নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতা: টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ঐতিহ্যবাহী যদুনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয় আবারও শিক্ষাক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রেখেছে। ২০২৬ সালে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় হিসেবে নির্বাচিত হওয়ার পর ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বিদ্যালয়ের ৮ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে। এর মধ্যে ৪ জন ট্যালেন্টপুলে এবং ৪ জন সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে। এই সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে। দীর্ঘদিন ধরে যদুনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার গুণগত মানোন্নয়ন, শৃঙ্খলা, সহশিক্ষা কার্যক্রম, নৈতিক শিক্ষা এবং শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফলেই ধারাবাহিকভাবে এমন সাফল্য অর্জিত হচ্ছে বলে…
Author: Niloy Roy
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ জুলাই) বিকেলে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারি ঈশ্বরগঞ্জ কলেজের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। র্যালীর পূর্বে দত্তপাড়া বসুন্ধরা আবাসিক এলাকায় উপজেলা জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার আমীর অধ্যক্ষ মাওলানা মঞ্জুরুল হক হাসানের সভাপতিত্বে এবং উপজেলা জামায়াতের প্রচার সম্পাদক ও উপজেলা ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক এইচএম মাজহারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য…
আরিফ শেখ, রংপুর প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। এই নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়ে এবং নিজের সময়োপযোগী প্রতিশ্রুতি জানান দিতে ব্যতিক্রমী এক সমাজকল্যাণমূলক উদ্যোগ নিয়ে মাঠে নেমেছেন সাবেক সেনা সদস্য ও বিশিষ্ট সমাজসেবক আমির আলী। প্রায় ১ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে তিনি তার আনুষ্ঠানিক গণসংযোগ ও প্রচারণা শুরু করেছেন। পরিবেশবান্ধব এই ব্যতিক্রমী উদ্যোগটি স্থানীয় সাধারণ মানুষ ও তরুণ সমাজের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। আমির আলী তারাগঞ্জের এক ঐতিহ্যবাহী ও সুপরিচিত রাজনৈতিক পরিবারের সন্তান। তার পিতা মরহুম নজরুল ইসলাম ছিলেন এলাকার একজন প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব। তিনি শুধু ঐতিহ্যবাহী…
মোহাম্মদ ফজলুল করিম আঙ্গুর আটপাড়া (নেএকোণা ) প্রতিনিধি : জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে নেএকোনার আটপাড়া’য় উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)শাহনূর রহমান । সভাপতির বক্তব্যে ইউএনও বলেন, জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসে একটি অবিস্মরণীয় অধ্যায়। তাঁদের ত্যাগ শুধু স্মরণ করার জন্য নয়, বরং সেই চেতনাকে ধারণ করে দায়িত্বশীল, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। নতুন প্রজন্মের কাছে জুলাই আন্দোলনের ইতিহাস, শহীদদের অবদান ও গণতান্ত্রিক মূল্যবোধ তুলে ধরতে হবে, যাতে ভবিষ্যৎ বাংলাদেশ আরও মানবিক,…
স্টাফ রিপোর্টার: প্রাকৃতিক দূর্যোগ সুনামগঞ্জের হাওরাঞ্চলের জন্য একটি বড় সমস্যা। এই সমস্যা উত্তোরণের জন্য সরকারি বেসরকারি প্রতিষ্ঠান কাজ করছে। এর মধ্যে সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস) সুনামগঞ্জ প্রাকৃতিক দুর্যোগ, বিশেষ করে বন্যার ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে এবং ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে থেকে জন্য কাজ করছে। সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে, বিশ্ব খাদ্য কর্মসূচি (ডঋচ) এর সহযোগিতায় এবং বেসরকারি উন্নয়ন সংস্থা সিএনআরএস এর বাস্তবায়নে জেলা পর্যাযের প্রকল্পের কার্যক্রম উপস্থাপন ও পরিকল্পনা প্রণয়ন বিষয়ক এক কর্মশালাটি অনুষ্ঠিত হয়েছে। ১৬ জুলাই (বৃহস্পতিবার) জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুনামগঞ্জ ও…
