Author: Mutasim Billah Riyad

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর খুনীদের দ্রুত গ্রেফতার ও আওয়ামী ফ্যাসিস্ট দোসরদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শাখা ছাত্রদল। বুধবার (২৭ আগস্ট) দুপুর পৌনে দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবন চত্বরে গিয়ে সমাবেশে সমবেত হয় । মিছিলে ‘বিচার নিয়ে নয় ছয়, আর নয় আর নয়’, ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনিদের ফাঁসি চাই’, ‘সাজিদের রক্ত বৃথা যাবে না’, ‘আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব দে’ আওয়ামীলীগের ঠিকানা, এ ক্যাম্পাসে হবে না’ সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা ছাত্রদলের নেতা-কর্মীদের। এসময় উপস্থিত ছিলেন ইবি শাখা…

Read More

ইবি প্রতিনিধি: ইসলামী শিক্ষা দিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শাখা ছাত্রশিবিরের আয়োজনে তিনদিন ব্যাপী আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেল ৫ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে প্রথম পর্বের প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের আবাসিক পাঁচ ছাত্র হল ও তিন ছাত্রী হল অংশগ্রহণ করবে বলে জানা যায়। এতে বিচারকের দায়িত্ব পালন করেন সাবেক জাতীয় টিভি বিতার্কিক খালিদ হাসান, ইবি ডিবেটিং সোসাইটির সাবেক কার্যনির্বাহী সদস্য ও টিভি বিতার্কিক সাইফুর রহমান। এছাড়াও স্পিকার দায়িত্ব পালন করে ইবি ডিবেটিং সোসাইটির সদস্য সচিব, দিদারুল ইসলাম রাসেল। প্রথম পর্বের এই অনুষ্ঠানে শাহ আজিজুর রহমান হল এবং শহীদ জিয়াউর রহমান হল ডিবেটিং সোসাইটির বিতর্কের মধ্যে…

Read More

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যয়নরত কুষ্টিয়া জেলার শিক্ষার্থীদের কল্যাণে আত্মপ্রকাশ করেছে ‘কুষ্টিয়া জেলা ছাত্র কল্যাণ পরিষদ’। নবগঠিত আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক হিসেবে লোকপ্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হাফিজুর রহমান হাফিজ  ও  সদস্য সচিব হিসেবে একই বর্ষের  গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী শান্ত শিশির রয়েছেন। মঙ্গলবার (২৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি’র ১১৬ নং কক্ষে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সংগঠনটি আত্মপ্রকাশ করে। এসময় একটি আহ্বায়ক কমিটি প্রকাশ করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা- কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের সভাপতি অধ্যাপক ড. রশিদুজ্জামান, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক জেসমিন আক্তার ও অন্যান্য শিক্ষকবৃন্দ। এছাড়াও নব গঠিত আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ সহ…

Read More

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্রদলের সদস্য সচিব মাসুদ রুমী মিথুনের মায়ের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে শাখা ছাত্রদল। মঙ্গলবার (২৬ আগস্ট) বা’আদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী, জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরামের সভাপতি আব্দুল মুঈদ বাবুল, জিয়া পরিষদ কর্মকর্তা ইউনিটের সভাপতি আলাউদ্দীন, সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ মঞ্জু, উপ রেজিস্ট্রার শামীম আকতার জিঞ্জির, গোলাম মওলা, মোহাম্মদ বাচ্চু। এছাড়াও ছিলেন ইবি ছাত্রদলের আহবায়ক সাহেদ…

