এর প্রতিবাদে করাচিতে যুক্তরাষ্ট্রের কনস্যুলেটে হামলা চালান সাধারণ মানুষ। তারা কনস্যুলেটের রিসিপশনে ঢুকে পড়েন। এরপর সেখানে গুলি ছোড়ে নিরাপত্তাবাহিনী। এতে ১০ জন নিহত ও ৩০ জন আহত হন। আলাদা ঘটনায় দেশটির গিলগিত-বালতিস্তানে আরও ১০ জন নিহত হন। অপরদিকে ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন দূতাবাসে বিক্ষোভ জানাতে গিয়ে দুজন নিহত হন। বিক্ষোভকারীরা বাগদাদের গ্রিনজোনে ঢুকে পড়েন। ওই সময় তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। সেখানে যুক্তরাষ্ট্রের দূতাবাস রয়েছে। ৮৬ বছর বয়সী খামেনিকে রাজধানী তেহরানে তার প্রাসাদের কমাউন্ডে বিমান হামলা চালিয়ে হত্যা করা হয়। তিনি প্রায় ৪০ বছর দেশটির সুপ্রিম লিডার ছিলেন।-সূত্র: দ্য গার্ডিয়ান।
Author: Niloy Roy
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার (১ মার্চ) বাংলাদেশ সময় দিবাগত রাত প্রায় ২টার দিকে একটি বিবৃতি দিয়েছেন মোদি। সামাজিক যোগাযোগমাধ্যমে নরেন্দ্র মোদির ফেরিফায়েড অ্যাকাউন্টগুলোতেও পোস্ট করা হয় বিবৃতিটি। এতে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে ফোনে কথা হয়েছে। তার সঙ্গে (মধ্যপ্রাচ্যের) বর্তমান আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। তাকে আমি সাম্প্রতিক ঘটনাগুলো নিয়ে ভারতের উদ্বেগের কথা জানিয়েছি এবং সাধারণ মানুষের নিরাপত্তাকেই সবচেয়ে বড় অগ্রাধিকার হিসেবে তুলে ধরেছি। ভারত আবারও স্পষ্ট করে বলছে যে, এই সংঘাত এখনই বন্ধ হওয়া উচিত। উল্লেখ্য, শনিবার ইরানের তেহরানসহ দেশটির বিভিন্ন স্থানে ব্যাপক হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। মূলত…
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি মার্কিন-ইসরায়েলি যৌথ হামলায় নিহত হয়েছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। রোববার সকালে ইরানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানায়, শনিবার তেহরানে তার কম্পাউন্ডে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় তিনি নিহত হন। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একই দাবি করেন। ইরানের আধা-স্বায়ত্তশাসিত বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি এক ঘোষণায় জানায়, “ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ ইমাম সৈয়দ আলি খামেনি শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে আমেরিকা ও জায়োনিস্ট শাসনের যৌথ হামলায় শহীদ হয়েছেন।” হামলায় খামেনির কন্যা, জামাতা ও নাতিকেও নিহত হওয়ার কথা জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম। এর আগে ট্রাম্প বলেন, খামেনি ও অন্যান্য শীর্ষ ইরানি কর্মকর্তারা ‘যুক্তরাষ্ট্রের গোয়েন্দা…
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে যুবকদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার বহুমুখী কর্মপরিকল্পনা গ্রহণ করছে। মেধাভিত্তিক বাংলাদেশ গড়তে যুব সমাজই মূল চালিকাশক্তি। আজ রোববার ঢাকায় যুব উন্নয়ন অধিদপ্তরের সম্মেলনকক্ষে অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যুব মন্ত্রণালয়ের ঐতিহাসিক প্রেক্ষাপট স্মরণ করে প্রতিমন্ত্রী বলেন, ১৯৭৮ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরেই এই মন্ত্রণালয়ের পথচলা শুরু হয়েছিল। যুব উন্নয়নে রাষ্ট্রীয় পুরস্কার ও একুশে পদকের মতো সম্মাননা প্রবর্তনের মাধ্যমে তিনি তরুণদের মূলধারায় সম্পৃক্ত করেছিলেন। পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কর্মসংস্থান সৃষ্টি ও সামাজিক অবক্ষয় রোধে যে দূরদর্শী…
