Author: Niloy Roy

যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিকভাবে লাভজনক বাণিজ্যিক সম্পর্ক জোরদারের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে বাংলাদেশ। এর ফলে দেশের গুরুত্বপূর্ণ রপ্তানি পণ্য তৈরি পোশাকের যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশাধিকার বৃদ্ধির পাশাপাশি নতুন সুযোগ সৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বর্তমানে ওয়াশিংটন সফররত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানের অনুরোধে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর) রাষ্ট্রদূত জেমিসন গ্রিয়ার বাংলাদেশের ওপর আরোপিত বিদ্যমান ২০ শতাংশ পারস্পরিক শুল্কহার কমানোর বিষয়টি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনায় তোলার বিষয়ে সম্মত হয়েছেন। এ উদ্যোগ বাস্তবায়িত হলে দক্ষিণ এশিয়া ও এ অঞ্চলের অন্যান্য প্রতিযোগী দেশের তুলনায় বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হতে পারে। এর পাশাপাশি বাংলাদেশের…

আরও পড়ুন

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। আজ শুক্রবার রাতে দলের স্থায়ী কমিটির এক জরুরি বৈঠকে তাকে এ দায়িত্ব প্রদান করা হয়। রাতে সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুজনিত কারণে দলের চেয়ারম্যান পদটি শূন্য হয়। এ পরিপ্রেক্ষিতে বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় স্থায়ী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে শূন্য পদে আনুষ্ঠানিকভাবে বিএনপির চেয়ারম্যান হিসেবে তারেক রহমানকে দায়িত্ব প্রদান করা হয়। এর মাধ্যমে তিনি দলীয় গঠনতন্ত্র অনুসারে বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দীর্ঘদিন নানা জটিল রোগে ভুগে গত ৩০…

আরও পড়ুন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি)  দায়ের করা আপিল আবেদনের শুনানি চলছে। আজ শনিবার রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে (বেইজমেন্ট-২) সকাল ১০টা থেকে শুনানি শুরু হয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে ফুল কমিশন শুনানি গ্রহণ করছেন। শুনানিতে আপিলকারী বা তাদের প্রতিনিধিরা যুক্তি তুলে ধরছেন। অপরদিকে রিটার্নিং অফিসার বা তার প্রতিনিধি মনোনয়নপত্র বাতিল বা গ্রহণে কারণ উল্লেখ করে যুক্তি তুলে ধরছেন। শুনানি গ্রহণ শেষে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে আপিলের রায় তাৎক্ষণিকভাবে জানিয়ে দেওয়া হচ্ছে। শুনানিতে প্রয়োজনীয় ডকুমেন্ট দেখাতে পারায়, অনেক প্রার্থী  প্রার্থিতা…

আরও পড়ুন

 আটপাড়া ১০ জানুয়ারি, ২০২৬ ​নেত্রকোনার আটপাড়া উপজেলার ৭ নং সুখারী ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এক জমজমাট নাইট ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) রাতে স্থানীয় মাঠে আয়োজিত এই খেলায় ফুটবল প্রেমীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। ​অতিথিবৃন্দ ও উপস্থিতি ​উক্ত টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটপাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তৌসিফুল ইসলাম খান। ​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার শোভা বর্ধন করেন: ​টিটু ভূইয়া, সদস্য সচিব, উপজেলা ছাত্রদল। ​মাহমুদুল হাসান মান্না, সদ্য সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, নেত্রকোনা জেলা ছাত্রদল। ​আব্দুল হান্নান তারা, সভাপতি, সুখারী ইউনিয়ন বিএনপি। ​সৈয়দ মোস্তফা আশরাফ কামাল শাহিন, সাধারণ সম্পাদক, সুখারী ইউনিয়ন বিএনপি। ​মোঃ সাদ্দাম…

আরও পড়ুন

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকা উপজেলায় মরহুম আলহাজ্ব আব্দুল হেলিম মন্ডল হলু’র ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুই হাজার অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ ও খাবার বিতরণ করা হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) সুফিয়া হেলিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে এবং হবিরবাড়ি জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনায় উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের ডেওয়াতলী এলাকায় দিনব্যাপী এই মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়। মেডিকেল ক্যাম্পে চক্ষু, মেডিসিনসহ মোট ১৪টি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা বিনামূল্যে সেবা প্রদান করেন। নারী, শিশু ও বয়স্কসহ বিভিন্ন বয়সের মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার আবু সুফিয়ান।…

