বাগান-বিলাস ও নিমসহ বিভিন্ন ধরণের শোভাবর্ধণকারী গাছ লাগানো হয়। সংগঠনটির সাধারণ সম্পাদক ফাবিহা বুশরা বলেন, ‘ট্রেনিং এর অংশ হিসেবে করলেও পরিস্কার পরিচ্ছন্নতা এবং বৃক্ষরোপণ আমাদের নিয়মিত…

Read More

ইবি প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি জহির রায়হান আহমেদ বলেন, ‘বিগত ১৭ বছরে ছাত্রদল রাজপথে ছিল, একটি কর্মীও ভাড়া করতে হয়নি। অথচ সেই ছাত্রদলকে অনেকে বলছেন কর্মী ভাড়া করে আনতে হয়। ছাত্রদল যেই ঐতিহ্য ও গৌরবোজ্জ্বল অতীত নিয়ে ধারাবাহিকতার সাথে চলে আসছে আগামীতেও চলে আসবে। আপনারা হয়ত বিভিন্ন নেরেটিভস, বিভিন্ন স্যাটায়ার তৈরি করবেন কিন্তু ছাত্রদলকে কোনো পরাজিতের কাতারে ফেলে দিতে পারবেন না। ছাত্রদল বিজয়ীদের কাতারে ছিলো, ভবিষ্যতেও থাকবে।’ মঙ্গলবার (২০ মে) ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে শাখা ছাত্রদলের উদ্যোগে সদস্য নবায়ন ও গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে নতুন ধারার ছাত্ররাজনীতি শীর্ষক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জহির রায়হান বলেন,…

Read More

ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্টের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ মে) বিকাল সাড়ে পাঁচটায় হলের রিডিং রুমে এটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে হলের সদ্য সাবেক প্রভোস্ট ও আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. শেখ এ বি এম জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম । নবনিযুক্ত প্রভোস্ট ও প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী উপস্থিত ছিলেন। এছাড়াও ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. আ ব ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী, ইবি জিয়া…

Read More

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে( ইবি) তিন দিনব্যাপী ‘ইসমাইল আল জাযারি বিজ্ঞান উৎসব -২০২৫’ এর আয়োজন করছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ইবি শাখা। সোমবার (১৯ মে) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের ইবনে সিনা একাডেমিক ভবনের ১০১ নং কক্ষে ‘প্রোগ্রামিং কন্টেস্ট’ এর মাধ্যমে উদ্বোধন ঘোষণা করেন ইবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান। এ সময় ইবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি ইউসুব আলী, ছাত্রকল্যাণ সম্পাদক জাহাঙ্গীর আলম ও এবং প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ শাখার সভাপতি শোয়াইব আহম্মেদসহ বিজ্ঞান অনুষদ সংশ্লিষ্ট শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া আগামীকাল এ অনুষ্ঠান উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বটতলায় শিক্ষার্থীদের বিজ্ঞান উৎসবে প্রতিযোগিতায় বিজ্ঞান অলিম্পিয়াড, প্রজেক্ট ও পোস্টার প্রদর্শনী ও রুবিক্স কিউব প্রদর্শনীর জন্য ৫৫ টি…

Read More

ইবি প্রতিনিধি: ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শামছুল আলম বলেছেন, আমরা আরবি বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে কাজ করছি। মাদরাসা শিক্ষার সংস্কার করতে হবে। আমরা মাদরাসার কারিকুলামে হাত দিচ্ছি। কারিকুলাম এমনভাবে তৈরি হবে যেন একজন শিক্ষার্থী মাদরাসা থেকে ভালো আলেম হওয়ার পাশাপাশি আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে পারেন।’ রোববার (১৮ মে) দুপুর ১ টায় কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের(ইবি)প্রেস কর্নারে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। উপাচার্য বলেন, আরবি বিশ্ববিদ্যালয় বর্তমানে সেশন জট কাটিয়ে উঠেছে। আগামী এক বছরের মধ্যে ফাজিল ও কামিলে আর কোনো সেশন জট থাকবে না, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় হবে সেশনজট মুক্ত। এসময় ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইসলামিক…

Read More

ইবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও হল শাখা ছাত্রদলের নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার দোষীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে ফের বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল। রবিবার (১৮মে) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবন থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবন চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ করে সংগঠনটি। মিছিলে ‘আমার ভাই কবরে, খুনী কেন বাহিরে’, ‘আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব চাই’, ‘খুন হয়েছে আমার ভাই, ঘরে থাকার সময় নাই’, ‘আমাদের সংগ্রাম, চলছেই চলবে’, ‘ছাত্রদলের সংগ্রাম, চলছেই চলবে’ we want we want, Justice Justice, আমার ভাই মরলো কেন,…

