মঙ্গলবার, সেপ্টেম্বর ২২

‎‎‎রাজধানীর রমনা থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরীর (৫৫) পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত।

আজ কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে, মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন।

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসেন মোহাম্মদ জুনায়েদ তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, গত ১৫ সেপ্টেম্বর এ মামলায় এনায়েত করিম চৌধুরীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান।

রিমান্ড শেষে ১৭ সেপ্টেম্বর একই মামলায় তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাহারা ফারজানা হক।

উল্লেখ্য, সন্দেহজনক আচরণের কারণে গত ১৩ সেপ্টেম্বর রাজধানীর মিন্টো রোডের মন্ত্রীপাড়া এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদকালে জননিরাপত্তা বিরোধী কর্মপরিকল্পনার অসংলগ্ন তথ্য দেওয়ায়, পরদিন ১৪ সেপ্টেম্বর তার বিরুদ্ধে রমনা থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা করেন রমনা থানার এসআই আজিজুল হাকিম।

মামলার অভিযোগে বলা হয়েছে, অভিযুক্ত এনায়েত বিদেশি গোয়েন্দা সংস্থার এজেন্ট হিসেবে দেশে এসে জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিনষ্টের ষড়যন্ত্রে লিপ্ত আছেন, যা বাংলাদেশের আইন অনুসারে গুরুতর ও দণ্ডনীয় অপরাধ।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version