মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৪ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে কর্মধা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মুহিব আহমদ (৪৮) ও তার সহযোগী কামাল আহমদকে (২৭)। গ্রেপ্তারকৃত মুহিব আহমদ উপজেলার কর্মধা ইউনিয়নের হাসিমপুর (বর্তমানে রাঙ্গিছড়া বাজার) এলাকার বাসিন্দা মৃত উজির আহমদের ছেলে। অন্যদিকে কামাল আহমদ উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের বাসিন্দা মনির হোসেনের ছেলে। শুক্রবার (১৯শে সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের রবিরবাজার শফিক মিয়ার মার্কেটের অঞ্জন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে থেকে কুলাউড়া থানার এসআই ফাইজুল ইসলাম ও জুনেদ আহমদসহ একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, সাবেক ইউপি সদস্য মুহিব আহমদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক,…
Author: Niloy Roy
গাজীপুর জেলা প্রতিনিধি : গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলায় হাইটেক সিটি রেলওয়ে স্টেশন এলাকায় ২০ সেপ্টেম্বর (শনিবার) সন্ধ্যা ৭টার দিকে হাইটেক সিটি রেলওয়ে স্টেশন পার হওয়ার সময় ক্রসিং সিগন্যালের খুঁটিতে ধাক্কা লেগে ঢাকামুখী একটি চলন্ত ট্রেন থেকে পড়ে অজ্ঞাত পরিচয় এক যুবক নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে। তবে তাৎক্ষণিকভাবে পুলিশ তার পরিচয় জানাতে পারেনি। প্রত্যক্ষদর্শীরা জানান- শনিবার সন্ধ্যায় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ট্রেনটি কালিয়াকৈর হাইটেক সিটি রেলস্টেশন পার হওয়ার সময় চলন্ত ট্রেন থেকে ওই যুবক সিগন্যাল লাইটের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে ছিটকে পড়েন। পরে আশপাশে থাকা লোকজন তাকে মৃত অবস্থায় দেখে পুলিশে খবর দেন। কালিয়াকৈর…
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ঈশ্বরগঞ্জে শান্তি ও সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত সংঘাত নয় শান্তি ও সম্প্রীতর বাংলাদেশ গড়ি এই প্রতিপাদ্যের আলোকে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শান্তি ও সম্প্রীতি অলিম্পিয়াড, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজে ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ ওয়াইপিএজি আয়োজনে এ অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত অলিম্পিয়াডে কুইজ প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন স্কুল কলেজের দশম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর প্রায় শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করেন। শিক্ষার্থীরা ৫০নাম্বারের সাধারণ জ্ঞানের পরীক্ষায় অংশ নেয়। তন্মধ্যে সেরা ১০জন বিজয়ী শিক্ষার্থীর মাঝে ক্রেস্ট ও মেডেল প্রদান করা হয়। এছাড়া অলিম্পিয়াডে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের পরবর্তীতে সার্টিফিকেট প্রদান করা হবে। ওয়াইপিএজি’র ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার…
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহ ভালুকায় এক পরিবারের তিনজনের মুখে চেতনানাশক ঔষধ ছিটিয়ে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। গেলো শুক্রবার রাতে পৌরসভার ফুজিবাড়ী এলাকায় মাহাবুল আলমের বাড়ীতে ঘটনাটি ঘটে। ভালুকা মডেল থানার ওসি হুমায়ুন কবির জানান, ঘটনার পর খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পুলিশ ধারণা করছে চুরির উদ্দেশ্যে দূর্বৃত্তরা বারান্দার গ্রিল কেটে ঘরে প্রবেশের পর এমন ঘটনা ঘটায়। এদিকে ভুক্তভোগী পরিবারের দাবি ঘরে প্রবেশের পর পরিবারের সকলের মুখে চেতনানাশক