স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশের সবগুলো আগামী ১২ মার্চ থেকে শুরু হতে যাওয়া জাতীয় সংসদ অধিবেশনের প্রথম দিনেই উপস্থাপন করা হবে। মন্ত্রী আজ দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা জানান। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, গত দেড় বছরে অন্তর্বর্তী সরকারের আমলে ১৩৩টি অধ্যাদেশ জারি হয়েছে। এর মধ্যে কতগুলো স্পর্শকাতর অধ্যাদেশ রয়েছে। মন্ত্রী বলেন, জাতীয় সংসদ অধিবেশনের প্রথম দিনেই এই অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে। পার্লামেন্টের নিয়ম অনুসারে সেই অধ্যাদেশগুলো হুবহু কোনগুলো সংসদ গ্রহণ করবে সেগুলো জাতীয়…
সাম্প্রতিক হামলার ঘটনায় ইরানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। একই সঙ্গে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন ও কূটনৈতিক পথে ফিরে আসার আহ্বান জানানো হয়েছে। আজ পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, হামলার প্রেক্ষাপটে ইরানে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে সরকার গভীরভাবে উদ্বিগ্ন। বাংলাদেশ সতর্ক করে দিয়ে বলেছে, শত্রুতা অব্যাহত থাকলে, তা আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও বেসামরিক নাগরিকের কল্যাণকে আরও বিপন্ন করবে। সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়ে সরকার মতপার্থক্য নিরসনে সংলাপ ও কূটনীতির পথে ফিরে আসার প্রয়োজনের ওপর গুরুত্ব আরোপ করেছে। বিবৃতিতে অঞ্চলটির…
ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের পরিপ্রেক্ষিতে বাংলাদেশিদের বিষয়ে খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (রোববার) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এসময় তার কাছ থেকে বাংলাদেশিদের খোঁজ নেন প্রধানমন্ত্রী। এসময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও সেখানে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন একথা জানান। তিনি বলেন, পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন। ইরানের ঘটনাবলী কারণে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বাংলাদেশিরা কী অবস্থায় আছে সে সম্পর্কে খোঁজখবর নেন প্রধানমন্ত্রী। পাশপাশি প্রয়োজনীয় নির্দেশনাও দিয়েছেন। রুমন আর বলেন, ইরানে হামলার জেরে মধ্যপ্রাচ্যকেন্দ্রীক অনেক ফ্লাইট বাতিল হয়ে যাওয়ার প্রেক্ষিতে বৈঠকে বিভিন্ন বিষয়…
আরিফ শেখ, রংপুর প্রতিনিধিঃ রংপুরের তারাগঞ্জ উপজেলায় পল্লী বিদ্যুতের ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মী মঞ্জুরুল হোসেন (৪৫) নামে এক ইলেকট্রিশিয়ানের আলু ক্ষেতে মাটিচাপা দেওয়া মরদেহ উদ্ধারের দুই দিন পর তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ফায়ার সার্ভিস এলাকাসংলগ্ন একটি বাগান থেকে লাল রঙের বাজাজ প্ল্যাটিনা ১০০ মডেলের মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। জানা যায়, সকাল আনুমানিক ৮টার দিকে এক ধানচাষী তাঁর খেত পরিদর্শনে গিয়ে পাশের বাগানে পরিত্যক্ত অবস্থায় মোটরসাইকেলটি দেখতে পান। খবর ছড়িয়ে পড়লে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত মঞ্জুরুলের পরিবার সদস্যরা এটি তাঁর ব্যবহৃত মোটরসাইকেল বলে নিশ্চিত করেছেন। উল্লেখ্য, গত…
