Author: Mutasim Billah Riyad

বিপ্লব হোসেন, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে(ইবি)বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শাখার আয়োজনে ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার( ২২ এপ্রিল) সকাল সাড়ে ৮ টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র নজরুল কলা ভবনের গগণ হরকরা গ্যালারীতে এটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম, বিশেষ অতিথি হিসেবে ছিলেন কেন্দ্রীয় কলেজ কার্যক্রম ও ব্যবসায় শিক্ষা সম্পাদক মো.শহিদুল ইসলাম। এসময় ইবি গ্রীন ফোরামের সেক্রেটারি অধ্যাপক ড.মোস্তাফিজুর রহমান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, ইবি শিবির শাখার সভাপতি মাহমুদুল হাসান ও সেক্রেটারি ইউসুব আলী উপস্থিত ছিলেন। এছাড়া শিবির নেতাকর্মীসহ প্রায় দুই শতাধিক শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেন। প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ…

Read More

বিপ্লব হোসেন, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে(ইবি) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শাখার আয়োজনে ‘কুরআনিক কুইজ-২০২৫ প্রতিযোগিতা’ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার( ২২ এপ্রিল) সকাল সাড়ে ৮ টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র নজরুল কলা ভবনের গগণ হরকরা গ্যালারীতে এটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম, বিশেষ অতিথি হিসেবে ছিলেন কেন্দ্রীয় কলেজ কার্যক্রম ও ব্যবসায় শিক্ষা সম্পাদক মো.শহিদুল ইসলাম। এসময় ইবি গ্রীন ফোরামের সেক্রেটারি অধ্যাপক ড.মোস্তাফিজুর রহমান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, ইবি শিবির শাখার সভাপতি মাহমুদুল হাসান ও সেক্রেটারি ইউসুব আলী উপস্থিত ছিলেন। এছাড়া শিবির নেতাকর্মীসহ প্রায় দুই শতাধিক শিক্ষার্থী এতে অংশগ্রহণ…

Read More

বিপ্লব হোসেন, ইবি প্রতিনিধি: প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল কর্মী জাহিদুল ইসলাম পারভেজকে হত্যার দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়( ইবি)শাখা ছাত্রদল। এ সময় সংগঠনটির নেতাকর্মীরা কালো ব্যাচ ধারণ করেন। সোমবার (২১এপ্রিল) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরের সামনে এ মানববন্ধন করেছে সংগঠনটি। মানববন্ধনে উপস্থিত ছিলেন ইবি শাখা ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, যুগ্ম আহবায়ক আহসান হাবীব ও আনারুল ইসলাম। এ ছাড়া সংগঠনটির সদস্য সাব্বির হোসেন, রাফিজ আহমেদ, নুর উদ্দিন, উল্লাস, মুক্তাদির, রোকন, রনি, স্বাক্ষর, মেহেদী, রাইহান, রিফাত, হুজ্জাতুল্লাহ, অপু, হাফিজ, আবিদ, সুজন, সাবিক, রিয়াজ, উৎস ও আলিনুরসহ অন্য নেতাকর্মীরা…

Read More

বিপ্লব হোসেন, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৫০জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তির জন্য মনোনীত করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ইবি শাখা। এতে প্রতি মাসে ন্যূনতম এক হাজার টাকা করে বছরে ৬ লাখ টাকা তাদের প্রদান করবেন বলে জানান সংশ্লিষ্টরা। রবিবার (২০ এপ্রিল) শাখা ছাত্রশিবিরের অফিসিয়াল ফেসবুক পেজে এক বিশেষ ঘোষণায় এ তথ্য জানা যায়। ঘোষণায় বলা হয়, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ইবি শাখার ছাত্রকল্যাণ বিভাগ কর্তৃক “শিক্ষাবৃত্তি প্রকল্প ২০২৫” এর কার্যক্রম চলতি মাস থেকে শুরু হয়েছে। যাচাই-বাছাই ও সামগ্রিক বিবেচনায় প্রাথমিকভাবে প্রায় ৫০ জনকে এক বছর মেয়াদে বৃত্তি প্রদানের জন্য মনোনীত করা হয়েছে। ছাত্রকল্যাণ বিভাগের সক্ষমতার আলোকে পরবর্তী সময়ের বৃত্তি প্রদানের সংখ্যা বাড়তে পারে।…