সুনামগঞ্জ প্রতিনিধি : জুলাই শহীদ দিবস একটি জাতীয় দিবস উপলক্ষে সরকার ঘোষিত কর্মসূচী সুনামগঞ্জ জেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে পালিত হয়েছে। জুলাই শহীদদের প্রতি শ্রদ্বা নিবেদন, চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতারও আয়োজন করেছে অনেক শিক্ষা প্রতিষ্ঠান। যথাযোগ্য মর্যাদায় সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের বড়ঘাট (১) সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আজ বৃহস্পতিবার সকাল ১০.৩০ টায় বড়ঘাট বিদ্যালয প্রাঙ্গনে জুলাই শহিদ দিবস উদযাপন করা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জ্যোতি রাণী দেব। সহকারি শিক্ষক নাজমা বেগমের সঞ্চালনায় এ সময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মুহাম্মদ আমিনুল হক। এছাড়াও বক্তব্য রাখেন-সহকারি শিক্ষক ফৌজিয়া আক্তার, অমিতা রাণী গোস্বামী, নাছিমা বেগম, রুবিনা বেগম প্রমুখ।…
স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ “রথযাত্রা, লোকারণ্য, মহা ধুমধাম, ভক্তেরা লুটায়ে পথে করিছে প্রণাম। পথ ভাবে আমি দেব রথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব—হাসে অন্তর্যামী।”-বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যে রথযাত্রার কথা কবিতায় লিখেছেন, সে রথযাত্রার রয়েছে সুদীর্ঘ ইতিহাস ও ঐতিহ্য যেমন আছে তেমনি রথের কিছু মজার এবং আশ্চর্য করা তথ্য রয়েছে। রথযাত্রা বা রথদ্বিতীয়া আষাঢ় মাসের শুক্লা পক্ষের দ্বিতীয়া তিথিতে আয়োজিত হিন্দুদের অন্যতম প্রধান একটি ধর্মীয় উৎসব। আজ বৃহস্পতিবার (১৬ ই জুলাই /৩১ শে আষাঢ় )শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে হরিনাম সংকীর্তন, বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞ, মহাপ্রসাদ বিতরণ, আলোচনা সভা, পদাবলি কীর্তন, আরতি কীর্তন, ভাগবত কথাসহ বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে রথ…
মনিরুজ্জামান খান গাইবান্ধা: শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, কর্মক্ষেত্রে মর্যাদা নিশ্চিতকরণ এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্য নিয়ে গাইবান্ধায় জামায়াতের শ্রমিক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ (১৬ জুলাই) বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের ডেভিড কোম্পানি পাড়ায় অবস্থিত দারুল আমান ট্রাষ্টে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন জেলা শাখার আয়োজনে এই শ্রমিক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন জেলা শাখার সভাপতি মো. নুরুন্নবী প্রধানের সভাপতিত্বে ও সেক্রেটারী আবুল হাসান মো. নয়া মিয়ার সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি এ্যাডভোকেট আতিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, সদর -২ আসনের সংসদ সদস্য আব্দুল করিম এমপি , বাংলাদেশ শ্রমিক…
নীলফামারী প্রতিনিধি: নীলফামারী সদর উপজেলার টুপামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফারহানা সুলতানার বিরুদ্ধে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি (এসএমসি) গঠনে নীতিমালা লঙ্ঘন, বিভিন্ন অনিয়ম, স্বেচ্ছাচারিতা এবং সরকারি অর্থের অনিয়মের অভিযোগ তুলে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন শিক্ষার্থীদের অভিভাবক ও স্থানীয় সচেতন ব্যক্তিরা। অভিযোগে বলা হয়েছে, প্রধান শিক্ষিকা স্থানীয় অভিভাবক ও এলাকাবাসীকে না জানিয়ে এবং প্রয়োজনীয় নোটিশ প্রকাশ না করেই নিজের পছন্দের একজনকে বিদ্যোৎসাহী সদস্য হিসেবে মনোনীত করে এসএমসি গঠনের প্রস্তাব অনুমোদনের জন্য প্রেরণ করেন। বিষয়টি জানাজানি হলে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়। এ নিয়ে বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সায়ফুল ইসলামের সঙ্গে প্রধান শিক্ষিকার বিরোধ দেখা দেয়। পরে প্রধান শিক্ষিকা…
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারী জেলার ডিমলা উপজেলায় বিয়ের মাত্র একদিন পর মসজিদের ভেতর আব্দুল মালেক (২৫) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। এদিকে তার ঝুলন্ত মরদেহ দেখতে গিয়ে অসুস্থ হয়ে মারা গেছেন নিহতের মামা আহিদুল ইসলাম (৪০)। বুধবার (১৫ জুলাই) রাতে উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের মুনাকাশা কাকড়া চৌপতি জামে মসজিদে মরদেহটি পাওয়া যায়। মৃত আব্দুল মালেক ওই এলাকার মুনাকাশা গ্রামের নুরুল হকের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৪ জুলাই) আব্দুল মালেকের বিয়ে হয়। পরে বুধবার মধ্যরাতে স্থানীয় মুসল্লিরা মসজিদের ভেতরের ছাদের কাঠামোর সঙ্গে আব্দুল মালেককে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে ডিমলা থানা পুলিশ গিয়ে…
