Author: Niloy Roy

গাইবান্ধা প্রতিনিধিঃ ‎গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় সেচপাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বাবা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) উপজেলার সর্বানন্দ ইউনিয়নের পশ্চিম বাছোহাটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ‎নিহতরা হলেন ওই গ্রামের আজগর আলীর ছেলে শহিদুল ইসলাম (৪৫) ও তার ছেলে শিহাব মিয়া (১৩)। ‎স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ১০টার দিকে শহিদুল ইসলাম ও তার ছেলে শিহাব বাড়ির পশ্চিমে প্রায় ৩০০ গজ দূরে নিজেদের সেচপাম্পে পুকুরের পানি ধানের জমিতে দেওয়ার জন্য যান। এ সময় পাম্প চালু করার মুহূর্তে শিহাব বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়ে। ছেলেকে বাঁচাতে গিয়ে শহিদুল ইসলামও একই তারে জড়িয়ে পুকুরের পানিতে পড়ে যান। এতে ঘটনাস্থলেই বাবা ও ছেলে…

আরও পড়ুন

গাইবান্ধাঃ হিন্দুত্ববাদী চক্র কর্তৃক মুসলিম নারীদের সম্ভ্রম নষ্ট, বিভিন্ন জায়গায় হত্যা সহ ইসকনের সব সন্ত্রাসী কর্মকাণ্ড ও ইসকন নিষিদ্ধের দাবিতে গাইবান্ধা সরকারি কলেজ সাধারণ শিক্ষার্থীর ব্যানারে ইসকন নিষিদ্ধ ও বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন শিক্ষার্থীরা। শুক্রবার (২৪ অক্টোবর) রাতে ৯ টায় গাইবান্ধা সরকারি কলেজ ‘সাধারন শিক্ষার্থী’র ব্যানারে বিক্ষোভ মিছিল বের হয়ে পৌরপার্কের গনঅভ্যুত্থান ভাস্কর্য সমবেত হন এবং সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। এসময় বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা কঠোর হুশিয়ারী দিয়ে বলেন, পাঁচ আগস্ট পরবর্তী সময়ে এদেশকে অস্থিতিশীল করার জন্য ইসকন নামক এই বিষফোঁড়া, ভারতের দালাল বিভিন্ন ষড়যন্ত্র করে যাচ্ছে। অতিসত্বর এই বাংলাদেশ থেকে ইসকনকে নিষিদ্ধ করতে হবে। বাংলাদেশের প্রতিটি রন্ধ্রে…

আরও পড়ুন

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোরের দুঃখ হিসাবে পরিচিত ভবদহ এলাকার জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে পাঁচটি নদী পুনঃখননের কাজ শুরু হয়েছে। আজ শুক্রবার (২৪ শে অক্টোবর) দুপুরে ‘কপোতাক্ষ নদ ও তৎসংলগ্ন এলাকার জলাবদ্ধতা দূরীকরণ প্রকল্প’-এর আওতায় ভবদহের ২১ ভেন্ট স্লুইসগেট এলাকায় খনন কাজের উদ্বোধন করেন প্রকল্পের পরিচালক লে. কর্নেল মামুন উর রশিদ। সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের তত্ত্বাবধানে এ পুনঃখনন কার্যক্রম পরিচালিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জী, মনিরামপুর, কেশবপুর ও অভয়নগরের উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং পাউবোর অন্যান্য কর্মকর্তারা। উল্লেখ্য যশোর জেলার অভয়নগর, মণিরামপুর ও কেশবপুর উপজেলা এবং খুলনার ডুমুরিয়া ও…

আরও পড়ুন

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোর জেলার মনিরামপুর উপজেলার চিনাটোলার হরিহর নদীর তীরে বধ্যভূমিতে মনিরামপুরে পাঁচ শহীদকে গভীর শ্রদ্ধায় স্মরণ করা হয়েছে আজ বৃহস্পতিবার (২৩ শে অক্টোবর) শহীদ বিপ্লবী স্মৃতি রক্ষা কমিটির আয়োজনে ৫৪তম শহীদ দিবস পালিত হয়। শহীদদের জীবনীর ওপর আলোচনসভায় সভাপতিত্ব করেন শহীদ বিপ্লবী স্মৃতি রক্ষা কমিটির মনিরামপুর উপজেলার আহবায়ক গাজী আব্দুল হামিদ, সঞ্চালনা করেন সদস্য শেখর বিশ্বাস। বক্তব্য রাখেন বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ যশোর জেলা কমিটির সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য কমরেড তসলিম উর রহমান, বিপ্লবী স্মৃতি রক্ষা কমিটি জেলার বর্ষিয়ান নেতা নাজিমুদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন, আসাদ স্মৃতি সংঘের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওহেদূর রহমান ডেলটা, ২৪ শে ছাত্র আন্দোলনের যশোরের…