Read More

বিপ্লব হোসেন, ইবি প্রতিনিধি: নানা আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে বাংলা নববর্ষ ১৪৩২ বঙ্গাব্দ উদযাপন উপলক্ষে দুইদিন ব্যাপী ‘বৈশাখীয়ানা উৎসব’ শুরু হয়েছে। গ্রামীণ হালখাতার ঐতিহ্যকে ধারণ করে বিশ্ববিদ্যালয়ের সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্নবিতান-ইবি পরিসর’ এ উৎসবের আয়োজন করে। রবিবার (২০ এপ্রিল) ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গণে এ আয়োজন করে সংগঠনটি। আয়োজনে প্রাচীন বাংলার গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরা হয়েছে। প্রাচীনকালে বাজারের মধ্যকার বটগাছ কেন্দ্রিক যে মেলার প্রচলন ছিল তা বটতলায় উন্মুক্ত মঞ্চের মাধ্যমে ফুটিয়ে তুলেছে সংগঠনটি।এছাড়া তরুণ উদ্যোক্তা তৈরিতে বিভিন্ন স্টল বরাদ্দ রাখে সংগঠনটি। সরেজমিনে দেখা যায়, সুতির পরশ,পাতে বাঙালিয়ানা, রূপরত্ন, মাচাং রসনা বিলাশসহ ২২টি স্টলে তরুণ উদ্যোক্তারা কুষ্টিয়ার ঐতিহ্যবাহী…

Read More

বিপ্লব হোসেন , ইবি প্রতিনিধি : ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদ জানিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে(ইবি) র‍্যালি ও মানববন্ধন করেছে জাতীয় শিশু কিশোরদের সংগঠন ফুলকুঁড়ি আসর (তারার মেলা শাখা)। রবিবার (২০ এপ্রিল) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে প্রতিবাদ র‍্যালিটি শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকে এসে শেষ হয়।পরে সেখানে সংক্ষিপ্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, ফুলকুঁড়ি আসর (তারার মেলা শাখা) পরিচালক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আহমাদ আব্দুল্লাহ, ইবি বিএনসিসি ক্যাডেটের(সেনা শাখা) সিইউও আহসান জুবায়ের, বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং সাকসেসের পরিচালক রায়হান জামিলসহ শতাধিক শিশু কিশোর। প্রতিবাদ র‍্যালিতে ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন,’ ‘From the River to the Sea, Palestine…

Read More

বিপ্লব হোসেন, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) গবেষণাগারে উদ্ভূত সমস্যার সমাধান ও সার্বিক অগ্রগতি নিয়ে প্রক্টরের সাথে মতবিনিময় করেছে শাখা ছাত্রশিবির । শনিবার (১৯ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে প্রক্টর অফিস এ মতবিনিময় সভা হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, অন্যান্য সহকারী প্রক্টর, শাখা ছাত্রশিবির সেক্রেটারি ইউসুব আলীসহ সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় শিবিরের প্রতিনিধি দল প্রক্টরের নিকট ল্যাব সংক্রান্ত বিভিন্ন সমস্যা তুলে ধরেন। এসময় ল্যাবে পর্যাপ্ত সময় না দেওয়া, নিরাপত্তার ঘাটতি, সেন্ট্রাল ল্যাব বন্ধসহ নানা সমস্যা উপস্থাপন করেন। পরে এসকল সমস্যার দ্রুত নিরসনের দাবি জানান তারা। মতবিনিময়ের বিষয়ে শাখা শিবিরের সেক্রেটারি বলেন,…