ঔষধ ছিটিয়ে নগদ টাকা স্বর্নলংকার ও প্রয়োজনীয় জিনিস নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : উজানের অতিভারি বৃষ্টির ঢলে তিস্তা নদীর পানি হু-হু করে বৃদ্ধি হচ্ছে ফলে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) নীলফামারীর ডিমলা উপজেলার ভেন্ডাবাড়ি এলাকায় তিস্তা নদীর ডানতীরের প্রধান বাঁধ ও ১ নম্বর স্পার বাধ হুমকির মুখে পড়েছে। সুত্র মতে, বৃহস্পতিবার(১৮ সেপ্টেম্বর) রাত থেকে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) উত্তরবঙ্গের পঞ্চগড়, নীলফামারী সহ ভারতের বিভিন্ন জেলায় অতিভারি বৃষ্টি হচ্ছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রাতভর বৃষ্টির মুখোমুখি হয়েছে বাংলাদেশের পঞ্চগড় ও ভারতের জলপাইগুড়ি, দার্জিলিং, কোচবিহার। এদিকে অতিভারি বৃষ্টির জেরে উজানের ঢলে তিস্তা নদীর প্রবল স্রোতে ভাঙ্গন দেখা দিয়েছে ফলে নীলফামারীর ডিমলা উপজেলার ঝুনাগাছচাঁপানী ইউনিয়নের ভেন্ডাবাড়ি নামক স্থানে ডানতীর প্রধান বাঁধ ও ১৪০ ফিট দীর্ঘ…
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডিমলা উপজেলার সম্মিলিত বন্দরখড়িবাড়ী ও ছাতনাই বালাপাড়া দাখিল মাদ্রাসার পরিচালনা নতুন কমিটি বাতিলের দাবিতে এবং মাদরাসার বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ধরে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) মাদ্রাসার প্রাঙ্গণে মানববন্ধন ও বিক্ষোভ করেছে মাদরাসার ছাত্র-ছাত্রী ও এলাকাবাসী। মানববন্ধনে ছাত্র-ছাত্রী ও এলাকাবাসী অভিযোগ করে বলেন, রাতারাতি গোপন কৌশলে মাদ্রাসার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এমনকি মাদরাসার জমিদাতা পরিবারের সদস্যরা পর্যন্ত বিষয়টি জানে না। তারা বলেন, আমরা জানতে পারলাম হঠাৎ করেই আমাদের মাদ্রাসার কমিটি গঠিত হয়েছে। অথচ মাদ্রাসার জমিদাতা দাতাদের পরিবার, এলাকার শিক্ষানুরাগী মানুষ কিংবা সাধারণ অভিভাবক কেউই জানতেন না। জানা যায়, নতুন কমিটিতে সভাপতি করা হয়েছে বালাপাড়া ইউনিয়নের…
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার নিউ পাল্লাথল সীমান্ত দিয়ে আবারও রোহিঙ্গা পুশইনের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৮ই সেপ্টেম্বর) রাতে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ১২ জন রোহিঙ্গা নাগরিককে বাংলাদেশে অবৈধভাবে পুশইন করে। বিজিবি’র টহলদল তাদের সীমান্তের ভেতরে বাতামোড়ল পানপুঞ্জি এলাকা থেকে উদ্ধার করে। উদ্ধারকৃতদের মধ্যে রয়েছেন ৩ জন পুরুষ, ৪ জন নারী এবং ৫ জন শিশু বাচ্চা। বিজিবি সূত্রের বরাতে জানা গেছে, তারা সবাই মিয়ানমারের নাগরিক এবং বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারত প্রবেশ করেছিলেন। সম্প্রতি ভারতের বিভিন্ন জায়গায় আটক হওয়ার পর, তাদের বিএসএফ বাহীনি বাংলাদেশে পাঠিয়ে দেয়। বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী জানান, ‘ভারত থেকে ১২ রোহিঙ্গাকে অবৈধভাবে বাংলাদেশে…
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জইনকা ছড়ার সরকারি ইজারা বাতিলের দাবীতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শুক্রবার((১৯শৈ সেপ্টেম্বর) বাদ জুম্মা উপজেলার সদর ইউনিয়নের মৌলভীবাজার সড়কে ৫নং ব্রীজের পাশে উত্তর ভাড়াউড়ার এলাকাবাসী এ মানববন্ধন করেন। মানববন্ধনে এলাকাবাসীরা বলেন,বিগত ২০/২৫ বছর এ ছড়ার সরকারি কোন ইজারা ছিল না। বিগত দুই বছর থেকে এ ছড়ার ইজারা দেয়ার ফলে বালু উত্তোলনের কারণে রাস্তা,গাইডওয়াল ভেঙে পড়েছে। শ্রীমঙ্গল-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের ৫ নং ব্রীজের নিচ থেকে বালু উত্তোলনের কারণে সরকারি ওই স্থাপনা হুমকির মূখে রয়েছে বলে জানান এলাকাবাসী। এছাড়া ছড়ার পাশে মসজিদ ও মানুষের বাসাবাড়ি থাকার কারণে ওই ছড়া থেকে চিরতরে বালু উত্তোলন বন্ধের দাবী জানান। এলাকাবাসীরা সরকারি দপ্তরে ইতিমধ্যে…
