নির্মাণাধীন মহেশখালী-মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দরের উন্নত অবকাঠামো ও লজিস্টিক সুবিধা দেশের মৎস্য ও সামুদ্রিক খাদ্য রপ্তানিখাতে বড় ধরনের প্রবৃদ্ধির সম্ভাবনা বয়ে আনবে বলে আশা করা হচ্ছে। শিল্পসংশ্লিষ্টরা এ তথ্য জানান। মহেশখালী-মাতারবাড়ি ইন্টিগ্রেটেড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট উদ্যোগের অংশ সমুদ্রবন্দরটি নির্মাণে সহায়তা দিচ্ছে জাপান। এটি চট্টগ্রাম বন্দরের জট কমাতে এবং বড় জাহাজ সরাসরি পরিচলানার সুবিধা দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মৎস্য খাতে যা সরাসরি প্রভাব ফেলবে। কারণ কোল্ড চেইন রক্ষা করে দ্রুত পরিবহন এই খাতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মহেশখালীর মাছ ব্যবসায়ী নুরুল ইসলাম বলেন, নতুন বন্দরটি হিমায়িত মাছ ও সামুদ্রিক খাদ্যের মত দ্রুত পচনশীল পণ্যের পরিবহণ সময় ব্যাপকভাবে কমিয়ে আনবে। ফলে সতেজতার মান বিষয়ে…
Author: Niloy Roy
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বরেণ্য সংগীতশিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন । শনিবার এক শোকবার্তায় প্রধান উপদেষ্টা বলেন, নজরুলগীতি, দেশাত্মবোধক নানা ধরনের গান করলেও শ্রোতাদের কাছে ফরিদা পারভীনের পরিচিতি ‘লালনকন্যা’ হিসেবে। পাঁচ দশক ধরে তাঁর কণ্ঠে লালন সাঁইয়ের গান মানুষের হৃদয় ছুঁয়েছে। তাঁর গান আমাদের সংস্কৃতির অন্তর্লীন দর্শন ও জীবনবোধকেও নতুন মাত্রায় তুলে ধরেছিল। নানা প্রতিকূলতার মধ্যেও গান থেকে দূরে থাকেননি ফরিদা পারভীন। সঙ্গীতের প্রতি তাঁর এই অনুরাগ প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রেরণা জুগিয়েছে। একুশে পদকপ্রাপ্ত এই গুণী শিল্পী বাংলাদেশের সংগীত জগতে যে অবদান রেখেছেন তা চিরস্মরণীয় হয়ে থাকবে, বাংলাদেশের সাংস্কৃতিক পরিমণ্ডলে নিত্যনতুন চিন্তা ও সৃষ্টির খোরাক জোগাবে।…
বরেণ্য সংগীতশিল্পী ফরিদা পারভীন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশীষ কুমার চক্রবর্তী বাসসকে জানান, আজ রাত ১০টা ১৫ মিনিটে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। মৃত্যুকালে তিনি স্বামী ও ৪ সন্তান রেখে গেছেন। বরেণ্য সংগীতশিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এছাড়াও সংস্কৃতি, মৎস উপদেষ্টাসহ অন্যান্য উপদেষ্টাগণ শোক প্রকাশ করেছেন। এদিকে ফরিদা পারভীনের মৃত্যুতে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। ডা. আশীষ জানান, দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন ফরিদা…
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় অবৈধভাবে বালু অপসারণের অভিযোগে সজল পাল নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৩ই সেপ্টেম্বর) দুপুরে উপজেলার টিলাগাঁও ইউনিয়নের সালন এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুল ইসলাম। তিনি জানান, সজল পাল সরকারি বালু অবৈধভাবে অন্যত্র অপসারণ করেছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে অপসারণকৃত বালুগুলো জব্দ করে পুনরায় পূর্বের স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর আওতায় তাকে ৫০ হাজার টাকা জরিমানা করে ও তা আদায় করা হয়। আগামীতে ও এমন অভিযান অব্যাহত থাকবে।
