Author: Mutasim Billah Riyad

বিপ্লব হোসেন, ইবি প্রতিনিধি: জুলাই আন্দোলনকারীদের দুর্বৃত্ত আখ্যা, অবৈধভাবে হলে অবস্থান এবং বিভিন্ন সময়ে ছাত্রলীগের সাথে জড়িত থাকার অভিযোগে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ক্যাম্পাস সাংবাদিক ওয়াসিফ আল আবরারকে মারধর করা হয়েছে। আবরার বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশন এন্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বুধবার (৩০ এপ্রিল) রাত সাড়ে ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হলে ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরবর্তীতে অসুস্থ হয়ে গেলে তাকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়। এ ঘটনায় ফেসবুকে নিষিদ্ধ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান হাফিজ, শাহিন আলম, ধর্ম বিষয়ক সম্পাদক মেজবাহ উদ্দিন খানসহ বিভিন্ন নেতাকর্মীরা ছাত্রলীগের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার…

Read More

বিপ্লব হোসেন, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল মেধার ভিত্তিতে আবাসিক হলে সিট বণ্টনের দাবি জানিয়েছে। বুধবার (৩০ এপ্রিল) দুপুর ২টায় উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বরাবর শিক্ষার্থীদের সনদ উত্তোলন ফি কমানোর দাবিতে সংহতি জানিয়ে স্মারকলিপি প্রদান করতে গেলে তারা হলে সিট বণ্টনসহ কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি উপস্থাপন করেন। দাবিগুলোর মধ্যে ছিল—মেধার ভিত্তিতে সিট বরাদ্দ, হলের খাবারের মানোন্নয়ন ও মূল্য হ্রাস, গুচ্ছ ভর্তি পরীক্ষার ফি কমানো এবং নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করা। এ সময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমী মিথুন, সদস্য নূর উদ্দিন ও রাফিজসহ অন্যান্য নেতাকর্মীরা। শাহেদ আহম্মেদ বলেন, “অতীতে আমরা বারবার স্মারকলিপি…

Read More

বিপ্লব হোসেন, ইবি প্রতিনিধি: ছাত্রলীগ সংশ্লিষ্টতা ও জুলাই আন্দোলনকারীদের দুর্বৃত্ত বলায় প্রহারের শিকার হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের(ইবি) কমিউনিকেশন এন্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের শিক্ষার্থী ও একটি অনলাইন পত্রিকার সাংবাদিক ওয়াসিফ আল আবরার। মঙ্গলবার (২৯ এপ্রিল)দিবাগত রাত ১২ টায় বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হলে এ ঘটনা ঘটে। জানা যায়, আবরার কিছুদিন আগে একটি অনলাইন পত্রিকায় জুলাই আন্দোলনকারীদের দুর্বৃত্ত বলে আখ্যায়িত করে। এই ক্ষোভে ও ছাত্রলীগের সাথে সংশ্লিষ্টতার অভিযোগ তুলে তার উপর চড়াও হয় শিক্ষার্থীরা। এছাড়া সে অবৈধভাবে হলে থাকছে বলে শিক্ষার্থীরা দাবি করে।এই ঘটনাকে কেন্দ্র করে ইবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের দুই গ্রুপে বিভক্ত হয়ে পাল্টাপাল্টি অবস্থান নেয়। সমন্বয়কদের একটি গ্রুপ দাবি করে…

Read More

বিপ্লব হোসেন, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কেন্দ্রীয় গবেষণাগারের ফি বৃদ্ধির প্রতিবাদে পরিচালক বরাবর স্মারকলিপি জমা দিয়েছেন বিজ্ঞান বিভাগ সংশ্লিষ্ট অনুষদের শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের ইবনে সিনা ভবনে অবস্থিত কেন্দ্রীয় গবেষণাগারের পরিচালক অধ্যাপক ড. জাহিদুল ইসলামের কাছে অনলাইন মাধ্যমে এ স্মারকলিপি জমা দেওয়া হয়। স্মারকলিপিতে শিক্ষার্থীরা উল্লেখ করেন, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেন্দ্রীয় গবেষণাগারের যন্ত্রপাতি ব্যবহারে নির্ধারিত হারে ফি প্রদান করতে হবে। তবে শিক্ষার্থীরা এই সিদ্ধান্তকে “অযৌক্তিক, অমানবিক এবং গবেষণার মৌলিক চেতনার পরিপন্থী” হিসেবে আখ্যায়িত করেছেন। তাদের দাবিগুলে হলো, শিক্ষার্থীদের জন্য কোনো ফি ছাড়া প্রবেশাধিকার প্রদান, যতদিন পর্যন্ত পূর্ণাঙ্গভাবে অ্যানালিটিক্যাল সেবা চালু না…

