ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে দেশে চলমান হামলার ঘটনাকে গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়াকে অনিশ্চিত করার ষড়যন্ত্র অভিহিত করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি বলেছে, এসব ঘটনা প্রমাণ করে একটি পুরোনো চিহ্নিত মহল দেশকে পরিকল্পিতভাবে নৈরাজ্যের পথে ধাবিত করতে চায়। আজ শুক্রবার রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির স্থায়ী কমিটির জরুরি বৈঠক শেষে দলের পক্ষ থেকে এমন প্রতিক্রিয়া জানান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় বিএনপির স্থায়ী কমিটির জরুরি সভায় সিদ্ধান্তের কথা জানানো হয়। এবং ওসমান হাদির হত্যাকাণ্ডের প্রতিবাদের অজুহাতে দেশব্যাপী নৈরাজ্যের চিত্র তুলে ধরা হয়। লিখিত বক্তব্যে মির্জা ফখরুল বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যাকাণ্ডে প্রতিবাদে দেশের…
Author: Niloy Roy
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এখন পর্যন্ত ৫ লাখ ২৯ হাজার ৯১ জন ভোটার নিবন্ধন করেছেন। বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ও নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীরাও ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করছেন। আজ শনিবার বেলা পৌনে ১১টা পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এখন পর্যন্ত মোট ৫ লাখ ২৯ হাজার ৯১ জন ভোটার নিবন্ধন করেছেন। এদের মধ্যে ৪ লাখ ৯৭ হাজার ৩৩ জন পুরুষ ভোটার ও ৩২ হাজার ৫৬ জন…
জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির সাহসী যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুতে আজ সারাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার রাতে এ রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন। রাষ্ট্রীয় শোক উপলক্ষে আজ দেশের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি ভবন ও বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। এছাড়া, শহীদ হাদি’র রুহের মাগফিরাত কামনায় শুক্রবার জুমার নামাজ শেষে দেশের সকল মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হয়। অন্য ধর্মীয় উপাসনালগুলোতেও তার আত্মার শান্তি কামনায় প্রার্থনার আয়োজন করা হয়। ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার প্রস্তুতি নেওয়া শহীদ হাদি গত ১২…
গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার চাপড়িগঞ্জ এলাকায় রংপুর–ঢাকা মহাসড়কে চেকপোস্টে লালমনিরহাটের দুই মাদক কারবারিকে ৫ কেজি গাঁজাসহ আটক করেছে গোবিন্দগঞ্জ থানা পুলিশ। গতরাত (১৭ ডিসেম্বর) বুধবার রাতে এস আই হারুন-অর রশীদ এর নেতৃত্বে চেকপোস্টে তল্লাশির সময় গাঁজাসহ তাদের আটক করে। আটকৃতরা হলেন, ইব্রাহিম (২২), পিতা, শহিদ আলী, স্থায়ী ঠিকানা চর ফলিমারী, বর্তমান ঠিকানা কুরুল (মেঘারাম)ও নুর ইসলাম (৩২), পিতা মৃত খয়েম উদ্দিন, ঠিকানা কর্নপুর। উভয়ের থানা লালমনিরহাট সদর, জেলা লালমনিরহাট। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে জানান,এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
টাঙ্গাইল প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে রবিউল আওয়াল লাভলু কে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী করার লক্ষ্যে নাগরপুর উপজেলার ভারড়া ইউনিয়ন বিএনপি’র কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৯ ডিসেম্বর শুক্রবার বিকেলে ভারড়া বাজারে ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে ভারড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের সঞ্চালনায় ও মো. জাকির হোসেন মজিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে টাংগাইল ৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী মো. রবিউল আওয়াল লাভলু। এ সময় আরো উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলায় বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহমেদ আলী রানা, সহ-সভাপতি নিয়ামত আলী সুইট, মোজাম্মেল হোসেন, যুগ্ম সাধারণ…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগরের সিএনজি চুরির অভিযোগে আটকে রাখা এক ব্যক্তিকে উদ্ধার করতে আসা র্যাব-৯ এর সাদা পোশাকের একটি দলের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে র্যাবের-৩ সদস্য আহত হয়েছেন। এসময় র্যাবের একটি পিস্তল খোয়া যায়। খবর পেয়ে রাজনগর থানার ওসির নেতৃত্বে পুলিশের একটি দল ও সিলেট র্যাব থেকে অতিরিক্ত সদস্য এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পরে এলাকার মাইকে ঘোষণা দিয়ে রাত সাড়ে ১১টার দিকে অস্ত্রটি উদ্ধার হয়। