Author: Mutasim Billah Riyad

ইবি প্রতিনিধি- দীর্ঘদিন যাবত লিভার সিরোসিস রোগে ভুগছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উন্নয়ন অধ্যয়ন বিভাগের ২০২১-২২ সেশনের ছাত্রী সোমাইয়া শারমিন শান্তা। জরুরি ভিত্তিতে তার লিভার ট্রান্সপ্লান্ট করানো প্রয়োজন। ফলে অপারেশন ও আনুষঙ্গিক খরচসহ প্রায় ৮০ লাখ টাকা প্রয়োজন। এতগুলো টাকা যোগাড় করতে পারছে না তার পরিবার। ফলে মেয়েকে বাঁচাতে সকলের কাছে সহযোগিতা চেয়েছেন তারা। জানা গেছে, দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস সমস্যায় ভুগছেন শান্তা। গত জানুয়ারিতে ভারতের চেন্নাই শহরের ড. রেলা ইন্সটিটিউট এন্ড মেডিকেল সেন্টারে নেওয়া হলে চিকিৎসক তাকে জরুরি ভিত্তিতে অপারেশন করে লিভার ট্রান্সপ্লান্ট করার কথা জানান। অপারেশনের জন্য প্রাথমিকভাবে ৪৫ লাখ এবং আনুষঙ্গিক খরচ সহ প্রায় ৮০ লাখ টাকার প্রয়োজন।…

Read More

বিপ্লব হোসেন, ইবি প্রতিনিধি: পবিত্র রমজান, শুভ দোলযাত্রা, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং ঈদ-উল-ফিতর উপলক্ষে আগামী ১ মার্চ থেকে ৮ এপ্রিল ৩৯ দিনের ছুটিতে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। তবে আগামীকাল ও পরশু সাপ্তাহিক ছুটি থাকায় মোট ৪১ দিনের ছুটি পাচ্ছে শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৫ ফেব্রুযারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এছাড়া বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খোলা থাকবে বলে জানান প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. শেখ এ বি এম জাকির হোসেন। প্রজ্ঞাপনে বলা হয়, পবিত্র রমজান, শুভ দোলযাত্রা, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে আগামী ১ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত…

Read More

বিপ্লব হোসেন, ইবি প্রতিনিধি: কুষ্টিয়া- খুলনা মহাসড়ক সংস্কারসহ তিন দফা দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সংসদ। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে এ কর্মসূচি পালন করে তারা। এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলীকে পরিবহন প্রশাসকের পদ থেকে পদত্যাগ ও পরিবহন পুল সংস্কারের দাবি জানান তারা। মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক নুর আলম, সহ সভাপতি উদয় দেবনাথ ও সাদিয়া মাহমুদ মীমসহ সংগঠনের অন্য সদস্যরা। মানববন্ধনে তারা বলেন, গতকাল বিশ্ববিদ্যালয়ের জন্য এক বিভীষিকাময় দিন।এ পরিস্থিতির জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়ী। ক্যাম্পাসের পরিবহনের এহেন অবস্থার দ্বায় স্বীকার করে উপ-উপাচার্যকে পরিবহন…

Read More

বিপ্লব হোসেন,ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের(ইবি)পরিবহন দপ্তরের সংস্কারের দাবিতে সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখা। মঙ্গলবার(২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে সমাবেশ করেছেন তারা। এসময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার সমন্বয়ক এস এম সুইট ও অন্যান্য সহ -সমন্বয়ক সহ অর্ধ শতাধিক শিক্ষার্থী। সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইবি শাখার সমন্বয়ক এসএম সুইট বলেন, ফিটনেসবিহীন গাড়ি নিয়ে মহাসড়ক নিয়ে আন্দোলন আজকে আমাদের প্রথম না। এই আন্দোলন ২০১৯/২০২০সালে নিরাপদ সড়ক নিয়ে আন্দোলন করি। সেই আন্দোলনের ফলে ক্যাম্পাস থেকে কুষ্টিয়া মহাসড়কের সংস্কার দেখতে পাই । কিন্তু টেকসই সমস্যা সমাধান হচ্ছে না,রাস্তা সংস্কারের পরে কিছু মধ্যেই আবার আগের মতোই হয়ে…

