Author: Niloy Roy

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, সরকার দুর্গত মানুষের পাশে আছে। বন্যায় অনেকের বাড়ি ঘর ভেঙ্গে গেছে। আমরা সেগুলো পুনঃনির্মাণ করে দিতে চাই। বুধবার বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত ভরাখালী এলাকা পরিদর্শন শেষে স্থানীয়দের উদ্দেশে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, যেসকল কৃষকের বীজ নষ্ট হয়ে গেছে, তাদেরকে বীজ ও চারা দিয়ে আমরা সহযোগিতা করব। রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো নষ্ট হয়ে গেছে, সেগুলো আমরা মেরামতের চেষ্টা করব। এ সময় মন্ত্রী বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের ভরাখালী এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য সাচিং প্রু…

Read More

পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়ন ত্বরান্বিত করতে শক্তিশালী সহযোগিতা অপরিহার্য হওয়ার প্রেক্ষিতে অনুদান, সহজ শর্তে অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর এবং বৈশ্বিক অংশীদারিত্ব বাড়ানোর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত টেকসই উন্নয়ন বিষয়ক উচ্চ-পর্যায়ের রাজনৈতিক ফোরাম (এইচএলপিএফ) ২০২৬-এর সাধারণ বিতর্কে বাংলাদেশের জাতীয় বিবৃতি প্রদানকালে প্রতিমন্ত্রী সংস্কার, বিনিয়োগ এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন উদ্যোগের মাধ্যমে ২০৩০ এজেন্ডা অর্জনে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। আজ বুধবার এখানে প্রাপ্ত এক বার্তা অনুযায়ী, সাকি এসডিজি বাস্তবায়নের ব্যবধান পূরণে সহায়তার জন্য বিশেষত উন্নয়নশীল দেশগুলোর জন্য বর্ধিত অনুদান, সহজ শর্তে অর্থায়ন এবং প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে আন্তর্জাতিক সমর্থন বৃদ্ধির আহ্বান জানিয়েছেন। তিনি…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমি দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, বর্তমান সরকার জনগণের সরকার, জনগণের কাছে দায়বদ্ধ সরকার। আমরা জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করি, আমরা জনগণের আকাঙ্ক্ষাকে সম্মান করি। জনগণের জীবন ও সম্পদ সুরক্ষা সরকারের পবিত্র আমানত বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।’ আজ বুধবার জাতীয় সংসদে বাজেট অধিবেশনে সমাপনীতে প্রধানমন্ত্রী তার সরকারের এই অবস্থানের কথা জানান। রাষ্ট্র ও সরকার জনগনের কাছে জবাবদিহি থাকবে এমন বাংলোদেশ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে রাষ্ট্র এবং সরকার হবে জনগণের কাছে জবাবদিহিমূলক,অর্থনীতি হবে অন্তর্ভুক্তিমূলক এবং সর্বোপরি নাগরিকের জীবন হবে নিরাপদ মর্যাদাপূর্ণ এবং সম্ভাবনাময়।’ প্রধানমন্ত্রী তার বক্তব্যে সদ্য পাস…

Read More

কাতারের আমিরের কাছে প্রধানমন্ত্রীর শোকবার্তা হস্তান্তর শেষে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম দোহা থেকে ঢাকায় ফিরেছেন। তিনি আজ বৃহস্পতিবার রাত ৩ টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। জাতীয় সংসদ সচিবালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে স্পিকার এক সংক্ষিপ্ত সরকারি সফরে কাতারের সাবেক আমির ও বর্তমান আমিরের পিতার মৃত্যুতে বাংলাদেশের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানাতে গত ১৪ জুলাই, দুপুরে দোহায় পৌঁছান। তিনি কাতারের সাবেক আমির ও বর্তমান আমিরের পিতা শেখ হামাদ বিন খলিফা আল সানির মৃত্যুতে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানির কাছে  প্রধানমন্ত্রী তারেক রহমানের শোকবার্তা…

Read More

দেশের একক বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে ‘ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ’ গঠনের লক্ষ্যে ইনভেস্ট বাংলাদেশ বিল, ২০২৬ আজ জাতীয় সংসদে পাস হয়েছে। সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিলটি উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়। নতুন আইনের মাধ্যমে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা), বাংলাদেশ সরকারি-বেসরকারি অংশীদারিত্ব কর্তৃপক্ষ (পিপিপি কর্তৃপক্ষ) এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) বিলুপ্ত করে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ নামে একটি একক সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান গঠন করা হবে। বিলটি পাসের সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, সপ্তম জাতীয় সংসদ থেকেই বিল স্থায়ী কমিটিতে পাঠানোর প্রচলন শুরু হয়। তবে এটি সম্পূর্ণ নতুন কোনো আইন নয়। তিনি বলেন, বিভিন্ন আইনে প্রতিষ্ঠিত কয়েকটি…