আরও পড়ুন

মনিরুজ্জামান খান গাইবান্ধা: গাইবান্ধায় শিক্ষক নিয়োগ পরীক্ষায় নকলের চেষ্টাকালে কথা বলার ডিভাইসসহ এক পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ। ‎শুক্রবার (৯ জানুয়ারি ) দুপুরে গাইবান্ধা শহরের দারুল হুদা আলীম মাদরাসা কেন্দ্রে পরীক্ষা চলাকালে কর্তব্যরত কেন্দ্র পরিদর্শক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সন্দেহ হলে সেই পরিক্ষার্থীকে তল্লাশি করা হয়। এ সময় তার শরীরে লুকানো অবস্থায় কথা বলার একটি ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়। তার নাম পরিমল সরকার বলে প্রাথমিক ভাবে জানা যায়। ‎ পরে ঘটনাটি নিশ্চিত হলে তাকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়। বিষয়টি জানাজানি হলে কেন্দ্রজুড়ে পরীক্ষার্থীদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। ‎কেন্দ্র সূত্রে জানা গেছে, সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা সুষ্ঠু ও স্বচ্ছভাবে…

আরও পড়ুন

ইমন সরকার, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় পাইওনিয়ার নিটওয়্যার বিডি লিমিটেডে সংঘটিত বহুল আলোচিত ও চাঞ্চল্যকর দিপু চন্দ্র দাস (২৮) হত্যাকাণ্ডের ঘটনায় আরও এক মূল নেতৃত্বদানকারী আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৭ জানুয়ারি) বিকেল ৪টার দিকে ডিএমপির সহযোগিতায় ঢাকার ডেমরা থানাধীন সারুলিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, হত্যাকাণ্ডের সময় ফ্যাক্টরির গেইটে স্লোগান দিয়ে লোকজন জড়ো করা, ভিকটিম দিপু চন্দ্র দাসকে সংঘবদ্ধভাবে মারধর করে গেটের সামনে হত্যা এবং পরে রশি দিয়ে লাশ টেনে স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় নিয়ে গিয়ে পোড়ানোর ঘটনায় নেতৃত্বদানকারী হিসেবে ওই আসামির সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। গ্রেপ্তারকৃত আসামির নাম মো. ইয়াছিন আরাফাত (২৫)। তিনি ভালুকা…

আরও পড়ুন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আহমেদ রিয়াজ উদ্দিনকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে শোকজ করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় শোকজ নোটিশটি অভিযুক্ত প্রার্থীর হাতে পৌঁছে দেওয়া হয়েছে। শুক্রবার বিকেলে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মৌলভীবাজার যুগ্ম ও জেলা দায়রা জজ ফারজানা শাকিলা সুমু চৌধুরী আগামী সোমবার(১২ই জানুয়ারি ) বেলা ১১ টায় জাপা প্রার্থীকে তার কার্যালয়ে স্বশরীরে বা প্রতিনিধির মাধ্যমে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ দেয়া হয়েছে। কারণ দর্শানোর নোটিশে বলা হয়েছে, আহমেদ রিয়াজ উদ্দিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী এলাকা-২৩৫ মৌলভীবাজার-১(বড়লেখা ও জুড়ী) সংসদীয় আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে…

আরও পড়ুন

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের হাতপাখার প্রার্থী শাহ্ নুরুল কবির শাহীনের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির পক্ষ থেকে ঘটনাটিকে নির্বাচনী পরিবেশের জন্য হুমকি হিসেবে উল্লেখ করা হয়েছে। গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে ঈশ্বরগঞ্জ উপজেলার ১১ নম্বর বড়হিত ইউনিয়নের নশতি বাজার মসজিদে এশার নামাজের আগে এ হামলার ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, তানভির আহমেদ তানিমের নেতৃত্বে একদল ব্যক্তি শাহ্ নুরুল কবির শাহিন ও তার সঙ্গে থাকা ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা পর্যায়ের নেতাদের ওপর হামলা চালায়। এ সময় প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি…

