Author: Mutasim Billah Riyad

ইবি প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মবার্ষিকী উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দোয়া ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এই দোয়ার আয়োজন করেছে বিএনপিপন্থী সংগঠন ইউট্যাব, জিয়া পরিষদ, সাদা দল ও শাখা ছাত্রদল এবং পরে বৃক্ষরোপণ করা হয়। এসময় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের ইমাম কাম খতিব আশরাফ আলী খান। দোয়া শেষে কেন্দ্রীয় মসজিদের সামনে বৃক্ষরোপণ করেন তারা। দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, জিয়া পরিষদের সাবেক সভাপতি অধ্যাপক ড. আলীনূর রহমান, ইউট্যাবের সভাপতি অধ্যাপক ড.…

Read More

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ও সাদা দলের আহ্বায়ক ড. এ কে এম মতিনুর রহমানের সাথে শাখা ছাত্রশিবিরের নেতাদের বাকবিতন্ডার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইউনিভার্সিটি টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)কেন্দ্রীয় ও ইবি শাখাসহ জিয়া পরিষদ ইবি শাখা। বৃহস্পতিবার(১৪ আগষ্ট) কেন্দ্রীয় সংগঠনের সভাপতি অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান স্বাক্ষরিত ও গত বুধবার ইবি জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. ফারুকুজ্জামান, সাধারণ সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম স্বাক্ষরিত  ও ইবি শাখা ইউট্যাবের সভাপতি অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন, যুগ্ম সম্পাদক অধ্যাপক ড. রশিদুজ্জামান স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। ইউট্যাবের সভাপতি ও মহাসচিব…

Read More

ইবি প্রতিনিধি: নতুন স্বপ্ন ও বুক ভরা আশা নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে ক্যাম্পাস । দীর্ঘ ১২ বছরের একনিষ্ট সাধনা ও কঠোর অধ্যবসায় শেষে ভর্তিযুদ্ধে উত্তীর্ণ হয়ে বিশ্ববিদ্যালয় জীবনে পদার্পণ করেছে তারা। এ অনুভূতি প্রত্যেকের কাছে নতুন স্বপ্ন আলিঙ্গনের মত। সোমবার( ১১ আগস্ট) সবুজে ঘেরা নয়নাভিরাম ১৭৫ একরের এই ক্যাম্পাসে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়েছে। এদিন আনুষ্ঠানিকভাবে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে স্ব স্ব বিভাগ। তবে বিভিন্ন বিভাগ নানা আয়োজনের মাধ্যমে বরণ করেছে নবীন শিক্ষার্থীদের। রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ, ইংরেজি বিভাগ, লোক প্রশাসন…

Read More

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ব্যবসায় প্রশাসন অনুষদের অন্তর্গত ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট (টিএইচএম) বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ আগস্ট) সকাল ১০টার দিকে বিভাগটির হলরুমে এ অনুষ্ঠান শুরু হয়। এতে বিভাগের বিভিন্ন শিক্ষাবর্ষের দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক ড. শেলিনা নাসরিন। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগটির প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ড. মাহবুবুল আরেফিন, বিভাগের সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম, জেসমিন আক্তার, প্রভাষক ইয়ামিন মাসুম, নাসির মিয়াসহ প্রায় দুইশতাধিক শিক্ষার্থীও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নবীন…

Read More

ইবি প্রতিনিধি: চাঁদাবাজ ও সন্ত্রাসী কর্তৃক সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংস হত্যার প্রতিবাদে ইসসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৭আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে মিছিলটি বের করা হয়। পরে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সমবেত হন তারা। মিছিলে, কন্ঠে আবার লাগা জোর, চাঁদাবাজদের কবর খোড়, আমার সোনার বাংলায়, চাঁদাবাজদের ঠাঁই নাই; আমার সোনার বাংলায়, সন্ত্রাসীদের ঠাঁই নাই; সাংবাদিক নিহত কেন, ইন্টারিম জবাব দে; সন্ত্রাসীদের আস্তানা, ভেঙে দাও গুড়িয়ে দাও , আবু সাঈদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধসহ বিভিন্ন ধরনের স্লোগান দেন তারা। শিক্ষার্থীরা বলেন, ‘মধ্যরাতে আমরা বাধ্য হয়েছি রাজপথে নামার জন্য।…