আরও পড়ুন

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে প্রতিভা কোচিং হোম। শনিবার (২৫ অক্টোবর) বিকেলে পৌরশহরের বাগিচা এলাকায় প্রতিষ্ঠানটির মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এ বছরের এইচএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী পাঁচ শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়। এর মধ্যে তিনজন শিক্ষার্থী জিপিএ-৫ এবং দুইজন জিপিএ-৪ প্রাপ্ত। সংবর্ধনা প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন – ফারদিয়া আলম খান, কামরুন নাহার নিশি, শামস আল রাব্বি, হুমায়রা জাহান ও সাদিয়া আফরিন মীম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচিং সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক মাসুম বিল্লাহ অভি, ব্যবস্থাপনা পরিচালক রাতুল খান রুদ্র, শিক্ষক মনিকা পাল, তরুণ সাহা, মানবেন্দ্র তাপস, আকাশ সরকার ও এমদাদুল হাসানসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। এসময় উপস্থিত সকলে কৃতি শিক্ষার্থীদের হাতে…

আরও পড়ুন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সেন্ট মার্টিনে অভুক্ত প্রাণীর পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। দেশের প্রাণিকুল নিয়ে কাজ করা এই সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক তিনি। সরকারি অনুমতি সাপেক্ষে আজ বুধবার (২২ অক্টোবর) সংগঠনটির একটি দল সেন্ট মার্টিন দ্বীপে গিয়ে অভুক্ত কুকুরদের জন্য সুষম খাদ্য বিতরণ করেছে। প্রাণিকুলের জন্য এমন সেবামূলক কার্যক্রমের নেতৃত্ব দিয়েছেন, বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রধান সমন্বয়কারী ও সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন। বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন প্রাণীর কল্যাণে ধারাবাহিকভাবে কাজ করে আসছে। আহত প্রাণী উদ্ধার, চিকিৎসা, খাদ্য বিতরণ এবং জলাতঙ্ক প্রতিরোধে টিকাদান কর্মসূচি কার্যক্রমের ধারাবাহিকতায় সংস্থাটি এবার সেন্ট মার্টিন দ্বীপ ও কক্সবাজারে বিশেষ…

আরও পড়ুন

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর মর্যাদা) অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান বলেছেন, পাবনা মানসিক হাসপাতালের উন্নয়নে ১৩০০ কোটি টাকা চাওয়া হয়েছে। প্রকল্পটি একনেকে পাস হয়েছে। বরাদ্দ পেলেই কাজ শুরু করা হবে। আজ বুধবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দপ্তরে বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসসকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। ডা. সায়েদুর রহমান বলেন, পাবনা মানসিক হাসপাতাল নামে যে হাসপাতালটা প্রতিষ্ঠিত আছে, সেটা অনেক পুরোনো একটা প্রতিষ্ঠান, বিশাল জায়গা নিয়ে এটা একটা অসাধারণ প্রতিষ্ঠান। প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘ সময় ধরে এটা প্রচুর মানুষকে সার্ভ করেছে। তিনি বলেন, পাবনার মানসিক হাসপাতাল দেশের সাহিত্য ও চলচ্চিত্রে বিভিন্নভাবে চিত্রায়িত হয়েছে।…

আরও পড়ুন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গণভোটের আগে তত্ত্বাবধায়ক সরকার গঠনের কোনো সুযোগ নেই, কারণ বিষয়টি জুলাই সনদে অন্তর্ভুক্ত এবং তা গণভোটের পরেই নির্ধারিত হবে। নাহিদ বলেন, ‘সম্মিলিত কমিশন ইতোমধ্যে তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে আলোচনা করেছে সেখানে “ভিন্নমত নোট” বিষয়টিও অন্তর্ভুক্ত আছে। সুতরাং, তত্ত্বাবধায়ক সরকার কেবল গণভোটের পরই কার্যকর হবে। এই পর্যায়ে এর কোনো বাস্তব সুযোগ নেই।’ আজ সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথিশালা যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন নাহিদ ইসলাম। জুলাই সনদ প্রসঙ্গে নাহিদ বলেন, ‘তারা (সম্মিলিত কমিশন) আমাদের স্বাক্ষরের জন্য আহ্বান জানিয়েছে এবং আমাদের উদ্বেগগুলো বিবেচনা করবে বলেছে। কমিশন তাদের…

