Author: Mutasim Billah Riyad

ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ’র দায়িত্ব পালনের ১ বছরের উপর শিক্ষার্থীদের মূল্যায়ন জরিপ করা হয়েছে। জরিপে নির্ধারিত রেটিং ১০ এ ২.৪৫ পেয়েছেন উপাচার্য। জরিপটি পরিচালনা করেন “ইসলামী বিশ্ববিদ্যালয় সংস্কার আন্দোলন” প্লাটফর্মটি। জরিপটি ১৮ সেপ্টেম্বর থেকে ২৩ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত পরিচালনা করা হয়। মঙ্গলবার (২৩ সেপ্টম্বর) দুপুর দেড়টার দিকে ডায়না চত্বরে প্লাটফর্মটি এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জরিপের তথ্য প্রকাশ করেন। সম্মেলনে সংস্কার আন্দোলনের সদস্য খন্দকার আবু সাঈম, ত্বকী ওয়াসিফ, আবদুল্লাহ আল রাহাত, রাউফুল্লাহ খান, নওশীন শারমিলি, উম্মে হাবিবা সিগমা সহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। জরিপে সর্বমোট ১৩১২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এদের মধ্যে আবাসিক…

Read More

ইবি প্রতিনিধি: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জহুরুল ইসলামকে চাকুরিচ্যুত করেছে প্রশাসন। তবে শোকজ বা আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে চাকুরিচ্যুত করা হয়েছে বলে দাবি ঐ অধ্যাপকের। রবিবার (২১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্যটি জানা গেছে। প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, আইন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জহুরুল ইসলাম ২০২৪ সালের ২১আগস্ট থেকে কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে উক্ত বিভাগে অনুপস্থিত থাকেন। তাঁর এই অনুপস্থিতির বিষয়ে একই বছরের ৯ ডিসেম্বর অনুষ্ঠিত শিক্ষাছুটি সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির ১৯৭ তম সভার সিদ্ধান্ত অনুযায়ী তাঁকে অফিস স্মারক নং-১২৬/শিক্ষা/হবি-২০২৪/৬৬, তারিখ-০৩/১১/২০২৪ সম্বলিত পত্রে আগামী ০১ মাসের মধ্যে কর্মস্থলে…

Read More

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রথমবারের মতো পরিবেশবান্ধব বৈদ্যুতিক শাটল কারের (EV) উদ্বোধন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার (২০ সেপ্টেম্বর) সোয়া একটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে পরীক্ষামূলকভাবে ১৪ সিটের ৪টি বৈদ্যুতিক কার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। উদ্বোধনকালে উপস্থিত ছিলেন ইউজিসির চেয়ারম্যান ড. এস এম এ ফায়েজ, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক, থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আ ব ম সিদ্দিকুর রহমান আশ্রাফীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা। জানা যায়, বৈদ্যুতিক শাটল কারগুলো পুরো ক্যাম্পাসে যাতায়াতের জন্য ব্যবহৃত হবে। প্রাথমিকভাবে…

Read More

ইবি প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২৪-২৫ বর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের পাঁচ অনুষদের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার (২০ সেপ্টেম্বর)) সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ধর্মীয়গ্রন্থ পাঠের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। পরে জাতীয় সংগীত পরিবেশনা, জুলাই শহিদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। এসময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে অতিথি ও নবীনদের ফুল ও ব্যতিক্রম সাহিত্য সংসদের গানের মাধ্যমে বরণ করে নেওয়া হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক তথ্য সম্বলিত ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়। এসময় গুচ্ছ ভর্তি পরীক্ষায়…