Read More

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘জুলাই-আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থান: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ আগস্ট) দুপুর ১টায় লোকপ্রশাসন বিভাগ ডিবেটিং সোসাইটি’র আয়োজনে মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনের ২০৪ নম্বর কক্ষে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী। এসময় স্পিকার হিসেবে ছিলেন ডিবেটিং সোসাইটির মডারেটর অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. এমতাজ হোসেন, লোক প্রশাসন বিভাগের সভাপতি অধ্যাপক ড. ফকরুল ইসলাম, আরবি ভাষা ও সাহিত্য বিভাগের…

Read More

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের নতুন সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন সহকারী অধ্যাপক ওবাইদুল হক। তিনি বিভাগের সদ্যবিদায়ী সভাপতি সহকারী অধ্যাপক শিরিনা খাতুনের স্থলাভিষিক্ত হয়েছেন। বুধবার (৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত অফিস আদেশে এসব তথ্য জানানো হয়েছে। ওই দিন বেলা ১২ টার দিকে বিভাগীয় সভাপতির কক্ষে নতুন সভাপতির নিকট আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়। অফিস আদেশ সূত্রে, গত ৫ আগস্ট শিরিনা খাতুনের মেয়াদ শেষ হওয়ায় ৬ আগস্ট থেকে ওবাইদুল হককে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি হিসেবে নিয়োগ দেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১ম সংবিধির সংশোধিত ১০(১) ধারা অনুযায়ী তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়। আগামী ৩…

Read More

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) স্বৈরাচার আওয়ামীলীগের দোসরদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনকে আল্টিমেটাম দিয়েছে ক্রিয়াশীল রাজনৈতিক ছাত্রসংগঠনের নেতারা। মঙ্গলবার (৫ আগস্ট) বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে জুলাই বিপ্লবের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তারা প্রশাসনের কর্তাব্যক্তিদের কাছে এই বার্তা তুলে ধরেন। ছাত্র নেতারা জানান, যারা স্বৈরাচারের পক্ষ নিয়ে ছাত্রজনতার আন্দোলনকে জঙ্গি কার্যক্রম হিসেবে আখ্যায়িত করেছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। যারা হত্যাকাণ্ডের পক্ষে ছিল তাদের সঙ্গে কোনো আপোষ করা চলবে না। এক সপ্তাহের মধ্যে বিচার করা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন ছাত্র নেতারা। শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান বলেন, ‘আওয়ামী ফ্যাসিবাদের বড় ভিকটিম হচ্ছেন আমাদের ওয়ালিউল্লাহ আর আল মুকাদ্দাস…

Read More

ইবি প্রতিনিধি: নানা আয়োজনের মধ্য দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও জুলাই বিপ্লব প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে প্রশাসন। এসময় প্রশানসের উদ্যোগে সম্পাদিত ‘জুলাই স্মৃতিকথা’ নামক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১০ টার দিকে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের সামনে এসে শেষ হয়। র‍্যালিতে বিভিন্ন রাজনৈতিক ছাত্রসংগঠন, বিভিন্ন বিভাগ, আবাসিক হলগুলো থেকে পৃথক ব্যানারে র‍্যালিতে অংশগ্রহণ করে।…

Read More

ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বর থেকে র‍্যালি বের করা হয়। পরে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এসে শেষ হয়। র‍্যালিতে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর নেতৃত্বে উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, জিয়া পরিষদের কেন্দ্রীয় মহাসচিব অধ্যাপক ড.এমতাজ হোসেন, ইবি সাদা দলের সভাপতি অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. ফারুকুজ্জামান খান, ইউট্যাবের…