আরও পড়ুন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: আওয়ামী লীগের শাসনামলে সাধারণ মানুষের ওপর জুলুম-নির্যাতন, মিথ্যা মামলায় হয়রানি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে বিতর্কিত ভূমিকা রাখা এক নেতাকে ঘিরে জনমনে নানান প্রশ্ন উঠেছে জনমনে! অভিযোগ উঠেছে উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও উপজেলার ৫নং কালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ মতলিবের বিরুদ্ধে। সাধারণ মানুষের অভিযোগ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শ্রীমঙ্গল শহরের চৌমুহনী এলাকায় প্রকাশ্যে তাঁর অনুসারীদের নিয়ে আন্দোলন ব্যাহত করার প্রস্তুতিকালে ধারণকৃত একাধিক ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলেও এখন পর্যন্ত কোনো আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এছাড়া তাঁর শক্তির উৎস হিসেবে বিএনপি’র নাম ভাঙ্গিয়ে চলা কিছু বিতর্কিত ও চাঁদাবাজ প্রকৃতির ব্যক্তির সংশ্লিষ্টতার অভিযোগও…

আরও পড়ুন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: সিলেটবাসীর দীর্ঘদিনের আন্দোলনের পর আন্তঃনগর পারাবত এক্সপ্রেসে প্রথমবারের মতো শক্তিশালী ৩ হাজার সিরিজের ইঞ্জিন (৩০২০) যুক্ত হয়েছে, যা পুরনো ২ হাজার ছয়শ সিরিজের ইঞ্জিনের সমস্যার কারণে সৃষ্ট বিলম্ব ও ভোগান্তি দূর করবে বলে আশা করা হচ্ছে, কারণ এটি পাহাড়ী সেকশনে বেশি কার্যকর এবং এর ফলে ট্রেন যাত্রায় স্বস্তি ফিরবে বলে যাত্রীদের প্রত্যাশা। বৃহস্পতিবার ৮ই জানুয়ারি থেকে প্রথম বারের মতো ৩ হাজার সিরিজের ইঞ্জিন ৩ হাজার দুইশ যুক্ত হয়েছে ঢাকা-সিলেট-ঢাকা রেলপথে চলাচলকারী আন্তঃনগর পারাবত এক্সপ্রেসে। এতে ঢাকা-সিলেট রেলপথে ট্রেনযাত্রায় দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে বলে চলাচলের যাত্রীদের প্রত্যাশা। সপ্তাহে ৬ দিন ২০ টি বগিসহ ২হাজার ছয়শ সিরিজের ইঞ্জিন দিয়ে…

আরও পড়ুন

আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি : বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আটপাড়া উপজেলা বিএনপি আয়োজনে বৃহস্পতিবার বিকাল ৪ টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে দোয়া অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত দোয়ায় উপস্থিত ছিলেন নেত্রকোনা,জেলা বিএনপির সাধারণ সম্পাদক নেত্রকোনা-৩ (আটপাড়া -কেন্দুয়া) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ড. রফিকুল ইসলাম হিলালী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মাসুম চৌধুরী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সহ-সভাপতি আবুল কাশেম তালুকদার, আতিক মির্জা, মোস্তফা আশরাফ কামাল তুহিন, সহ-সভাপতি ইমরান হোসেন তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মানিক সিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদক ওমর হাসান রূপন, মাইনুল হাসান মিল্টন, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, জেলা বিএনপির সাবেক শিক্ষা…

আরও পড়ুন

শাকিল বাবু, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পোস্টার লাগানোকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে ক্যাম্পাস রাজনীতি। এই ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কমিটি গঠনে বিলম্ব এবং নেতাদের বিভক্তি নিয়ে যখন আলোচনা তুঙ্গে, ঠিক তখনই বিস্ফোরক মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক ইমরান হোসেন প্রধান। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি নিজ সংগঠনের কর্মীদের প্রতি ইঙ্গিত করে কঠোর বার্তা দিয়েছেন। ছাত্রলীগের এই আকস্মিক ‘পোস্টার পলিটিক্স’-এর পেছনে ছাত্রদলেরই অভ্যন্তরীণ কারো হাত থাকতে পারে বলে তার বক্তব্যে প্রচ্ছন্ন ইঙ্গিত পাওয়া গেছে। ছাত্রদলের আহ্বায়ক ইমরান হোসেন প্রধান তার নিজের ফেসবুক প্রোফাইলে এক স্ট্যাটাসে লিখেছেন, “কমিটি…