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে রোটারেক্ট ক্লাবের উদ্যোগে এবং বিকাশ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হয়েছে ক্যারিয়ার গাইডলাইনমূলক অনুষ্ঠান “রোডম্যাপ টু সাক্সেস”। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির চতুর্থ তলার সেমিনার হলে দিনব্যাপী এ আয়োজন হয়। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিকাশ লিমিটেডের কমার্শিয়াল বিভাগের ক্লাস্টার হেড মো. খালিদ হোসাইন। তিনি নিজের কর্মজীবনের অভিজ্ঞতা শেয়ার করার পাশাপাশি বিকাশের বিভিন্ন কার্যক্রম ও নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করেন। শিক্ষার্থীদের ক্যারিয়ার পরিকল্পনায় সিভি প্রস্তুতি, আত্মবিশ্বাস, স্পিকিং স্কিল উন্নয়ন, ভাইভা বোর্ড মোকাবিলা এবং কো–কারিকুলার এক্টিভিটিসের গুরুত্ব সম্পর্কে বাস্তবভিত্তিক পরামর্শ দেন। শেষাংশে অনুষ্ঠিত হয় প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসা…
গাজীপুর জেলা প্রতিনিধি: গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় বনের ভেতরের একটি পুকুর থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে শ্রীপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের মাধখলা পূর্বপাড়া এলাকায় মৃত হাজী শামসুল হকের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, সকালে কয়েকজন বন থেকে খড়ি সংগ্রহ করতে গিয়ে পুকুরে ভাসমান একটি লাশ দেখতে পান। পরে তারা পুকুরের মালিক মৃত হাজী শামসুল হকের ছেলে আরিফ হোসেনকে বিষয়টি জানায়। আরিফ জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে খবর দেন। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। আরিফ হোসেন জানান, সকালে স্থানীয়রা পুকুরে একটি…
গাইবান্ধা সদর দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান মল্লিকের উদ্যোগে মহাসচিবের সুস্থতা কামনায় দোয়া আয়োজন করা হয়েছে। এর আগে দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক বক্তব্য বলেন,দলিল লেখকরা সরকারের রাজস্ব আহরণের অন্যতম বড় অবদান রেখেছেন। অথচ আমাদের পেশাকে বিলুপ্ত করার ষড়যন্ত্র চালাচ্ছে ভূমি মন্ত্রণালয়। আধুনিকায়নের নামে জনগণকে প্রতারিত করা হচ্ছে। যদি দলিল লেখকদের বাদ দেওয়া হয়, সরকার কোটি কোটি টাকা রাজস্ব হারাবে বলে অভিযোগ তোলেন। তিনি আরও বলেন, শুধু গাইবান্ধা জেলাতেই গত জুন মাসে দলিল লেখকরা প্রায় ৩৯ কোটি টাকা রাজস্ব সংগ্রহ করেছে। সারা দেশে প্রায় ৩০ লাখ মানুষ এই পেশার সঙ্গে যুক্ত। কিন্তু ১৯০৮ সালের পুরনো আইনের ভিত্তিতে…
স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ মার্কিনের সাথে যৌথ সামরিক মহড়া, করিডোর, বন্দর, সমুদ্র, সাম্রাজ্যবাদের হাতে তুলে দেওয়া, অর্থনীতি শিল্প,কৃষি উৎপাদন মার্কিন নির্ভর করে ফেলা, সর্বোপরি দেশের স্বাধীননতা সর্বভৌমত্ব ও অস্তিত্বকে সাম্রাজ্যবাদের হাতে তুলে দেওয়ার জড়িত সরকার ও তার সাথে যুক্ত রাজনৈতিক শক্তির ষড়যন্ত্র, সাম্রাজ্যবাদ ও আধিপত্য বাদের সাথে সম্পাদিত সকল অসম চুক্তি বাতিল ও জনসমক্ষে প্রকাশ ও সাম্রাজ্যবাদে করাল গ্রাসের হাত থেকে দেশ রক্ষা ও গণমুক্তি অর্জনের লক্ষ্যে দেশের কমিউনিস্ট বাম গণতান্ত্রিক শক্তি ব্যক্তিবর্গ শ্রেণী পেশা, সংস্কৃতিক সামাজিক শক্তির সমন্বয়ে আসুন সাম্রাজ্যবাদবিরোধী বৃহত্তর ঐক্য গড়ে তুলি। আমেরিকার সাথে যৌথ সামরিক মহড়ার প্রতিবাদে আজ ১৮ সেপ্টেম্বর বিকাল ৫ টায় পার্টি অফিসের সামনে বিপ্লবী…