স্টাফ রিপোর্টার : পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন- সুনামগঞ্জ জেলার হাওরের ফসলরক্ষা বাঁধ নির্মাণে দুর্নীতি প্রতিরোধে পাহাড়াদারের ভুমিকা পালন করবে সরকার। বাঁধ নির্মাণ কাজে কোন ধরনের অবহেলা, দুর্নীতি করা যাবে না। জনগুরুত্বপূর্ণ এই হাওরগুলোতে সেচের মাধ্যমে জুন পর্যন্ত কিভাবে মানুষ উপকার পাবে সে দিকে খেয়াল রাখতে হবে। হাওরগুলো ডুবন্ত বাঁধ রয়েছে, প্রতি বছর এই বাঁধগুলো রিপেয়ারিং করা জরুরী। বাংলাদেশকে একটি সমৃদ্বশালী দেশ হিসেবে গঠন করতে হলে হাওরের শস্য উৎপাদন সহায়ক ভুমিকা পালন করে। তিনি আরো বলেন-প্রধানমন্ত্রীর নির্দেশ ও নির্বাচনের প্রতিশ্রুতি হাওরাঞ্চলের ফসলরক্ষা বাঁধ সম্পূর্ণভাবে দূর্নীতিমুক্ত রাখা। এজন্য রাজনৈতিক ব্যাক্তিবর্গ, সংসদ সদস্য ও সাধারণ মানুষকে আরো বেশী সচেতন হতে…
গাইবান্ধা : গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে এবিএম জাকারিয়ার সরকার জামিল (১৬) নামের এক দাখিল পরীক্ষার্থীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (১ মার্চ) বিকেলের দিকে উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের নলডাঙ্গা এলাকা থেকে জাকারিয়ার সরকার জামিলের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত জামিল সরকার নলডাঙ্গা গ্রামের সৌদি প্রবাসী মাহাবুব আলমের ছেলে। সে স্থানীয় কান্তনগর মাদরাসা থেকে চলতি বছরের দাখিল পরীক্ষার্থী। নিহতের স্বজনরা জানায়, একই গ্রামের বেলাল মিয়া ও আমেনা বেগমের সাথে দীর্ঘদিন থেকর জামিল সরকারের পরিবারের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই একপর্যায়ে গত ২২ ফেব্রুয়ারি বেলাল মিয়ারা দলবদ্ধ হয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। এ সময় বাঁধা দিতে…
গাইবান্ধা : গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নে ট্রাক্টর (কাকড়া) চাপায় মিনি বেগম (৪৮) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন নারী, যাদের মধ্যে দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রোববার (১ মার্চ) দুপুরে উপজেলার ত্রিমোহিনী-বালুয়া সড়কের ডিব বাজার এলাকার সামাদ মেম্বারের বাড়ির মসজিদ সংলগ্ন স্থানে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত মিনি বেগম একই এলাকার খোরশেদ আলম ওরফে ফুল মিয়ার স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই সড়ক দিয়ে ট্রাক্টরে করে মাটি পরিবহন করা হচ্ছিল। রোববার দুপুরে সামাদ মেম্বারের বাড়ির সামনে উঠানে কয়েকজন নারী গল্প করছিলেন। এ সময় হঠাৎ একটি শিশু দৌড়ে সড়কের…
স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোরের অভয়নগরের বাগদাহে গাঁজাসেবনের অভিযোগে চার মাদকসেবীকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করেছে পুলিশ। আদালত তাদেরকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচশত টাকা করে জরিমানা করেছে। আজ রবিবার (১ মার্চ) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু এ জেল-জরিমানার দণ্ড দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার চলিশিয়া ইউনিয়নের বাগদাহ গ্রামের আবু বক্কার বিশ্বাসের ছেলে হামিদ বিশ্বাস (৫৫), একই গ্রামের কাশেম আলীর ছেলে ওসয়িার (৫৪), আনোয়ার বিশ্বাসের ছেলে খলিল বিশ্বাস (৬৫), ( চিহ্নিত মাদক ব্যবসায়ী ও একাধিক মামলার আসামি) ও একতারপুর গ্রামের মৃত আমিনুল হকের ছেলে মফিজুল হক (৪৫)। পুলিশ জানায়, রবিবার সকাল ১০ টার দিকে…
