মৌলভীবাজার প্রতিনিধি: বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে “সাদাছড়ির আধুনিকায়ন, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির উন্নয়ন।” দিবসটি উপলক্ষে বুধবার (১৫ই অক্টোবর ) জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র মৌলভীবাজারের আয়োজনে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২৫ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে শেষ হয়। র্যালির পরবর্তীতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন। এসময় তিনি বলেন, দৃষ্টি প্রতিবন্ধীদের সম্মান দিয়ে সারাবিশ্বে দিবসটি পালিত হচ্ছে। তারাও…
Author: Niloy Roy
ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুরে সংখ্যালঘু সম্প্রদায়ের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর জমি দখলের পায়তারা ও হুমকির অভিযোগ উঠেছে প্রতিবেশী জাহানারা বেগম গংয়ের বিরুদ্ধে। বুধবার (১৫ অক্টোবর) দুপুরে গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগ তুলে ধরেন ভুক্তভোগী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নীলাঞ্জনা সরকার শান্তনা। সংবাদ সম্মেলনে তিনি জানান, গৌরীপুর পৌরসভার কালীপুর মধ্যমতরফ (কলাবাগান) এলাকার ০৭ শতাংশ জমি তাঁর মা জোৎস্না রানী সরকার ১৯৯৭ সালে বৈধ দলিলমূলে ক্রয় করে নিজ নামে পৃথক জমাখারিজ খতিয়ান খুলে ভোগদখল করে আসছিলেন। মায়ের মৃত্যুর পর হিন্দু উত্তরাধিকার আইন অনুযায়ী জমিটির একমাত্র মালিক হিসেবে নীলাঞ্জনা সরকার নিজ নামে জমাখারিজ করে নিয়মিত খাজনা ও পৌরকর পরিশোধ করে ভোগদখল…
যশোর প্রতিনিধিঃ যশোরের অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর জাতীয় পার্টির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল ৪টায় নওয়াপাড়া মহিলা কলেজ প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক সরদার লুৎফর রহমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব সিকদার সাঈদ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট শরিফুল ইসলাম সরু চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মুফতি ফিরোজ শাহ, যুগ্ম-আহ্বায়ক জাহাঙ্গীর আলম চঞ্চল, নজরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ। পরবর্তীতে নেতা-কর্মীদের উপস্থিতিতে কণ্ঠ ভোটের মাধ্যমে উপজেলা ও পৌর কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়। ত্রি-বার্ষিক…
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুরে কলেজছাত্রী (১৮)কে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত মোহাম্মদ আলী (৬০) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার (১৭ অক্টোবর) সকালে উপজেলার কুল্লাগড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে আইনি কার্যক্রম শেষে দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত রবিবার (১২ অক্টোবর) বিকেলে ভুক্তভোগী ওই ছাত্রী নিজে বাদী হয়ে দুর্গাপুর থানায় মামলা দায়ের করেন। জানা যায়, ভুক্তভোগী তরুণী স্থানীয় একটি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। অভিযুক্ত মোহাম্মদ আলী উপজেলার বাঐপাড়া গ্রামের বাসিন্দা। তিনি এলাকায় গ্রাম্য কবিরাজি করেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোহাম্মদ আলী দীর্ঘদিন ধরে গুচ্ছগ্রাম এলাকায় ভুক্তভোগীর বাবাকে কবিরাজি চিকিৎসা দিয়ে আসছিলেন। এ সময় তার…