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাতের বেলায় রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের হলদিগুল বাঁধ এলাকায়। এব্যাপারে একটি মামলা হয়েছে এবং র্যাবের পক্ষ থেকে আরেকটি মামলার প্রস্তুতি চলছে। পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, রাজনগর উপজেলার…
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদে সারাদেশের ন্যায় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্র জনতার উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি উপজেলার মার্কাজ মসজিদ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ করে। মিছিল চলাকালে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। সমাবেশে বক্তারা বলেন, নিহত ওসমান হাদি ছিলেন হৃত গণতন্ত্র উদ্ধারের সংগ্রামে পুরোদা ব্যক্তিত্ব। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি ছিলেন বলিষ্ট…
ডা.এম.এ.মান্নান নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতা: টাঙ্গাইলের নাগরপুরে শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুর থেকে রাত পর্যন্ত তিনটি ইউনিয়নে পৃথকভাবে যুব জামায়াতের বার্ষিক দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বেলা ৩.০০টায় পাকুটিয়া ইউনিয়ন যুব দায়িত্বশীল সম্মেলনে সভাপতিত্ব করেন ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি মো. জাহিদুর ইসলাম। এতে উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াত সভাপতি মো. হুমায়ুন কবির। বিকাল ৪.২০ মিনিটে মোকনা ইউনিয়ন যুব দায়িত্বশীল সম্মেলনে সভাপতিত্ব করেন ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি মো. সুজন শিকদার,এতে উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো. রুহুল আমীন। সন্ধ্যা ৫.৪০ মিনিটে মামুদনগর ইউনিয়ন যুব দায়িত্বশীল সম্মেলনে সভাপতিত্ব করেন ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি কাউছার আলম। এ সময় টাঙ্গাইল-৬ আসনের জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী ডা. একেএম আব্দুল…
ফয়সাল চৌধুরী, আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইফুর রহমান আটপাড়া উপজেলার স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সরকারি কর্মকর্তা, এবং উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহনূর রহমান। সঞ্চালনা করেন সহকারী কমিশনার (ভূমি) তানজিনা শারমীন দৃষ্টি। মতবিনিময় সভায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উত্তম কুমার পাল, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মাসুম চৌধুরী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, উপজেলা প্রকৌশলী আল মুতাসিম বিল্লাহ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মমতাজ বেগম, থানার অফিসার ইনচার্জ, মোহাম্মদ আশরাফুজ্জামান,।…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের সীমান্ত এলাকায় বিএসএফ এর গুলিতে শুকুরাম উরাং (২৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত যুবক উপজেলার কর্মধা ইউনিয়নের মুরইছড়া চা-বাগান বস্তি এলাকার বাসিন্দা দাসনু উরাংয়ের ছেলে। স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, শুকুরাম উরাং বৃহস্পতিবার (৪ঠা ডিসেম্বর) দুপুরে সীমান্তবর্তী ১৮৪৪ নং পিলারের পাশে তাদের কৃষি জমিতে কাজ করতে যায়। এসময় তার গৃহপালিত পশুটিকে খেতের মধ্যে ঘাষ খাওয়াচ্ছিল। এর কিছুক্ষণ পর দুপুর দেড়টার দিকে ভারতীয় সেনা বিএসএফের সদস্যরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়ে। পরে গুলির শব্দ শুনে সে দৌড়ে কিছু দূর এগিয়ে এসে মাটিতে লুটিয়ে পড়ে। বিএসএফের গুলিতে তার পেট ঝাঁজরা হয়ে…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের হাইল হাওর যেন প্রকৃতির এক নিপুণ আঁচড়ে আঁকা বিস্তীর্ণ জলরুপ ঐশ্বরিক সৌন্দর্য। শীতের ঘোয়াশায় ভোরের প্রথম আলোয় হাওরের বুক চিরে ভেসে ওঠে হাজারো লাল শাপলার সমাহার; দূর থেকে দেখে মনে হয় পানির ওপর বিছিয়ে আছে অনন্ত লাল নীরব গালিচা। এই অদ্ভুত মোহময় দৃশ্য এখন প্রতিদিনের মত টেনে আনছে দেশের নানান প্রান্তের প্রকৃতিপ্রেমী ও ভ্রমণপিপাসু পর্যটকদের। ১৪টি বিল নিয়ে গঠিত সুবিশাল হাইল হাওরের সানন্দা বিল সম্প্রতি পরিচিতি হয়েছে ‘লাল শাপলা বিল’ নামে। সবুজ পাতার ফাঁকে ফাঁকে ফুটে থাকা লাল শাপলার বিপুল সমারোহ মনকে আচ্ছাদিত করে লাল রঙের কোমলতা আর প্রকৃতির বিশুদ্ধ আবেশে। যত…
নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতা: টাঙ্গাইলের নাগরপুরের পাকুটিয়া ইউনিয়নে যুব জামায়াতের পরিচিত সভা শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, বিকাল ৪ টায় রাটুরা খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন যুব সভাপতি মো. জাহিদুল ইসলাম সভার সভাপতিত্ব করেন। নাগরপুর উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও উপজেলা যুব জামায়াতের সভাপতি ডা. এম.এ. মান্নান প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা যুব সেক্রেটারি কাজী আদনান রুসেল ও উপজেলা যুব সাংগঠনিক সম্পাদক মো. কোরবান আলী। সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াত সভাপতি মো. হুমায়ুন কবীর, সেক্রেটারি মুফতি শফিকুল ইসলাম, অর্থ সম্পাদক মো. পলাশ, মোকনা ইউনিয়ন যুব সভাপতি সুজন শিকদার, সেক্রটারী মো.মারুফ, বেকড়া ইউনিয়ন যুব সেক্রেটারি মো. ফেরদৌস, সাবেক ইউনিয়ন…
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জ মহিলা ডিগ্রী কলেজে বৃহস্পতিবার উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো নবীনবরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। নতুন শিক্ষার্থীদের বরণ করে নিতে কলেজ প্রাঙ্গণ ছিল সাজসজ্জায় সজ্জিত, আর শিক্ষার্থীদের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ এবিএম কামাল উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) এমএন ইসফাকুল কবীরের বিশেষ অতিথি পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, কলেজের প্রভাষক রফিকুল ইসলাম,সহ অধ্যাপক ফওজিয়া, বিদ্যুৎসাহী সদস্য খন্দকার ছামছিয়ার বেগম, ইকবাল হোসেন বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ, প্রভাষকগণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। বক্তারা…
গাইবান্ধা জেলা প্রতিনিধি: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, ‘আমাদের লক্ষ্য কাউকে শিবিরে যুক্ত করা নয়; বরং ভালো মানুষ ও দক্ষ শিক্ষার্থী গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য। একসময় কিছু দালাল রাজনীতিবিদ আমাদের নিয়ে মিথ্যা তথ্য ছড়িয়ে নানা অপপ্রচার করেছিলেন। আজকের শিক্ষার্থীরা সেই দালালদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সত্য-মিথ্যার পার্থক্য প্রমাণ করেছেন।’ আজ বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধা সরকারি কলেজ মাঠে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিবির সভাপতি বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ-জাতির নেতৃত্ব দেবেন। এ কারণে পড়াশোনায় মনোযোগী করার লক্ষ্যেই শিবিরের কার্যক্রম পরিচালিত হয়। তিনি বলেন, ‘ভারত থেকে কিছু শব্দ…
টাঙ্গাইল প্রতিনিধিঃ সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণ ১০ম গ্রেড বাস্তবায়নের আন্দোলনে কর্ম বিরতি পালন করেছে অন্যদিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গুলোতে চলছে বার্ষিক পরীক্ষা। সেখানে প্রাথমিক বিদ্যালয় গুলোর পরিক্ষা চালিয়ে যাচ্ছে প্রধান শিক্ষকরা। নাগরপুর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয় গুলোতে আজ দুপুর ১.