আরও পড়ুন

গাইবান্ধা প্রতিনিধি: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে অসদুপায় অবলম্বনের অভিযোগে গাইবান্ধায় নারীসহ ৫২ জন পরীক্ষার্থীকে আটক করেছে প্রশাসন।  এদিকে, আটক পরীক্ষার্থীদের পরে গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়ার হয়। সেখানে তাদের কানের ভেতর থেকে একে একে ডিজিটাল ডিভাইস বের করে আনেন স্বাস্থ্যকর্মীরা। শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে। এর আগে এদিন বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত দেড় ঘণ্টাব্যাপী লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষাকালীন সময়ে জেলার বিভিন্ন কেন্দ্র থেকে দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের সদস্যরা এসব পরীক্ষার্থীকে আটক করে।  এ সময় তাদের কাছ থেকে মোবাইল ফোন, ব্লুটুথ ইয়ার ডিভাইসসহ বিভিন্ন ইলেকট্রনিক সরঞ্জাম জব্দ করা হয়।…

আরও পড়ুন

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি: মাসুদ আলম। বহুভাষাবিদ ডক্টর মুহম্মদ শহীদুল্লাহর স্মৃতিবিজড়িত নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী আই ই টি সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষে আজ শুক্রবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের হয়েছে। শোভাযাত্রাটি হাজীগঞ্জ বাজার নতুন রাস্তা, চানমারি, চাষাড়া গোলচত্বর থেকে খানপুর হাসপাতাল রোড ধরে গুদারাঘাট হয়ে স্কুল প্রাঙ্গণে ফিরে আসে।  তবে শতবর্ষের মিলনমেলার মূল অনুষ্ঠান বিদ্যালয়ের মাঠে ১০ জানুয়ারি শনিবার সকাল থেকে শুরু হয়ে রাতে সংগীতানুষ্ঠানের মাধ্যমে শেষ হবে। এই ঐতিহাসিক মুহূর্তকে স্মরণীয় করে রাখতে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়েছে। ড. মোহাম্মদ শহীদুল্লাহ মুসলিম সমাজের শিক্ষা বিস্তারের লক্ষ্যে ১৯২৬ সালে ঢাকার নবাব…

আরও পড়ুন

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক সিমেন্ট কোম্পানি পরিদর্শন করলেন শিল্প ও স্হানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান। আজ শুক্রবার বেলা ১২ টায় ছাতক সিমেন্ট কোম্পানি পরিদর্শন করেন। এ সময় উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, ‘ছাতক সিমেন্ট কোম্পানির বিদ্যমান ওয়েট প্রসেস পদ্ধতি থেকে ড্রাই প্রসেসে রূপান্তরের মাধ্যমে দ্রুত উৎপাদন কার্যক্রম পুনরায় শুরু হবে’।   শিল্প এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান আজ সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায় অবস্থিত ছাতক সিমেন্ট কোম্পানি লিমিটেড পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় গণমাধ্যমের প্রশ্নের উত্তরে শিল্প উপদেষ্টা বলেন, ‘জুলাই অভ্যুত্থান আমাদের যে পথ দেখিয়েছে, সেই পথ অনুসরণ করেই আগামীর নির্বাচিত সরকার…

