Author: Niloy Roy

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ ১২ তরুণকে ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৫’ প্রদান করেছেন। স্বেচ্ছাসেবামূলক কাজ ও তরুণ প্রজন্মের অনুপ্রেরণামূলক অবদানের স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার প্রদান করা হয়। প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এ অনুষ্ঠানের আয়োজন করে। এ বছর পাঁচটি ভিন্ন ক্যাটাগরিতে তরুণদের এই সম্মাননা প্রদান করা হয়েছে। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে জাতীয় মহিলা ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকারও রয়েছেন।

আরও পড়ুন

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় বিএনপির কর্মী সম্মেলনে ফখরউদ্দিন আহমেদ বাচ্চুর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি ওঠে। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ভালুকা ডিগ্রি কলেজ মাঠে উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভালুকা উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ মোর্শেদ আলম এবং উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি’র আহ্বায়ক জাকির হোসেন বাবলু। প্রধান বক্তা ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি’র সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম, আখতারুল আলম ফারুক ও শহীদুল আমীন…

আরও পড়ুন

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার বাস্তবায়নের জন্য টিম হিসেবে কাজ করছে। এরই মধ্যে সুপারিশের প্রায় অর্ধেক বাস্তবায়ন করা হয়েছে। রোববার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সভায় এসব কথা বলেন তিনি। আইন উপদেষ্টা বলেন, ছয়টি সংস্কার কমিশনের তাৎক্ষণিক কার্যকর করার মতো প্রায় ৭০ ভাগ সুপারিশ ডিসেম্বরের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব। ড. আসিফ নজরুল বলেন, প্রথম যে ছয়টি কমিশন গঠিত হয়, তাদের প্রস্তাবিত সুপারিশের মধ্যে থেকে আশু বাস্তবায়নযোগ্যগুলো বাছাই করে ইতোমধ্যেই অর্ধেকের মত বাস্তবায়ন করেছি। আমাদের ইচ্ছা, ডিসেম্বরের মধ্যেই অন্তত ৭০ শতাংশ সম্পন্ন করে যেতে…

আরও পড়ুন

বাংলা ও হিন্দি চলচ্চিত্রের কালজয়ী গায়ক ও সুরকার শচীন দেব বর্মণের কুমিল্লার জন্মভিটা সংরক্ষণ ও সেখানে পূর্ণাঙ্গ একটি সংগীত জাদুঘর স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ জাতীয় জাদুঘর কর্তৃপক্ষ ইতোমধ্যেই একটি তিন সদস্যের কমিটি গঠন করেছে। এই কমিটি শচীনের ভিটেবাড়ি পরিদর্শন ও সম্ভাব্যতা যাচাই শুরু করেছে। সম্প্রতি কুমিল্লা নগরীর চর্থায় অবস্থিত শচীনের ভিটেবাড়ি পরিদর্শন করেন জাতীয় জাদুঘরের কর্মকর্তা ও সংগীত জাদুঘর বিষয়ক কমিটির আহ্বায়ক মো. সেরাজুল ইসলামের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল। শচীনের ভিটেবাড়ি পরিদর্শনের পর মো. সেরাজুল ইসলাম বলেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আমাকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি কুমিল্লায় জন্ম…

আরও পড়ুন

২০২৫ (বাসস): প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস তরুণদের মেধা, শক্তি এবং সৃজনশীলতা দিয়ে সমাজ ও দেশের উন্নয়নে অবদান রাখার আহ্বান জানিয়েছেন। তরুণদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমি যুবসমাজের প্রত্যেক সদস্যকে আহ্বান জানাই, তোমাদের মেধা, শক্তি এবং সৃজনশীলতা দিয়ে সমাজের ও দেশের উন্নয়নে ভূমিকা রাখো। তোমাদের সাফল্য কেবল ব্যক্তিগত অর্জনে সীমাবদ্ধ না রেখে অন্যদের জন্যও অনুকরণীয় দৃষ্টান্ত হোক। আমি বিশ্বাস করি, তরুণরা সক্রিয় থাকলে দেশের কোনো সমস্যাই আর অমীমাংসিত থাকতে পারবে না।’ আজ সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে আয়োজিত ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৫’ প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। স্বেচ্ছাসেবামূলক কাজ ও তরুণ প্রজন্মের অনুপ্রেরণামূলক অবদানের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার প্রদান করা…