Read More

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আইন বিভাগের আন্তঃসেশন ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ শুরু হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) বেলা এগারোটায় কেন্দ্রীয় ক্রিকেট মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন বিভাগের অধ্যাপক ড. মাকসুদা আক্তার। এসময় বিভাগের ২০১৯-২০ বর্ষ থেকে ২০২৩-২৪ বর্ষের অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে অধ্যাপক ড. মাকসুদা আক্তার বলেন, আমাদের বিভাগের শিক্ষার্থীদের অর্জনে অন্যান্য বিভাগ ঈর্ষান্বিত অনুভব করে। এর মধ্যে আন্তঃবিভাগ টুর্নামেন্টগুলোতে রয়েছে। তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো যাতে বিশ্ববিদ্যালয়ের যেকোনো আয়োজনে বিজয় আনা সম্ভব হয়। খেলাধুলায় প্রতিযোগিতা থাকবে। এই প্রতিযোগিতার মাধ্যমেই আমরা আনন্দ খুঁজে পাবো। এখানে কোনো মলিনতার জায়গা নেই, সংঘাতের জায়গা নেই। উল্লেখ্য, আজকের উদ্বোধনী খেলায় বিভাগের ২০২১-২২ বর্ষ ( সিজি-৪)…

Read More

বিপ্লব হোসেন, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাদ্দাম হোসেন হল এলাকার যেকোনো গাছের ফল পারায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে ফল পাকলে শিক্ষার্থীদের মাঝে বণ্টন করা হবে বলেও জানানো হয়েছে৷ সোমবার(২৮ এপ্রিল) সাদ্দাম হোসেন হল প্রভোস্ট অধ্যাপক ড.আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এতদ্দ্বারা সাদ্দাম হোসেন হলে অবস্থানরত সকল ছাত্রকে জানানো যাচ্ছে যে, হল এলাকার যে কোন গাছের কাঁচা/পাকা ফল পারা যাবে না। এই ফল পাকলে হলের ছাত্রদের মাঝে বণ্টন করা হবে। এ বিষয়ে কোন অভিযোগ পাওয়া গেলে উক্ত ছাত্র/ছাত্রদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়। এ বিষয়ে সাদ্দাম হোসেন হল…

Read More

বিপ্লব হোসেন, ইবি প্রতিনিধি : কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত স্টুডেন্ট’স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। কুষ্টিয়া ও ঝিনাইদহ অঞ্চলের স্কুল শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশগ্রহণ করে। গত শনিবার (২৬ এপ্রিল) সংগঠনটির চেয়ারম্যান মাহমুদুল হাসানের একটি ভিডিও বার্তায় এ ফলাফল প্রকাশ করেন। ফলাফল প্রকাশের সময় তিনি জানান, ২০২৪ সালে হওয়া এ পরীক্ষায় সর্বমোট পরীক্ষার্থী ছিল ২৮৪৪ জন। ছাত্র ছিল ১১৪৫ জন এবং ছাত্রী ছিল ১৬৯৯ জন। সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে ২৩২ জন এবং ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছে ১০৪ জন। মোট বৃত্তি পেয়েছে ৩৩৬ জন। যারা ৭০% মার্ক পেয়েছে তারা সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে আর যারা…