Read More

বিপ্লব হোসেন, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের( ইবি) অর্থনীতি ক্লাবের ২০২৫ কার্যবর্ষের সভাপতি মনোনীত হয়েছেন অধ্যাপক ড. কাজী মোস্তফা আরীফ ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ২০১৯-২০ শিক্ষাবর্ষের মোঃ খাইরুল ইসলাম। বুধবার(১৬ এপ্রিল) ক্লাবের ২০২৪ কার্যবর্ষের সদস্যদের বিদায় ও ২০২৫ কার্যবর্ষের সদস্যদের বরণ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এছাড়া উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা। নবগঠিত কমিটিতে কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন সহযোগী অধ্যাপক আব্দুল জলিল পাঠান। যুগ্ম সাধারণ সম্পাদক ২০২০-২১ শিক্ষাবর্ষের মেহেদী হাসান শাহ। কমিটিতে অন্য সদস্যরা হলেন, টগর আহমেদ , জেসিয়া আক্তার তন্নি, সানজিদা…

Read More

ইবি প্রতিনিধি- আগামী ২০ এপ্রিল পাবনার সরকারি এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রদলের কাউন্সিল অনুষ্ঠিত হবে। এতে প্রধান পর্যবেক্ষকের দায়িত্ব পালন করবেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন সদস্য সচিব মাসুদ রুমি মিথুন এবং পর্যবেক্ষকের দায়িত্ব পালন করবেন সিনিয়র যুগ্ম-আহবায়ক আনোয়ার পারভেজ। শুক্রবার (১৮ এপ্রিল) পাবনা জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. সংগ্রাম তালুকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, কাউন্সিল সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বে থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী, রংপুর মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের সভাপতি আল-মামুন ও রাবি শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মাহমুদুল…

Read More

বিপ্লব হোসেন, ইবি প্রতিনিধি: বাসে উঠার সময় ধাক্কা লেগে পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের(ইবি) আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী নোমান ইবনে খায়ের। বুধবার(১৬ এপ্রিল) রাত সাড়ে ৮ টায় বিশ্ববিদ্যালয় থেকে কুষ্টিয়া যাওয়ার উদ্দেশ্যে ক্যাম্পাসের জিয়া মোড়ে ডাবল ডেকার ‘স্পর্শক’ বাসে ওঠার সময় এ ঘটনা ঘটে। এতে ওই শিক্ষার্থীর বাম পায়ের হাড় ফেটে যায়। পরে কুষ্টিয়া মেডিকেল কলেজ থেকে প্লাস্টার করে বর্তমানে ক্যাম্পাসের গেট পার্শ্ববর্তী একটি বাসায় অবস্থান করছে। এদিকে Transport community,IU ফেসবুক গ্রুপে ডাবল ডেকার  ‘স্পর্শক’ বাসের ওই ড্রাইভারের বিরুদ্ধে বাস না থামানোর অভিযোগ করেন তাবাস্সুম নামে এক শিক্ষার্থী। ফেসবুক গ্রুপে ওই শিক্ষার্থী লেখেন, ১৬…

Read More

বিপ্লব হোসেন, ইবি প্রতিনিধি: বাংলা নববর্ষ উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়( ইবি) প্রশাসন কর্তৃক আয়োজিত আনন্দ শোভাযাত্রায় অংশ না নেওয়ায় ডাইনিংয়ের খাবার বন্ধ করে দেয় হল প্রাধাক্ষ্য অধ্যাপক ড. জালাল উদ্দীন। বুধবার(১৬ এপ্রিল) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের খালেদা জিয়া হলে এ ঘটনা ঘটে। এ সিদ্ধান্তে শিক্ষার্থীরা খাবার সংকটে পড়ে। এ বিষয়ে শিক্ষার্থীরা অভিযোগ, , অনেকের ক্লাস – পরীক্ষাসহ নানাবিধ কারণে অনেকেই র‍্যালিতে অংশ গ্রহণ করতে পারে নি। তাই স্যার রাগ করে ২ মিনিটের মধ্যে সিদ্ধান্ত নেয়, আমাদের দুপুরে খাবার দেওয়া হবে না।আপাতত ডাইনিং বন্ধ থাকবে, কতদিন বা কতক্ষণের জন্য বন্ধ থাকবে তা উল্লেখ করে নি। এ বিষয়ে রাত নয়টায় সেন্ট্রাল মিটিং হবে।…