Read More

ইবি প্রতিনিধি: অর্ডিন্যান্স পাস হয়ে গেলেই নভেম্বরের মধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ইকসু) নির্বাচনের আশ্বাস দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। সোমবার (২৫ আগস্ট) দুপুর পৌনে তিনটার দিকে উপাচার্যের সভাকক্ষে ‘মুভমেন্ট ফর ইকসু’ প্ল্যাটফর্মের প্রতিনিধিদের সাথে আলোচনাকালে এসব কথা বলেন তিনি। উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের আইনে ছাত্রসংসদ বা ইকসুর কোনো উল্লেখ নেই। তাই এ সপ্তাহের মধ্যে ইকসু গঠনের জন্য ছাত্র-শিক্ষকদের নিয়ে একটি কমিটি গঠন করা হবে। তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ গঠনতন্ত্র পর্যালোচনা করে ইকসুর খসড়া গঠনতন্ত্র তৈরি করবে। পরে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটে পাস করে ইউজিসিতে পাঠানো হবে।’ তিনি আরও বলেন, ‘ইউজিসির দ্রুত অনুমোদনের…

Read More

ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ফুলকুঁড়ি আসর তারারমেলা শাখার আয়োজনে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার (২৫ আগস্ট) সকাল ১১টায় ইবি ল্যাবরেটরী স্কুলে এ কর্মসূচি পালন করেন তারা। বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে কেন্দ্রীয় ফুলকুঁড়ি আসরের সমাজসেবা ও সার্কুলেশন সম্পাদক মাহবুব সরকার, প্রধান মেহমান হিসেবে দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. কামরুজ্জামান ও বিশেষ অতিথি হিসেবে ফুলকুঁড়ি আসর কুষ্টিয়া শহর শাখার পরিচালক অগ্রপথিক মির্জা সিফাত উপস্থিত ছিলেন। এসময় দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. কামরুজ্জামান বলেন, “পরিমিত বৃক্ষ না থাকাই পৃথিবী আজ ধ্বংসের মুখে ধাবিত। ছোটবেলায় আমরা যেমন সবুজায়ন দেখেছি  এখন তা দেখা যায় না।…

Read More

ইবি প্রতিনিধি: ক্যাম্পাসে ভ্যান চালকদের মাঝে রেইনকোট বিতরণ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়(ইবি) জিয়া পরিষদ। সোমবার (২৫ আগস্ট) বেলা ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের বাংলামঞ্চে রেইনকোট বিতরণ করেন তারা। জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে তাঁর সুস্থতা কামনায় কেন্দ্রীয় প্রোগ্রামের অংশ হিসেবে এই আয়োজন করে সংগঠনটি। জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. ফারুকুজ্জামান খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, বিশেষ অতিথি উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম। সম্মানীয় অতিথি হিসেবে জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির মহাসচিব প্রফেসর ড. এমতাজ হোসেন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সঞ্চালনায়…

Read More

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আওয়ামীপন্থী শিক্ষক ও সাবেক প্রক্টর অধ্যাপক ড. মাহবুবুর রহমানকে বহিষ্কার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ইবি শাখা।রবিবার(২৪ আগস্ট) দুপুর পৌনে দুইটার দিকে ক্যাম্পাসের জিয়া মোড় থেকে মিছিলটি শুরু হয়। পরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবন চত্বরে সমাবেশে সমবেত হন তারা। এসময় তারা সাজিদ হত্যার বিচার ও দ্রুত ছাত্রসংসদ চালুর দাবি জানান।এছাড়াও গতকাল একটি জাতীয় দৈনিক পত্রিকায় ‘ইবিতে ভিন্ন মত দমাতে জঙ্গি নাটক সাজাতেন ড.মাহবুব’ এই শিরোনামে প্রকাশিত খবরটির ফটোকপি বিলি করেন তারা। মিছিলে ‘আওয়ামীলীগের ঠিকানা,এ ক্যাম্পাসে হবে না’ ‘মাহবুবরের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’ ‘ বহিষ্কার বহিষ্কার, মাহবুবর বহিষ্কার’ ‘মাহবুবরের…

