Author: Mutasim Billah Riyad

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাদ্দাম হোসেন হলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুর তিনটার দিকে হলের চারপাশে বিভিন্ন জাতের ফলজগাছ রোপণ করেছে হল কর্তৃপক্ষ। এসময় উপস্থিত ছিলেন সাদ্দাম হোসেন হল প্রভোস্ট অধ্যাপক ড. আবুল কালাম আজাদ ও আবাসিক শিক্ষক অধ্যাপক ড. আবু তুরাব মো: কেরামত আলী, হল শাখার কমকর্তাসহ আবাসিক শিক্ষার্থীরা। জানা যায়, সাদ্দাম হোসেন হলের চারপাশে প্রাথমিকভাবে ১০ টি গাছ রোপণ করা হয়। রোপণকৃত গাছের মধ্যে রয়েছে গোপালভোগ, ল্যাংড়া, আম্রপালি, বারিফল সহ বিভিন্ন জাতের আম গাছ। আবাসিক হলের শিক্ষার্থীরা বলেন, “আমাদের হল প্রভোস্ট দায়িত্ব পাওয়ার পর থেকেই বিভিন্ন কাজের মাধ্যমে আমাদের সমস্যাগুলো সমাধানে কাজ…

Read More

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যার তদন্ত ও বিচার অতি দ্রুত নিশ্চিত এবং ক্যাম্পাস বিনির্মাণে ছাত্রশিবির প্রদত্ত ২৪ দফা সংবলিত ১১০টি প্রস্তাবনা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে ইবি শাখা ছাত্রশিবির। সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুর দেড় টার দিকে প্রশাসন ভবন চত্বরে এই মানববন্ধন করে সংগঠনটি। মানববন্ধনে উপস্থিত ছিলেন ইবি শাখা ছাত্রশিবির সেক্রেটারি ইউসুব আলী, অফিস সম্পাদক রাশেদুল ইসলাম রাফী, আন্তর্জাতিক ও এডুকেশন এ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট সম্পাদক হাসানুল বান্না অলিসহ অন্যরা উপস্থিত ছিলেন। ইবি শাখার সেক্রেটারি ইউসুব আলী বলেন, “সাজিদ আব্দুল্লাহর লাশ ৫৩ দিনে আগে ইবির হল পুকুরে পাওয়া গেলেও প্রশাসন কর্তৃক দৃশ্যমান কোনো পদক্ষেপ আমরা দেখতে পাইনি। এই হত্যা…

Read More

ইবি প্রতিনিধি: “যারা দ্বীনের কথা, ইসলামের কথা, ইসলামি রাজনীতির কথা বলছে তাদের জীবন আজ হুমকির মুখে। হক কথা বললে তাদের লাশ পাওয়া যায়। মানুষ নিজ বাড়িতেও আজ নিরাপদে থাকতে পারছে না।” ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাবেক শিক্ষার্থী ও ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার মুহাদ্দিস আমিনুল হক নোমানীকে কুপিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধনে এসব কথা বলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রবিবার (৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে ইবির ভোলা জেলা ছাত্রকল্যাণ সমিতি এ মানববন্ধন করে। এসময় তারা এই হত্যার দ্রুত বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধনে সংগঠনটির সহ-সভাপতি জোবায়ের আহমেদ, আল আমন নোমান, সাধারণ সম্পাদক এস এম শামিম…

Read More

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যাকান্ডে সুষ্ঠু তদন্তে অবহেলা ও খুনিদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে বিলম্ব হওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে ইবি মিল্লাতিয়ান সোসাইটি। রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুর দেড় টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে এই মানববন্ধন করে তারা। এসময় শিক্ষার্থীদের হাতে ‘সাজিদ হত্যার তদন্ত কত দূর?’, ‘সাজিদ হত্যার বিচার চাই,’ ‘উই ওয়ান্ট জাস্টিস,’ ‘প্রসাশনের অনেক গুণ বিচার রেখে পারছে ঘুম,’ ‘স্যার আপনার সন্তান হলে এত দেরি করতেন,’ ‘এর পরের লাশ কি আমি হবো?’ ‘বিচার নিয়ে টালবাহানা, মানি না মানবো না,’ ‘সিআইডির কাছে মামলা যাবে কবে? কিয়ামতের পর?’সহ বিভিন্ন লেখা সম্বলিত প্ল্যাকার্ড দেখা যায়। মানববন্ধনে শাখা ছাত্রদলের…