Read More

বিপ্লব হোসেন,ইবি প্রতিনিধি: ‘এবারের বৈশাখের স্বপ্ন ও শপথ আগামীর বৈষম্যের বাংলাদেশ’এই প্রতিপাদ্যে বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে(ইবি) আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার(১৬ এপ্রিল)বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের চত্বর থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাংলা মঞ্চে এসে সমাপ্ত হয়। পরে সেখানে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শোভাযাত্রায় উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, বিভিন্ন অনুষদের ডিন,শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, ছাত্রসংগঠনসহ সহস্রাধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করেন। এ সময় শিক্ষার্থীরা বাঙালি ঐতিহ্য তুলে ধরতে নিজেদের নানান সাজে সজ্জিত করে। গরুর গাড়ি,মহিষের গাড়ি, কৃষক, জেলে, বর-…

Read More

বিপ্লব হোসেন, ইবি প্রতিনিধি: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ৩৭ জন শিক্ষার্থী বহিষ্কারের ঘটনায় প্রতিবাদ সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা। এ সময় তারা নিরীহ আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং অনতিবিলম্বে কুয়েট উপাচার্যের পদত্যাগের দাবি জানায়। মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকাল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের বটতলায় এই সমাবেশ করে সংগঠনটির নেতাকর্মীরা। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার সমন্বয়ক এস এম সুইট, সহ-সমন্বয়ক নাহিদ হাসান, ইয়াসিরুল কবির সৌরভ, তানভীর মাহমুদ মন্ডল, গোলাম রব্বানীসহ জাস্টিস ফর জুলাইের আহ্বায়ক নাহিদ জোয়ার্দারসহ অন্যরা উপস্থিত ছিলেন। প্রতিবাদ সমাবেশে সমন্বয়ক এস এম সুইট বলেন, ‘অভ্যুত্থান পরবর্তী সময়ে কুয়েট ভিসির সর্বোচ্চ গুরুত্ব…

Read More

বিপ্লব হোসেন,ইবি প্রতিনিধি: পাবনার সরকারি এডওয়ার্ড কলেজ ছাত্রদলের কাউন্সিলে প্রধান পর্যবেক্ষকের দায়িত্ব পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহমেদ ও নির্বাচন কমিশনারের দায়িত্ব পেয়েছেন সদস্য সচিব মাসুদ রুমি মিথুন। আগামী ২০ এপ্রিল সকাল ১১ টা থেকে দুপুর ১টা পর্যন্ত সরকারি এডওয়ার্ড কলেজ ছাত্রদলের কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। শনিবার (১২এপ্রিল পাবনা জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মো: সংগ্রাম তালুকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। কাউন্সিলে প্রধান পর্যবেক্ষকের দায়িত্বে থাকবেন ইবি শাখা ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহম্মেদ। এছাড়া কাউন্সিল সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বে থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী এবং নির্বাচন কমিশনার…

Read More

বিপ্লব হোসেন, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে(ইবি) ‘Higher Study & Research Opportunities in Australia’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩এপ্রিল)দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের ইবনে সিনা একাডেমিক ভবনের ১০২ নম্বর কক্ষে সেমিনারটি অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে অনুষ্ঠানে অতিথিবৃন্দকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।সেমিনারটি আয়োজন করে IEEE Islamic University Student Branch এবং Students Association of ICT (SAICT)। অনুষ্ঠানে IEEE Islamic University Student Branch-এর কাউন্সিলর এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগারের পরিচালক প্রফেসর ড. মো. জাহিদুল ইসলাম সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. মো. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞানী ও গবেষক, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড…