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: জুলাই শহীদ দিবস-২০২৬- পালন উপলক্ষে নীলফামারী জেলার ডিমলা উপজেলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কৃষি কার্যালয়ের সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার-ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রওশন কবির। জেলা বিএনপির উপদেষ্টা অধ্যাপক রইসুল আলম চৌধুরী, জেলা বিএনপির অন্যতম নারী সদস্য অধ্যাপিকা সেতারা সুলতানা, জেলা বিএনপির সদস্য গোলাম রব্বানী প্রধান, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি আরিফ উল ইসলাম লিটন, ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না, এছাড়া আরো উপস্থিত ছিলেন,…
মনিরুজ্জামান খান গাইবান্ধা: জন্ম থেকেই নেই দুটি হাত। সেই শূন্যতাকে সঙ্গী করেই পা দিয়ে কলম ধরে, একে একে পেরিয়ে গেছেন এসএসসি, এইচএসসি, ডিগ্রি, এমনকি মাস্টার্সও। বলছিলাম গাইবান্ধার সাঘাটা উপজেলার পূর্ব কচুয়া গ্রামের আয়েশা আক্তারের জীবন গল্প। প্রতিবন্ধকতাকে জয় করার এক জীবন্ত আয়েশা আকতার । আর দীর্ঘ এই সংগ্রামের স্বীকৃতি হিসেবে অবশেষে মিলেছে একটি সম্মানজনক কর্মসংস্থান- গাইবান্ধার বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে চাকরি। গত ৩০ জুন আনুষ্ঠানিকভাবে নতুন কর্মস্থলে যোগ দিয়েছেন তিনি। ১৯৯৩ সালে সাঘাটা উপজেলার পূর্ব কচুয়া গ্রামের এক দরিদ্র কৃষক পরিবারে জন্ম আয়েশার। জন্মগতভাবে দুটি হাত না থাকায় শুরু থেকেই গভীর দুশ্চিন্তায় পড়ে যান বাবা আব্দুল লতিফ ও মা…
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। আজ বৃহস্পতিবার দেশের সমুদ্রবন্দর সমূহের জন্য জারি করা বিশেষ আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ‘উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এটি ঘণীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।’ এতে আরও বলা হয়, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এছাড়া, অপর একটি বিশেষ আবহাওয়া বুলেটিনে বলা হয়, খুলনা,…
নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো এবং জ্বালানি উৎসের বহুমুখীকরণের সরকারি উদ্যোগের অংশ হিসেবে আগামী সেপ্টেম্বরের মধ্যে ছাদভিত্তিক (রুফটপ) সৌরবিদ্যুৎ থেকে উৎপাদিত প্রায় ৫ মেগাওয়াট (মেগাওয়াট) বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হতে যাচ্ছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) চেয়ারম্যান প্রকৌশলী রেজাউল করিম বুধবার বাসসকে বলেন, নবায়নযোগ্য উৎস থেকে বিদ্যুৎ উৎপাদন বাড়াতে সরকারের কৌশলের অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে নতুন রুফটপ সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের কাজ এগিয়ে চলছে। তিনি বলেন, ‘জ্বালানি উৎসের বহুমুখীকরণ নিশ্চিত করতে আমরা সারা দেশে আরও বেশি সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের কাজ এগিয়ে নিচ্ছি, যাতে নবায়নযোগ্য উৎস থেকে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি পায়।’ বিপিডিবি সূত্রে জানা গেছে, সংস্থাটির নিজস্ব পাওয়ার সেক্টর ডেভেলপমেন্ট ফান্ড থেকে…
কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে উপজেলার ৯টি ইউনিয়নের আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। উপজেলা বিএনপির এক সাংগঠনিক সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটিগুলোর অনুমোদন দেওয়া হয়। উপজেলা বিএনপির আহবায়ক অলি আহমদ খাঁন ও যুগ্ম আহবায়ক আবুল হোসেনের যৌথ স্বাক্ষরে গত মঙ্গলবার(১৪ জুলাই)১১ সদস্য বিশিষ্ট এই নতুন আহ্বায়ক কমিটিগুলো অনুমোদন করা হয়। প্রতিটি কমিটিতে দলের ত্যাগী, পরীক্ষিত এবং তৃণমূলের জনপ্রিয় নেতাদের মূল্যায়ন করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।নতুন অনুমোদিত ইউনিয়ন কমিটিগুলো হলো ১নং রহিমপুর ইউনিয়নে আহ্বায়ক ইলিয়াছ মিয়া, সদস্য সচিব শাহরিয়ার চৌধুরী লিটন,২নং পতনঊষার ইউনিয়নে আহ্বায়ক আব্দুস শহীদ , সদস্য সচিব জুনেদ আহমদ,৩নং মুন্সীবাজার ইউনিয়নে…
