ফেরান তোরেনের অতিরিক্ত সময়ের একমাত্র গোলে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছে স্পেন। এর মাধ্যমে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির ফুটবলের বিশ্ব মঞ্চ থেকে বিদায়টা স্মরনীয় হলোনা। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ম্যাচের ১০৬তম মিনিটে বার্সেলোনা স্ট্রাইকার তোরেস জয়সূচক গোলটি করেন। একপেশে ফাইনালে আর্জেন্টিনা পুরো ১২০ মিনিট একটি শটও টার্গেটে করতে পারেনি। মেটলাইফের ৮০ হাজারেরও বেশী সমর্থকের মধ্যে উপস্থিত থেকে পুরো ম্যাচ উপভোগ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রাজিলের পর বিশ্বকাপে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ শিরোপা জয়ের হাতছানি ছিল আর্জেন্টিনার সামনে। একইসাথে অধিনায়ক মেসির ক্যারিয়ারে এটি ছিল দ্বিতীয় বিশ্বকাপ জয়ের সুযোগ। কিন্তু স্পেন শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেওয়ায় ৩৯ বছর…
Author: Niloy Roy
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় জেলা গোয়েন্দা শাখার (ডিবির) বিশেষ অভিযানে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৭৩ পিস ইয়াবাট্যাবলেট, ১.৭০ লিটার কেরু ব্র্যান্ডের দেশীয় মদ এবং মাদক বিক্রির ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৭ই জুলাই) সন্ধ্যায় কুলাউড়া উপজেলার টিলাগাঁও বাজারের দক্ষিণ পার্শ্বে লহরাজপুর গ্রামের একটি দোকানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন কুলাউড়া উপজেলার লহরাজপুর গ্রামের মো. আব্দুল বাজিদ (৪০) এবং বর্তমানে একই এলাকায় বসবাসকারী কুমিল্লার কোতোয়ালী থানার কামাল (৪২)। গোপন তথ্যের ভিত্তিতে এসআই (নিঃ) আহলাদ ইবনে জামিল, পিপিএম-এর নেতৃত্বে ডিবির একটি দল অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় মনু নদ প্রতিরক্ষা বাঁধ নির্মাণ ও সংস্কার প্রকল্প পাঁচ বছর ধরে চললেও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) আপত্তিতে চার স্থানের কাজ বন্ধ রয়েছে। ফলে প্রতিবছরের মতো এবারও বর্ষায় বন্যা ও নদীভাঙনের ঝুঁকিতে দিন কাটাচ্ছেন নদীতীরবর্তী চার ইউনিয়নের লক্ষাধিক মানুষ। স্থানীয়দের অভিযোগ, প্রকল্পের অধিকাংশ কাজ শেষ হলেও সীমান্তঘেঁষা ঝুঁকিপূর্ণ অংশগুলো অরক্ষিত থাকায় সামান্য পাহাড়ি ঢলেই প্লাবিত হচ্ছে জনপদ। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানায়, বন্যা ও নদীভাঙন থেকে কুলাউড়া, রাজনগর ও মৌলভীবাজার সদর উপজেলার বিস্তীর্ণ এলাকা রক্ষায় ২০২০-২১ অর্থবছরে ৩০৭ কোটি টাকা ব্যয়ে মনু নদ প্রতিরক্ষা প্রকল্প গ্রহণ করা হয়। পাঁচ বছর পর প্রকল্পটির…
আজ সকাল ৯টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার জন্য রংপুর বিভাগে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ শনিবার জারি করা এক বিশেষ আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, ‘সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মি.মি.) থেকে অতি ভারী (১৮৮ মি.মি.) বর্ষণ হতে পারে।’