Read More

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শিক্ষার্থীদের কেন্দ্রীয়ভাবে বরণ করে নিবেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। দুইদিনব্যাপী ‘ফ্রেশার্স রিসিপশন ২০২৫’ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২০ ও ২১ সেপ্টেম্বর। নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রথমদিনে ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ, সম্মানীয় অতিথি হিসেবে থাকবেন ইউজিসির সদস্য অধ্যাপক তানজীম উদ্দিন খান এবং দ্বিতীয় দিনে শিক্ষাবিদ ও দার্শনিক অধ্যাপক ড. সলিমুল্লাহ খান উপস্থিত থাকবেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) প্রেশার্স রিসিপশন আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. বেগম রোকসানা মিলি ও অধ্যাপক ড. আ.ব.ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী কর্তৃক আয়োজিত সাংবাদিক ও ছাত্র সংগঠনগুলোর সাথে মতবিনিময়কালে এই তথ্য জানান। জানা যায়,…

Read More

ইবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)’র ভিপি প্রার্থী আবিদুল ইসলামের উক্তি নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপনের ভিডিও তৈরির ঘটনা ঘটেছে। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে দেশব্যাপী সমালোচনার ঝড় ওঠে। এ নিয়ে জড়িতদের শাস্তির দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছে সংগঠনটি। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে ইবি ছাত্রদলের আহবায়ক সাহেদ আহম্মেদ ও মাসুদ রুমী মিথুনের পক্ষে এ অভিযোগ দেন আহবায়ক কমিটির সদস্য রাফিজ আহমেদ। লিখিত অভিযোগে তারা বলেন, গত ১০ই সেপ্টেম্বর ২০২৫ তারিখে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘জুলাই আন্দোলন’ এর অন্যতম দলিল ‘প্লিজ কেউ কাউকে ছেড়ে যাইয়েন না’, যে আহ্বানে সাড়া দিয়ে ৫ই আগষ্ট সকালে চানখারপুল এলাকায়…

Read More

ইবি প্রতিনিধি: ডাকসুর ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলামের জুলাই আন্দোলনে বলা ‘প্লিজ, কেউ কাউকে ছেড়ে যাইয়েন না’ ও ডাকসুর ভিপি সাদিক কায়েমকে উদ্দেশ্য করে ‘তুমিও জানো, আমিও জানি সাদিক কায়েম পাকিস্তানি’ অংশটি নিয়ে ব্যঙ্গ করার অভিযোগ উঠেছে। তবে শুধু আবিদুলের অংশটুকু কেটে প্রচার করছে ছাত্রদলের নেতাকর্মীসহ অন্যান্যরা। জানা যায়, মঙ্গলবার রাতে ডাকসুর ফল ঘোষণার পর ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অর্থনীতি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের নাইমুর রহমান নামে এক শিক্ষার্থী ফেসবুকে ভিডিও পোস্ট করেন। গত শুক্রবার (১২ সেপ্টেম্বর) সেটি ভাইরাল হলে দেশব্যাপী সমালোচনার ঝড় ওঠে। পরে শনিবার (১৩ সেপ্টেম্বর) সোহান হাসান সাকিব নামে এক শিক্ষার্থী ক্ষমা চেয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন। পোস্টে তিনি…

Read More

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অর্থনীতি বিভাগের প্রয়াত অধ্যাপক আব্দুল মুঈদ-এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপর ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন একাডেমিক ভবনের ৪৩৫ নং কক্ষে এই স্মরণসভা ও দোয়া মাহফিল আয়োজন করে অর্থনীতি বিভাগ। অর্থনীতি বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. কাজী মোস্তফা আরিফের সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক মিথিলা তানজিলের সঞ্চলনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম। এছাড়াও উপস্থিত ছিলেন অধ্যাপক ড. হারুন উর-রশিদ আসকারী, কেন্দ্রীয় মসজিদ ইমাম ও খতীব আশরাফ উদ্দিন খান সহ প্রয়াত প্রফেসরের স্বজন…