Read More

বিপ্লব হোসেন,ইবি প্রতিনিধি: বিনা ছুটিতে পালিয়ে বেড়াচ্ছে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তিকারী ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সাব-রেজিস্ট্রার মোজাম্মেল হক। মহানবী (সাঃ) কে কটুক্তির প্রতিবাদে ও বিচারের দাবিতে ক্যাম্পাসে মানববন্ধন ও ভিসি বরাবর স্মারকলিপি দিয়েছে শিক্ষার্থীরা। একই দাবিতে ঝিনাইদহ জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে ঝিনাইদহ ইমাম পরিষদ । শিক্ষার্থীরা বলেন, ‘এই কর্মকর্তা দীর্ঘদিন থেকে মহানবী হযরত মুহাম্মদ(সাঃ) কে নারীলোভী বলে কটুক্তি করে আসছিল। অথচ মহান আল্লাহ স্বয়ং মহানবী (সাঃ) চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন। সমস্ত পৃথিবীর রহমত স্বরূপ তাকে পৃথিবীতে প্রেরণ করা হয়েছে। এরকম এক মহামানবকে নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় কটূক্তি করা হয়েছে। আমরা তীব্র…

Read More

বিপ্লব হোসেন,ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের(ইবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ এপ্রিল) বেলা সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের ১০৩ নাম্বার কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক শিরিনা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. বেগম রোকসানা মিলি। বিশেষ অতিথি ছিলেন লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. রাকিবা ইয়াসমিন। এছাড়াও উপস্থিত ছিলেন রাষ্টবিভাগের সহকারী অধ্যাপক ফিরোজ আল মামুন, সহকারী অধ্যাপক ওবায়দুল হক, সহকারী অধ্যাপক রিপোনুজ্জামান, প্রভাষক হাবিবুর রহমানসহ বিদায়ী ও বর্তমান শিক্ষার্থী, কর্মকর্তা কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন বিভাগের শিক্ষার্থী সিদওয়ানুল হক সাকিন ও…

Read More

বিপ্লব হোসেন,ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণে ছায়া আদালত (মুট কোর্ট) অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) মীর মোশাররফ হোসেন ভবনের বিভাগীয় কক্ষে এ মুট কোর্টের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক মেহেদী হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাসুদ আলী। বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রশিদ এবং সিনিয়র অ্যাডভোকেট আবু তালেব। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক সাহিদা আখতার ও বিভাগের অন্যান্য শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। প্রধান অতিথির বক্তব্যে মাসুদ আলী বলেন, “আইন একটি রসকষহীন বিষয় হলেও এর মাধ্যমে মানুষের সেবা…

Read More

বিপ্লব হোসেন, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে (সম্মান)শ্রেনীতে ১ম বর্ষের (বাণিজ্য) সি ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে পরীক্ষার্থী ও অভিভাবকদের দুর্ভোগ লাঘবে নানা উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ইবি শাখা। শুক্রবার (২৫ এপ্রিল) সকাল আটটা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ৪নং স্টলে অবস্থান করে সংগঠনটি। এসময় পরীক্ষার্থীদের হাতে কলম, চকলেট ও তাদের সাথে অভিভাবকদের জন্য বিশুদ্ধ পানি,খাবার স্যালাইন, ফার্স্ট এইড কর্ণার, লাইব্রেরী,অভিভাবক কর্ণারসহ প্রয়োজনীয় তথ্য ও অন্যান্য সেবার ব্যবস্থা করা  হয়। এছাড়া সংগঠন সম্পর্কে সম্যক ধারণা পেতে ছাত্রশিবিরের পরিচিতি উপহার হিসেবে প্রদান করা হয়। জানা যায়, বেলা ১১টা হতে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের…

Read More

বিপ্লব হোসেন, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের (সম্মান) শ্রেনীতে ১ম বর্ষের (বাণিজ্য) সি ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ভর্তি পরীক্ষার্থী ও অভিভাবকদের দুর্ভোগ লাঘবে নানা উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইবি সংসদ। শুক্রবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে আটটা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ২নং স্টলে অবস্থান করে সংগঠনটি। এসময় পরীক্ষার্থীদের কলম ও তাদের সাথে আগত অভিভাবকদের জন্য বিশ্রামাগার, সুপেয় পানি ও প্রাথমিক চিকিৎসা সেবার ব্যবস্থা করা হয়। এছাড়া সংগঠন সম্পর্কে সম্যক ধারণা পেতে ছাত্র ইউনিয়নের পরিচিতি উপহার হিসেবে প্রদান করা হয়। জানা যায়, বেলা ১১টা হতে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ২টি একাডেমিক ভবনে…