আরও পড়ুন

নবনিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ আজ বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে প্রধান উপদেষ্টা রাষ্ট্রদূতকে বাংলাদেশে দায়িত্ব গ্রহণের জন্য আন্তরিক শুভেচ্ছা জানান এবং আশা প্রকাশ করেন যে তার কর্মকালীন সময়ে বাংলাদেশ ও জার্মানির বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে। বৈঠকে রাষ্ট্রদূত অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন জানিয়ে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে খোঁজ-খবর নেন। তিনি বলেন, বাংলাদেশের জনগণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় আরও বেশি সম্পৃক্ত হচ্ছে, যা অত্যন্ত উৎসাহব্যঞ্জক। রাষ্ট্রদূত সরকারের সংস্কার উদ্যোগ, বিশেষ করে জুলাই জাতীয় সনদের প্রশংসা করেন। তিনি বলেন, ‘রাজনৈতিক দলগুলোকে একসঙ্গে বসে আলাপ করতে দেখে ভালো লাগছে। নির্বাচনের…

আরও পড়ুন

জেলায় আজ কলারোয়া উপজেলার সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) -এর চোরাচালান বিরোধী বিশেষ অভিযানকালে নিষিদ্ধ মাদক সহ ভারতীয় শাড়ি ও ওষুধ জব্দ করা হয়েছে। আজ বুধবার কলারোয়া উপজেলার কাকডাঙ্গা, হিজলদী ও মদারা বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়। বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির পৃথক দু’টি বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার ভাদিয়ালী ও গেড়াখালি নামক স্থান হতে ভারতীয় শাড়ি ও ওষুধ এবং হিজলদী বিওপির পৃথক দুটি বিশেষ আভিযানিক দল একই উপজেলার শিশুতলা ও বড়ালী আমবাগান নামক স্থান হতে ৫০ বোতল ভারতীয় মদ ও ভারতীয় ওষুধ জব্দ করে। এছাড়া মাদরা বিওপির পৃথক দু’টি বিশেষ…

আরও পড়ুন

জেলায় অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে বৃত্তি প্রদান করা হয়েছে। উন্নয়ন সংস্থা ‘ডাক দিয়ে যাই’ আজ বুধবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ-মিজান সভা কক্ষে এ বৃত্তি প্রদান করে। ‎‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলাউদ্দিন ভূঞা জনি। তিনি চারজন মেধাবী শিক্ষার্থীর হাতে বৃত্তির চেক তুলে দেন। প্রত্যেক শিক্ষার্থীকে ১৫ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। ‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক দিয়ে যাই-এর ডিরেক্টর মোহাম্মদ তাজুল ইসলাম খান, মানবসম্পদ বিভাগের কো-অর্ডিনেটর আসাদুল হকসহ সংস্থার অন্যান্য কর্মকর্তাবৃন্দ। ‎সংস্থাটি জানায়, শিক্ষা মানুষের মৌলিক অধিকার এবং সামাজিক উন্নয়নের অন্যতম চাবিকাঠি। তাই অসচ্ছল পরিবারের…

আরও পড়ুন

ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বুদাপেস্টে নির্ধারিত শীর্ষ বৈঠকের পরিকল্পনা বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার তিনি বলেন, ‘আমি কোনো অর্থহীন বৈঠক করতে চাই না।’ ওয়াশিংটন থেকে এএফপি জানায়, রাশিয়ার যুদ্ধ বন্ধে ‘ফলপ্রসূ ফোনালাপ’-এর পর মাত্র কয়েক দিন আগেই ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, দুই সপ্তাহের মধ্যে তিনি হাঙ্গেরির রাজধানীতে পুতিনের সঙ্গে বৈঠক করবেন। তবে হোয়াইট হাউস মঙ্গলবার জানায়, বুদাপেস্টে বৈঠকের ঘোষণা সত্ত্বেও শিগগিরই ট্রাম্প-পুতিনের মধ্যে বৈঠকের কোনো পরিকল্পনা নেই। ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমি সময় নষ্ট করতে চাই না। দেখি কী হয়।’ এএফপি’র একজন সাংবাদিক জানতে চাইলে ট্রাম্প বলেন, “যুদ্ধক্ষেত্রে অনেক কিছু ঘটছে। আগামী দুই দিনের…

