গাইবান্ধা প্রতিনিধিঃ

‎গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় সেচপাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বাবা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) উপজেলার সর্বানন্দ ইউনিয়নের পশ্চিম বাছোহাটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ‎নিহতরা হলেন ওই গ্রামের আজগর আলীর ছেলে শহিদুল ইসলাম (৪৫) ও তার ছেলে শিহাব মিয়া (১৩)। ‎স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ১০টার দিকে শহিদুল ইসলাম ও তার ছেলে শিহাব বাড়ির পশ্চিমে প্রায় ৩০০ গজ দূরে নিজেদের সেচপাম্পে পুকুরের পানি ধানের জমিতে দেওয়ার জন্য যান।

এ সময় পাম্প চালু করার মুহূর্তে শিহাব বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়ে। ছেলেকে বাঁচাতে গিয়ে শহিদুল ইসলামও একই তারে জড়িয়ে পুকুরের পানিতে পড়ে যান। এতে ঘটনাস্থলেই বাবা ও ছেলে দুজনেই মারা যান। ‎প্রায় আধা ঘণ্টা পর শহিদুল ইসলামের স্ত্রী চায়না বেগম ঘটনাস্থলে গিয়ে ছেলের মরদেহ দেখতে পেয়ে চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন ছুটে আসেন।

তারা প্রথমে শিহাবের লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। কিছুক্ষণ পর শহিদুল ইসলামের মরদেহও সেচপাম্পের পুকুর থেকে উদ্ধার করে বাড়িতে আনা হয়। ‎সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন, সেচপাম্পে বিদ্যুৎস্পৃষ্টে বাবা ও ছেলের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version