মৌলভীবাজার প্রতিনিধি: আওয়ামী লীগের অনেক মন্ত্রী ও এমপি দেশ ছেড়ে পালিয়েছে কিন্তু তাদের বীজ এদেশে রেখে গেছে। সেই বীজ আগামী নির্বাচনে বিএনপির বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। একটি দল তাদের ছত্রছায়ায় সেই বীজকে তাদের পক্ষে ব্যবহার করছে এবং আগামী নির্বাচনে তাদের সহযোগিতা নিয়ে বিএনপি’র বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করছে। আমাদেরকে সবসময় প্রস্তুত থাকতে হবে আগামী নির্বাচনে অনেক কঠিন লড়াই হবে এবং সেই লড়াইয়ে গণতন্ত্রের পক্ষের শক্তি বিএনপির বিজয় হবে। এসব কথা বলেন বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ। শনিবার (১৩ই সেপ্টেম্বর) দুপুরে কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে কুলাউড়া উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠানে তিনি এ কথা…
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: প্রাথমিক বিদ্যালয়ে নাচ-গানের শিক্ষক নিয়োগের ইসলাম বিদ্বেষী সিদ্ধান্ত বাতিলের দাবিতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌর সদরের মারকাজ মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে মোনাজাতের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তারা বলেন, প্রাথমিক বিদ্যালয়ে নাচ-গানের শিক্ষক নিয়োগের ইসলাম বিদ্বেষী সিদ্ধান্ত বাতিল করে অবিলম্বে ধর্মীয় ও নৈতিক শিক্ষার শিক্ষক নিয়োগ দিতে হবে। এদেশের প্রাথমিক বিদ্যালয়ের ৯০ভাগ শিক্ষার্থী মুসলিম পরিবারের সন্তান। তারা কোরআন পড়তে পারে না, নামাজ সঠিকভাবে আদায়ের নিয়ম জানে না। ধর্মীয় জ্ঞান না থাকায় সন্তান অবাধ্য ও অশৃঙ্খল…
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অরক্ষিত সেপটিক ট্যাংকে কানিজ ফাতেমা(৪) নামে এক শিশুকে ধাক্কা দিয়ে ফেলে হত্যার পর মামলার বাদীর পরিবারকে মিথ্যা মামলায় হায়রানির অভিযোগ উঠেছে। শনিবার ভুক্তভোগী পরিবার জানায়, গত ৮ সেপ্টেম্বর বিবাদী পক্ষের সাদিয়া আফরোজ নামে একজন বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি করে ময়মনসিংহ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করে। নিহত শিশুর বাবা কামাল হোসেন বলেন, মেয়েকে হত্যার ঘটনাটিকে কাউন্টার দিতেই আমার চাচা ও ভাইদের নামে এই মিথ্যা মামলা। নিহত শিশুর পরিবার সূত্রে জানা গেছে, গত ৫ সেপ্টেম্বর উপজেলার উচাখিলা ইউনিয়নের মরিচারচর পূর্বপাড়া গ্রামের কাওসার…
মৌলভীবাজার প্রতিনিধি: হলুদ সাংবাদিকতা থেকে বিরত! বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ব্যবহার করে মানবজীবন পত্রিকার সাংবাদিক ইমাদ উদ্দিনের হলুদ সাংবাদিকতা থেকে পরিস্কার! পুরনো ছবি ব্যবহার করে ভুয়া নিউজ ও প্রতারণা,দলের সর্বোচ্চ কর্তাব্যক্তিকে কেন্দ্র করে ভয়াবহ প্রতারণা করা হয়েছে। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও পত্র-পত্রিকায় ভুয়া নিউজ প্রচার করছে দুষ্কৃতিকারী একটি চক্র। তারেক রহমানের সাথে মৌলভীবাজার জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও এমপি এম নাসের রহমান ও রাজনগর উপজেলা বিএনপি’র সভাপতি নুরুল ইসলাম (সেলুন) এর সাথে ২০১৭ সালের একটি ছবি ব্যবহার করে এটিকে ১০ই সেপ্টেম্বর ২০২৫ সালের সাক্ষাৎ করা হয় বলে মানবজমিন পত্রিকা…
সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়—পরীক্ষার সময় শ্রেণিকক্ষে ঘুমাচ্ছেন এক শিক্ষক। তবে ঘটনাটির পেছনে ভিন্ন বাস্তবতা রয়েছে। সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার বানিয়াজান সরকারি সিটি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান সঞ্জু দীর্ঘদিন ধরে অসুস্থ। ৭ সেপ্টেম্বর অসুস্থতার কারণে ছুটিতেও ছিলেন তিনি। কিন্তু পরদিন ৮ সেপ্টেম্বর শিক্ষক সংকট দেখা দিলে প্রধান শিক্ষকের নির্দেশে তাকে পরীক্ষার ডিউটিতে পাঠানো হয়। ডিউটির সময় শারীরিক অবস্থার অবনতি হলে তিনি কিছুক্ষণের জন্য চেয়ারে বসে টেবিলে মাথা রেখে চোখ বন্ধ করে বিশ্রাম নেন। ঠিক এসময় বিদ্যালয়ের আরেক সহকারী শিক্ষক ভিডিওটি ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন।…