Read More

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় ( ইবি) সংস্কারের দাবিতে ‘ইবি সংস্কার আন্দোলন’-এর ব্যানারে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে এই মানববন্ধন করে তারা। এসময় পূর্বঘোষিত ১৫ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান তারা। মানববন্ধনে শিক্ষার্থীদের হাতে, “আমরা আশ্বাসে নই বাস্তবায়নে বিশ্বাসী, ফ্যাসিবাদের বিচার চাই নিপীড়নের হিসাব চাই, ক্যাম্পাসে নিরাপত্তা চাই বহিরাগত মুক্ত পরিবেশ চাই, শিক্ষার্থীদের ১৫ দফা দাবি অবিলম্বে মানতে হবে, চিকিৎসায় অবহেলা নয় মেডিক্যালে পর্যাপ্ত ওষুধ চাই, ছাত্রী কমনরুম ফেরত চাই, নারী শিক্ষার্থীদের নিরাপত্তা চাই, লক্কর ঝক্কর বাস আর নয়, নিজস্ব ফিটনেসযুক্ত বাস চাই, এনালগের শিকল ভাঙ্গো ডিজিটাল ক্যাম্পাস গড়, শিক্ষক সংকট দূর কর,…

Read More

ইবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্যের পদত্যাগ চাইলেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. ফারুকুজ্জমান খান। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮ টায় সমাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। ফেসবুক পোস্টে তিনি লিখেন, “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ করা উচিত” এ বিষয়ে তিনি বলে, “নির্বাচন সংক্রান্ত যে সমস্যা গুলো তৈরি হলো এর একটা দায় উপাচার্যের আছে। এত অনিয়ম, এত বড় সমস্যা সৃষ্টি হওয়ার পরে তাঁর দায়িত্বে থাকার নৈতিক অবস্থান দেখিনা। আমার তো মনে হয় জাকসু নির্বাচনের প্ল্যানিং থেকে শুরু করে এক্সিকিউশন, সব জায়গায় ফেল করেছে। এত সেনসেটিভ একটা জিনিস মানুষ এত অবহেলা করে পরিচালনা করতে…

Read More

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রয়াত অধ্যাপক ও বরেণ্য আলেম ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীরের নামে অ্যাকাডেমিক বা আবাসিক হল না থাকার শূন্যতা অনুভব করেছেন বলে মন্তব্য করেছেন জনপ্রিয় ইসলামী বক্তা ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাঁর ভেরিফাইড আইডিতে এ মন্তব্য করে পোস্ট করেন। এসময় তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীরের নামে বিশ্ববিদ্যালয়ের কোনো একটি হলের নামকরণের আহ্বান জানান। পোস্টে তিনি লেখেন, ইসলামী বিশ্ববিদ্যালয় আয়োজিত সিরাত সম্মেলনে গিয়ে শিক্ষার্থীদের উচ্ছ্বাস এবং শিক্ষকদের আন্তরিকতা মুগ্ধ করলেও একটি শূন্যতা হৃদয় থেকে অনুভব করেছি। সেটা হলো, বরেণ্য অধ্যাপক ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর এর নামে…

Read More

ইবি প্রতিনিধি: ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম ডাকসু নির্বাচনের বিষয়ে বলেন, “ডাকসু নির্বাচনে যেরকম ত্রুটির কথা বলছে আসলে সেরকম কোনো ত্রুটি হয়নি। ডাকসুতে যে নির্বাচন হয়েছে সেখানে বাম-রামদের নিপাত হয়েছে, ভারতপন্থীদের কবর রচিত হয়েছে এবং ইসলামপন্থীদের বিজয় হয়েছে।” বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইবি শাখার আয়োজিত ‘ক্যারিয়ার গাইডলাইন ফর ফ্রেশার্স’ শীর্ষক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি এসব কথা বলেন। ফেব্রুয়ারিতে নির্বাচন সম্ভব কিনা তা জানতে চাইলে তিনি বলেন, “ফেব্রুয়ারিতে নির্বাচন সম্ভব কিনা তা বলতে পারবো না। তবে প্রশাসনের যে অবস্থা তার যদি সংস্কার না হয়, ঢেলে সাজানো না…