Read More

বিপ্লব হোসেন, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় সমূহের ‘সি’ ইউনিটের (ব্যবসায় শাখা) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে মোট ১৩১০ জন পরীক্ষার্থীর আসন বিন্যাসে উপস্থিত ছিলেন ১২৬০ শিক্ষার্থী যা মোট উপস্থিতির ৯৬.১৮% শতাংশ। শুক্রবার (২৫ এপ্রিল) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। জানা যায়, এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের চার স্তরের নিরাপত্তার ব্যবস্থা করা হয়। এর মধ্যে রয়েছেন আনসার, পুলিশ, র‍্যাব, ট্রাফিক, জেলা রেজিস্ট্রার ও গোয়েন্দা সংস্থা। এছাড়া ক্যাম্পাসের পকেট গেটগুলোতে ছিল পুলিশ পাহারা। ভর্তিচ্ছুদের সহযোগিতায় ছিল বিভিন্ন রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের হেল্প ডেস্ক, ভ্রাম্যমাণ আদালত, রোভার স্কাউট ও বিএনসিসি। পরীক্ষা শুরুর…

Read More

বিপ্লব হোসেন, ইবি প্রতিনিধি: আসন্ন গুচ্ছ ভর্তি পরীক্ষা ২০২৪-২৫ উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে(ইবি) খাবারের দাম ও মান নিয়ন্ত্রণে অভিযান চালিয়েছে কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ ( সিওয়াইবি) ইবি শাখা। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাত সাড়ে ৮ টায় বিশ্ববিদ্যালয়ের হল, দোকান ও হোটেল গুলোতে অভিযান চালায় তারা। এ সময় উপস্থিত ছিলেন সিওয়াইবি ইবি শাখার সভাপতি ত্বকী ওয়াসিফ ও সাধারণ সম্পাদক নিয়ামতুল্লাহ মুনিমসহ অন্য সদস্যরা। অভিযানে বিভিন্ন হল ডাইনিং ও হোটেলের এর খাবার পর্যবেক্ষণ, পরিষ্কার পরিচ্ছন্ন খাবার নিশ্চিত করা এবং খাবার দাম ও মান নিয়ন্ত্রণের বিষয়ে নির্দেশ দেন তারা। সংগঠনটির সাধারণ সম্পাদক নিয়ামতুল্লাহ মুনিম বলেন, ‘শিক্ষার্থীদের জন্য খাবারের মান ও দাম নিয়ন্ত্রণে আমরা প্রতিনিয়ত অভিযান চালিয়ে…

Read More

বিপ্লব হোসেন, ইবি প্রতিনিধি: গুচ্ছভূক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার(২৫ এপ্রিল)। এ উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়(ইবি) কেন্দ্রে চারস্তরের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে জানান প্রক্টর অধ্যাপক ড.শাহিনুজ্জামান। চার স্তরের এ নিরাপত্তায় পুলিশ ফোর্স, কেন্দ্র টহলে র‍্যাব টিম, ইমার্জেন্সি প্রয়োজনে স্টকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী এবং আনসার, বিএনসিসি, রোভার একসাথে কাজ করবেন। এছাড়াও ক্যাম্পাস পার্শ্ববর্তী এলাকায় নিরাপত্তা জোরদার করতে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। এদিন বেলা ১১টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবন ও রবীন্দ্র-নজরুল একাডেমিক ভবনে ‘সি’ (বাণিজ্য) ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইবি কেন্দ্রে মোট ১৩১০ পরীক্ষার্থী অংশগ্রহণ করবে বলে জানা গেছে। নিরাপত্তা ব্যবস্থা…

Read More

বিপ্লব হোসেন, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়(ইবি) ল’ অ্যাওয়ারনেস এন্ড এনলাইটেন্ড সোসাইটির উদ্যোগে ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন’ বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে । বৃহস্পতিবার (২৪এপ্রিল) বেলা ১২ টায় বসন্তপুর মাধ্যমিক বিদ্যালয়ে এ ক্যাম্পেইনের আয়োজন করে সংগঠনটি। সংগঠনটির সদস্য তুহিন বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সাধারণ সম্পাদক তামান্না ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসন্তপুর মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: হাবিবুর রহমান। এছাড়া প্রতিষ্ঠানটির অন্যান্য শিক্ষক- শিক্ষিকাবৃন্দসহ পাঁচ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন । অনুষ্ঠানে পাঁচ শতাধিক তরুণ শিক্ষার্থীদের মাঝে নারী ও শিশু নির্যাতন এর প্রতিকার, শাস্তি, ভয়াবহতা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এর অপরাধ…