Read More

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের(ইবি) নাটোর জেলা ছাত্র কল্যাণের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে বায়োমেডিকেল এন্ড জেনেটিক  ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৯-২০ বর্ষের শিক্ষার্থী  মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক হিসেবে ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০২০-২১ বর্ষের শিক্ষার্থী ফেরদৌস হোসেন মনোনীত হয়েছে। এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন মেহনাজ আফরিন মেঘ। শনিবার (১৭ মে) সংগটনটির উপদেষ্টা মন্ডলীদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। নবমনোনীত সভাপতি মেহেদী হাসান বলেন ‘শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ নিশ্চিত করা, তাদের সমস্যার সময় পাশে দাঁড়ানো এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানই আমাদের মূল লক্ষ্য। একজন সভাপতি হিসেবে আমি প্রতিটি সদস্যের প্রতি দায়িত্ব পালনে স্বচ্ছতা, নিষ্ঠা ও আন্তরিকতা বজায় রাখার…

Read More

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল ফিকহ্ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের নাম পরিবর্তন করে ‘আল ফিকহ্ অ্যান্ড ল’ করার দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন বিভাগের শিক্ষার্থীরা। শনিবার (১৭ মে) দুপুর সাড়ে ৩টার দিকে বিভাগের মূল ফটক আটকে এই কর্মসূচি শুরু করেন তারা। এর আগে দুপুর দেড়টায় বিভাগের সভাপতির কক্ষে এ বিষয়ে শিক্ষকদের সঙ্গে শিক্ষার্থীদের প্রায় দুই ঘন্টা আলোচনা হয়। আলোচনায় কোনো সমাধান না হওয়ায় দাবি আদায়ে বিভাগের সামনে অবস্থান নেন তারা। আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, আগামী একাডেমিক কাউন্সিলের মিটিংয়ে বিভাগের নাম পরিবর্তনের বিষয়টি তুলতে হবে। জানা গেছে, বিভাগটি চালুর পর থেকে বিভাগের নাম ছিল আল ফিকহ্। পরবর্তীতে শিক্ষার্থীরা ফিকহের…

Read More

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের যৌন হয়রানি ও সমকামিতায় বাধ্য করাসহ বিভিন্ন অভিযোগে ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষক হাফিজুল ইসলামের বিরুদ্ধে অধিকতর তদন্ত কাজ চলমান রয়েছে। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অতিরিক্ত আইজিপি ড. আশরাফুর রহমান এ তদন্ত করছেন। তিনি এ তদন্ত কাজ গতকাল ১৬ই মে ক্যাম্পাসের ভেতরে শুরু করলেও আজ অজানা কারণে ক্যাম্পাসের বাহিরে নিয়ে যাওয়ায় সুষ্ঠু  তদন্তের ব্যাপারে শিক্ষার্থীরা আশঙ্কা প্রকাশ করেছে। জানা যায়, সমকামী শিক্ষক হাফিজুল ইসলামের তদন্ত কাজের জন্য আজ শনিবার সকাল ১০টায় কুষ্টিয়ার দিশা টাওয়ারে দশজন শিক্ষককে সাক্ষাৎকারের আমন্ত্রণ জানানো হয়েছে। তদন্ত কাজ ক্যাম্পাসের বাহিরে করায় তদন্তের বিষয়ে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক…

Read More

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অরাজনৈতিক স্বেচ্ছাসেবী ও জনকল্যাণমূলক সংগঠন তারুণ্য’র আয়োজনে ‘Training on Leadership’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫মে) বিশ্ববিদ্যালয় টিএসসিসির ১১৬ নং কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুই দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানের শেষ দিন ছিল আজ। তরুণদের দক্ষ ও নেতৃত্ব গুণাবলি সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে এ অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি। প্রশিক্ষণ শেষে অনুষ্ঠানে অংশগ্রহণকারী ৪০ জন প্রশিক্ষণার্থীকে সার্টিফিকেট প্রদান করা হয়। সংগঠনটির সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি আশিফা ইসরাত জুঁই, সাধারণ সম্পাদক আব্দুল করিম, সাবেক সভাপতি মারুফ হোসেন, সাধারণ সম্পাদক রিফাত মাশরাফি প্রত্যয় এবং যুগ্ম সাধারণ সম্পাদক সুমাইয়া রহমান প্রমি…