Read More

ইবি প্রতিনিধি: ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, “আমরা যারা ইসলামী দলগুলো আছি, আমরা ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণের চিন্তা ভাবনা করছি। আগামী নির্বাচনে ইসলামের পক্ষে একটি বাক্স দেওয়ার চেষ্টা করবো।” বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইবি শাখার আয়োজিত ‘ক্যারিয়ার গাইডলাইন ফর ফ্রেশার্স’ শীর্ষক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি এসব কথা বলেন। ফেব্রুয়ারিতে নির্বাচন সম্ভব কিনা তা জানতে চাইলে তিনি বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন সম্ভব কিনা তা বলতে পারবো না। তবে প্রশাসনের যে অবস্থা তার যদি সংস্কার না হয়, ঢেলে সাজানো না হয় তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচন হলেও তা বিতর্কিত হবে, প্রশ্নবিদ্ধ…

Read More

ইবি প্রতিনিধি: ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম পিআর পদ্ধতিতে নির্বাচনের বিষয়ে বলেন “আগামী নির্বাচন আমরা পিআর পদ্ধতির দাবি করে এসেছি, আমি মনে করি বাংলাদেশে পিআর পদ্ধতি নির্বাচন সবচেয়ে নিরাপদ। এখানে ফ্যাসিস্ট তৈরি হবে না, জাতীয় সংসদ গঠন হবে, সব আর্দশের মানুষ এখানে যেতে পারবে। পেশি শক্তির ব্যবহার হবে না এবং সেন্টার দখল হবে না। তাই পিআর পদ্ধতি নির্বাচন সবচেয়ে নিরাপদ।” বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইবি শাখার আয়োজিত ‘ক্যারিয়ার গাইডলাইন ফর ফ্রেশার্স’ শীর্ষক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি এসব কথা বলেন। ফেব্রুয়ারিতে নির্বাচন সম্ভব কিনা তা জানতে চাইলে…

Read More

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেছেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ে একটি স্বতন্ত্র গবেষণা কেন্দ্র স্থাপন করা হবে, যেখানে মহানবী (সাঃ) এর জীবন, আদর্শ ও কর্ম নিয়ে বিশেষভাবে গবেষণা করা হবে। সেই গবেষণার ফলাফলকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়া হবে, যাতে মহানবীর শিক্ষা ও নীতিমালা আরও বিস্তৃতভাবে পৌঁছে যায়। বুধবার (সেপ্টেম্বর ১০) সিরাতুন নবি (সাঃ) উদযাপন উপলক্ষে ইবিতে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় সুন্নাতে রাসুল্লাহ (সাঃ) শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, “বর্তমান বৈশ্বিক চ্যালেঞ্জ আমাদেরকে বিচলিত করছে। তবে এ সমস্যা মোকাবেলার জন্য আমরা প্রায়শই দূরের কিছু খুঁজে বের করার চেষ্টা…

Read More

ইবি প্রতিনিধি: বাংলাদেশের ইসলামি ব্যক্তিত্ব ও আলোচক এবং আস- সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল (সা.) এর মধ্যে রয়েছে আমাদের উত্তম আদর্শ। তাঁর শিক্ষা অনুসরণ করলেই সমাজে শান্তি, ন্যায় এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠিত হবে। শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার ক্ষেত্রে নবী করিম (সাঃ)-এর কাজের তুলনা ইতিহাসে বিরল। আমরা তাঁর বহু নীতিকথা শুনি, উদাহরণ দেখি। কিন্তু এর চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হলো তিনি নিজেই সেই নীতিগুলো জীবনে অনুসরণ করেছেন এবং প্রমাণ করেছেন। বুধবার (সেপ্টেম্বর ১০) সিরাতুন নবি (সাঃ) উদযাপন উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় সুন্নাতে রাসুল্লাহ (সাঃ) শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সিরাত বক্তা হিসেবে তিনি এসব কথা…