Read More

বিপ্লব হোসেন, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)রিপোর্টার্স ইউনিটি’র নতুন কার্যনির্বাহী পরিষদ-২০২৫ গঠন করা হয়েছে। এতে দৈনিক আমার সংবাদ এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ফারহানা নওশীন তিতলী সভাপতি ও স্বদেশ প্রতিদিন এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শাহরিয়ার কবির রিমন সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। বুধবার (২৩ এপ্রিল) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে অবস্থিত ইবি রিপোর্টার্স ইউনিটির নিজস্ব কার্যালয়ে নির্বাচন প্রক্রিয়া শেষে এ কমিটি ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম। সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ ১১ সদস্য বিশিষ্ট কমিটিতে দপ্তর সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন দৈনিক বাংলা’র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. সাকিব আসলাম, কোষাধ্যক্ষ- দৈনিক আজকালের খবরের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি…

Read More

বিপ্লব হোসেন, ইবি প্রতিনিধি: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের অপসারণের দাবিতে আমরণ অনশনকারীদের প্রতি সংহতি জানিয়ে অনশনে বসেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। বুধবার (২৩ এপ্রিল) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে অনশনে বসে তারা। অনশনে অংশগ্রহণ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সমন্বয়ক এস এম সুইট, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের ইবি শাখার সভাপতি সাদেক আহমদসহ ৯শিক্ষার্থী। অনশনে বসা শিক্ষার্থীরা বলেন ‘কুয়েটের ভিসি যে ৩৭ জন শিক্ষার্থীকে বহিষ্কার করেছিলো তার প্রতিবাদে আমরা ভিসির পদত্যাগ দাবি করেছিলাম। কিন্তু প্রশাসন এ ব্যাপারে কোনো কর্ণপাত করেনি। এর প্রতিবাদে আমাদের কুয়েটের ভাইয়েরা অনশন কর্মসূচি পালন শুরু করে হাসপাতালে পৌঁছালেও তিনি পদত্যাগ করেননি। আমরা আমাদের…

Read More

বিপ্লব হোসেন, ইবি প্রতিনিধি: রাসূল (সাঃ) কে নিয়ে কটুক্তি করায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক কর্মকর্তাকে বহিষ্কারের দাবি করেন আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা।কটুক্তিকারী হলেন একই বিভাগের সহকারী রেজিষ্ট্রার মোজাম্মেল হক। তিনি ঝিনাইদের হরিণাকুণ্ডু উপজেলার তাহেরহুদা ইউনিয়নের ভুলিয়া গ্রামের বাসিন্দা। জানা যায়, গত সোমবার রাসূল (সাঃ) কে নিয়ে কটুক্তি করায় মোজাম্মেল হককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। এ ঘটনায় মঙ্গলবার (২২ এপ্রিল) ঐ কর্মকর্তার নেমপ্ল্যাট ভেঙ্গে প্রতিবাদ ও তার বহিষ্কারের আবেদন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে এ ঘটনার তদন্তে বিভাগের অধ্যাপক ড. শফিকুল ইসলামকে প্রধান করে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করে বিভাগটি। আবেদনে বলা হয়, মোজাম্মেল হক রাসূল…

Read More

বিপ্লব হোসেন, ইবি প্রতিনিধি: নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে গোল টেবিল বৈঠক করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সেন্টার ফর পিচ অ্যান্ড রিসার্চ (সিপিআর)। এতে কমিশনের প্রতিবেদন কুরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক দাবি করে তা বাতিল, নতুন সংস্কার কমিশন গঠনের দাবি জানান সংগঠনটি। মঙ্গলবার (২২এপ্রিল) বেলা সাড়ে ১১টায় আইন অনুষদের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আ ছ ম তরীকুল ইসলামের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন একই বিভাগের অধ্যাপক ড. কামরুজ্জামান।এছাড়া আলোচক হিসেবে ছিলেন অধ্যাপক আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. নাছির উদ্দিন মিঝি, অধ্যাপক ড. ময়নুল হক, আল ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের…

Read More