ইমন মিয়া: গাইবান্ধার সাঘাটা উপজেলায় অবৈধভাবে সেমাই প্রস্তুত ও মজুদের অভিযোগে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে একটি লাইসেন্সবিহীন কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার (১ মার্চ ২০২৬) দুপুরে সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের মথরপাড়া (ঠাকুরপাড়া) গ্রামের বটতলা বাজার সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। পুলিশ ও স্থাণীয়রা জানান, অভিযানে কারখানার মালিক মাহামুদুর রহমান রনি, পিতা মোঃ মাহবুবুর রহমান মন্ডলের বিরুদ্ধে যথাযথ লাইসেন্স ও অনুমোদন ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই প্রস্তুত ও মজুদের প্রমাণ পাওয়া যায়। অভিযানকালে আনুমানিক ৫০ কেজি ভাজা সেমাই ও প্রায় ২৫০ কেজি সেমাইয়ের খামির জব্দ করা হয়। পরে তা জনস্বার্থে ধ্বংস করা হয়।…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: সালেখ উদ্দিন মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত সংলগ্ন গাজিটেকা গ্রামের বাসিন্দা। দীর্ঘ সময় ধরে তিনি সংযুক্ত আরব আমিরাতে বসবাস করে আসছিলেন এবং সেখানে পানির গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। পারিবারিক ও স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, শনিবার (২৮শে ফেব্রুয়ারি) সন্ধ্যায় সালেখ উদ্দিন আজমান শহরে নিজের নিয়মিত কাজে ব্যস্ত ছিলেন এবং পানির গাড়ি চালাচ্ছিলেন। ওই সময় চলমান সংঘাতের অংশ হিসেবে ইরান থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র আজমান শহরে আঘাত হানে। এতে সালেখসহ আরও বেশ কয়েকজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে নিকটস্থ একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সালেখকে মৃত ঘোষণা করেন। সালেখের মৃত্যুর খবর তার গ্রামের বাড়িতে পৌঁছালে…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: পবিত্র মাহে রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে মৌলভীবাজারে ভোক্তা অধিদপ্তরের যৌথ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ১৬ টাকার লেবু ৮০ টাকায় বিক্রির অভিযোগে ৬টি প্রতিষ্ঠানকে মোট ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়। আজ রোববার দুপুরে সিলেট বিভাগের সর্ববৃহৎ পাইকারি লেবুর বাজার হিসেবে পরিচিত শ্রীমঙ্গল নতুন বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন। এ সময় বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং অতিরিক্ত দামে পণ্য বিক্রিসহ বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ব্যবস্থা…
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশে স্বতঃস্ফূর্তভাবে জন্ম নেওয়া ভাট গাছ শুধু একটি সাধারণ ঝোপজাতীয় উদ্ভিদ নয়, বরং এটি আমাদের দেশীয় ঐতিহ্য ও পরিবেশের এক মূল্যবান অনুষঙ্গ। পতিত জমি, রাস্তার ধারে কিংবা বনভূমির প্রান্তে বেড়ে ওঠা এই গাছ প্রকৃতির সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি দীর্ঘদিন ধরে লোকজ চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে। একই সঙ্গে প্রজাপতি ও মৌমাছির মতো পরাগায়নকারী প্রাণীর আবাস ও খাদ্য নিশ্চিত করে জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও মাটি ক্ষয় প্রতিরোধেও ভাট গাছের অবদান অনস্বীকার্য। উদ্ভিদ বিজ্ঞানীদের মতে ভাট গাছের বৈজ্ঞানিক নাম Clerodendrun in Fortunatun । এটি Lamiaceae পরিবারের অন্তর্ভুক্ত একটি সপুষ্পক ঝোপজাতীয় উদ্ভিদ।…