৩০ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত ৩য় এবং ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিজ্ঞান পরিক্ষা চলছিল। ঠিক তখনই আজ ৩ ডিসেম্বর বুধবার দুপুর ৩টায় টাঙ্গাইলের নাগরপুর উপজেলা পরিষদের হল রুমে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ বিভিন্ন শ্রেণী পেশার কর্মকর্তা কর্মচারীদের নিয়ে পরিচিতি সভা করছে নবাগত উপজেলা নির্বাহি অফিসার এরফান উদ্দিন। উল্লেখ্য, সহকারী শিক্ষকদের দাবি আদায়ে কর্ম বিরতি চলাকালীন সময়ে বিদ্যালয়ের বার্ষিক…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় নবম শ্রেণির কৃষিশিক্ষা বিষয়ের ব্যবহারিক পরীক্ষার হলরুমে প্রবেশকালে মোবাইল ফোন আটকের জেরে প্রধান শিক্ষক মো. উছমান আলীকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা চালিয়েছে। পরীক্ষার্থীর বন্ধু পরিচয়দানকারী হায়দার আহমদ এ হত্যাচেষ্টা করে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বড়লেখা উপজেলার ছোটলিখা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনাটি ঘটে। পুলিশ ছুরি জব্দ করেছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। হায়দার আহমদ (১৭) উপজেলার জামকান্দি কুলাউড়া গ্রামের সামছুল ইসলামের ছেলে বলে জানা গেছে। মামলার এজাহার ও প্রত্যক্ষদর্শীদের সূত্রের বরাতে জানা গেছে, বুধবার সকাল সোয়া ১০টার দিকে ছোটলিখা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির কৃষিশিক্ষার ব্যবহারিক পরীক্ষার হলে পরীক্ষার্থী রাশেদ আহমদ সজিব মোবাইল ফোন নিয়ে প্রবেশের চেষ্টা…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের মইশাজুরী এলাকায় অনুপযোগী কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে মো. ছালেক আহমদ নামের এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা আদায় করেছে প্রশাসন। বুধবার (৩রা ডিসেম্বর) বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দিন। অভিযানে কুলাউড়া থানা পুলিশের একটি দল সহায়তা করে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক সাংবাদিকদের জানান, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০-এর ৪ (খ) ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় ১৫ (১) ধারায় মো. ছালেক আহমদকে দোষী সাব্যস্ত করে জরিমানা প্রদান করা হয়েছে। তিনি আরও জানান, পরিবেশ ও কৃষি জমি রক্ষায় উপজেলা প্রশাসনের এমন অভিযান…
দুর্বৃত্তরা অফিস ও শ্রেণিকক্ষের দরজা-জানালা ভেঙে প্রয়োজনীয় নথিপত্র, ল্যাপটপ, প্রজেক্টর, সিলিং ফ্যান, টেবিল ফ্যান, সৌরবিদ্যুৎ ব্যাটারি, বৈদ্যুতিক তার, ঘড়ি, ঘণ্টা, হারমোনিয়াম, সাউন্ড সিস্টেম, প্রিন্টার, ওয়াইফাই রাউটার, হ্যান্ড মাইক, পানির ট্যাপ, রাইস কুকার, ম্যাজিক চুলা ও বিভিন্ন আসবাবসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র এবং নগদ টাকা চুরি করেছে। ফেনী সদর উপজেলার মধ্য চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহানারা বেগম জানান, ‘প্রতিদিন ক্লাস শেষে দরজা-জানালা বন্ধ করে চলে যাই। পরেরদিন দরজা ভাঙা অবস্থায় চুরি হয়েছে জানতে পেরে থানায় জিডি করেছি। বিদ্যালয়ের ভবনগুলো দীর্ঘদিনের পুরোনো হওয়ায় জরাজীর্ণ এবং এর ফলে চুরি সহজ হয়ে যাচ্ছে।’ গত ১ থেকে ২৭ নভেম্বরের মধ্যে সদর উপজেলার মালীপুর, মাছিমপুর, সুবলপুর,…
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তা করতে যোগ দিয়েছেন চীন থেকে আসা চার সদস্যের আরেকটি চিকিৎসক দল। তারা হলেন, চি জিয়ানফান, ইয়ান ঝিন, ঝং ইউহি ও ম্যাং হং ও। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তারা ঢাকায় অবতরণ করেন। এরপর বিমানবন্দর থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে যান। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীনা বিশেষজ্ঞ চিকিৎসক দলকে স্বাগত জানান সাবেক সচিব আব্দুল খালেক। সেখান থেকে বিশেষ নিরাপত্তায় তাদেরকে হাসপাতালে নেওয়া হয়। দেশের একদল বিশেষজ্ঞ চিকিৎসক, যুক্তরাষ্ট্রের জনস হপকিনস হাসপাতালের চিকিৎসক এবং লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত…
বৃহস্পতিবার সকালে ঢাকাসহ আশেপাশের এলাকা আবারো কেঁপে উঠলো ভূমিকম্পে। রিখটার স্কেলে চার দশমিক এক মাত্রার হাল্কা ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সকাল ছয়টা ১৪ মিনিট ৪৫ সেকেন্ডে এ ভূমিকম্প হয়।সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানিয়েছেন, নরসিংদীর শিবপুর এই হাল্কা মাত্রার ভূমিকম্পের উৎপত্তিস্থল। তিনি জানিয়েছেন, ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে ভূমিকম্পটির উৎপত্তিস্থলের দূরত্ব ছিল ৩৮ কিলোমিটার উত্তর-পূর্বে।এর আগে, গত ২১শে নভেম্বর, শুক্রবার থেকে দেশে শুরু হয় নানা মাত্রার একাধিক ভূমিকম্প। ওইদিন পাঁচ দশমিক পাঁচ মাত্রার এক ভূমিকম্পে ঢাকাসহ সারাদেশ কেঁপে উঠেছিল। এরপর গত কয়েকদিনে দেশের বিভিন্ন স্থানে এবং পার্শ্ববর্তী দেশ মিয়ানমারে কয়েক দফায় ভূমিকম্প…