Read More

পিছিয়ে থেকেও লটারো মার্টিনেজের ৯২ মিনিটের গোলে লিওনেল মেসির আর্জেন্টিনা ইংল্যান্ডকে ২-১ ব্যবধানে পরাজিত করে বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করেছে। যেখানে তাদের জন্য অপেক্ষায় আছে ইউরোপীয়ান চ্যাম্পিয়ন স্পেন। ১৯৬৬ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনাল খেলার পথে বেশ ভালোভাবেই এগিয়ে যাচ্ছিল ইংল্যান্ড। এন্থনি গর্ডনের ৫৫ মিনিটের গোলে আটালান্টার ৬৮ হাজার দর্শকের উপস্থিতিতে ইংল্যান্ড শিবির উল্লাসে ফেটে পড়ে। এই দুই দেশের ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বীতা বিশ্বকাপের মঞ্চে বেশ কিছু স্মরণীয় ম্যাচ উপহার দিয়েছে। আর এবারও সেই তালিকায় যুক্ত হলো আরেকটি অবিস্মরণীয় লড়াই। ম্যাচের শেষ মুহূর্তে আর্জেন্টিনার দুটি বিধ্বংসী আঘাতে স্বপ্নভঙ্গ হলো ইংল্যান্ডের। ম্যাচের ৮৫তম মিনিটে লিওনেল মেসির পাস থেকে এনজো ফার্নান্দেজ সমতা ফেরান। এরপর…

Read More

শাকিল বাবু, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: শিক্ষা ও জ্ঞান কীভাবে একটি সমাজের দীর্ঘমেয়াদী উন্নয়ন ঘটাতে পারে, সেই জীবনমুখী বার্তা নিয়ে মঞ্চস্থ হলো নাটক ‘একশ বস্তা চাল’ (One Hundred Sacks of Rice)। গতকাল ১৫ জুলাই, ২০২৬, সন্ধ্যা ৭টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের জিয়া হায়দার থিয়েটার ল্যাবে নাটকটি প্রদর্শিত হয়। জাপানি লেখক ইয়ুজো ইয়ামাতোর রচনার এই নাটকটির অনুবাদ করেছেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুস সেলিম এবং নির্দেশনা দিয়েছেন মো. শাহিন আলম। নাটকটির মূল প্রেক্ষাপট গড়ে উঠেছে তোরাসাবুরো নামক এক দূরদর্শী চরিত্রের চারপাশে, যিনি ক্ষুধার্ত মানুষকে কেবল খাদ্য দিয়ে সাহায্য না করে বরং একটি স্কুল প্রতিষ্ঠায় বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। নাটকের বার্তা অনুযায়ী,…

Read More

মাদারীপুর প্রতিনিধিঃ বরিশাল সফরে যাওয়ার পথে মাদারীপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহরে কেউ ইটের টুকরা নিক্ষেপ করেনি এবং সামনের গাড়ির চাকায় লেগে সড়কে থাকা ইটের টুকরা পেছনের নিরাপত্তাকর্মীর গাড়িতে এসে পড়ে বলে দাবি করেছেন জেলা পুলিশ সুপার। মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব বলেন মাদারীপুর জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান। ঘটনার অনুসন্ধান, এলাকা পর্যালোচনা ও প্রত্যক্ষদর্শীদের তথ্যর ভিত্তিতে পুলিশ সুপার বলেন, পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল সোমবার সকালে সড়ক পথে গাড়ি বহর নিয়ে বরিশাল সফরের উদ্যেশে রাজধানী ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী তারেক রহমান। বহরটি ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈর উপজেলার সাধুরব্রিজ আসলে একটি ইটের টুকরা প্রধানমন্ত্রীর…

Read More

শাকিল বাবু, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ১০ তলা একটি ভবন থেকে পড়ে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (১৪ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ইউটিলিটি-৪ ভবনে স্যানিটারি কাজ করার সময় ছাদ থেকে পড়ে আহত হন। পরে হাসপাতে নিলে বিকালের দিকে চিকিৎসক মৃত্যু ঘোষণা করে। তবে মাঝরাতে মৃত্যুর খবর জানাজানি হলে বিশ্ববিদ্যালয়ে শোকের ছায়া নেমে আসে। নিহত শ্রমিকের নাম রাসেল (২৫)। তিনি চাঁদপুর জেলার সদর উপজেলার চান্দ্রা চৌরাস্তা এলাকার বাসিন্দা। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ইউটিলিটি-৪ ভবনের ১০ তলায় স্যানিটারি কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হন রাসেল। পরে সহকর্মীরা বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে করে…