আরও পড়ুন

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বুধবার সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাবনা অনুযায়ী যুদ্ধবিরতি বাস্তবায়নে হামাসকে নিরস্ত্রীকরণ এবং গাজা পুনর্গঠনের ক্ষেত্রে বড় ধরনের চ্যালেঞ্জ রয়েছে। জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। জেরুজালেমে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ভ্যান্স বলেছেন, ‘আমাদের সামনে খুব কঠিন একটি কাজ রয়েছে। আর তা হচ্ছে হামাসকে নিরস্ত্রীকরণ এবং একই সঙ্গে গাজা পুনর্গঠন করে সেখানকার মানুষের জীবনমান উন্নত করতে হবে। নিশ্চিত করতে হবে যে, হামাস আর যাতে আমাদের মিত্র ইসরাইলের জন্য কোনো হুমকি হয়ে না দাঁড়ায়।’

আরও পড়ুন

গৃহযুদ্ধ-পরবর্তী সিরিয়ার পুনর্গঠনে ২১৬ বিলিয়ন ডলার পর্যন্ত ব্যয় হতে পারে। মঙ্গলবার বিশ্বব্যাংক এক প্রতিবেদনে জানিয়েছে, দেশটিতে ১৩ বছরেরও বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধের অবসানের পর দেশটির পুনর্গঠন সিরিয়ার নতুন ইসলামপন্থী কর্তৃপক্ষের মুখোমুখি হওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জগুলোর মধ্যে একটি। দামেস্ক থেকে এএফপি এ খবর জানায়। বিশ্বব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, ‘তেরো বছরেরও বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধের পর সিরিয়ার পুনর্গঠনে ব্যয় হবে ২১৬ বিলিয়ন ডলার’। দেশটিতে ‘২০১১ থেকে ২০২৪ সাল পর্যন্ত অবকাঠামো এবং নির্মাণ সম্পদ’ মূল্যায়ন করে প্রতিবেদনে ব্যয়ের পরিমাণের এ কথা বলা হয়েছে। ২০১১ সালে আসাদের সরকার বিরোধী বিক্ষোভে নৃশংস দমনের মাধ্যমে শুরু হওয়া সিরিয়ায় গৃহযুদ্ধে পাঁচ লক্ষেরও বেশি মানুষ…

আরও পড়ুন

চট্টগ্রাম পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ শহরের দীর্ঘ প্রতীক্ষিত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা প্রকল্পের ৭০ শতাংশ সম্পন্ন করেছে। অবশিষ্ট কাজ দ্রুত করার প্রচেষ্টা জোরদার করা হয়েছে। এই প্রকল্পের লক্ষ্য হলো—বন্দর নগরীর দীর্ঘদিনের পয়ঃনিষ্কাশন সমস্যা মোকাবিলা করা। প্রকল্প পরিচালক প্রকৌশলী মোহাম্মদ আরিফুল ইসলাম বলেন, দীর্ঘ বর্ষা মৌসুমের কারণে নির্মাণকাজ বিলম্বিত হয়েছে। তবে, এখন ২০২৭ সালের জুনের মধ্যে মূল কাঠামোর কাজ শেষ করার চেষ্টা করা হচ্ছে । তিনি আরো বলেন, বাকি ৩০ শতাংশ কাজ শহর আধুনিকীকরণ এবং জনস্বাস্থ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হবে। কাজটি সম্পন্ন হলে গৃহস্থালির সেপটিক বর্জ্য সরাসরি শোধনাগারে চলে যাবে। এর ফলে সেপটিক ট্যাঙ্কের প্রয়োজনীয়তা শেষ হবে এবং অপরিশোধিত পয়ঃবর্জ্য কর্ণফুলী…

আরও পড়ুন

ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলায় সোলার প্যানেল প্রকল্প বাস্তবায়নে প্রায় চার কোটি টাকা আত্মসাতসহ দুর্নীতি ও অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) আজ এনফোর্সমেন্ট অভিযান চালিয়েছে। দুদকের প্রধান কার্যালয়ের জনসংযোগ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। দুদক জানায়, অভিযানকালে সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বক্তব্য গ্রহণ করা হয়। সরেজমিনে পরিদর্শন ও প্রাথমিক তথ্যানুসন্ধানে গৌরীপুর উপজেলায় সোলার প্যানেল প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে দুর্নীতি ও অনিয়মের আশ্রয় নিয়ে বরাদ্দকৃত অর্থ আত্মসাৎ করার অভিযোগের প্রাথমিক সত্যতা রয়েছে মর্মে টিমের নিকট প্রতীয়মান হয়। এছাড়া, রাজশাহী জেলার নওহাটা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ভোলাবাড়ি সড়কে ২২৫ মিটার আরসিসি ড্রেন ও ফুটপাত নির্মাণে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে…