Read More

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়(ইবি) অ্যাকাউন্টিং ক্লাব (IUAC)-এর ২০২৫-২৬ অর্থবছরের কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের সাগর আহমেদ শিবলু ও একই বর্ষের সাধারণ সম্পাদক হিসেবে আব্দুল্লাহ আল মাহমুদ নির্বাচিত হয়েছেন। রবিবার(২৪ আগস্ট) দুপুর ২ টার দিকে সংগঠনটির উপদেষ্টামন্ডলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি সাজ্জাদ হোসেন সাব্বির, নাজিয়া তাসনিম, যুগ্ম সাধারণ সম্পাদক রোকনুজ্জামান, শাকিব হোসেন, সাংগঠনিক সম্পাদক প্রতীক সরকার ঘোষ, অর্থ সম্পাদক রাসেল আহমেদ,দপ্তর সম্পাদক সুরাইয়া ইসলাম, মিডিয়া ও যোগাযোগ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ, ডিজাইন ও আইটি সম্পাদক নাজমুস সাকিব এবং গবেষণা ও পরিকল্পনা সম্পাদক ইবনে…

Read More

ইবি প্রতিনিধি : স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন ঝিনাইদহ অঞ্চলের আয়োজনে ‘বৃত্তি ও সনদ প্রদান অনুষ্ঠান ‘ অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানে ৩৫৪ শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও সনদ প্রদান করা হয়। শনিবার (২৩ আগস্ট)  শৈলকুপা মহিলা ডিগ্রি কলেজে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম । বিশেষ অতিথি হিসেবে শৈলকুপা মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোঃ এনায়েত হোসেন ও স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশনের উপদেষ্টা মন্ডলীর সদস্য রাশেদুল ইসলাম রাফি উপস্থিত ছিলেন। এ বিষয়ে রাশিদুল ইসলাম রাফি বলেন,’ স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন ইবির পাশ্ববর্তী অঞ্চল শৈলকূপা ও ঝিনাইদহের শিক্ষার্থীদের জন্য কাজ করে। এ…

Read More

নিজস্ব প্রতিবেদক: তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসা, ইবতেদায়ি শাখার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৫ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২১ শে আগস্ট) রাজধানী উত্তরার জমজম কনভেনশন হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মাদ্রাসাটির ইবতেদায়ী শাখার এসিস্ট্যান্ট কো অর্ডিনেটর মো. সাখাওয়াত হোসাইনের সঞ্চালনায় এবং কো-অর্ডিনেটর মুহিবুল্লাহ ফয়সালের ব্যবস্থাপনায় দুটি অধিবেশন অনুষ্ঠিত হয়। এসময় তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. আব্দুল্লাহ আল মামুন সভাপতিত্ব করেন৷ অনুষ্ঠানটি পরিচালনা করেন ভাইস প্রিন্সিপাল মুহাম্মদ জহির উদ্দিন। তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ হাবিবুল্লাহ মুহাম্মদ ইকবাল উদ্ভোধনী বক্তব্য রাখেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান তা’মিরুল মিল্লাত কামিল মাদ্রাসা, টঙ্গীর প্রিন্সিপাল ড. হিফজুর রহমান। বিশেষ…

Read More

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ইকসু) গঠনে ‘ইকসু গঠন আন্দোলন’ নামে নতুন প্ল্যাটফর্মে ডাক দিয়েছেন শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার রাত ৯ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই আন্দোলনের ঘোষণা দেন আট শিক্ষার্থী। এসময় তারা বলেন, যতদিন পর্যন্ত না ইকসুর রোডম্যাপ ও বাস্তবায়ন হবে ততদিন এই আন্দোলন চলমান থাকবে। এছাড়াও ইকসু গঠন আন্দোলনের আগামী এক সপ্তাহের কর্মসূচি ঘোষণা করেন তারা। সংবাদ সম্মেলন করেন, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের বোরহান উদ্দিন, আল ফিকহ এন্ড ল বিভাগের একই শিক্ষাবর্ষের হাসিব আল সজিব, ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মাস্টার্স ২০২২-২৩ শিক্ষাবর্ষের রাকিবুল ইসলাম, আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৯-২০…