Read More

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ’র শ্বাসরোধে হত্যাকাণ্ডের ঘটনায় রাতের সিসিটিভি ফুটেজ গায়েবের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে সোমবার (৪ আগষ্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে প্রতিবাদ সমাবেশ করেন শিক্ষার্থীরা। আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী রেজাউল ইসলাম রাকিব বলেন, ‘আমরা গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভের সঙ্গে লক্ষ্য করছি, শহীদ সাজিদ আব্দুল্লাহর নির্মম হত্যাকাণ্ডের রাতে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সিসিটিভি ফুটেজ রহস্যজনকভাবে গায়েব হয়ে গেছে। এটি নিঃসন্দেহে হত্যার পেছনের চক্রান্তকারীদের রক্ষার অপচেষ্টা এবং পুরো বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার ইঙ্গিত বহন করে। এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার যে কোনো চেষ্টার বিরুদ্ধে আমরা সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলব।আমরা স্পষ্টভাবে জানিয়ে…

Read More

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-ফিকহ্ এন্ড ল বিভাগের সভাপতির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৪ আগস্ট) বেলা ১২ টার দিকে বিভাগীয় সভাপতির কক্ষে এটি অনুষ্ঠিত হয়। এসময় নতুন সভাপতি অধ্যাপক ড. আলতাফ হোসেন সদ্য সাবেক সভাপতি অধ্যাপক ড. নাছির উদ্দিনের স্থলাভিষিক্ত হন। এসময় বিভাগের পক্ষ থেকে উভয়কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন অনুষদের ডিন অধ্যাপক ড. খন্দকার তৌহিদুল আনাম। অতিথি হিসেবে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. বেগম রোকসানা মিলি । আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. হালিমা খাতুন, বিভাগের অধ্যাপক ড. আবু বকর মোহাম্মদ জাকারিয়া মজুমদার, ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড.আলীনূর রহমান ও অধ্যাপক…

Read More

ইবি প্রতিনিধি: জুলাই বিপ্লবের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ডকুমেন্টারী প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ আগস্ট) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের নিচতলায় জুলাই আন্দোলনের ডকুমেন্টারী প্রদর্শনী উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। অনুষ্ঠানে অধ্যাপক নাসির উদ্দিন খানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, কলা অনুষদের ডিন অধ্যাপক ড.এমতাজ হোসেন, জুলাই ৩৬ হলের প্রভোস্ট অধ্যাপক ড. এ কে এম শামছুল হক ছিদ্দিকী, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. রবিউল হক, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, অধ্যাপক ড. শহীদ মুহাম্মদ রেজওয়ান, অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, অধ্যাপক…

Read More

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রশাসন ভবন চত্বরে অবস্থান কর্মসূচি নিয়েছেন শিক্ষার্থীরা। সোমবার (৪ আগস্ট) ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গণে আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের নেতৃত্বে শিক্ষার্থীরা জড়ো হয়ে মিছিল শুরু করে। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রশাসন ভবন চত্বরে এসে সমাবেশে মিলিত হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল সকল ছাত্রসংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। শিক্ষার্থীরা ‘বিচার বিচার বিচার চাই’, ‘সাজিদ হত্যার বিচার চাই’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’, ‘আমার ভাই কবরে, প্রশাসন কি করে,’ ‘খুন হয়েছে আমার ভাই, প্রশাসন জবাব চাই,’ ‘দঁড়ি লাগলে…

Read More

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেছেন, সাজিদ হত্যায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। সাজিদের হত্যাকাণ্ডের বিচার অবশ্যই হবে। যেহেতু এটি একটি হত্যাকাণ্ড, তাই বিষয়টি এখন আইন প্রয়োগকারী সংস্থার আওতায় যাবে। ভিকটিমের পরিবারকে বিষয়টি জানানো হয়েছে এবং আজকের মধ্যেই একটি আনুষ্ঠানিক মামলা রুজু করা হবে। আমরা ইতোমধ্যে উচ্চতর তদন্ত কমিটি গঠনের ঘোষণা দিয়েছি এবং আজ সন্ধ্যা সাড়ে সাতটায় সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীদের দাবির আলোকে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। সোমবার ( ৪ আগস্ট) বেলা সাড়ে ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাজিদ হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীরা আন্দোলনকালে তিনি এসব কথা বলেন। উপাচার্য আরও…