Read More

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের(ইবি) শাহ আজিজুর রহমান হল ডিবেটিং সোসাইটির ২০২৫-২৬ বর্ষের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে আইন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের সোলাইমান তালুকদার ও সাধারণ সম্পাদক হিসেবে অর্থনীতি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের খাইরুল ইসলাম নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর)হল প্রভোস্ট অধ্যাপক ড. এ টি এম মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেন। পরে শাহ আজিজুর রহমান হল রিডিং রুম উদ্বোধনকালে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এ কমিটি ঘোষণা দেন। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, আইআইইআর পরিচালক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড.ওবায়দুল ইসলাম। কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি কামরুল…

Read More

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আরবী ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও সাহিত্যচর্চা সম্প্রসারণের লক্ষ্যে প্রথমবারের মতো অ্যারাবিক ক্লাবের যাত্রা শুরু হয়েছে। এতে বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হাফিজুল ইসলাম সভাপতি এবং ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইয়াছিন আরাফাত সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মাহবুবুর রহমান ও সহকারী রিটার্নিং অফিসার রাকিব রিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নির্বাচিত ৯ সদস্য বিশিষ্ট কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি শহিদুল ইসলাম ও মাজিদুল ইসলাম উজ্জ্বল, যুগ্ম সাধারণ সম্পাদক আমির ফয়সাল ও আব্দুল মাজেদ, সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ এবং সহ-সাংগঠনিক সম্পাদক রুম্মান সারওয়ার ও আসাদ উল্লাহ। ক্লাবের…

Read More

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সংস্কারে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বরাবর ১৫ দফা দাবি সংবলিত স্মারক লিপি জমা দিয়েছে শিক্ষার্থীরা। মঙ্গলবার(৯ সেপ্টেম্বর) বিকাল ৪ টার দিকে উপাচার্যের কার্যালয়ে স্মারক লিপি জমা দেন তারা। শিক্ষার্থীদের দাবিসমূহ — সেশনজট নিরসন, সাজিদ হত্যার বিচার ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণ, ছাত্র সংসদ গঠন, ডিজিটালাইজেশন, আবাসন সংকট নিরসন, চিকিৎসা সেবার উন্নয়ন, খাবারের মান বৃদ্ধি, ফ্যাসিবাদী দোসরদের বিচার, পরিবহন সংকট দূরীকরণ, সাপের উপদ্রব নিয়ন্ত্রণ, প্রতিটি বিভাগে মানসম্মত ছাত্রী কমনরুম নিশ্চিত করা, প্রত্যেক বিভাগ ও হলে ফার্স্ট এইড বক্স রাখা, শিক্ষার্থীদের ভর্তিতে ওয়ান স্টপ সার্ভিস চালু করা ও শিক্ষার্থীদের জন্য সাইবার বুলিং বন্ধে নীতিমালা প্রণয়ন করা।…

Read More

ইবি প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা চলাকালীন বিভাগগুলোতে পরীক্ষা স্থগিত রাখা এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থায়ী মন্দির নির্মাণের জন্য পৃথক ভাবে দাবি জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের হিন্দু ধর্মাবলম্বী শিক্ষার্থীরা ও পূজা উদযাপন পরিষদ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপরে বিশ্ববিদ্যালয় পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক ড. অরবিন্দ সাহা এবং সাধারণ সম্পাদক পংকজ রায় স্বাক্ষরিত এক স্মারকলিপি উপাচার্যের নিকট প্রদান করেন সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা। এতে বলা হয়, ক্যাম্পাসে স্থায়ী কোনো উপাসনালয় না থাকায় পূজা-পার্বণ ও অন্যান্য ধর্মীয় কার্যক্রম পালন করতে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে দ্রুত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থায়ী মন্দির নির্মাণের দাবি জানান তারা। এর আগে গত ৭ সেপ্টেম্বর উপাচার্য বরাবর এক দরখাস্তের মাধ্যমে পূজার…

Read More