মধ্যনগর(সুনামগঞ্জ)প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ৪ টি ইউনিয়ন কাউন্সিল ইতিমধ্যে সম্পন্ন হওয়ায় কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক অল্প সময়ের মধ্যেই অনুষ্ঠিত হতে যাচ্ছে মধ্যনগর উপজেলা বিএনপির কাউন্সিল।শোনা যাচ্ছে চলতি মাসের মধ্যেই জেলা বিএনপির নেতৃবৃন্দের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে ৪ টি ইউনিয়নের পূর্নাঙ্গ কমিটির সদস্যদের প্রত্যক্ষ ও পরোক্ষ ভোটে সভাপতি, সাধারন সম্পাদক পদ সহ গুরুত্বপূর্ন পদ গুলোতে নির্বাচনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে উপজেলা কাউন্সিল । তবে ফ্যাসিস্ট হাসিনার পতনের পর নবগঠিত এই উপজেলার মধ্যে এই প্রথম কাউন্সিলের মধ্যে নেতা নির্বাচিত হওয়ার কথা রয়েছে। কাউন্সিলকে ঘিরে উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। নবগঠিত এই উপজেলার প্রত্যেকটি ইউনিয়নের চায়ের দোকান থেকে…
আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোণার আটপাড়ায় নাজিরগঞ্জ উচ্চ বিদ্যালয়ে শুরু হয়েছে গ্রীষ্মকালীন স্কুল ক্রীড়া প্রতিযোগিতা… ভ্যেনু হিসাবে নাজিরগঞ্জ উচ্চ বিদ্যালয়ে এ খেলা শুরু হয়েছে উদ্বোধন করেন নাজিরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সভাপতি সাজ্জাদ কবীর এবং উপস্থিত ছিলেন বাউসা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল হক, ধর্মরায় রামধন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) রোকন উদ্দিন, নাজিরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) নাজমুল করিম হীরা। এ প্রতিযোগিতায় নাজিরগঞ্জ উচ্চ বিদ্যালয়ে সুখারী ইউনিয়নের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিচ্ছে৷
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সপ্তম উপাচার্য হিসেবে বিশিষ্ট সমাজবিজ্ঞানী প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম গত ১৯ সেপ্টেম্বর ২০২৪ তারিখে যোগদান করেন। দেশের পরিবর্তীত পরিস্থিতিতে এবং বিশ্ববিদ্যালয়ের অস্থির পরিবেশে উপাচার্য হিসেবে যোগদান করে তিনি অত্যন্ত সফলতার সাথে বিশ্ববিদ্যালয় পরিচালনার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি হাতে নিয়ে সামনের দিকে এগিয়ে নিচ্ছেন। বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিবেশ শৃঙ্খলায় এনে একাডেমিক, প্রশাসনিক ও অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্তিত করেছেন। বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছেন উপাচার্য। তিনি সরেজমিনে বিভিন্ন বিভাগ ও দপ্তরে গিয়ে তাদের সমস্যা ও করণীয় ঠিক করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। বিশ্ববিদ্যালয়ে যোগদানের কিছুদিনের মধ্যেই তিনি ‘দ্বিতীয় প্রশাসনিক ভবন’ ও…
দিনাজপুর জেলা প্রতিনিধিঃ র্যাব-১৩ এর অভিযানে দিনাজপুর কোতয়ালী থানাধীন এলাকা হতে অবৈধ বিদেশী পিস্তলসহ ৬ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে তবে অভিযুক্ত পলাতক। র্যাব-১৩ দিনাজপুর ক্যাম্প সূত্র জানায়, র্যাবের চলমান অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানের ধারাবাহিকতায় ১৭ সেপ্টেম্বর (বুধবার) ভোর ৫.৩০ ঘটিকার সময় র্যাব-১৩ দিনাজপুর এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর জেলার সদর উপজেলাধীন ৯নং আস্কারপুর ইউপির ৪নং ওয়ার্ডের অন্তর্গত খানপুর সাকিনস্থ জনৈক মাহবুবর রহমান (৩৭) পিতা মৃত জাবেদ আলী এর বসত বাড়ির উত্তর পূর্ব কর্ণারে অভিযান পরিচালনাকলে পলাতক আসামী মাহাবুবর রহমান এর বসত ঘর তল্লাশী করে একটি আলমারির নিচের অংশের ড্রয়ার হতে একটি কালো রঙের…