Read More

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) যশোর জেলা ছাত্রকল্যাণ সমিতির আয়োজনে নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শহীদ মীর মুগ্ধ সরোবরে দিনব্যাপী নানা কার্যক্রমের মধ্যদিয়ে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে যশোর জেলা ছাত্র কল্যাণ সমিতির সদস্য সচিব শাহরিয়ার কবির রিমনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা গনিত বিভাগের অধ্যাপক ড. আসাদুজ্জামান। এসময় সংগঠনটির আহ্বায়ক কমিটির সদস্য হাসিবুর রহমান, রিফাত মাশরাফি প্রত্যয়, জহুরুল ইসলাম, সাদিয়া মাহমুদ মীমসহ অন্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বরণ ও বিদায়ী শিক্ষার্থীদের সম্মানা স্মারক প্রদান করা হয়। যশোর জেলা ছাত্র কল্যাণ সমিতির সদস্য সচিব শাহরিয়ার কবির রিমন বলেন, আজকের এই আয়োজন শুধুমাত্র নবীনদের বরণ…

Read More

বিপ্লব হোসেন, ইবি প্রতিনিধি: শেরপুর জেলা থেকে আগত ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের সংগঠন শেরপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের নবীন বরণ ও প্রবীণ বিদায় প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ১১৬ নং কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি। এসময় সংগঠনের সভাপতি মাহবুবুর রহমান আকাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. এ বি এম সাইফুল ইসলাম সিদ্দিকী। এছাড়া সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ অন্তরসহ সংগঠনের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সংগঠনের আইন বিষয়ক সম্পাদক রিয়াদ হাসান রাব্বির সঞ্চালনায় নবীনদের মধ্যে অনুভূতি প্রকাশ করেন সাজ্জাদ হোসেন, সুমাইয়া জাফরিন মুন, মাফরুহা নাজিহা জান্নাত।…

Read More

বিপ্লব হোসেন, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)আইটি সোসাইটির (IUITS) নতুন সদস্যদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে ।সোমবার(২৪ ফেব্রুয়ারী ) বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির ১১৬ নম্বর রুমে এই মৌখিক পরীক্ষাটি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বিভাগের চার শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।উপস্থিত শিক্ষার্থীরা প্রযুক্তিগত নানা প্রশ্নের উত্তর প্রদান করেন এবং নিজেদের দক্ষতা প্রদর্শনের সুযোগ পায়।নতুন সদস্যদের প্রযুক্তিগত দক্ষতা ও আগ্রহের মূল্যায়ন করা হয়েছে। সংগঠনের সভাপতি মো: হাসিব মিয়া বলেন, “আমাদের সংগঠনের মূল লক্ষ্য হলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তি সংক্রান্ত জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করা। আমরা অত্যন্ত আনন্দিত যে বিপুল সংখ্যক শিক্ষার্থী আমাদের কার্যক্রমে আগ্রহ প্রকাশ করেছে। আমাদের মৌখিক পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের যোগ্যতা যাচাই করা হয়েছে এবং ভবিষ্যতে…

Read More

বিপ্লব হোসেন, ইবি প্রতিনিধি: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(কুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদকে শারিরীকভাবে লাঞ্ছিত করায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জাতীয়তাবাদী শিক্ষক সংগঠন জিয়া পরিষদ।মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ২ টায় সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. ফারুকুজ্জামান খান ও সাধারণ সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞাপ্তিতে সূত্রে, গত ১৮ ফেব্রুয়ারি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সংঘটিত বিভিন্ন গ্রুপের মধ্যে সংঘর্ষের প্রেক্ষিতে উপাচার্যকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় ইসলামী বিশ্ববিদ্যালয় জিয়া পরিষদ অত্যন্ত মর্মাহত এবং গভীর উদ্বেগ প্রকাশ করেছে। আমরা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা মনে করি…

Read More

বিপ্লব হোসেন, ইবি প্রতিনিধি: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়(ইবি)সায়েন্স ক্লাবের উদ্যোগে সহজ ক্যানভা প্রশিক্ষণ ও দুই দিনব্যাপী বেসিক গ্রাফিক ডিজাইন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।রবিবার ও সোমবার (২৩-২৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ড. ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনের ১০১ নং রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের ১৬টি বিভাগের ৭৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। সোমবার কর্মশালার উদ্বোধনী দিনে ইবির সায়েন্স ক্লাবের সাধারণ সম্পাদক জুনাইদুল মোস্তফার সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক ও ক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড.মোঃ শাহজাহান আলী। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগারের পরিচালক অধ্যাপক ড.মোঃ জাহিদুল ইসলাম, ক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড.মোঃ শরীফুল ইসলাম, IEEE Islamic University Student Branch এর সভাপতি…