আরও পড়ুন

জুলাই জাতীয় সনদ, ২০২৫-এ স্বাক্ষর করার জন্য বিএনপি প্রস্তুত বলে জানিয়েছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন। তিনি বলেন, জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের জন্য প্রত্যেক দলের কাছে দুজন প্রতিনিধির নাম চাওয়া হয়েছিল আমরা সেটি জমা দিয়েছি। আমরা জুলাই জাতীয় সনদের স্বাক্ষরের জন্য প্রস্তুত। এবং আমরা এর আগেও আমাদের সেই অবস্থানটা ব্যক্ত করেছি। রাজনৈতিক দলগুলোর মধ্যকার আলোচনার মাধ্যমে যে সকল বিষয়ে ঐকমত্য হয়েছে এবং এর মধ্যে থেকে যা যা সনদে অন্তর্ভুক্ত হবে, সে সনদ বাস্তবায়নের স্বাক্ষরিত হবে এ বিষয়ে নিজের আশাবাদ ব্যক্ত…

আরও পড়ুন

আসন্ন জাতীয় নির্বাচন বানচাল করার উদ্দেশ্যে প্রতিবেশী রাষ্ট্র ভারতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এস আলম গ্রুপের প্রধানের মধ্যে বৈঠক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি। বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আজ সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) একটি প্রতিনিধিদল স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সাথে বৈঠকে এ উদ্বেগ প্রকাশ করেন। বৈঠক থেকে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাবর বলেন, জাতীয় নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের জন্য অন্তর্বর্তীকালীন সরকার এবং প্রধান উপদেষ্টাকে সহায়তার উদ্যোগের অংশ হিসেবে বিএনপি স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে এ বৈঠক করেছে। তিনি বলেন, ‘আমরা আসন্ন জাতীয় নির্বাচনের সাথে সম্পর্কিত কিছু বিষয় নিয়ে আমাদের উদ্বেগ প্রকাশ…

আরও পড়ুন

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারী জেলা এবং ডিমলা উপজেলা সহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় ৫ দশমিক ৯ মাত্রায় ভূমিকম্প অনুভূত হয়েছে। রবিবার(১৪ সেপ্টেম্বর) বিকাল ৫টা ১৫ মিনিটের দিকে এটি অনুভূত হয়। ধারণা করা হচ্ছে ভারতের আসাম ও ভুটান থেকে ভূমিকম্পের উৎপত্তি হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, রবিবার(১৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে দক্ষিণ এশিয়ার অন্তত ছয় দেশে রিখটার স্কেলে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। দেশগুলি হচ্ছে বাংলাদেশ, ভারত, চীন, নেপাল, ভুটান ও মায়ানমার। এছাড়া ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩৯ কিলোমিটার গভীরে কম্পনটি সৃষ্টি হয়। বাংলাদেশের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের…

আরও পড়ুন

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সোমেশ্বরী নদী থেকে বালু উত্তোলন ও চুরি রোধে বাঁশের বেড়া বসিয়েছে উপজেলা প্রশাসন। শনিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় নদী থেকে বালু পরিবহনের বিভিন্ন পয়েন্টে বাঁশের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করা হয়। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মোস্তাফিজুর রহমান এ কার্যক্রম পরিচালনা করেন। প্রশাসন সূত্রে জানা গেছে, দুর্গাপুর উপজেলায় মোট পাঁচটি বালু মহাল রয়েছে। তবে আইনি জটিলতার কারণে দীর্ঘদিন ধরে ইজারা কার্যক্রম বন্ধ থাকায় সোমেশ্বরী নদী থেকে বালু উত্তোলন সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়। নিষেধাজ্ঞা সত্ত্বেও একটি চক্র দিনের বেলায় গোপনে এবং রাতের আঁধারে অবৈধভাবে বালু উত্তোলন করে চুরি করে নিয়ে যাচ্ছিলো। এ কারণেই…

আরও পড়ুন

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : বাংলাদেশের উত্তরাঞ্চলে ও ভারতের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ চলছে টানা বৃষ্টিপাত, ফলে গত দুইদিনের ভারী বৃষ্টিতে তিস্তার পানি আবারও বাড়ছে, সুত্র মতে উজানের ভারতের জলপাইগুড়ি, কোচবিহার থেকে মেখলিগঞ্জ ও বাংলাদেশের নীলফামারী ডালিয়া তিস্তা নদীতে পানি বাড়ছে, ১৪ সেপ্টেম্বর) রবিবার বেলা ১২টায় ভারতের মেখলিগঞ্জ পয়েন্টে তিস্তার পানি বিপৎসীমার ১৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। যা বাংলাদেশের দিকে ধেয়ে আসছে। অপর দিকে গত ৪৮ ঘন্টায় তিস্তায় ৩৫ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি রবিবার সকাল ৬টা থেকে বেলা ৩টা পর্যন্ত তিস্তা নদীর পানি নীলফামারীর ডালিয়া তিস্তা ব্যারাজ পয়েন্টে ৯ ঘন্টায় ১৩ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার (৫২.১৫) দশমিক ৯ সেন্টিমিটার (৫২.০৬)…