আরও পড়ুন

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বুধবার নরওয়ে সফর করেছেন। রাশিয়ার একের পর এক মারাত্মক হামলার মধ্যে কিয়েভের প্রতি সমর্থন আদায়ের লক্ষ্যে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে তার ঝটিকা সফরের এটি প্রথম ধাপ। বুধবার ভোরবেলা রাশিয়ার সর্বশেষ হামলায় সাতজন নিহত এবং ইউক্রেন জুড়ে বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়। কর্মকর্তাদের মতে, দেশটির পূর্বে একটি কিন্ডারগার্টেন স্কুলও ক্ষতিগ্রস্ত হয়। কিয়েভ থেকে এএফপি এ খবর জানায়। রাশিয়ার প্রায় চার বছরের আগ্রাসনের অবসান ঘটানোর কূটনৈতিক প্রচেষ্টা সাম্প্রতিক সপ্তাহগুলোতে ভেস্তে গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার বুদাপেস্টে শান্তি আলোচনার জন্য রাশিয়ার ভ্লাদিমির পুতিনের সাথে দেখা করার পরিকল্পনা বাতিল করে বলেছেন, তিনি ‘অকার্যকর’ বৈঠক চান না। ইউক্রেনের একটি সূত্র এএফপি’কে জানিয়েছে,…

আরও পড়ুন

মিয়ানমারের স্ক্যাম সেন্টারগুলোতে ব্যবহৃত আড়াই হাজারেরও বেশি স্টারলিংক ডিভাইসের সেবা বন্ধ করে দিয়েছে স্পেসএক্স। আজ বুধবার কোম্পানিটির একজন ভাইস প্রেসিডেন্ট এ তথ্য নিশ্চিত করেন। ইয়াঙ্গুন থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, মিয়ানমারের অবৈধ শিল্প-কারখানাগুলোতে স্যাটেলাইট ইন্টারনেট টার্মিনালের ব্যবহার ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। স্পেসএক্সের স্টারলিংক ব্যবসা পরিচালনার ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার তার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ বলেন, স্পেসএক্স মিয়ানমারের সন্দেহভাজন স্ক্যাম সেন্টারগুলোর আশেপাশে থাকা ২৫০০’র বেশি স্টারলিংক কিট শনাক্ত করে নিষ্ক্রিয় করেছে। বুধবার থাইল্যান্ড সীমান্তের কাছে মিয়ানমারের অন্যতম বৃহৎ প্রতারণামূলক কারখানা ‘কেকে পার্ক’ এলাকায় অভিযান চলাকালে সেখান থেকে শত শত মানুষকে পালিয়ে যেতে দেখেন এএফপি’র একজন সাংবাদিক।

আরও পড়ুন

‎‎‎রাজধানীর রমনা থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরীর (৫৫) পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত। আজ কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে, মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসেন মোহাম্মদ জুনায়েদ তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে, গত ১৫ সেপ্টেম্বর এ মামলায় এনায়েত করিম চৌধুরীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান। রিমান্ড শেষে ১৭ সেপ্টেম্বর একই মামলায় তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাহারা ফারজানা হক। উল্লেখ্য, সন্দেহজনক আচরণের…

আরও পড়ুন

এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে (মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক) আগামী ৩০ নভেম্বরের মধ্যে নিয়মিত গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠনে শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা পরিপত্রের কার্যকারিতা স্থগিত করেছেন হাইকোর্ট। ফলে একই পরিপত্রের মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির সভাপতি পদে শুধু সরকারি কর্মকর্তাদের জন্য সংরক্ষণ এবং চলতি বছর ১ ডিসেম্বরের মধ্যে সব অ্যাডহক কমিটি বিলুপ্ত ঘোষণার কার্যকারিতা স্থগিত হয়েছে বলে জানিয়েছেন আইনজীবীরা। পরিপত্র চ্যালেঞ্জ করা এক রিটের শুনানি নিয়ে আজ বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ রুলসহ এই আদেশ দেন। পরিপত্রটি কেন অসাংবিধানিক ও বেআইনি ঘোষণা করা হবে না, জানতে চাওয়া হয়েছে…

আরও পড়ুন