ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি :

ময়মনসিংহের ভালুকা উপজেলায় মরহুম আলহাজ্ব আব্দুল হেলিম মন্ডল হলু’র ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুই হাজার অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ ও খাবার বিতরণ করা হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) সুফিয়া হেলিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে এবং হবিরবাড়ি জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনায় উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের ডেওয়াতলী এলাকায় দিনব্যাপী এই মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মেডিকেল ক্যাম্পে চক্ষু, মেডিসিনসহ মোট ১৪টি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা বিনামূল্যে সেবা প্রদান করেন। নারী, শিশু ও বয়স্কসহ বিভিন্ন বয়সের মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার আবু সুফিয়ান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শহিদুল ইসলাম।

এছাড়া হবিরবাড়ি ইউনিয়ন যুবদলের সভাপতি আবু সাঈদ জুয়েলসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গ ও গণ্যমান্যরা কর্মসূচিতে অংশ নেন। সুফিয়া হেলিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক এবি সিদ্দিক সোহেল বলেন, বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতিবছরের মতো এবারও বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ করা হয়েছে। সবার সহযোগিতায় ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে। স্থানীয়রা জানান, এ ধরনের বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ অসহায় মানুষের জন্য অত্যন্ত উপকারী এবং এলাকাবাসীর জন্য বাস্তব সহায়তা হিসেবে কাজ করেছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version