আরও পড়ুন

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ীতে আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৫ উদযাপন উপলক্ষে এক বিশেষ আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ই সেপ্টেম্বর) উপজেলা  পরিষদ অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজারের পুলিশ সুপার এম.কে. এইচ. জাহাঙ্গীর হোসেন, পিপিএম -সেবা। তিনি শারদীয় দুর্গাপূজাকে ঘিরে কোন প্রকার গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে প্রতিটি মণ্ডপে পর্যাপ্ত আলো ও সিসি ক্যামেরা স্থাপনের বিষয়ে গুরুত্ব আরোপ করেন। অতিরিক্ত পুলিশ সুপার কুলাউড়া (সার্কেল) মোঃ আজমল হোসেনের উপস্থাপনায় ও জুড়ী থানার ওসি মোঃ মোরশেদুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন তৈয়বুন্নেছা খানম সরকারি ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ ফরহাদ হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ…

আরও পড়ুন

বরগুনা জেলা প্রতিনিধি : আমতলী বরগুনা প্রতিনিধি। গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানা পুলিশ এবং আমতলী উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান এর যৌথ অভিযানে আমতলী উপজেলার উত্তর তক্তাবুনিয়া ২নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্যের বাড়ি থেকে ৬২ বাষট্টি বস্তা বিভিন্ন প্রকার সরকারি সার জব্দ করা হয়েছে। জব্দকৃত সার মজনু চৌকিদার (৬০) পিতা মৃত কালু চৌকিদারের বাড়ি এবং তার মুরগির খামার হতে ডিলারশিপ ছাড়া অবৈধ ভাবে মজুদ করা ৬২ বস্তা বিভিন্ন প্রকার সরকারি সার জব্দ করা হয়। জব্দকৃত সারের সরকারি মূল্য ৮০২৫০ (আশি হাজার দুইশত পঞ্চাশ) টাকা। পুলিশ আসার সংবাদ পেয়ে মজনু চৌকিদার ও তার স্ত্রী হেনা আক্তার বুলবুল (হলদিয়া…

আরও পড়ুন

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২০২৫ সালের এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২০৪ জন কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান করেছে মাজেদ বাবু ফাউন্ডেশন। রবিবার ঈশ্বরগঞ্জ পৌর শহরে অবস্থিত জেলা পরিষদ অডিটোরিয়ামে এ সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহা-সচিব এমরান সালেহ প্রিন্স। সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন, ফাউন্ডেশনের চেয়ারম্যান ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান। প্রধান বক্তা ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সৈয়দ হাসিবুল হাসান চৌধুরী।…

আরও পড়ুন

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) অনলাইন ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) সিস্টেমে নিবন্ধন অধিদপ্তরের পাঁচটি নতুন সেবা সংযুক্ত করা হয়েছে। আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে বিনিয়োগ ভবনের কনফারেন্স কক্ষে এক অনুষ্ঠানে এই সেবাগুলো উদ্বোধন করা হয়। নতুন সংযুক্ত হওয়া সেবাগুলো হলো, ভূমি ক্রয় দলিল, ইজারা দলিল, চুক্তিনামা নিবন্ধন দলিল, বায়না দলিল এবং আম-মোক্তারনামা দলিল ও নকল সরবরাহ। বর্তমানে বিডা’র ওএসএস প্ল্যাটফর্মে তাদের নিজস্ব ২৪টি সেবাসহ ৪৬টি সংস্থার ১৩৭টি সেবা চালু রয়েছে। নতুন পাঁচটি সেবা যুক্ত হওয়ায় সংস্থার সংখ্যা ৪৭টি ও সেবার সংখ্যা হলো ১৪২টি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিডা’র নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। বিশেষ অতিথি ছিলেন, ভূমি…

আরও পড়ুন

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এ বছরও শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নেই উদযাপিত হবে। তিনি আজ রোববার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে এ কথা বলেন। দুর্গাপূজা প্রসঙ্গে তিনি বলেন, এবারও ভালোভাবে ধর্মীয় রীতিনীতি মেনে দুর্গাপূজা উদযাপিত হবে। সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে। সবার সহযোগিতায় উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপিত হবে। তিনি আরও বলেন, ডাকসু ও জাকসু নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো ছিলো। এটা নিয়ে কারো কোনো প্রশ্ন ছিলো না। জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমাদের প্রস্তুতি চলছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কোর কমিটির সভায় দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।…