Read More

বিপ্লব হোসেন, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বিএনপি পন্থী শিক্ষকদের সংগঠন জিয়া পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. ফারুকুজ্জামান খান কমিটির সভাপতি ও আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক রফিকুল ইসলাম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। সোমবার(২৪ ফেব্রুয়ারি) দুপুর ২ টার দিকে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আবুল কাশেম তালুকদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন,সহ-সভাপতি অধ্যাপক ড.শফিকুল ইসলাম,অধ্যাপক ড.আব্দুস সামাদ,অধ্যাপক ড. নূরুন নাহার,অধ্যাপক আব্দুস শাহীদ মিয়া ও অধ্যাপক ড. এ এস এম আয়নুল হক আকন্দ। যুগ্ম-সম্পাদক অধ্যাপক ড. রশিদুজ্জামান ও অধ্যাপক ফকরুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক…

Read More

ইবি প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ ব্যক্তিগত উদ্যোগে শিক্ষক, শিক্ষার্থী ও কোমলমতি শিশুদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করেছেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ক্যাম্পাসে আয়োজিত তিন দিনব্যাপী বইমেলার শেষ দিন রোববার (২৩ ফেব্রুয়ারি) তিনি এই কর্মসূচি পালন করেন। জানা যায়, আনোয়ার পারভেজ দলের বিভিন্ন নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং সেখান থেকে বিভিন্ন ধরণের বই সংগ্রহ করেন। পরে তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়ায়াকুব আলী এবং প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামানসহ অন্যান্য শিক্ষকদের মাঝে বিভিন্ন বই উপহার দেন। এছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠন, সাধারণ শিক্ষার্থী…

Read More

বিপ্লব হোসেন, ইবি প্রতিনিধি: বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার-২০২৫ সালের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২০-২১ বর্ষের শিক্ষার্থী মাহমুদুল হাসান ও সাধারণ সম্পাদক হিসেবে আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২০-২১ বর্ষের শিক্ষার্থী শামীম নির্বাচিত হয়েছেন। রবিবার (২৩শে ফেব্রুয়ারি) দিগন্ত মিলনায়তনে বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া ইবি শাখার ২০২৫ সালের অনুষ্ঠিত কাউন্সিল সম্মেলনে এই আংশিক কমিটি ঘোষণা করা হয়। আগামী ৭ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রণয়নের কথা বলা হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়ার কেন্দ্রীয় সভাপতি আবদুল কাইয়ুম ও সাবেক সভাপতি জহিরুল ইসলাম, ইবি শাখার সাবেক সভাপতি…

Read More

বিপ্লব হোসেন, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসে পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি করেছে শাখা ছাত্রদল। দুই দিনব্যাপী কর্মসূচির প্রথম দিনে রবিবার (২৩ ফেব্রুযারি) বেলা সাড়ে ১২ টায় বিশ্ববিদ্যালয়ের ঝাল চত্ত্বর এলাকায় জড়ো হয় সংগঠনটির নেতাকর্মীরা। পরে সবার মাঝে মাস্ক ও হ্যান্ড গ্লোবস বিতরণ করা হয়। এরপর বিভিন্ন দলে বিভক্ত হয়ে আমতলা, ডায়না চত্ত্বর ও মুক্তবাংলা এলাকাসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পরিচ্ছনতা অভিযান চালায় তারা। কর্মসূচিতে ইবি শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ ও সদস্য সচিব মাসুদ রুমী মিথুনের নেতৃত্বে প্রায় অর্ধশত নেতাকর্মী এতে অংশ নেন। এসময় আর্বজনা কুড়ানোর পাশাপাশি বিভিন্ন অপচনশীল দ্রব্য কুড়িয়ে নির্দিষ্ট স্থানে ফেলে দেন। এই বিষয়ে ইবি শাখা ছাত্রদলের আহ্বায়ক…

Read More

ইবি প্রতিনিধি- ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কিশোরগঞ্জ জেলা ছাত্র কল্যাণ সমিতির নবীন বরণ, প্রবীন বিদায় ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) ক্যাম্পাসের মীর মুগ্ধ সরোবরে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা ছাত্র কল্যাণ সমিতির উপদেষ্টা ও আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুজাহিদুর রহমান। এ সময় বৃহত্তর ময়মনসিংহ ছাত্র কল্যাণ সমিতির সভাপতি নাজমুস সাকিব, ইসলামী বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘের সাধারণ সম্পাদক নাজমুস সাকিব জিতু, ইসলামিক ইউনিভার্সিটি ফটোগ্রাফিক এসোসিয়েশনের দপ্তর সম্পাদক মোঃ আরিফুল ইসলাম আরিফ এবং প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক শাহ আকলাসুর ফাহমানি সেতু উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিদায়ী সংবর্ধনা গ্রহণ করেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ইসলামী…

Read More

বিপ্লব হোসেন, ইবি প্রতিনিধি: “এসো কুরআনের ছায়াতলে”-স্লোগানকে সামনে রেখে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রথম অ্যালামনাই ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের সামনে থেকে বণ্যাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ। পরে মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাছির উদ্দীন মিঝির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. আ ব ম সিদ্দিকুর…