Read More

মনিরুজ্জামান খান গাইবান্ধা  গাইবান্ধা সদর উপজেলার কামারজানী ইউনিয়নের বাটিকামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের দীর্ঘদিনের জরাজীর্ণ রাস্তাটি সংস্কারের উদ্যোগে স্থানীয় মানুষের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন ১২ নং কামারজানী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ গোলাম আজম। তিনি সরেজমিনে রাস্তা পরিদর্শন করেন এবং এলাকাবাসীর সঙ্গে স্বেচ্ছাশ্রমে কাজে অংশ নেন। এছাড়াও, ৪ নং ওয়ার্ড (কড়াইবাড়ি) মেম্বার পদপ্রার্থী জনাব মোঃ রফিকুল ইসলাম (স্বপন) এবং ওয়ার্ড মেম্বার জনাব মোঃ সেকেন্দার আলী এই জনকল্যাণমূলক উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান করেছেন। তাদের এই সহযোগিতা ও জনসেবামূলক উদ্যোগকে এলাকাবাসী আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন। স্থানীয়দের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত টেকসইভাবে রাস্তাটি সংস্কার করে শিক্ষার্থী ও সাধারণ মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের স্থায়ী সমাধান করবে।

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে আরও সবুজ করে গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি শিশুদের প্রতি বছর অন্তত একটি করে গাছ লাগানোর অনুরোধ করেছেন। ছবি : পিএমও আজ বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান। প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান অনুষ্ঠানের আগে প্রধানমন্ত্রী এ কর্মসূচির উদ্বোধন করেন। ছবি : পিএমও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে সারাদেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা হিসেবে তিনি একটি নিমগাছের চারা রোপণ করেন। এ উদ্যোগের অংশ হিসেবে আজ দেশজুড়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে একযোগে প্রায় ২ লাখ চারা রোপণ করা…

Read More

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির ইন্তেকালে আজ বুধবার বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ এক প্রজ্ঞাপনে জানায়, এ উপলক্ষে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশের সব মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। সেখানে আরও বলা হয়, আধুনিক কাতারের অন্যতম স্থপতি, বাংলাদেশ ও প্রবাসী বাংলাদেশিদের একজন অকৃত্রিম বন্ধু এবং দেশটির সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি এ বছরের ১২ জুলাই ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে আজ জাতীয় পতাকা অর্ধনমিত রাখার পাশাপাশি মরহুমের রুহের মাগফিরাত…

Read More

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারী জেলার ডিমলা উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের আর্থিক সহায়তায় উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অর্থায়নে বিভিন্ন মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ, অতি দরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন, শারীরিক প্রতিবন্ধীদের হুইলচেয়ার আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মাঝে আর্থিক সহায়তা এবং ছাত্রীদের মধ্যে স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক উপকরণ বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সিলিং ফ্যান, উঁচু-নিচু বেঞ্চ ও খেলাধুলার বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া অতি দরিদ্র নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন, শারীরিক প্রতিবন্ধীদের চলাচলের সুবিধার্থে হুইলচেয়ার, আর্থিকভাবে অসচ্ছল পরিবারের সদস্যদের মাঝে নগদ আর্থিক সহায়তা এবং ছাত্রীদের স্বাস্থ্য সচেতনতা ও নিরাপদ স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করতে মঙ্গলবার (১৪ জুলাই) উপজেলা পরিষদ…

Read More

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডিমলা উপজেলার সীমান্তবর্তী তিস্তা চর এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে ৫টি ভারতীয় গরু উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেলে মালিকবিহীন অবস্থায় গরুগুলো উদ্ধার করা হয়। মঙ্গলবার (১৪ জুলাই) উপজেলার ঝাড়সিংহেশ্বর এলাকার তিস্তা নদীর চরসংলগ্ন বাংলাদেশ অংশে এ অভিযান পরিচালনা করা হয়। বিজিবি সূত্রে জানা যায়, কোম্পানি কমান্ডার আজগর আলী গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ বিওপির ক্যাম্প কমান্ডার খাদেমুল ইসলামকে বিষয়টি অবহিত করেন। পরে তাঁর নেতৃত্বে বিজিবির একটি টহল দল অভিযান চালিয়ে বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ৫টি ভারতীয় গরু উদ্ধার করতে সক্ষম হয়। তবে অভিযানের সময়…

Read More

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারী জেলার ডিমলা উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের আর্থিক সহায়তায় উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অর্থায়নে বিভিন্ন মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ, ১১ জন অতি দরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন ও ২২ জন শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মাঝে আর্থিক সহায়তা এবং ছাত্রীদের মধ্যে স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক উপকরণ বিতরণ করা হয়েছে।  অনুষ্ঠানে বিভিন্ন মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সিলিং ফ্যান, উঁচু-নিচু বেঞ্চ ও খেলাধুলার বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া আর্থিকভাবে অসচ্ছল পরিবারের সদস্যদের মাঝে নগদ আর্থিক সহায়তা এবং ছাত্রীদের স্বাস্থ্য সচেতনতা ও নিরাপদ স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করতে মঙ্গলবার (১৪ জুলাই) উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এই উপকরণ বিতরণ…