Read More

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ’র হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। রবিবার (৩ আগষ্ট) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থীের নেতৃত্বে মিছিলটি বের করা হয়। মিছিল শেষে আগামীকাল সকাল ১১টায় প্রশাসন ভবন অবরোধের ঘোষণা দেন তারা। এছাড়াও প্রশাসন কর্তৃক ১৬ দফা বাস্তবায়ন ও সাজিদ হত্যার বিচারের বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা না দিতে পারলে ক্যাম্পাস শাট ডাউনের আল্টিমেটাম দেন শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সমাবেশে মিলিত হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রসংগঠনের নেতৃবৃন্দসহ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। মিছিলে ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে,’…

Read More

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে(ইবি) ছাত্র-শিক্ষক সংহতি দিবস উপলক্ষে জুলাই শহিদ পরিবারের সাথে মতবিনিময় ও স্মৃতিচারণ মুলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এসময় কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলার ১৭ টি শহীদ পরিবারের মাঝে উপহার প্রদান এবং বিশ্ববিদ্যালয়ের ৩১ জন আটক শিক্ষার্থীদেরকে সংবর্ধনা স্মারক দেওয়া হয়। রবিবার(৩ আগষ্ট) বেলা সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এই আয়োজন করে জুলাই বিপ্লব প্রথম বর্ষপূর্তি উদযাপন কমিটি। অনুষ্ঠানে জুলাই বিপ্লব প্রথম বর্ষপূর্তি উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. শাহীনুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম উপস্থিত…

Read More

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্রিকেট ক্লাবের(IUCC)আগামী এক বছরের জন্য নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০১৯-২০ বর্ষের শিক্ষার্থী রফিকুল ইসলাম রফিক এবং সাধারণ সম্পাদক হিসেবে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২০২০-২১ বর্ষের শিক্ষার্থী চৌধুরী আবু খালেদ মোঃ ইমরান মনোনীত হয়েছে। শনিবার (২আগষ্ট) উপদেষ্টামন্ডলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। আগামী ১৫ কার্যদিবসের পূর্নাঙ্গ কমিটি দেওয়ার জন্য আহ্বান করা হয়। সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করায় বিশ্ববিদ্যালয় প্রশাসন, উপদেষ্টা মণ্ডলী এবং ক্লাবের সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ইমরান বলেন, আমাদের ক্রিকেট ক্লাব কেবল একটি খেলার স্থান নয়—এটি শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, নেতৃত্বগুণ এবং শরীরচর্চার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। আমাদের…

Read More

ইবি প্রতিনিধি: নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতকরণ, ছাত্রসংসদ গঠন, সাজিদ আবদুল্লাহ’র মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষার আলোকে ক্যাম্পাস সংস্কারের দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রশিবির। শনিবার (২ আগস্ট) বিকেল ৩টার দিকে ক্যাম্পাসের জিয়া মোড় থেকে মিছিলটি বের করে সংগঠনটির নেতাকর্মীরা। পরে তারা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে সমাবেশ করেন। ইবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান, সেক্রেটারি ইউসুব আলী ও শিবির নেতা রাশেদুল ইসলাম রাফি, সৈয়দ আবসার নবী হামযা, হাসানুল বান্না অলিসহ সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। মিছিলে ‘যদি না হয় সংস্কার, এই প্রশাসন কি দরকার’, ‘জুলাইয়ের প্রশাসন, নিশ্চিত করবে আবাসন’, ‘ইবিতে ছাত্র সংসদ, নিশ্চিত…

Read More

ইবি প্রতিনিধি: বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল এর সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল। বুধবার (৩০ জুলাই) বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ দোয়ার আয়োজন করে দলটির নেতাকর্মীরা। এসময় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের ইমাম কাম খতিব আশরাফ উদ্দিন  খান। এসময় শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ ও সদস্য সচিব মাসুদ রুমী মিথুনের নেতৃত্বে উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, ইবি ইউট্যাবের অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম, কেন্দ্রীয় গ্রন্থাগারিক খন্দকার আব্দুল মজিদ, কর্মকর্তা তোজাম্মেল হক…

Read More