মোঃনাজমুল হাসান অপু। বরগুনা প্রতিনিধি: তালতলী উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সংলগ্ন একাধিক সেতু দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। কোথাও সেতুর পাটাতন ভেঙে খালে পড়ে গেছে, কোথাও মাঝখান ডেবে গেছে। ভেঙে পড়া কিছু সেতুর স্থানে স্থানীয়রা অস্থায়ীভাবে কাঠ ও বাঁশ দিয়ে পারাপারের ব্যবস্থা করলেও তা অত্যন্ত নাজুক। ফলে প্রতিদিন শত শত শিক্ষার্থী ও সাধারণ মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এসব সেতু পার হচ্ছেন। স্থানীয় সূত্রে জানা যায়, পশ্চিম ঝাড়াখালি মডেল মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন একটি সেতু শিক্ষার্থীদের পারাপারের সময় ভেঙে পড়ে। এতে কয়েকজন ছাত্র-ছাত্রী আহত হয়। এরপরও টেকসই কোনো সমাধান না হওয়ায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ বাড়ছে। সরেজমিনে দেখা গেছে, গেন্ডামারা–সোনারপুল সেতু, বেহালা মাধ্যমিক বিদ্যালয়…
মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) উপজেলা সংবাদদাতাঃ জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে ৫’টি স্বর্নের বার সহ মতিয়ার রহমান মিন্টু (৩৫) নামের এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি হাটখোলা ক্যাম্পের সমদ্যরা। ২৮ ফেব্রুয়ারী শনিবার সকাল পৌনে ১০’টার উপজেলার পশ্চিম উচনা সীমান্ত এলাকায় টহলরত বিজিবি সদস্যরা স্বর্ণের বারগুলো উদ্ধার করে। আটক স্বর্ণ পাচারকারী মতিয়ার উপজেলার ধরঞ্জী ইউনিয়নের উচনা গ্রামের মোঃ সিদ্দিক মিয়ার ছেলে। স্থানীয়রা জানায়, জয়পুরহাট ২০ ব্যাটালিয়নের আওতাধীন হাটখোলা বিওপির পশ্চিম সীমান্তের টহলদল দায়িত্ব্ব পালনকালে আটককৃত মিন্টু সাইকেল চালিয়ে যাওয়ার সময় তার গতিবিধি সন্দেহ হয়। এ সময় সীমান্ত পিলার ২৮১/১৫ এস ৯’শ গজ বাংলাদেশ অভ্যন্তরে মিন্টুর শরীর তল্লাশি করে ৫’টি স্বর্ণের…
দ্য ২৫ ফেব্রুয়ারি বিকালে মোহনগঞ্জ পৌরসভার দেওথান এলাকার মৃত হাজী ওয়াকিল উদ্দিন এর ছেলে আনাছ ( ২৯ ) কে ২০০ পিস ইয়াবাসহ আটক করে উপ পরিদর্শক মোঃ নাজমুল হুদা বাদী হয়ে মোহনগঞ্জ থানায় একটি নিয়মিত মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। আটককৃত মালামাল এর মূল্য আশি হাজার টাকা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নেত্রকোনা জেলা কার্যালয়ের তৎপরতা মোহনগঞ্জে অব্যাহত রয়েছে । প্রতি সপ্তাহে অভিযানে পরিচালনাকালে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জেল জরিমানা করা হচ্ছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নেত্রকোনা জেলা।
(ঠাকুরগাঁও) জেলা প্রতিনিধি : মাঠজুড়ে সবুজের সমারোহ, আর সেই সবুজের মাঝেই লুকিয়ে আছে কৃষকের আগামীর স্বপ্ন। ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় এখন পেঁয়াজের কন্দ (কদম) বীজ চাষে ব্যস্ত সময় পার করছেন স্থানীয় কৃষকরা। কৃষি অধিদপ্তরের বিশেষ উদ্যোগে ও সরকারি প্রণোদনায় এবার পীরগঞ্জের মাটিতে পেঁয়াজ বীজের বাম্পার ফলনের আশা জাগছে, যা বদলে দিতে পারে এই অঞ্চলের কৃষি অর্থনীতির সমীকরণ। বাংলাদেশে পেঁয়াজ চাষে অন্যতম বড় বাধা হলো মানসম্মত বীজের দুষ্প্রাপ্যতা ও উচ্চমূল্য। অধিকাংশ সময় কৃষকদের বিদেশের ওপর নির্ভর করতে হয়। এই পরনির্ভরশীলতা কাটিয়ে উঠতে ২০২৪-২৫ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় খরিপ মৌসুমে শীতকালীন পেঁয়াজ বীজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্য নিয়েছে সরকার। পীরগঞ্জ উপজেলা…