মাভাবিপ্রবি প্রতিনিধি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) শেখ রাসেল হলে খাবারের কুপন বিতরণকে কেন্দ্র করে শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক নাসিফ ইকবাল পিয়াল নামে এক শিক্ষার্থীর বিরুদ্ধে হল প্রভোস্টের সাথে অসদাচরণের অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষ্যে আয়োজিত হল ফিস্টের কুপন বিতরণের সময় এ ঘটনা ঘটে। কুপন বিতরণের সময় উপস্থিত হাউজ টিউটরদের সঙ্গে কথা বলে জানা যায়, শেখ রাসেল হলে টোকেন সংগ্রহের বিষয়ে আগেই বিজ্ঞপ্তির মাধ্যমে সব নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু ছাত্রদল নেতা পিয়াল সেই নিয়ম মানেননি; সরাসরি অফিসে ঢুকে টোকেন দাবি করেন। এ সময় অন্য শিক্ষার্থীরা নিয়ম মেনে লাইনে দাঁড়িয়ে টোকেন নিচ্ছিল। পিয়াল প্রমাণপত্র ছাড়াই টোকেন…
নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব সংগঠন যুব জামায়াতের উদ্যোগে টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার পাকুটিয়া ইউনিয়নে এক যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার( ১৭ অক্টোবর ২০২৫) বাদ আসর পাকুটিয়া একটি মাদ্রাসায় এ যুব সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন পাকুটিয়া ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি ডা.নাহিদ হাসান এবং সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন যুব জামায়াতের সেক্রেটারি মো.জাহিদুল হাসান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও উপজেলা যুব জামায়াতের সভাপতি ডা. এম. এ. মান্নান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুব জামায়াতের সাংগঠনিক সম্পাদক মো.কোরবান আলী এবং অফিস ও মিডিয়া সম্পাদক মো. আব্দুস সবুর,পাকুটিয়া ইউনিয়ন জামায়াত সেক্রেটারি মুফতী শফিকুল ইসলাম, বেকড়া ইউনিয়ন…
নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতা: টাঙ্গাইলের নাগরপুরে বাসচাপায় নওরীন আক্তার (১৫) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার পাকুটিয়া ইউনিয়নের খানপাড়া এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে। নিহত নওরীন উপজেলার পাকুটিয়া ইউনিয়নের পাঁচতারাইল গ্রামের সোহেল মিয়ার মেয়ে। সে পাকুটিয়া বৃন্দাবন চন্দ্র রাধা গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা নাগরপুরগামী এসবি লিং পরিবহনের একটি বাস পাকুটিয়া খানপাড়া এলাকায় পৌঁছালে স্কুল ছাত্রী নওরীনকে পিছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় । এ সময় ক্ষুব্ধ জনতা ঘাতক বাসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এসময় বিক্ষুদ্ধ জনতারা স্কুল…
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজের সদ্য যোগদানকৃত এক প্রভাষকের বিরুদ্ধে ব্যাংক কর্মকর্তার স্বাক্ষর ও সিলপ্যাড জালিয়াতির অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, এমপিও ভুক্তির আবেদনের জন্য জমা দেওয়া কাগজপত্রে অগ্রণী ব্যাংক দুর্গাপুর শাখার ব্যবস্থাপকের স্বাক্ষর, প্যাড ও সিল জাল করে একটি ‘নন-ড্রয়াল সনদপত্র’ তৈরি করা হয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজের উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিষয়ের প্রভাষক মোনাহাম বেগম ২০২২ সালের ৬ জুলাই মারা যান। তার শূন্য পদে মাহফুজুর রহমান নামের একজন শিক্ষক চলতি বছরের ১১ সেপ্টেম্বর প্রভাষক হিসেবে যোগদান করেন। পরে তিনি নিয়ম অনুযায়ী এমপিও সকল কার্যক্রম সম্পন্ন করেন। তবে সেই আবেদনের সঙ্গে জমাকৃত…
কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভায় জনকল্যাণমুখী বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণের মাধ্যমে ধীরে ধীরে বদলাতে শুরু করেছে পৌরসভাটির চিত্র। প্রাণ ফিরে পেয়েছে পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও বাজার উন্নয়নের কার্যক্রম। ইতিমধ্যে বিভিন্ন এলাকাসহ ভানুগাছ বাজারের স্থানীয় উদ্যোক্তা ও ব্যবসায়ীরা তাদের অর্থ দিয়ে নির্মাণ করেছেন দোকানকোটা। যা থেকে পৌরসভা মাসিক ভাড়া গ্রহণ করতে পারবে যা পৌরসভার রাজস্ব আয় বৃদ্ধি করবে। নতুন করে নানামুখী উন্নয়নের মাধ্যমে কমলগঞ্জ পৌরসভাকে বদলে দেয়ার কারিগর হিসেবে ক্লান্তিহীনভাবে কাজ করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মাখন চন্দ্র সূত্রধর। কমলগঞ্জ পৌরসভা সূত্রে জানা যায়, কমলগঞ্জ পৌরসভার ভানুগাছ বাজারে পূর্ব ও পশ্চিম পাশের নালার উপর(BMWSSP)প্রকল্প কর্তৃক জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, মৌলভীবাজার হতে…
গাইবান্ধা প্রতিনিধিঃ সম্পত্তির লোভে আপন ভাই ভাতিজার অত্যাচার নিপীড়নে জীবন বিষিয়ে উঠেছে অবসরপ্রাপ্ত সেনা সদস্য বৃদ্ধ নূরুন্নবী চৌধুরী নুরুর। ধারাবাহিক অত্যাচার নিপীড়নের কারণে তিনি সাতবার ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে প্রায় পঙ্গু জীবন যাপন করছেন। গাইবান্ধা প্রেসক্লাবে বুধবার সংবাদ সম্মেলনে প্রতিকার দাবি করেন। সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়, সেনা সদস্য নূরন্নবী চৌধুরী নুরু চাকরি জীবন শেষ করে ৫২ বছর পর গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার হরিনাথপুর ইউনিয়নের উত্তরপাড়া হরিনাথপুর গ্রামের নিজ বাড়িতে আসনে। এর আগে তিনি ঢাকায় বসবাস করতেন। সেনা সদস্য থাকালীন তিনি জার্মান, বসনিয়াসহ বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন। গ্রামের বাড়িতে বসবাস শুরু করার পর থেকে তার আপন বড় ভাই কছির উদ্দিন চৌধুরী,…
মৌলভীবাজার প্রতিনিধি: বাংলাদেশের জাতীয় ফুল শাপলা একটা সময় দেশের নদী, খাল, বিল ও পুকুরে অনায়াসে ফুটে থাকতে দেখা যেতো। সাদা, লাল, নীল বা বেগুনি রঙের শাপলা ছিল গ্রামীণ জীবনের সৌন্দর্যের প্রতীক। কিন্তু এখন সেই দৃশ্য ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে প্রকৃতির সাথে। দেশের জলাভূমি শুকিয়ে যাওয়া, দূষণ, এবং মানুষের অবহেলায় এই জাতীয় ফুলটি বিলুপ্তির পথে এগিয়ে যাচ্ছে ক্রমাগত। এক সময় যেসব এলাকায় শাপলার ছায়ায় জল ঝিকমিক করত, এখন সেখানে কেবল ময়লা, আবর্জনা আর দূষিত পানি। শাপলা শুধু একটি ফুল নয়, এটি বাংলাদেশের সংস্কৃতি, সৌন্দর্য ও ঐতিহ্যের প্রতীক। জাতীয় পতাকার ভেতর যেমন শাপলার অবস্থান, তেমনি সাহিত্য, সংগীত ও শিল্পকলায়ও এর উল্লেখ পাওয়া…
আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি : “হাত ধোয়ার নায়ক হোন — এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার আটপাড়া উপজেলায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও জন স্বাস্থ্য অধিদপ্তর যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুললে অনেক সংক্রামক রোগ থেকে মুক্ত থাকা সম্ভব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহনূর আলম, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা রাজিব আহমেদ…
নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতা: ঢাকায় আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশের হামলার প্রতিবাদ এবং তিন দফা দাবিতে সারাদেশের মতো টাঙ্গাইলের নাগরপুর উপজেলাতেও শুরু হয়েছে স্কুল,কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার (১৩ অক্টোবর) সকাল থেকে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা শ্রেণিকক্ষে না গিয়ে শিক্ষা প্রতিষ্ঠান চত্বরে অবস্থান কর্মসূচি পালন করছেন। হাতে ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে শিক্ষকরা দাবি আদায়ে সরকারের হস্তক্ষেপ কামনা করেন। তারা জানান,শিক্ষক সমাজের ওপর একের পর এক হামলা ও অবমূল্যায়নের প্রতিবাদ এবং দাবি আদায়ে শান্তিপূর্ণ আন্দোলনই এখন তাদের একমাত্র পথ। শিক্ষকদের তিন দফা দাবির মধ্যে রয়েছে ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা বৃদ্ধি, কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতা প্রদান…
বকশীগঞ্জ সদর উপজেলার চরকাউরিয়া পাখি মারা এলাকায় জোরপূর্বক জমি দখল নিয়ে সংঘর্ষ, হামলা ও মিথ্যা মামলার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে একটি অসহায় পরিবার। রবিবার (১২ই অক্টোবর) সকাল ১১ টায় ভুক্তভোগী মোঃ হুমায়ুন মিয়া ও তার পরিবার নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন। উক্ত সংবাদ সম্মেলনে জানানো হয়, মোঃ হুমায়ুন মিয়া পৈত্রিক সূত্রে পাওয়া জমিতে বাড়ি নির্মাণ করে দীর্ঘদিন বসবাস করে আসছিলেন। কিন্তু তার আপন সহদর ভাই, মোঃ সবুজ মিয়া (৫০), শফিকুল ইসলাম(৪৩), স্বাধীন(২২), সেলিম মিয়া(৪০), জাহানারা বেগম(৪০), মিল্লাত মিয়া(৪০), ফুলেরা বেগম (৫০),শাহিদা বেগম(৩০) স্বর্ণালী বেগম(২৮) সহ জোরপূর্বক তার জমি দখলের চেষ্টা চালায়। এসময় বাধা দিতে গেলে তারা হুমায়ুনের…
নাগরপুর (টাঙ্গাইল)সংবাদদাতা: টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় খোসপাঁচড়া জাতীয় ছোঁয়াচে চর্মরোগ স্ক্যাবিসে আক্রান্ত রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা যায়, হাসপাতালে প্রতিদিন ৩০ থেকে ৩৫ জন রোগী স্ক্যাবিসের উপসর্গ নিয়ে চিকিৎসা নিচ্ছেন। এ রোগে শিশুরা বেশী আক্রান্ত হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, স্ক্যাবিস একটি পরজীবী (Sarcoptes scabiei) বাহিত চর্মরোগ, যা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ বা ব্যবহৃত পোশাক, বিছানাপত্রের মাধ্যমে দ্রুত অন্যদের মধ্যে ছড়িয়ে পড়ে। শরীরের আঙুলের ফাঁক, কবজি, বগল, নাভি, কোমরের নিচে ও যৌনাঙ্গের আশপাশে তীব্র চুলকানি এই রোগের সাধারণ লক্ষণ। বিশেষ করে রাতে চুলকানি বেড়ে যায়। ফুসকুড়ি বা ফোসকার মতো দানা উঠতে পারে, যা থেকে তরলও নিঃসৃত হয়। নাগরপুর উপজেলা…
নীলফামারী জেলা প্রতিনিধি: মাননীয় পুলিশ সুপার, নীলফামারী জনাব এ. এফ. এম. তারিক হোসেন খান, মহোদয়ের নির্দেশক্রমে পুলিশ পরিদর্শক(নিঃ) মোঃ আকতার হোসেন এর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার জিডি নং-১০৯, তাং-১৩/১০/২০২৫ ইং মূলে জেলা গোয়েন্দা শাখা, নীলফামারীর একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করিয়া নীলফামারী থানাধীন পৌরসভাস্থ চৌরঙ্গী মোড় এলাকায় অবস্থিত ভাবী’র হোটেলের সামনে পৌছা মাত্রই ডিবি পুলিশের উপস্থিতি টের পাইয়া পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার, ফোর্সের সহায়তায় ধৃত আসামী ১। মোঃ শাকিল ইসলাম (২১) পিতা- মোঃ কপুর আলী , মাতা- মোছাঃ ঝাকালী বেগম ২। মোঃ আরাফাত হোসেন (১৯) পিতা- মোঃ আকানুর মাতা- মোছাঃ মিলি বেগম উভয় সাং- বেড়াডাঙ্গা শাহাপাড়া,…