Read More

বিপ্লব হোসেন, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আরবী ভাষা ও সাহিত্য বিভাগের স্নাতকোত্তর ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও বিভাগীয় সভাপতির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ এপ্রিল) বেলা সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবনের গগণ হরকরা গ্যালারিতে এটি অনুষ্ঠিত হয়। বিভাগের সভাপতি অধ্যাপক ড. আব্দুল মোত্তালিব’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে  ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. এমতাজ হোসেন, বিভাগীয় ছাত্র উপদেষ্টা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোজাম্মেল হোসেন, অ্যারাবিক অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ড. মাহমুদুল হাসান এবং…

Read More

বিপ্লব হোসেন, ইবি প্রতিনিধি: বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) সুন্দরবন রেজিমেন্টের অধীন ২৪ বিএনসিসি ব্যাটালিয়নের ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্লাটুনের (সেনা শাখা) সর্বোচ্চ পদ ক্যাডেট আন্ডার অফিসার (সিইউও) পদে পদোন্নতি পেয়েছেন ম্যানেজমেন্ট বিভাগের স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থী ক্যাডেট সার্জেন্ট সুলতান মাহমুদ। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সুন্দরবন রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার লেঃ কর্নেল কামরুল ইসলাম, পিএসসি, আর্টিলারি এবং ২৪ বিএনসিসি ব্যাটালিয়নের ব্যাটালিয়ন কমান্ডার প্রফেসর মেজর ড. শাহিনুর রহমান তাকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন। এর আগে ৭ জানুয়ারি সুন্দরবন রেজিমেন্ট অ্যাডজুট্যান্ট মেজর পলাশ কুমার বিশ্বাস, ইএমই স্বাক্ষরিত (রেজিমেন্ট কমান্ডারের পক্ষে) এক আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়। গত ডিসেম্বরে অনুষ্ঠিত রেজিমেন্ট ক্যাম্পে সিইউও পদে পদোন্নতি…

Read More

বিপ্লব হোসেন, ইবি প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে( ইবি) মহান স্বাধীনতা দিবস-২০২৫ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন উড়ানো, শোভাযাত্রা, পুস্তস্তবক অর্পণ, দোয়া ও মোনাজাতসহ নানা কর্মসূচি পালন করা হয়। এদিন সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করেন উপাচার্য অধ্যাপক ড.নকীব মোহাম্মদ নসরুল্লাহ। পতাকা উত্তোলন শেষে আনন্দের প্রতীক বেলুন উড়িয়ে আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্মৃতিসৌধের পাদদেশে এসে শেষ হয়। মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম।…

Read More

ইবি প্রতিনিধি- নিম্ম আয়ের মানুষদের মাঝে ইফতার বিতরণ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ। মঙ্গলবার (১১ মার্চ) দলের কর্মীদের নিয়ে বিকেল থেকে ক্যাম্পাসে ঘুরে ঘুরে আনসার সদস্য, ভ্যানচালক ও দোকানীদের মাঝে ইফতার বিতরণ করেন তিনি। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে থাকা নিরাপত্তা প্রহরীদের মাঝে ইফতার দেওয়ার মাধ্যমে তিনি কার্যক্রম শুরু করেন। পরে বিভিন্ন একাডেমিক ভবন ও হলে দায়িত্বরত নিরাপত্তা প্রহরী, ক্যাম্পাসের অভ্যন্তরের ভ্যানচালক এবং দোকানীদের মাঝে ইফতার পৌঁছে দেন তারা। এসময় প্রায় তিন শতাধিক ব্যক্তির মাঝে ইফতার বিতরণ করা হয়। শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ বলেন, কিছুদিন আগেই আমি নিয়ত করি ক্যাম্পাসের আনসার, ভ্যানচালক…

Read More