মধ্যপ্রাচ্যসহ অন্যান্য বৈশ্বিক সংকটের কারণে সৃষ্ট আর্থিক চাপ মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোর জন্য ঋণ পুনর্গঠন, ঋণ মওকুফ ও পরিশোধ স্থগিতকরণ এবং টেকসই ঋণ সমাধানে জাতিসংঘের নেতৃত্বে একটি আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি বলেন, উন্নয়নশীল দেশগুলো যাতে শিশু, নারী, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষায় বিনিয়োগ অব্যাহত রাখতে পারে এবং একইসঙ্গে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের অগ্রগতি ধরে রাখতে পারে, সে জন্য এ ধরনের উদ্যোগ জরুরি। আজ (শনিবার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিউইয়র্কে ইউনিসেফ হাউসে ইউনিসেফের মানবিক কার্যক্রম ও সরবরাহ কার্যক্রম বিষয়ক উপ-নির্বাহী পরিচালক টেড শাইবানের সঙ্গে বৈঠকে তিনি এসব…
সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত ‘কৃষক কার্ড’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সারাদেশে কৃষক ও কৃষিজমির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু করতে যাচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই)। আজ (শনিবার) থেকে দেশের সব উপজেলায় একযোগে এ কার্যক্রম শুরু হবে। প্রাথমিকভাবে প্রতিটি উপজেলা থেকে একটি করে ব্লক নির্বাচন করে তথ্য সংগ্রহ করা হবে, যা পরবর্তীতে পর্যায়ক্রমে সব ব্লকে সম্প্রসারণ করা হবে। সম্প্রতি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, একই দিন কৃষি মন্ত্রণালয়ে কৃষিমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত ‘কৃষক কার্ড কারিগরি ওয়ার্কিং কমিটির দ্বিতীয় সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী দেশের প্রতিটি উপজেলায় একযোগে কৃষক ও জমির তথ্য সংগ্রহ…
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের ছাদে স্থাপিত ১৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন অন-গ্রিড রুফটপ সোলার বিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করেছেন। শুক্রবার জেলা প্রশাসকের কার্যালয়ের অব্যবহৃত ছাদে নির্মিত এ সোলার বিদ্যুৎ ব্যবস্থার উদ্বোধন করেন তিনি। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী সিরাজগঞ্জকে সোলার বিদ্যুতের একটি মডেল জেলা হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের নির্দেশনা দেন। তিনি বলেন, ‘সিরাজগঞ্জ মডেল অনুসরণ করে সারা দেশে সোলার বিদ্যুতের বিপ্লব ঘটাতে এবং সরকারের নির্ধারিত লক্ষ্য অর্জনে কাজ করা হচ্ছে।’ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৫ জুলাই প্রকল্পটির কমিশনিং সম্পন্ন হয়। এরপর থেকে বর্তমানে পর্যন্ত প্রকল্পটি থেকে…
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল পূর্বনির্ধারিত ২০ জুলাই প্রকাশ হচ্ছে না। শিক্ষা বোর্ডগুলো প্রস্তুতি নিলেও প্রশাসনিক ব্যস্ততার কারণে এই তারিখ পিছিয়ে যাচ্ছে। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। শনিবার (১৮ জুলাই) দুপুরে তিনি জানান, জরুরি প্রশাসনিক কাজে অংশীজনরা ব্যস্ত থাকায় নির্ধারিত সময়ে কাজ শেষ করা যায়নি। তবে ফল প্রকাশে খুব বেশি বিলম্ব হবে না বলে বোর্ড প্রধান আশ্বস্ত করেছেন। নতুন কোনো নির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা না করা হলেও চলতি মাসের মধ্যেই ফল প্রস্তুত করা সম্ভব হবে। শিক্ষা বোর্ড চেয়ারম্যান আশা প্রকাশ করেছেন যে, এ মাসের বাকি দিনগুলোর মধ্যে সব…
