শনিবার, সেপ্টেম্বর ২৬

জেলায় আজ কলারোয়া উপজেলার সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) -এর চোরাচালান বিরোধী বিশেষ অভিযানকালে নিষিদ্ধ মাদক সহ ভারতীয় শাড়ি ও ওষুধ জব্দ করা হয়েছে।

আজ বুধবার কলারোয়া উপজেলার কাকডাঙ্গা, হিজলদী ও মদারা বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির পৃথক দু’টি বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার ভাদিয়ালী ও গেড়াখালি নামক স্থান হতে ভারতীয় শাড়ি ও ওষুধ এবং হিজলদী বিওপির পৃথক দুটি বিশেষ আভিযানিক দল একই উপজেলার শিশুতলা ও বড়ালী আমবাগান নামক স্থান হতে ৫০ বোতল ভারতীয় মদ ও ভারতীয় ওষুধ জব্দ করে। এছাড়া মাদরা বিওপির পৃথক দু’টি বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার কলাবাড়ি ও শশ্বানঘাট নামক স্থান হতে ভারতীয় ওষুধ জব্দ করে। জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য আনুমানিক সাতলাখ পাঁচহাজার টাকা।

বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র সাতক্ষীরা ব্যাটেলিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে। এছাড়া মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরী করে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে বিজিবি ষ্টোরে জমা রাখা হয়েছে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version