Read More

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে নীলফামারী জেলার ডিমলা উপজেলায় সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান মিলিয়ে ট্যালেন্টপুলে ৯২ জন শিক্ষার্থী ও সাধারণ গ্রেডে ৯১ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছেন। রবিবার (১২ জুলাই) সারা দেশে একযোগে এ ফলাফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলাফল অনুযায়ী, নীলফামারী জেলার ডিমলা উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে ৬৫ জন ও সাধারণ গ্রেডে ৫০ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে। অন্যদিকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ট্যালেন্টপুলে ২৭ জন এবং সাধারণ গ্রেডে ৪১ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে। ফলাফল প্রকাশের পর শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। অভিভাবকরা জানায়, নিয়মিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা আয়োজন করলে শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি…

Read More

মো:মনিরুজ্জামান খান গাইবান্ধা: বিএনপি সরকারের পাঁচ বছরে পঁচিশ কোটি বৃক্ষ রোপন ও নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর কার্যক্রম সফল করার লক্ষ্যে গাইবান্ধায় জেলা ছাত্রদলের উদ্যোগে বৃক্ষ রোপন ও ক্রীড়া সামগ্রী বিতরন করা হয়েছে। আজ(১৪ জুলাই) মঙ্গলবার দুপুরে জেলা শহরের ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ও জেলার ৮১ টি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে এই বৃক্ষ রোপন ও ক্রীড়া সামগ্রী বিতরন করা হয়। ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জেলা ছাত্রদলের আহব্বায়ক শহিদুজ্জামান সরকার শাহীনের সভাপতিত্বে ও সদস্য সচিব ওয়ালিদ শাকিলের সঞ্চলনায় অনুষ্ঠানে কর্মসুচির উদ্বোধন করেন জেলা বিএনপির সাধারন সম্পাদক মো. মাহমুদুন নবী টিটুল। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি সভাপতি ও জেলা পরিষদের…

Read More

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ বন্যা পরিস্থিতির মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে যশোর প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেছেন বিভিন্ন কলেজের এইচএসসি পরীক্ষার্থীরা। আজ মঙ্গলবার (১৪ জুলাই) অনুষ্ঠিত এ কর্মসূচিতে সিটি কলেজ, এমএম কলেজ, আলহেরা ডিগ্রি কলেজ, আব্দুর রাজ্জাক কলেজ, শিক্ষা বোর্ড কলেজ ও উপজেলা কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। কর্মসূচিতে সিটি কলেজের শিক্ষার্থী মোহাম্মদ আবু আনাসের নেতৃত্বে উপস্থিত ছিলেন সাবিরুল ইসলাম সিয়াম, সজীব হোসেন, রামিয়া, আইরিন তালুকদার তামান্না, নাঈম হোসেন, লিজু, ওমর ফারুক, জুলকার ইমন আল শিহাব, মো. ফাহিম হোসেন, ইমতিয়াজসহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। সমাবেশে শিক্ষার্থীরা “Our Future, Our Right”, “We Will Stand and Fight”, “বন্যার…

Read More

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জুলাই শহীদদের স্মরণে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঈশ্বরগঞ্জ ডিএস কামিল মাদ্রাসা শাখার উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর ২টায় ঈশ্বরগঞ্জ খেলার মাঠে আয়োজিত এ ম্যাচে অংশ নেন ঈশ্বরগঞ্জ ডিএস কামিল মাদ্রাসার শিক্ষার্থীরা। তারা নিজেদের মধ্যে দুটি দলে বিভক্ত হয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় অংশগ্রহণ করেন। ম্যাচটি ২-১ গোলের ব্যবধানে শেষ হয়। খেলা শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ময়মনসিংহ জেলা শাখার অফিস সম্পাদক সৈকত আলী। ঈশ্বরগঞ্জ ডিএস কামিল মাদ্রাসা শাখার সভাপতি শিহাবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঈশ্বরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর…

Read More

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ভেজাল ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ভোগ্যপণ্য বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ব্যবসায়ীকে মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার পৌর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বাজারে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের মান যাচাই ও নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে পরিচালিত অভিযানে বিভিন্ন দোকানে তল্লাশি চালানো হয়। এ সময় মেসার্স ইভা নাজিভা ট্রেডার্স এবং নজরুল স্টোরে সংরক্ষিত ও বিক্রির জন্য রাখা বিভিন্ন ভেজাল ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ভোগ্যপণ্যের সত্যতা পাওয়া যায়। এসব অনিয়মের প্রেক্ষিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় মেসার্স ইভা নাজিভা ট্রেডার্সকে ১০…

Read More