Read More

বিপ্লব হোসেন, ইবি প্রতিনিধি: সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ, শ্লীলতাহানি ও নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর দেড় টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে এ প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় শিক্ষার্থীরা, ‘একশন একশন ,ডাইরেক্ট একশন’, ‘ধর্ষকদের বিরুদ্ধে, ডাইরেক্ট একশন’, ‘ধর্ষকদের ঠিকানা,এই বাংলায় হবে না’, ‘ধর্ষকদের আস্তানা,ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘বিচার চাই  বিচার চাই,ধর্ষকদের বিচার চাই’, ‘জাস্টিস জাস্টিস,উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান দিতে দেখা যায়। সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ২৪ এর গনঅভ্যুত্থানে নারী-পুরুষ সবাই অংশগ্রহণ করেছিলো।…

Read More

বিপ্লব হোসেন, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অ্যালামনাই এসোসিয়েশনের উদ্যোগে ৬ষ্ঠ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের বটতলায় এর উদ্বোধন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী। অনুষ্ঠানে বিভাগের সভাপতি প্রফেসর ড. শরিফ মো. আল রেজার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক  ড. জাহাংগীর আলম, ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগ অ্যালামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো.শাহনেওয়াজ রশিদ। অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি অধ্যাপক  ড. হাফিজুর রহমান। এসময় বিভাগের শিক্ষক, সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা অংশগ্রহণ করে । অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন বিভাগটির ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নয়ন শেখ ও রাফিয়া রিমা। প্রধান অতিথির…

Read More

বিপ্লব হোসেন, ইবি প্রতিনিধি: এবারের অমর একুশে বইমেলা-২০২৫ এ প্রকাশিত হয়েছে ইসললামী বিশ্ববিদ্যালয়ের(ইবি)রাষ্ট্রবিজ্ঞান বি়ভাগের শিক্ষক শিরিনা বীথির প্রথম কাব্যগ্রন্থ ‘শর্তহীন বোঝাপড়া’। বইটি প্রকাশ করেছে ‘শব্দশিল্প’ প্রকাশনী।গ্রন্থটির প্রচ্ছদ মুবাশ্বির মজুমদারের। বইমেলায় ১৪ ফেব্রুয়ারী আনুষ্ঠানিকভাবে মোড়ক উন্মোচন করা হয়। মেলায় শব্দশিল্প প্রকাশনীর ৩৪৬, ৩৪৭, ৩৪৮, ৩৪৯ নাম্বার স্টলে এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত তিন দিনব্যাপী একুশে বইমেলায় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১৫ নাম্বার স্টলে বইটি পাওয়া যাচ্ছে। কাব্যগ্রন্থটি সম্পর্কে লেখক শিরিনা বীথি বলেন, ‘আমি অনেক দিন ধরেই টুকটাক লিখালেখি করি।এর আগেও আমার তিনটি বই প্রকাশিত হয়েছে তবে ‘শর্তহীন বোঝাপড়া’ আমার প্রথম কাব্য গ্রন্থ। বইটিতে প্রেম-ভালোবাসা, দ্রোহ, মানবতা,বিরহ সব কিছু নিয়েই কবিতা রয়েছে। আবেগঘন কবিতা গুলোর…

Read More

বিপ্লব হোসেন, ইবি প্রতিনিধি: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে(ইবি) তিন দিনব্যাপী অমর একুশে বইমেলা শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের বামপার্শ্বে বাংলা মঞ্চ চত্বরে এ বইমেলার আয়োজন করে প্রশাসন। এতে বিভিন্ন বিভাগ ও সামাজিক সংগঠনের উদ্যোগে বই সামগ্রীর ৫০টি স্টল রয়েছে। শুক্রবার(২১ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় অমর একুশে বইমেলা উদ্বোধন করেন উপ-উপাচার্য ড.এম এয়াকুব আলী। এসময় উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাংগীর আলম, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার সমন্বয়ক এস এম সুইটসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ। স্টল পরিদর্শন শেষে উপ-উপাচার্য অধ্যাপক ড.এম এয়াকুব আলী বলেন,…

Read More

বিপ্লব হোসেন, ইবি প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামেন থেকে একটি শোক র‍্যালি বের হয়। র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারের পাদদেশে এসে শেষ হয়। পরে একুশের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য ড. এম এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাংগীর আলম। পরে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, জিয়া পরিষদ, আবাসিক হলসমূহ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাত্রদল, ছাত্র ইউনিয়ন, বিভিন্ন বিভাগ, বিশ্ববিদ্যালয়ের…

Read More