Read More

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের যৌন হয়রানি ও সমকামিতায় বাধ্য করাসহ বিভিন্ন অভিযোগে অভিযুক্ত ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষক হাফিজুল ইসলামকে স্থায়ী বহিষ্কাররের দাবিতে ফের আন্দোলনে নেমেছেন বিভাগের শিক্ষার্থীরা। শুক্রবার (১৬ মে) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের ইবনে সিনা ভবনে তারা অবস্থান কর্মসূচি পালন করেন। আন্দোলনের এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, প্রক্টর আর ছাত্র উপদেষ্টা অবরুদ্ধ হন।আন্দোলন শুরুর পর ডিআইজি ড. আশরাফুর রহমান ভবন থেকে বের হয়ে যান। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। এর আগে সকাল ১০ টা থেকে রবীন্দ্র-নজরুল ভবনের গগন হরকরা মিলনায়তনে ২ঘন্টা ব্যাপী ওই শিক্ষকের অভিযোগ ও শাস্তি পর্যালোচনার জন্য বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও…

Read More

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্বািবদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের যৌন হয়রানি ও সমকামিতায় বাধ্য করাসহ বিভিন্ন অভিযোগে ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষক হাফিজুল ইসলামের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে আসছেন শিক্ষার্থীরা। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় তার ইনক্রিমেন্ট বাতিলসহ এক বছরের বাধ্যতামূলক ছুটির সিদ্ধান্ত নিয়েছিলো বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে এ শাস্তি পর্যাপ্ত নয় দাবি করে তার সর্বোচ্চ শাস্তির দাবি জানায় বিভাগটির শিক্ষার্থীরা। এর প্রেক্ষিতে ওই শিক্ষকের শাস্তি ফের পর্যালোচনা করছে প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ সিন্ডিকেট সভায় শাস্তি পর্যালোচনার সিন্ডিকেট সদস্য ও ময়মনসিংহ রেঞ্জের উপ-মহা পুলিশ পরিদর্শক (ডিআইজি) ড. আশরাফুর রহমানকে নিয়ে এক সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। অভিযোগ ও শাস্তি পর্যালোচনার জন্য শুক্রবার (১৬ মে) শিক্ষার্থীদের সাথে…

Read More

ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ কার্যালয়ে নজরদারি করার অভিযোগ উঠেছে উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলীর বিরুদ্ধে। উপাচার্যের কার্যালয়ের সামনে  সিসি টিভি ক্যামেরা লাগানোর নির্দেশনা দেন তিনি। পরে উপাচার্যের অনুমতি ছাড়াই এ কাজ করায় উপাচার্যের নির্দেশনায় ক্যামেরা খুলতে বাধ্য হন কর্মচারীরা। তবে বিষয়টি অস্বীকার করেছে উপ-উপাচার্য। জানা যায়, কিছুদিন আগে উপ-উপাচার্যের কার্যালয়ে সিসি ক্যামেরা মেরামতের জন্য আইসিটি সেলে নোট পাঠান উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী । পরে কাজ শুরু করতে দেরি করায় আইসিটি  সেলের ইলিয়াস জোয়ার্দারের মাধ্যমে কুষ্টিয়ার ‘ইউনিক কম্পিউটার’ নামক প্রতিষ্ঠানকে এ কাজ করতে নির্দেশ দেন তিনি। সিসি ক্যামেরা লাগানোর কাজে…

Read More

ইবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য’র হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল। বৃহস্পতিবার (১৫ মে) বিকাল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে এ অবস্থান কর্মসূচি পালিত হয়। এসময় নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করে নিহতের প্রতি শ্রদ্ধা জানান। কর্মসূচিতে উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের আহবায়ক সাহেদ আহম্মেদ, সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার পারভেজ, যুগ্ম আহ্বায়ক আবু দাউদ, আহসান হাবীব, আনারুল ইসলাম, রোকন উদ্দিন, মনিরুল ইসলাম, সদস্য সাব্বির হোসেন, রাফিজ উদ্দিন ও নুর উদ্দিন। এছাড়াও তৌহিদুল ইসলাম, রুকনুজ্জামান, আসাদ তৌফিক, আলামিন ও রিফাতসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। শাখা ছাত্রদলের যুগ্ম…

Read More

ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন রোটার‍্যাক্ট ক্লাবের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের মনির হোসেন এবং সাধারণ সম্পাদক হিসাব বিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের সজীব হোসাইন নির্বাচিত হয়েছেন। বুধবার (১৪ মে) টিএসসিসির ঐক্যমঞ্চ কক্ষে নির্বাচন অনুষ্ঠিত হয়। ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম নির্বাচিতদের নাম ঘোষণা করেন। এসময় উপস্থিত ছিলেন রোটার‍্যাক্ট ক্লাবের উপদেষ্টা ও শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী। এ সময় ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম বলেন, ‘২৬ জন ভোটারের মধ্যে সবই কাস্ট হয়েছে। সম্ভবত জীবনে এটাই ১০০ শতাংশ কাস্টিং।…

Read More