Read More

ইবি প্রতিনিধি- রোটার‍্যাক্ট ক্লাব অব ইসলামিক ইউনিভার্সিটি’র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সাবেক সমন্বয়ক ও ক্লাবের সাবেক সদস্য এস এম সুইট, ছাত্রশিবির ইবি শাখার সভাপতি মু. মাহমুদুল হাসান, ঐক্যমঞ্চের সাবেক আহ্বায়ক ও ক্লাবের সাবেক সদস্য ইয়াশিরুল কবির সৌরভ, সাবেক সদস্য ও সহ-সমন্বয়ক গোলাম রাব্বানী এবং পংকজ রায়। এছাড়া আরও উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি মনির হোসেন, কোষাধ্যক্ষ মোহাম্মদ সবুজ, সার্জেন্ট এট আর্মস জায়েদ তালুকদারসহ ক্লাবের অন্যান্য সদস্য এবং অতিথি বৃন্দ। ক্লাবের সভাপতি মনির হোসেন বলেন, গাছ…

Read More

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ১৯ শিক্ষককে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের হুমকি,   গালাগালি ও ভয়ভীতি প্রদর্শন করায় কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার(১৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। সংশ্লিষ্ট প্রত্যেককে  রেজিস্ট্রার স্বাক্ষরিত পৃথক নোটিশে আগামী ১০ কার্য দিবসের মধ্যে কারণ জানানোর আহ্বান করা হয়। শোকজকৃত শিক্ষকরা হলেন- ইইই বিভাগের অধ্যাপক ও সাবেক প্রক্টর ড. মাহবুবর রহমান, ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মাহবুবুল আরফিন, আইসিটি বিভাগের অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মন ও ড. তপন কুমার জোদ্দার; ইংরেজি বিভাগের অধ্যাপক  ড. এ এইচ এম আক্তারুল ইসলাম,  ড. মিয়া মো. রাসিদুজ্জামান ও সহযোগী অধ্যাপক ড. আফরোজা বানু; বাংলা…

Read More

ইবি প্রতিনিধি: Islamic University, Bangladesh (ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশ) নামে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি)অফিসিয়াল ফেসবুক পেইজের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৮ আগস্ট) দুপুর ১টার দিকে উপাচার্যের কার্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এ পেইজের উদ্বোধন করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের নাম ও লোগো সম্বলিত অননুমোদিত ভুয়া পেইজের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। এসময় উপ-উপাচার্য  অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক, প্রক্টর অধ্যাপক ড.শাহীনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক  ড. শাহজাহান আলী ও আইসিটি সেলের সহকারী পরিচালক অধ্যাপক  ড.  শরিফুল ইসলাম  এবং  তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের…

Read More

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ার দিশা টাওয়ারে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো PULSE (Promoting Unified Local Support for Entrepreneurship) প্রোগ্রামের। বৃহস্পতিবার (১৪ আগস্ট) অনুষ্ঠিত এ আয়োজনকে স্থানীয় উদ্যোক্তা উন্নয়ন, অর্থনৈতিক উদ্ভাবন ও টেকসই প্রবৃদ্ধির পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ২০২৪ সালে কক্সবাজারে সফলভাবে কার্যক্রম শুরুর পর এবার কুষ্টিয়ার উদ্যোক্তাদের সম্ভাবনা কাজে লাগাতে এবং একটি সমৃদ্ধ স্থানীয় ব্যবসায়িক পরিবেশ তৈরির লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. ওয়াহিদুর রহমান, কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের প্রধান প্রশিক্ষক ইঞ্জিনিয়ার ইয়াকুব আলী, সুইসকন্ট্যাক্টের প্রবৃদ্ধি (PRABRIDDHI) প্রকল্পের ম্যানেজার – রিপোর্টিং মো. রিয়াজুল ইসলাম, সমাজসেবা বিভাগের উপ-পরিচালক আব্দুল লতিফ, কুষ্টিয়া পৌরসভার নগর…