স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের মসৃণ, টেকসই ও স্থিতিশীল উত্তরণ নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও জোরালো সহযোগিতা চেয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। একই সঙ্গে তিনি এলডিসি উত্তরণের প্রস্তুতি পর্ব তিন বছর বাড়ানোর আহ্বান জানিয়েছেন। আজ (শনিবার) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতিসংঘ সদরদপ্তরে অনুষ্ঠিত পৃথক বৈঠকে ইকোসকের সভাপতি ও নেপালের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত লোক বাহাদুর থাপা এবং ইকোসকের সহ-সভাপতি ও আলজেরিয়ার স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আমর বেনজামার কাছে এলডিসি থেকে বাংলাদেশের উত্তরণের প্রস্তুতিকাল তিন বছর বাড়ানোর পক্ষে সরকারের যৌক্তিকতা তুলে ধরেন বাণিজ্যমন্ত্রী। বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের চলমান অর্থনৈতিক ও রাজনৈতিক রূপান্তর, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, জ্বালানি সংকট, সরবরাহ ব্যবস্থার বিঘ্ন, জলবায়ু পরিবর্তনের…
জমে উঠেছে মাসব্যাপী খুলনা বিভাগীয় বৃক্ষমেলা। মেলার স্টলগুলোতে বৃক্ষপ্রেমিদের উপস্থিতি লক্ষণীয়। বৈরী আবহাওয়া উপেক্ষা করেই নারী-পুরুষ, তরুণ-তরুণী ও স্কুল, কলেজগামী শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হচ্ছে স্টলগুলো। কেউ কেউ প্রিয়জনকে নিয়ে মেলায় আসছেন পছন্দের গাছের চারা কিনতে। বেচাকেনাও মোটামুটি বাড়ছে। তবে, সময়ের সঙ্গে সঙ্গে বিক্রি বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। এদিকে, মেলায় গত ৬দিনে ফলদ, বনজ ও ঔষধিসহ বিভিন্ন প্রজাতির মোট ৮ হাজার ৫৮৪টি চারা বিক্রি হয়েছে। যার মূল্য ১৩ লাখ ৪৭ হাজার ৮৭০ টাকা। ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে মাসব্যাপী খুলনা বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার আয়োজন করেছে জেলা প্রশাসন এবং খুলনা সুন্দরবন পশ্চিম বন বিভাগ। গত…
ফিফা বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশ এখনো খেলার সুযোগ না পেলেও বিশ্বের সবচেয়ে বড় এই ফুটবল আসরে দেশের উপস্থিতি দিন দিন আরও দৃশ্যমান হচ্ছে। মাঠে বাংলাদেশের জাতীয় দল না থাকলেও বিশ্বের বিভিন্ন দেশের খেলোয়াড়দের গায়ে থাকা জার্সিতে রয়েছে বাংলাদেশের শ্রম, দক্ষতা ও প্রযুক্তির ছাপ। আন্তর্জাতিক ক্রীড়া ব্র্যান্ডগুলোর জন্য বাংলাদেশে তৈরি হচ্ছে বিশ্বকাপের ম্যাচ জার্সি ও স্পোর্টস অ্যাপারেল, যা দেশের তৈরি পোশাক শিল্পকে বৈশ্বিক ক্রীড়া বাজারে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে। তৈরি পোশাক খাতের উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) জানিয়েছে, বাংলাদেশ বর্তমানে বিশ্বের অন্যতম বৃহৎ তৈরি পোশাক রপ্তানিকারক দেশ। দেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশেরও বেশি আসে তৈরি পোশাক…
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে। তিনি বলেন, ‘আমরা আজকে অনেকগুলো প্রশ্নের সম্মুখীন হচ্ছি। আমাদের বিরোধী দল থেকে বলা হচ্ছে, জুলাই সনদ বাস্তবায়নের দাবি সংসদে আদায় না হলে রাজপথের ফয়সালা হবে।’ আজ জাতীয় প্রেস ক্লাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক এমাজ উদ্দিন আহমেদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। অধ্যাপক এমাজউদ্দীন আহমদ রিসার্চ সেন্টার ও জাতীয় সাংবাদিক সমিতি যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠান শেষে অধ্যাপক এমাজউদ্দীন আহমদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। স্থানীয়…
জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইসিআরএইচ) পরিচালক ডা. মোস্তফা আজিজ সুমন বলেছেন, সব ধরনের ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব না হলেও জরায়ুমুখের ক্যান্সারের মতো কিছু ক্যান্সার, টিকার মাধ্যমে প্রতিরোধ করা যায়। তিনি বলেন, সরকারের উদ্যোগ থাকা সত্ত্বেও জনসচেতনতার অভাবে অনেক পরিবার সন্তানদের টিকা দিচ্ছে না। একইভাবে সময়মতো হেপাটাইটিস-বি টিকা নিশ্চিত করা গেলে লিভার ক্যান্সারের ঝুঁকিও অনেকাংশে কমানো সম্ভব। রাজধানীর মহাখালীতে এনআইসিআরএইচ-এ তার কার্যালয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস’কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি দেশের ক্যান্সার প্রতিরোধ, চিকিৎসা ও ভবিষ্যৎ পরিকল্পনার নানা দিক তুলে ধরেন। ডা. সুমন বলেন, ক্যান্সার মোকাবিলায় নতুন হাসপাতাল, আধুনিক যন্ত্রপাতি বা ওষুধের পাশাপাশি…
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে। বন্যাদুর্গত মানুষের সহায়তায় সরকারি ও বেসরকারি উদ্যোগ অব্যাহত রয়েছে। তিনি বলেন, বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে। দেশের যেসব এলাকা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে সরকারের পক্ষ থেকে জরিপ কার্যক্রম পরিচালিত হচ্ছে। জরিপ শেষে ক্ষতিগ্রস্ত সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, বেড়িবাঁধসহ বিভিন্ন অবকাঠামোর পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, যাতে তারা দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারেন। আজ কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী এলাকায় বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন। ত্রাণ বিতরণ শেষে স্বরাষ্ট্রমন্ত্রী চকরিয়ার ছড়াকুল এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ, সড়ক ও বসতবাড়ি পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত মানুষের…
সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেছেন, দেশের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য এলাকায় সাম্প্রতিক টানা বর্ষণ ও বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক ও মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, দুর্যোগের কারণে কোনো অবস্থাতেই দেশের যোগাযোগ ব্যবস্থা দীর্ঘ সময় ব্যাহত হতে দেওয়া হবে না। জনগণের দুর্ভোগ কমাতে এবং অর্থনৈতিক কার্যক্রম সচল রাখতে ক্ষতিগ্রস্ত সড়কগুলো অগ্রাধিকার ভিত্তিতে মেরামত করা হচ্ছে। বৃহস্পতিবার সচিবালয়ে সড়ক মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, অতিবৃষ্টি ও বন্যার কারণে দেশের বিভিন্ন অঞ্চলে সড়ক অবকাঠামোর ওপর ব্যাপক…
জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইসিআরএইচ) পরিচালক ডা. মোস্তফা আজিজ সুমন বলেছেন, সব ধরনের ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব না হলেও জরায়ুমুখের ক্যান্সারের মতো কিছু ক্যান্সার, টিকার মাধ্যমে প্রতিরোধ করা যায়। তিনি বলেন, সরকারের উদ্যোগ থাকা সত্ত্বেও জনসচেতনতার অভাবে অনেক পরিবার সন্তানদের টিকা দিচ্ছে না। একইভাবে সময়মতো হেপাটাইটিস-বি টিকা নিশ্চিত করা গেলে লিভার ক্যান্সারের ঝুঁকিও অনেকাংশে কমানো সম্ভব। রাজধানীর মহাখালীতে এনআইসিআরএইচ-এ তার কার্যালয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস’কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি দেশের ক্যান্সার প্রতিরোধ, চিকিৎসা ও ভবিষ্যৎ পরিকল্পনার নানা দিক তুলে ধরেন। ডা. সুমন বলেন, ক্যান্সার মোকাবিলায় নতুন হাসপাতাল, আধুনিক যন্ত্রপাতি বা ওষুধের পাশাপাশি…