আরও পড়ুন

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, মানুষ কারো চাকরি করার জন্য জন্মায়নি, মানুষের জন্ম উদ্যোক্তা হওয়ার জন্য। তাই  দেশে এমন আর্থিক ব্যবস্থা আমাদের গড়ে তুলতে হবে যেন সবাই উদ্যোক্তা হওয়ার সুযোগ পায়। আজ রোববার রাজধানীর মোহাম্মদপুরের খিলজি রোডে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর নতুন ভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অধ্যাপক ইউনূস বলেন, ‘মানুষ কারো চাকরি করার জন্য আসে নাই। মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য। আমাদের আর্থিক ব্যবস্থাকে এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে সবাই উদ্যোক্তা হয়ে উঠতে পারে।’ তিনি বলেন, এখনকার প্রজন্ম আগের মতো নয়। এখন গ্রামের ছেলেমেয়েরাও অনেক কিছু বোঝে, জানে, নিজস্ব চিন্তাভাবনায় সমৃদ্ধ।…

আরও পড়ুন

রাজহধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ রোববার বিকেল ৫টা ১১মিনিট ৫৩ সেকেন্ডে এ ভূমিকম্প অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকা থেকে ৩৮০ কিলোমিটার দূরে ভারতের আসাম রাজ্যে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুবাইয়াত কবীর আজ প্রথম আলোকে বলেন, ‘প্রাথমিকভাবে ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প হয়েছে বলে আমাদের কাছে রেকর্ড আছে।’ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৮ বললেও যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৯। উৎপত্তিস্থল ভারতের আসাম রাজ্যের উদলগুড়ি থেকে ১৪ কিলোমিটার পূর্বে। এর উৎপত্তি হয়েছে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্প বিশেষজ্ঞ…

আরও পড়ুন

মাভাবিপ্রবি প্রতিনিধি : মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মির্জা মো: তারেককে নারী কেলেঙ্কারি ও সহিংস ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন সেমিস্টারের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একইসঙ্গে তারেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ১৯ মার্চ ২০২৪ (১১ই রমজান) তারিখে গণিত বিভাগের এক নারী শিক্ষার্থীর সঙ্গে আপত্তিকর অবস্থায় তারেককে ক্যাম্পাসের একটি ব্যাচেলর মেসে দেখা যায়। রমজান মাসের মতো পবিত্র মাসে এ ধরনের আপত্তিকর ঘটনায় প্রতিবাদ জানালে ২০ মার্চ রাতে তারেক ছাত্রলীগের ২০–২৫ জন কর্মী নিয়ে ভুক্তভোগী শিক্ষার্থীর ওপর হামলা চালায়। এতে সে শিক্ষার্থী মারাত্মকভাবে আহত হন এবং মানসিক চাপে পড়েন।…

আরও পড়ুন

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ীতে উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকদের দায়িত্বে অবহেলার খবর পাওয়া গেছে। যার ফলে, অত্রাঞ্চলের শিক্ষার্থীরা শিক্ষা সেবা থেকে বঞ্চিত হচ্ছে প্রতিনিয়ত। ওইসব শিক্ষা প্রতিষ্ঠানগুলো হাজী খুরশিদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকা সিপ্রা দাশ। আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকা সালমা বেগম। হাসনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দায়িত্ব প্রাপ্ত প্রধান শিক্ষক ফরমান আলী। জানা গেছে, জুড়ী উপজেলায় ৬টি ইউনিয়নের মধ্যে মোট ৮৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। ওই সব প্রাথমিক বিদ্যালয় প্রত্যেকটিতে ১জন করে প্রধান শিক্ষক এবং একাধিক সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগ দেওয়ার পর সরকারের সংশ্লিষ্ট বিভাগ হতে তাদের আগমন এবং প্রস্থান…

আরও পড়ুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ১৩ সেপ্টেম্বর ২০২৫ (বাসস) : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট বিপুল বিজয় অর্জন করেছে। ২৫টি পদের মধ্যে ২০টিতেই জয় পেয়েছে এ প্যানেল। আজ বিকেল সাড়ে ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. মণিরুজ্জামান এবং কমিশনের সদস্য সচিব একেএম রশিদুল আলম আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু (স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেল থেকে) ভাইস-প্রেসিডেন্ট (ভিপি) পদে নির্বাচিত হয়েছেন, আর শিবির-সমর্থিত প্যানেলের মাজহারুল ইসলাম হয়েছেন সাধারণ সম্পাদক (জিএস)। যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) হয়েছেন ফেরদৌস আল হাসান এবং যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) হয়েছেন আয়েশা সিদ্দিকা মেঘলা। শিবির-সমর্থিত…

আরও পড়ুন