Read More

ইবি প্রতিনিধি: “ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলোরে দুনিয়ায়, আয়রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়” পবিত্র ঈদে মিলাদুন্নবী(সাঃ) উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মুবারক র‍্যালির মাধ্যমে উদযাপন করা হয়েছে। শনিবার(৬ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গণ থেকে মুবারক র‍্যালিটি শুরু হয়। পরে ক্যাস্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে সংক্ষিপ্ত সমাবেশে সমবেত হয়। এই মুবারক র‍্যালিটির আয়োজন করে মিলাদুন্নবী(সাঃ) উদযাপন কমিটি। এসময় মিলাদুন্নবী (সাঃ) উদযাপন কমিটির আহ্বায়ক কাজী আহবাব দস্তগীর, সদস্য সচিব মাহদী হাসান, শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি ইউসুব আলী, ইসলামী ছাত্রআন্দোলনের সভাপতি ইসমাইল হোসেন রাহাত, তালাবায়ে আরাবিয়া সেক্রেটারি আব্দুর রউফসহ অন্যরা উপস্থিত ছিলেন। আহ্বায়ক কাজী আহবাব দস্তগীর বলেন, আজকের…

Read More

ইবি প্রতিনিধি: ছাত্রদল নেতা কর্তৃক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নারী শিক্ষার্থীদের ‘যৌনকর্মী’ বলে কটুক্তি, সারাদেশে নারী হেনস্তা ও ক্যাম্পাস গুলোতে অস্থিতিশীল পরিবেশ তৈরির প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে(ইবি) মানববন্ধন করেছে শাখা ছাত্রশিবির। বৃহস্পতিবার(৪ সেপ্টেম্বর) বিকাল সাড়ে পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই মানববন্ধন করেন তারা। মানববন্ধনে, জবাই স্লোগান দিতো যারা, তারা এখন বাংলা ছাড়া, ধর্ষক আর স্বৈরাচার মিলেমিশে একাকার, ধর্ষকদের ঠিকানা, এই বাংলায় হবে না, চাঁদাবাজদের ঠিকানা, এই বাংলায় হবে না, দায় চাপানোর রাজনীতি, চলবে না চলবে না, নারী হেনস্থা বন্ধ কর, নারীর সম্মান নিশ্চিত করো, শিবিরের অঙ্গীকার, নিরাপদ ক্যাম্পাসসহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় তাদের। এসময় ইবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি ইউসুব…

Read More

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে ও বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টার (BYLC) এর সহযোগিতায় ‘Ignite Leadership From Within’ শীর্ষক কর্মশালার আয়োজন করে। বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) সকাল দশটার দিকে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবনের গগণ-হরকরা গ্যালারিতে এটি অনুষ্ঠিত হয়।এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ১ম ও ২য় বর্ষের প্রায় দুই-শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এতে সংগঠনটির সভাপতি খন্দকার আবু সাইমের সভাপতিত্বে মুখ্য-আলোচক হিসেবে উপস্থিত ছিলেন BYLC এর দক্ষতা উন্নয়ন প্রোগামের কার্যনির্বাহী সদস্য আকাশ সিংহ। এই কর্মশালায় ক্লাব পার্টনার হিসেবে ইবি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ক্লাব, ইবি বিজনেস ক্লাব এবং ইবি অ্যাকাউন্টিং ক্লাব যুক্ত হয়। লিডারশীপ উন্নয়ন বিষয়ক এ কর্মশালায় নেতৃত্ব, যোগাযোগ এবং সাফল্য এ…