দেশের জাতীয় জ্বালানি নিরাপত্তাকে আরও শক্তিশালী ও টেকসই করতে জ্বালানি তেলের কৌশলগত মজুত সক্ষমতা ৯০ দিনে উন্নীত করার পরিকল্পনা নিয়েছে সরকার। বৈশ্বিক ভূ-রাজনৈতিক পরিস্থিতি ও আন্তর্জাতিক বাজারের যে-কোন ধরনের অস্থিরতার মধ্যেও দেশের শিল্প উৎপাদন ও অর্থনীতির গতি স্বাভাবিক রাখতে এবং জ্বালানি খাতকে ঝুঁকিমুক্ত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, এ বছরের ডিসেম্বরের মধ্যে তেলের মজুত সক্ষমতা ৬০ দিন থেকে বাড়িয়ে ৭১ দিন এবং ২০২৭ সালের মধ্যে তা ৯০ দিনে উন্নীত করা হবে। এ লক্ষ্য বাস্তবায়নে জ্বালানি খাতের অবকাঠামো উন্নয়ন, নতুন ডিপো নির্মাণ, অব্যবহৃত ট্যাংক সংস্কার এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের উদ্বৃত্ত ট্যাংক ভাড়াসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে জ্বালানি ও খনিজ সম্পদ…
নোয়াখালী প্রতিনিধি- : নোয়াখালীর কবিরহাট উপজেলায় চাঁদাবাজির মামলায় গ্রেফতার হওয়া এক বিএনপি নেতার বিরুদ্ধে এবার অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তি বাটইয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুল কাদের জসিম। অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় দুই মাস আগে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থেকে আছিয়া খাতুন নামের এক বিবাহিত নারী বাটইয়া ইউনিয়নের রাসেল নামের এক যুবকের সঙ্গে পালিয়ে আসেন। পরবর্তীতে আছিয়ার স্বামী প্রশাসনের সহযোগিতা ও স্থানীয় বিএনপি নেতা জসিমের মাধ্যমে তার স্ত্রীকে ফিরিয়ে আনেন। আছিয়ার স্বামীর অভিযোগ, স্ত্রী পালিয়ে আসার সময় নগদ ১ লাখ ৮০ হাজার টাকা ও স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল নিয়ে আসে, যা রাসেলের কাছে ছিল। পরে জসিমের মাধ্যমে…
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামী ২৭ জুলাই থেকে ঢাকা-নারিতা-ঢাকা সরাসরি ফ্লাইট পুনরায় চালু করতে চলেছে। জাপান এয়ারলাইন্স (জেএএল) এবং এয়ার কানাডার সাথে একটি প্রস্তাবিত কোডশেয়ার অংশীদারিত্বের মাধ্যমে এই পুনরুজ্জীবিত রুটটিকে উত্তর আমেরিকায় যাওয়ার প্রবেশদ্বার হিসেবে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, এক বছরেরও বেশি সময় স্থগিত থাকার পর জাপানের সাথে বাংলাদেশের একমাত্র নন-স্টপ বিমান সংযোগটি পুনরায় চালু করার জন্য জাতীয় পতাকাবাহী সংস্থাটি সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. রশিদুজ্জামান মিল্লাত আজ বাসসকে বলেন, “নারিতা ফ্লাইট পুনরায় চালুর জন্য বিমান সব প্রস্তুতি নিয়েছে।” তিনি বলেন, শিক্ষার্থী ও কর্মীসহ ৪০ হাজারেরও বেশি বাংলাদেশি এখন জাপানে বসবাস করছেন এবং এই…
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলের সাম্প্রতিক ভয়াবহ বন্যা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। আকস্মিক পাহাড়ি ঢল ও অতিবৃষ্টির ফলে সৃষ্ট বিপর্যয় কাটিয়ে দুর্গত এলাকার মানুষ স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছেন। এ অঞ্চলের বন্যাকবলিত বিভিন্ন এলাকা সরজমিনে পরিদর্শন, উদ্ধার কার্যক্রম পর্যবেক্ষণ এবং ত্রাণ বিতরণ শেষে আজ বুধার সন্ধায় চট্টগ্রাম সার্কিট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। চট্রগ্রাম ও পার্বত্য অঞ্চলের বন্যা দুর্গতদের উদ্ধার, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমের সমন্বয়ক হিসেবে দায়িত্বে রয়েছেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সংবাদ সম্মেলনে তিনি জানান, অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে…
যুক্তরাষ্ট্রের নতুন দফার হামলার পর জর্ডানে মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করে ড্রোন হামলা চালানো হয়েছে বলে ইরানের সেনাবাহিনী বৃহস্পতিবার দাবি করেছে । দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানায়। ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর এক ঘোষণার উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবি জানায়, বলেছে, ‘শত্রুর আগ্রাসনের জবাবে জর্ডানে মার্কিন সেনাবাহিনীর যোগাযোগ ব্যবস্থা ও জ্বালানি সংরক্ষণাগারকে লক্ষ্যবস্তু করে আত্মঘাতী (কামিকাজি) ড্রোন ব্যবহার করে হয়েছে।’ তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