দিনাজপুর জেলা প্রতিনিধিঃ দিনাজপুরের হাকিমপুর হিলিতে ডিএনসিসির বিশেষ অভিযানে বিপুল পরিমাণ পরিমাণ ইয়াবাসহ একজন নারী মাদক কারবারিকে এবং কয়েক গ্রাম হেরোইন সহ এক পূরুষ কারবারিকে আটক করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয় সুত্র জানায়, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ১৬ সেপ্টেম্বর (মঙ্গলবার) সন্ধ্যা ৬ টায় গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক মোঃ আলমগীর হোসেন এর নেতৃত্বে একটি অভিযানিক দল হাকিমপুর (হিলি) উপজেলাধীন ১নং খট্টামাধবপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড এলাকায় পাকা রাস্তার ধারে ওত পেতে থাকে। ওত পেতে থাকা অবস্থায় একটি ব্যাটারি চালিত ইজিবাইক উক্ত রাস্তা দিয়ে আসে, সেই ইজিবাইকটি গতিবিধি লক্ষণ করে ইজিবাইকটি গতিরোধ করা হয়। এসময়…
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের অধীনস্থ উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে পৃথক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) দিনব্যাপী এসব কর্মীসভা অনুষ্ঠিত হয়। সকালে ভালুকা পৌর স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত হয়। এ সময় সভার সঞ্চালনা করেন পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ডা. কামরুল। অপরদিকে বিকেলে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের যৌথ কর্মীসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক গালিব ইমতিয়াজ নাহিদ এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মুর্তজা বশীর (আপেল)। এছাড়া বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার সাহাবুদ্দিন সাবু, কেন্দ্রীয় কমিটির সদস্য…
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশিরা ভোট দেবেন বলে সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। প্রবাসী বাংলাদেশিরা যাতে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে জন্য সর্বাত্মক প্রচেষ্টা আছে বলে ইসির কর্মকর্তারা জানিয়েছেন। ইসি সচিবালয়ের শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন, আগামী অক্টোবর মাসের মাঝামাঝি সময় থেকে প্রবাসী বাংলাদেশিদের (ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার জন্য) ভোটার নিবন্ধন শুরু হবে। পৃথিবীর যেকোনো স্থান থেকে প্রবাসী বাংলাদেশিরা যাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) রয়েছে তারা নিবন্ধন করতে পারবেন। এ বিষয়ে ইসির নির্ধারিত অ্যাপস ডাউনলোড করে মোবাইলে ভোটার নিবন্ধন করা যাবে বলে কর্মকর্তারা জানিয়েছেন। ইসির কর্মকর্তারা ধারণা করছেন এনআইডি আছে এমন অন্তত ৭০ ভাগ প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন করতে…
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভকামনা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ‘সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান ‘দুর্গাপূজা’ সমাগত। উৎসবের প্রাক্কালে আমি সনাতন ধর্মাবলম্বী ভাইবোনদের আমার আন্তরিক শুভকামনা জানাচ্ছি।’ আজ বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এই শুভেচ্ছা জানান তারেক রহমান। তারেক রহমান বলেন, ঐতিহ্যগতভাবে সকলের সহযোগিতায় শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে উদ্যাপনের মাধ্যমে এদেশে ধর্মীয় সম্প্রীতির এক অনুপম দৃষ্টান্ত ইতোমধ্যেই সুপ্রতিষ্ঠিত হয়েছে। তিনি বলেন, কিন্তু সাম্প্রতিক অতীতে পলাতক বিগত স্বৈরশাসনের সুবিধাভোগীরা দুর্গোৎসবের সময় হীন ও অসৎ রাজনৈতিক উদ্দেশ্যে বিভিন্ন অপকর্মের মাধ্যমে একাধিকবার ঐতিহ্যগতভাবে প্রতিষ্ঠিত এই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে একটি সংঘাতময় পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালিয়েছে। তারেক রহমান বলেন,…