Read More

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষকদের বহনকারী কোস্টার বাসের সাথে কুষ্টিয়া-খুলনা মহাসড়কের যাত্রীবাহী লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে উভয় গাড়ির কয়েকজন জন আহত হয়। পরে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বাস চালক ও এক শিক্ষক গুরুতর আহত হলে তাদের কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হয়। রবিবার (১৭ আগস্ট) সকালে সাড়ে ১০ টায় কুষ্টিয়া সদর উপজেলার ১১ মাইল নামক স্থানে এ ঘটনা ঘটে। জানা যায়, কুস্টিয়া শহর থেকে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত শিক্ষকদের কোস্টার বাসটি সকাল ১০টার ট্রিপ নিয়ে আসে। পরে সাড়ে ১০ টার দিকে বাসটি এগারোমাইলের কাছাকাছি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী রূপসা বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। যাত্রীবাহী…

Read More

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন রক্তিমা’র ২০২৫-২৬ বর্ষের আংশিক কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে আল ফিকহ এন্ড ল বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সোহরাব উদ্দিন আহম্মেদ ও সাধারণ সম্পাদক হিসেবে লোকপ্রশাসন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফারহানা আফরিন নির্বাচিত হয়েছেন। রবিবার (১৭ আগস্ট) বিকাল তিন টার দিকে সংগঠনটির উপদেষ্টা মন্ডলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটির অন্য সদস্যরা হলেন, সাংগঠনিক সম্পাদক মরিয়ম খাতুন, অফিস সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, কোষাধ্যক্ষ তানভীর আহমেদ, প্রচার সম্পাদক সুধক্ষীণা বিশ্বাস সকাল ও রক্ত দান বিষয়ক সম্পাদক হিতু আরা খাতুন। নবনির্বাচিত সাধারণ সম্পাদক ফারহানা আফরিন…

Read More

ইবি প্রতিনিধি: বাংলাদেশ সিভিল সার্ভিসে (বিসিএস) লোক প্রশাসন বিভাগকে স্বতন্ত্র শিক্ষা ক্যাডারে ও এনটিআরসিএ’র সামাজিক বিজ্ঞান অনুষদের অন্তর্ভুক্ত করার দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মানববন্ধন করেছে বিভাগটির শিক্ষার্থীরা। রবিবার (১৭ আগস্ট) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন ভবনের সামনে এই কর্মসূচি । পরে শিক্ষার্থীরা মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন। এসময় তারা ‘মেধার সঠিক মূল্য চাই, শিক্ষা ক্যাডারে সুযোগ চাই’, ‘শিক্ষা-দীক্ষা-যোগ্যতায়, লোক প্রশাসনের বিকল্প নাই’, ‘সুশাসনের সরকার, লোক প্রশাসনের দরকারসহ বিভিন্ন লেখা সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করে। মানববন্ধনে শিক্ষার্থীরা দুই দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো- লোক প্রশাসন বিভাগকে স্বতন্ত্র কোড প্রদান করে বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস)…

Read More

ইবি প্রতিনিধি: নানা আয়োজনে সনাতন ধর্মাবলম্বীদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের(ইবি) সনাতন ধর্মাবলম্বীরা। শনিবার (১৬ আগস্ট) সকাল ১১ টার দিকে ইবি থানা সংলগ্ন সবুজ চত্বরে পূজা উদযাপন শেষে দুপুর দেড় টার দিকে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ধর্মালোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।ইসলামী বিশ্ববিদ্যালয়ের পূজা উদযাপন পরিষদ এসব অনুষ্ঠানের আয়োজন করে। এই দিন সকাল ৯ টার দিকে শ্রীকৃষ্ণের বিগ্রহ স্থাপনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে পূজা অর্চনা, শ্রীমদ্ভাগবত পাঠ, ভজন কীর্তন, ভোগ আরতি, মহাপ্রসাদ বিতরণ, ধর্মালোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ধর্মীয় নাটক ও কীর্তন মেলা অনুষ্ঠিত হয়। ধর্মালোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড.…

Read More