Read More

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যয়নরত দিনাজপুর জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘দিনাজপুর জেলা ছাত্র কল্যাণ সমিতি’র ২০২৪-২৫ সেশনের আংশিক কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে ফোকলোর স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের পংকজ রায় ও সাধারণ সম্পাদক হিসেবে আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শোয়াইব বিন আছাদ মনোনীত হয়েছেন। বুধবার(৩ সেপ্টেম্বর) সংগঠনটির উপদেষ্টা মন্ডলী ও সদ্য সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটি অন্য সদস্যরা হলেন, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন ও দপ্তর সম্পাদক আব্দুল মুস্তাকিম আল মারুফ। নব-মনোনীত সাধারণ সম্পাদক শোয়াইব বিন আছাদ বলেন, “দিনাজপুর জেলা ছাত্র কল্যাণ সমিতি শুধু একটি সংগঠন নয়, বরং দিনাজপুর…

Read More

ইবি প্রতিনিধি: নীলফামারীর উত্তরা ইপিজেডে যৌথবাহিনী দ্বারা শ্রমিক হত্যার প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যয়নরত রংপুর বিভাগের শিক্ষার্থীরা মানববন্ধন করেছে । মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই মানববন্ধন করে তারা।এসময় নিহত শ্রমিক হাবিবের পরিবারকে ক্ষতিপূরণ, হত্যার বিচার, শ্রমিকের অধিকার নিশ্চিত করার দাবি জানান তারা। মানবন্ধনে, “চাইলাম ভাত খাইলাম বুলেট, হাবিব হত্যার বিচার চাই, শ্রমিক বাঁচলে বাঁচবে দেশ, আমার ভাইয়ের বুকে গুলি কেন? ইন্টেরিম জবাব দে, শ্রমিকের জীবনের দায় কে নিবে?, চাইলাম ন্যায্য অধিকার খাইলাম গুলি,” বিভিন্ন লেখা সম্বলিত প্ল্যাকার্ড শিক্ষার্থীদের হাতে দেখা যায়। ইবি ছাত্র ইউনিয়নের সভাপতি নুর আলম বলেন, “ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে…

Read More

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পতিত স্বৈরাচার প্রশাসনের প্রণীত গবেষণা নীতি বাতিল ও নতুন করে নীতিমালা প্রনয়ণ এবং পুনরায় ভর্তি নিশ্চিত করার ৩ দফা দাবিতে মানববন্ধন এবং উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ইবি সংসদ। সোমবার (২সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে মানববন্ধন করে তারা। মানববন্ধন শেষে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর কার্যালয়ে স্মারকলিপি প্রদান করে সংগঠনটি। এসময় সংগঠনটির সাবেক সভাপতি মাহমুদুল হাসান, সভাপতি নূর আলম ও সাধারণ সম্পাদক আহমাদ গালিব, সহ-সভাপতি মাজিদুল ইসলাম উজ্জ্বল, সাংগঠনিক সম্পাদক তাহমিদ হাসানসহ অন্যরা উপস্থিত ছিলেন। শাখা সভাপতি নূর আলম বলেন, “আমরা দীর্ঘদিন ধরে গবেষণার উপর জোর দিতে, তার জন্য বাজেট বাড়াতে বলছি।…

Read More

ইবি প্রতিনিধি: ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (PSC)বিষয় কোডে অন্তর্ভুক্ত করার দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর কাছে স্মারক লিপি জমা দিয়েছে বিভাগের শিক্ষার্থীরা। সোমবার(১ সেপ্টেম্বর) বেলা ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে স্মারক লিপি জমা দেয় শিক্ষার্থীরা। স্মারক লিপিতে বলা হয়, বিভাগটি ১৯৯৮ সালে প্রতিষ্ঠার পর দীর্ঘ সময় অতিক্রান্ত হলেও এখনো বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (PSC)-এর তালিকায় বিভাগের নাম অন্তর্ভুক্ত হয়নি। এর ফলে বিসিএসসহ সরকারি বিভিন্ন নিয়োগ পরীক্ষায় শিক্ষার্থীরা আবেদন করতে পারছে না, যা তাদের শিক্ষাজীবন ও কর্মসংস্থানের ক্ষেত্রে বড় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। আরও বলা হয়, বিভাগের বর্তমান নাম “ফলিত…