আরও পড়ুন

মোঃ ইসতিয়াক আহম্মদ আসিফ, গোবিপ্রবি প্রতিনিধি: জুলাইয়ের উত্তাল দিনগুলোর সাহসী কণ্ঠস্বর ও বিপ্লবী চেতনার প্রতীক শহীদ ওসমান হাদিকে স্মরণ করে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) আধিপত্যবাদবিরোধী শিক্ষার্থীদের আয়োজনে গ্রাফিতি অঙ্কন কর্মসূচি পালন করা হয়েছে। গত ২ জানুয়ারি শুক্রবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থীরা শহীদ ওসমান হাদির আদর্শ, সংগ্রাম ও আত্মত্যাগকে স্মরণ করে বিভিন্ন দেয়ালে প্রতীকী গ্রাফিতি অঙ্কন করেন। গ্রাফিতিগুলোতে আধিপত্যবাদবিরোধী চেতনা, ন্যায়ের পক্ষে অবস্থান এবং সততা, ইনসাফ ও শোষণমুক্ত সমাজের প্রত্যাশা তুলে ধরা হয়। বিশ্ববিদ্যালয়ের মেইনগেট, একাডেমিক ভবন সংলগ্ন দেয়াল, মুরাল কমপ্লেক্সে শহীদ শরীফ ওসমান বিন হাদির গ্রাফিতি অঙ্কন করা হয়েছে। শিক্ষার্থীরা গ্রাফিতির পাশাপাশি বিভিন্ন স্লোগান লেখেন। স্লোগানগুলো…

আরও পড়ুন

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক, গণতন্ত্রের আপোষহীন নেত্রী, স্বৈরাচার ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের প্রেরণার উৎসস্থল, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং ‘গণতন্ত্রের মা’ হিসেবে পরিচিত দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ময়মনসিংহের ভালুকায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় ভালুকা বাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে ভালুকা পৌর বিএনপি ও এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হাতেম খান। সভাপতির বক্তব্যে তিনি বলেন, “দেশের ইতিহাসের সবচেয়ে নির্যাতিত, আপসহীন ও সাহসী জননেত্রী দেশমাতা মরহুমা বেগম…

আরও পড়ুন

তামজিদ হোসেন মজুমদার বরিশাল বিশ্ববিদ্যালয় দুর্বৃত্তের গুলিতে একটি হত্যা শুধু একটি স্বপ্ন কে মাটি চাপা দেয় না, তার সঙ্গে বিলীন করে লাখো সম্ভাবনার। বর্তমান সময় দুর্বৃত্তের বন্দুকের মুখে নিভে যায় মানুষের বেঁচে থাকার সব আশা। এক ট্রিগারে সন্তান হারায় বাবা, মা-বাবা হারায় সন্তান, প্রিয়তমা হয় বিধবা। শত শত পরিবারের অশ্রুতে ভারী হয়ে উঠে এই নগরী। কে কাকে দোষ দেবে? নাকি সবই কপাল? মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) তথ্য অনুযায়ী, ২০২৫ সালে রাজনৈতিক সহিংসতার ৫৯৯টি ঘটনায় মোট ৫ হাজার ৬০৪ জন ক্ষতিগ্রস্ত হয়েছেন। এর মধ্যে ৮৬ জন নিহত এবং ৫ হাজার ৫১৮ জন আহত হন, যাদের মধ্যে ৯৭ জন ছিলেন গুলিবিদ্ধ। সংখ্যাগুলো…

আরও পড়ুন

গাইবান্ধার সাদুল্লাপুরে জেডএফ কুরআন শিক্ষা মাকতাবের শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ৬ জানুয়ারী মঙ্গলবার বিকেলে উপজেলার ৮নং ভাতগ্রাম ইউনিয়নের টিয়াগাছায় মিয়াবাড়ী মসজিদ প্রাঙ্গণে ডা. মোজাফফর আহমেদ আই কেয়ার সেন্টার, ভিক্টর লাইফস্টাইল, সু-প্যালেস গাইবান্ধার সাংগঠনিক সহযোগিতায় সর্বসাধারণের অর্থায়নে , জোনার ফাউন্ডেশনের উদ্যোগে জেডএফ কুরআন শিক্ষা মাকতাবের ৬৫ জন শিক্ষার্থীসহ মোট ১০২ জনের মাঝে এ শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। এসময় জোনার ফাউন্ডেশনের সভাপতি এ জে আশিকুর রহমান শাওন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের আরপি ডা.আবির হাসান দীপ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা জাতীয়তাবাদী দল বিএনপি’র সদস্য সচিব মোঃ আব্দুল সালাম…

আরও পড়ুন