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, একজন রাষ্ট্রনায়কের প্রকৃত শক্তি হলো তাঁর সুস্পষ্ট পরিকল্পনায়। প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার গঠনের আগে ‘আই হ্যাভ এ প্ল্যান’ ঘোষণার মাধ্যমে জাতির সামনে রাষ্ট্র পরিচালনার যে পরিকল্পনা উপস্থাপন করেছিলেন, সম্প্রতি ব্রিটেনের নবনির্বাচিত প্রধানমন্ত্রীও তাঁর বক্তব্যের সূচনায় ‘আই হ্যাভ এ প্ল্যান’ বলে পরিকল্পনা ভিত্তিক নেতৃত্বের সাথে মিলিয়ে একই ভাষায় কথা বলেছেন। আজ শুক্রবার বাংলাদেশ সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশন ভবনের শহীদ শফিউর রহমান মিলনায়তনে সামাজিক সংগঠন ‘আপন’ এর উদ্যোগে মহাত্মা ভেগাই হালদারের আবির্ভাব ও তিরোধান দিবস উপলক্ষে আয়োজিত এক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, “একটু আগে দেখলাম ব্রিটেনের নবনির্বাচিত…
যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জবাবে কুয়েত ও জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরানের সেনাবাহিনী। শনিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে বলা হয়, কুয়েতের আল-আদিরি সামরিক ক্যাম্পের একটি গোলাবারুদের ডিপো, আলি আল-সালেম বিমানঘাঁটির সদর দপ্তর ও গোলাবারুদ সংরক্ষণাগার এবং কয়েকটি সেতুকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরানি বাহিনী। খবর বার্তা সংস্থা এএফপি’র। এছাড়া জর্ডানে অবস্থিত আল-আজরাক সামরিক ঘাঁটির জ্বালানি সংরক্ষণ ট্যাংকেও হামলা চালানো হয়েছে বলে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম তাদের টেলিগ্রাম বার্তায় জানিয়েছে। অন্যদিকে, কুয়েতের সেনাবাহিনী শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ জানায়, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের লক্ষ্যবস্তু প্রতিহত করার চেষ্টা করছে। এ কারণে বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ…
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, শুক্রবার টানা সপ্তম রাতের মতো তারা ইরানে হামলা চালিয়েছে। ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করার লক্ষ্যে একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে বলে জানায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। খবর বার্তা সংস্থা এএফপি’র। মার্কিন সামরিক বাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানায়, ‘যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ইরানের নজরদারি কেন্দ্র, সামরিক রসদ অবকাঠামো, ভূগর্ভস্থ অস্ত্রভাণ্ডার এবং নৌ সক্ষমতাসংক্রান্ত স্থাপনায় হামলা চালিয়েছে।
ডা. এম. এ. মান্নান নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতা: যমুনা নদীর ভয়াবহ ভাঙনে ক্ষতিগ্রস্ত টাঙ্গাইলের নাগরপুর ও সিরাজগঞ্জের চৌহালী উপজেলার সীমান্তবর্তী সালিমাবাদ ও চরসালিমাবাদ এলাকার নদীভাঙন ও বন্যাকবলিত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে নাগরপুরের আলেমসমাজ পরিচালিত সামাজিক ও মানবিক সংগঠন ইত্তিহাদুল উলামা ওয়াল হুফফাজ, নাগরপুর। গত শনিবার সকালে চরসালিমাবাদ বাজারে আয়োজিত ‘সহায়তা প্রদান কর্মসূচি-২০২৬’-এর আওতায় নদীভাঙনে ক্ষতিগ্রস্ত প্রায় দেড় শতাধিক পরিবারের মাঝে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। একই সঙ্গে নদীগর্ভে বিলীন হয়ে যাওয়া একটি জামে মসজিদ পুনঃস্থাপনের জন্য সংগঠনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। সংগঠনের সভাপতি মুফতী মো. জহিরুল ইসলাম ফয়েজীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে সহায়তা…