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি – নেত্রকোনার সীমান্তবর্তী দুর্গাপুরে মাদক ব্যবসায়ী, মাদকসেবী ও চোরাকারবারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে সীমান্তবর্তী ফান্দা বাজারে বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের নির্দেশনায় উপজেলা ও ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আয়োজনে মাদক বিরোধী কর্মসূচি পালিত হয়। মানববন্ধন কর্মসূচিতে বিএনপি ও তার অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মী, বীর মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী, শিক্ষক শিক্ষার্থী সহ সর্বস্তরের জনগণ অংশ নেন। ‘‘মাদক বিক্রি করে যারা – সমাজ ও দেশের শত্রু তারা’’ এই প্রতিপাদ্যে সামনে রেখে উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মীর্জা নজরুল ইসলামের এর সঞ্চালনায় ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ:সভাপতি ঈমাম হাসান আবুচান, উপজেলা…
জলঢাকা: “চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে” এই স্লোগানকে সামনে রেখে নীলফামারীর জলঢাকা উপজেলার রাজারহাটের রাযুশ ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে একদিনের মাদকবিরোধী ফুটবল প্রীতি ম্যাচ। গত রোববার (১২ অক্টোবর) বিকেলে রাজারহাটের ঐতিহাসিক মাঠে আয়োজিত এ খেলাটি উপভোগ করতে হাজির হন হাজারো দর্শক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জায়িদ ইমরুল মোজাক্কিন। বিশেষ অতিথি ছিলেন ৮নং খুটামারা মডেল ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক রকিবুল ইসলাম, কাঁঠালি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আলমগীর হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান শামসুল কহ (কবিরাজ), অবসরপ্রাপ্ত শিক্ষক আতিয়ার রহমান বিএ এবং আক্তারুজ্জামান দোদুলসহ স্থানীয় বিশিষ্টজনেরা। রাযুশ ক্লাবের আয়োজক কমিটিতে দায়িত্ব পালন করেন সাবেক কাউন্সিলর রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত সদস্য…
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের যাতায়াতের জন্য বাস সার্ভিস মঙ্গলবার ১৪ই অক্টোবর থেকে চালু হয়েছে। মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের আনন্দের সঙ্গে জানানো যাচ্ছে যে, তাদের কলেজে যাতয়াতের সুবিধার্থে পরিবহনের ব্যবস্থা করা হয়েছে। এতে শিক্ষার্থীদের যাতায়াতের ওপর অনেকটা সহজ হয়ে উঠবে। প্রস্তুতিমূলকভাবে বি.আর.টি.সি (বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন) এর সাথে চুক্তিবদ্ধ হয়ে, একটি দ্বিতল বাস মঙ্গলবার ১৪ই অক্টোবর থেকে চালু হয়েছে এবং নিমোক্ত সময় ও রুটে বাসটি নিয়মিত চলাচল করবে: রবি, সোমবার সকাল ৮টা থেকে কমলগঞ্জ উপজেলা থেকে শমসেরনগর, মুন্সিবাজার হয়ে মৌলভীবাজার সরকারি মহিলা কলেজ ক্যাম্পাসে এসে যাত্রা বিরতি। মঙ্গল-বুধ-বৃহস্পতিবার সকাল ৮ টায় শেরপুর হতে সরকার বাজার, কাজিরবাজার, নতুন…
স্টাফ রিপোর্ট: সিলেটে বিমান টিকিটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও প্রতারণা বন্ধে জেলা প্রশাসন কঠোর নির্দেশনা জারি করেছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের ২০২৫ সালের ১১ ফেব্রুয়ারির নির্দেশনার ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। জানা গেছে, মন্ত্রণালয়ের নির্দেশনা সিলেটে সঠিকভাবে অনুসরণ করা হয়নি, বিশেষ করে বিমান টিকিটের গায়ে বিক্রয়মূল্য স্পষ্টভাবে উল্লেখ করার বিষয়টি উপেক্ষিত হয়েছে। এর ফলে জেলা প্রশাসন সতর্কবার্তা দিয়েছে, নির্দেশনা না মানলে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। নতুন নির্দেশনা অনুযায়ী, সকল ট্রাভেল এজেন্সিকে বাধ্যতামূলক করা হয়েছে বিক্রিত বিমান টিকিটের গায়ে এজেন্সির নাম, লাইসেন্স নম্বর ও নির্ধারিত বিক্রয়মূল্য স্পষ্টভাবে উল্লেখ করতে। সঙ্গে, যাত্রীদেরও তাদের কেনা টিকিটে বিক্রয়মূল্য ও এজেন্সির নাম…