Read More

ইবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ( বাকৃবি) শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল। এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রদলের উপর গুপ্ত সংগঠনের হামলা দাবি করে প্রতিবাদ জানান তারা। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবন চত্বর থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক করে, প্রধান ফটকের সামনে দিয়ে ঘুরে এসে প্রশাসন ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশ সমবেত হয় । মিছিলে ‘চবিতে হামলা কেন, ইন্টেরিম জবাব চাই,’ ‘বাকৃবিতে হামলা কেন, ইন্টেরিম জবাব চাই,’ ‘রাবিতে হামলা কেন, প্রশাসন জবাব চাই,’ ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো,’ ‘সন্ত্রাসীদের আস্তানা, ভেঙে দাও গুড়িয়ে…

Read More

ইবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের(ইবি) শিক্ষার্থীরা। রবিবার (৩১ আগস্ট) বিকাল সাড়ে পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় এলাকা থেকে মিছিলটি শুরু হয়। পরে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গনে সংক্ষিপ্ত সমাবেশে সমবেত হয়। এসময় তারা ইবির নিরাপত্তা জোরদারের দাবি জানান। মিছিলে, চবিতে হামলা কেন, প্রশাসন জবাব চাই, আমার ভাই আহত কেন, ইন্টেরিম জবাব চাই, জুলাই যোদ্ধা আহত কেন, ইন্টেরিম জবাব চাই, সন্ত্রাসীদের ঠিকানা, এই বাংলায় হবে না, প্রশাসনের প্রহসন, মানি না মানবো না সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় তাদের। এসময় উপস্থিত ছিলেন, বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন ইবি শাখার সাবেক সমন্বয়ক এসএম…

Read More

ইবি প্রতিনিধি: জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে স্মরণ সভার আয়োজন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল। শনিবার (৩০ আগস্ট)বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির করিডরে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়। স্মরণসভা শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। সভায় শাখা ছাত্রদলের আহবায়ক সাহেদ আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জিয়া পরিষদের মহাসচিব অধ্যাপক ড. এমতাজ হোসেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইবি সাদা দলের আহবায়ক অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, ইবি জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. ফারুকুজ্জামান খান। অতিথি হিসেবে ছিলেন ইবি জিয়া পরিষদের সাবেক সভাপতি অধ্যাপক ড. আলিনূর রহমান, অধ্যাপক ড. মিজানুর রহমান, ইবি ইউট্যাবের…

Read More

ইবি প্রতিনিধি: আওয়ামী শাসনামলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) গুম হওয়া দুই শিক্ষার্থী ওয়ালিউল্লাহ ও আল- মুকাদ্দাসের সন্ধানের দাবিতে মানববন্ধন করেছে শাখা ছাত্রশিবির। শনিবার (৩০ আগস্ট) দুপুর ২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় ওয়ালিউল্লাহ ও আল- মুকাদ্দাসের সন্ধান, বিশ্ববিদ্যালয় ডিজিটালাইজেশন ও সাজিদ আব্দুল্লাহ’র হত্যার বিচারের দাবি জানান তারা। মানববন্ধনে, প্রশাসনের টালবাহানা, মানি না মানবো না, আমার ভাই গুম কেন, প্রশাসন জবাব চাই, আমার ভাইয়ের খোঁজ, দিতে হবে, দিয়ে দাও, মুকাদ্দাস ভাই নিখোঁজ কেন, প্রশাসন জবাব চাইসহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় তাদের। মানববন্ধনে উপস্থিত ছিলেন ইবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান, সেক্রেটারি ইউসুব আলী ও ওয়ালিউল্লাহ’র…