শার্শা প্রতিনিধিঃ শার্শা উপজেলার সেতাই গ্রামে বিদ্যুৎের টানা লাইনে বিদ্যুৎপৃষ্ট হয়ে রাসেল হোসেন (১৪) নামে এক কিশোর প্রান হারিয়েছে। মৃত রাসেল সেতাই গ্রামের আনারুল ইসলামের ছেলে। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, সেতাই গ্রামের যুবলীগ নেতা কামরুজ্জামান টুটুল ফকির তার বাড়ি থেকে আধা কিলোমিটার দুরে তারই আমবাগানের ভিতর দিয়ে মাছের ঘেরে টানা লাইনে বিদ্যুৎ সংযোগ নেয়। সে দীর্ঘদিন ধরে টানা লাইনে বিদ্যুৎ চালালেও বিদ্যুৎ কর্মীরা আজ অবদী কোনো পদক্ষেপ নেন নি। কামরুজ্জামান টুটুল তার আমবাগান একই গ্রামের জালাল শেখের কাছে লিজ দেন। জালাল শেখ গত বৃহস্পতিবার বিকালে গাছের শুকনো ডাল গুলি কেটে এলাকার প্রাইভেট শিক্ষক পিয়ার আলীর…
টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইল জেলার নাগরপুর থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদানের এক বছর পূর্ণ করেছেন মোঃ রফিকুল ইসলাম। দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা, মাদকবিরোধী কার্যক্রম, সামাজিক শান্তি প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের আস্থা অর্জনে একের পর এক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। দায়িত্ব পালনকালে তিনি নারী ও শিশু নির্যাতন মামলায় দ্রুত পদক্ষেপ গ্রহণ করে আলোচিত হয়েছেন। ধর্ষণ ও নির্যাতনের মতো স্পর্শকাতর ঘটনায় ভুক্তভোগীর পক্ষে দাঁড়িয়ে অভিযুক্তদের গ্রেফতার ও আইনের আওতায় আনতে তিনি কঠোর অবস্থান নিয়েছেন। এর ফলে এলাকায় অপরাধীদের মধ্যে ভীতি সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষের আস্থা বেড়েছে। ওসি রফিকুল ইসলাম দায়িত্ব নেয়ার পর মাদকবিরোধী অভিযান জোরদার করেন। বিভিন্ন…
টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইল জেলা ট্রাক মালিক সমিতির কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে। সম্প্রতি জেলা বিএনপির সাবেক দুই নেতাকে সভাপতি ও সাধারণ সম্পাদক করে ৬৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এই কমিটিকে সম্পর্কে অগণতান্ত্রিক ও পকেট কমিটি অভিহিত করে তা বাতিল ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় পুনরায় কমিটি গঠনের দাবিতে সাংবাদ সম্মেলন করেছে সমিতির অপর অংশ। শনিবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জেলা ট্রাক মালিক সমিতির কমিটি নিয়ে দ্বন্দ্বের চিত্র ফুটে উঠে।সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য শহর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও ট্রাক মালিক সমিতির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. সেলিম রেজা অভিযোগ করেন, ২৪ এর ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর টাঙ্গাইল জেলা ট্রাক…
নেত্রকোণার খালিয়াজুরী উপজেলার ধনু নদে নিয়ন্ত্রণ হারিয়ে পণ্যবাহী একটি বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে একটি স্পিডবোট উল্টে গিয়ে এক নারী ও তিন শিশু নিখোঁজ হয়েছেন। আজ শুক্রবার বিকেলে খালিয়াজুরী উপজেলার গাজীপুর ইউনিয়নের পাঁচহাট চরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ ব্যাক্তিরা হলেন- বয়রা গ্রামের নবাব মিয়ার মেয়ে শিরিন আক্তার (১৮), আন্ধাইর গ্রামের স্বপন মিয়ার মেয়ে লায়লা (৭), নোপায়েল মিয়ার মেয়ে উষা মনি (৫),সামসু মিয়ার মেয়ে সামিয়া (১১)। এ ঘটনায় গুরুতর আহত হয়ে কিশোরগঞ্জের ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন বয়রা গ্রামের হেলিম মিয়ার স্ত্রী রোজিনা আক্তার (৩০)। স্থানীয় ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রউফ স্বাধীন জানান, আন্ধাইর গ্রামের নবাব মিয়ার…
রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার গোয়ালন্দ উপজেলার পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন। আজ শুক্রবার বিকেলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে গোয়ালন্দ উপজেলার চারটি পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। গোয়ালন্দ বাজার প্রধান সড়ক সার্বজনীন মন্দির, বিজয় বাবু পাড়া মঠ মন্দির, গোয়ালন্দ বালক সমিতি মন্দির, শ্রী শ্রী সার্বজনীন দূর্গা মন্দির পরিদর্শনকালে তিনি পূজা উদযাপন কমিটির সদস্য ও স্থানীয়দের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় কালে তিনি পূজা চলাকালীন সার্বিক নিরাপত্তা, শৃঙ্খলা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তিনি সকলকে ধর্মীয় সম্প্রীতি, শান্তি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রেখে আনন্দমুখর পরিবেশে দুর্গোৎসব উদযাপন করার জন্য আহ্বান জানান। পূজা মণ্ডপ পরিদর্শন সময় জেলা প্রশাসকরে…
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দখলকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতি সম্প্রসারণের পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি এ পদক্ষেপকে হৃদয় বিদারক উল্লেখ করে বলেছেন, এতে ভবিষ্যতে একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা কার্যত অসম্ভব হয়ে উঠবে। আজ শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তারেক রহমান এ কথা বলেন। ফেসবুক পোস্টে তারেক রহমান বলেন, বিশ্বের বিভিন্ন প্রান্তে বাংলাদেশিরা সবসময় ফিলিস্তিনি জনগণের ওপর ঔপনিবেশিক সহিংস দমন-পীড়ন ও নিশ্চিহ্ন করার প্রচেষ্টার বিরুদ্ধে সংহতি প্রকাশ করেছেন। তিনি বলেন, বেঞ্জামিন নেতানিয়াহুর অব্যাহত বর্ণবাদ এবং ফিলিস্তিনের জনগণ, তাদের সংস্কৃতি, তাদের ভূমি, তাদের ইতিহাসের উপর আগ্রাসনকে কোনোভাবেই গণহত্যা এবং ফিলিস্তিনিদের পরিকল্পিত জাতিগত নির্মূলের চেয়ে কম কিছু নয় বলে বর্ণনা করেন এবং…
ভ্যাটিকান বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, ন্যায্য ও স্বচ্ছ নির্বাচনের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছে এবং যদিও এটা স্পষ্ট করে যে তারা কোনো নির্দিষ্ট ফলাফল কামনা করে না। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় ভ্যাটিকানের রাষ্ট্রদূত আর্চবিশপ কেভিন এস. র্যান্ডেল বলেন, ‘বাংলাদেশ যখন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, হলি সি আপনাদের পাশে রয়েছে এবং একটি অবাধ, সুষ্ঠু, ন্যায়সঙ্গত এবং স্বচ্ছ প্রক্রিয়া কামনা করে।’ তিনি ঢাকায় ভ্যাটিকান দূতাবাসে পোপ দিবস উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন। এই অনুষ্ঠানে আন্তঃধর্মীয় সংলাপের জন্য ডিকাস্ট্রির প্রধান কার্ডিনাল জর্জ জ্যাকব কুভকাডও উপস্থিত ছিলেন। কার্ডিনাল ৬ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া তাঁর সফরে একাধিক আন্তঃধর্মীয় সংলাপ পরিচালনা করেন। এর মধ্যে রয়েছে- জাতীয় মসজিদ…
জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পদার্থবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী আমিনুর রহমান নূর নতুন একটি গাণিতিক সূত্র আবিষ্কার করেছেন, যা জটিল power-sum নির্ণয়ের পদ্ধতিকে সহজ করেছে। সূত্রটি ১০ সেপ্টেম্বর ইউরোপীয় ইউনিয়নের গবেষণা প্ল্যাটফর্ম Zenodo–তে প্রকাশিত হয়েছে। আমিনুর রহমান জানান, দীর্ঘ গবেষণার ফল এই সূত্র। তিনি বলেন, “২০০৯ সাল থেকে সূত্র বের করা শুরু করি, কিন্তু কোথায় প্রকাশ করতে হবে তা জানতাম না। বহুবার ব্যর্থ হয়েছি। অবশেষে ২০২৫ সালে সাহস করে নিজেই গবেষণাপত্র লিখে আন্তর্জাতিকভাবে প্রকাশ করি।” জানা যায়, শৈশব থেকেই গবেষণায় ঝোঁক ছিল তাঁর। নবম শ্রেণিতে পড়ার সময় প্রথম বড় সূত্র বের করেন, পরে কলেজ জীবনে আরেকটি থিওরি এবং বিশ্ববিদ্যালয় জীবনে…
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শেরপুরে কুশিয়ারা নদীতে অনুষ্ঠিত হলো গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। শুক্রবার (১২ই সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার শেরপুরের হামরকোনা গ্রামবাসীর আয়োজনে অনুষ্ঠিত এই নৌকা বাইচ দেখতে নদীর দুই পাড়ে জড়ো হয় হাজারো মানুষের উপস্থিতি। উৎসবে পরিণত হয় পুরো এলাকাজুড়ে। প্রতি বছরের ন্যায় এবারও ভাদ্র মাসের এই দিনটিকে ঘিরে নদীপাড়ে নেমে আসে উৎসবের আমেজ। শিশু থেকে শুরু করে বয়স্ক নারী-পুরুষ-সব বয়সী মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা। বাদ্যযন্ত্রের সুর, ঢোল-তবলার তাল, বৈঠার ছন্দে আর দর্শকদের করতালিতে মুখর হয়ে ওঠে কুশিয়ারা নদীর পাড়। দর্শনার্থীদের মধ্যে অনেকে এসেছেন পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব নিয়ে; কেউ এসেছেন কোলে করে ছোট্ট শিশু নিয়ে। কেউ আবার…
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আরিফুর রহমান আবির (৮) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুর মৃত্যুকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সন্তান হারিয়ে ভেঙে পড়েছেন অসহায় বাবা-মা। তবে মৃত্যুর কারণ নিয়ে চলছে উভয়ের ভিন্ন ভিন্ন দাবি। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বড়হিত ইউনিয়নের নওপাড়া গ্রামে নানা বাড়ি থেকে আবিরের নিথর দেহ উদ্ধার করে পুলিশ। নিহত আবির ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের চরহোসেনপুর গ্রামের লিটন মিয়ার একমাত্র ছেলে। হৃদয়বিদারক কণ্ঠে বাবা লিটন মিয়া বলেন, আমার স্ত্রী পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েছিল। বিষয়টি নিয়ে পরিবারে অনেক কলহ হতো, এমনকি সামাজিক সালিশও হয়েছে একাধিকবার। তবুও সে আমাকে হুমকি দিয়ে…
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডিমলায় সামাজিক ব্যাধি বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। (১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার) ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের ছাতনাই উচ্চ বিদ্যালয়ে উপস্থিত ছাত্রছাত্রীদের নিয়ে স্কুল মাঠে সামাজিক ব্যাধি বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা- মূলক সভা অনুষ্ঠিত হয়। এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরানুজ্জামান, আরও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার মীর হাসান আল বান্না ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী সহ ছাতনাই উচ্চ বিদ্যালয়ে শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা এবং এলাকার সচেতন নাগরিকগণ। আরও জানা যায়, পর্যায়ক্রমে ডিমলা উপজেলার ১০ টি ইউনিয়নের অন্যান্য স্কুল এবং কলেজে পর্যায়ক্রমে এ বাল্য বিবাহ সভার আয়োজন…