Read More

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যয়নরত কুরআনের হাফেজ শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে শাখা ছাত্রশিবির। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বেলা ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবনের গগণ হরকরা গ্যালারিতে এটি অনুষ্ঠিত হয়। এসময় তিন শতাধিক হাফেজে কুরআনদের ক্রেস্ট ও পবিত্র কুরআন দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে শাখা শিবিরের সভাপতি মাহমুদুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম, বিশেষ অতিথি হিসেবে ছিলেন শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ড. আব্দুল মান্নান, আল-হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আকতার হোসেন ও অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আব্দুল বারী সহ কয়েকশো শিক্ষার্থী। সংগঠনের দাওয়াহ…

Read More

ইবি প্রতিনিধি: ইসলামী শিক্ষা দিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশিবিরের আয়োজিত তিনদিন ব্যাপী আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে।এতে চূড়ান্ত পর্বে চ্যাম্পিয়ন হয়েছে খালেদা জিয়া হল ডিবেটিং সোসাইটি। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল দশটার দিকে বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে বিশ্ববিদ্যালয়ের লালন শাহ হল ও খালেদা জিয়া হল ডিবেটিং সোসাইটির মধ্যে চূড়ান্ত পর্বের প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। বিতর্কের মোশন ‘আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির সাথে ধর্মীয় শিক্ষার সমন্বয়ই টেকসই উন্নয়নের পথ’। বিতর্কে সরকারি দলে লালন শাহ হল ডিবেটিং সোসাইটি ও বিরোধী দলে খালেদা জিয়া হল ডিবেটিং সোসাইটির বিতার্কিকরা অংশগ্রহণ করেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন…

Read More

ইবি প্রতিনিধি: তিন দফা দাবিতে আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রকৌশল অনুষদের শিক্ষার্থীরা। বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ‘প্রকৌশলী অধিকার আন্দোলন’-এর ব্যানারে জিয়া মোড় এলাকা থেকে মিছিলটি শুরু হয়। পরে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকে সংক্ষিপ্ত সমাবেশে সমবেত হয়। মিছিলে শিক্ষার্থীরা ‘জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে’; ‘কোটা না মেধা, মেধা মেধা’; ‘জনে জনে খবর দে, ডিপ্লোমা কোটার কবর দে’; ‘সবার মুখে এক বয়ান, ডিপ্লোমারা টেকনিশিয়ান’; ‘ওয়ান টু থ্রি ফোর, ডিপ্লোমা কোটা নো মোর’সহ বিভিন্ন স্লোগান দেন তারা। শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো- সরকারি চাকরিতে নবম গ্রেডে ৩৩ শতাংশ…

Read More

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর হত্যাকান্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার (২৭ আগস্ট) দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ অবস্থান কর্মসূচি করেন তারা। এতে উপস্থিত ছিলেন বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ বর্ষের শিক্ষার্থী ফুয়াদ হাসান, একই বিভাগের ২০২৪-২৫ বর্ষের নবীন শিক্ষার্থী রাফি, ফজলে রাব্বি, মোস্তাফিজুর রহমান, নাজমুল হাসান ও মাইনুল হাসান, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২০-২১ বর্ষের আবির হাসানসহ অন্য শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীদের ‘সাজিদ ভাই কবরে, খুনি কেন বাহিরে’; ‘আমার নিরাপত্তা কোথায়? সাজিদ হত্যার বিচার চাই’; ‘সাজিদের খুনিরা বাইরে কেন, রাষ্ট্রের কাছে জবাব চাই’; ‘ওয়ালিউল্লাহ…

Read More

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ইকসু) ও হল সংসদ গঠন এবং নির্বাচনের গঠনতন্ত্র প্রণয়নে ১১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এ কমিটি গঠন করেন। বুধবার (২৭ আগস্ট) বিকাল তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। কমিটিতে আহ্বায়ক করা হয়েছে হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. মোঃ মিজানূর রহমান ও সদস্য সচিব আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসান। এছাড়া বাকি সদস্যরা হলেন, ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. আলীনূর রহমান , দা’ওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. শহীদ…

Read More