Author: Niloy Roy

প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, ‘আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো। আপনাদের ছেড়ে যাওয়ার কোনো যুক্তিই নেই। তাই আসুন আগামীতে জনগণের প্রত্যাশা পূরণে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করি।’ আজ সোমবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ফ্যাসিস্ট সরকার পতন আন্দোলনে শরিক দলের নেতাদের সাথে শুভেচ্ছা বিনিময় ও নৈশ ভোজের আগে দেওয়া বক্তব্য প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কথা বলেন। জোট নেতাদের উদ্দেশ্য প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমি ছোট ভাই হিসেবে আপনাদের বলবো আমাদের সকলকে ধৈর্য ধরতে হবে। কারণ, আমাদের কাছে জনগণের প্রত্যাশা অনেক। আসুন আমরা সকলে মিলে জনগণের প্রত্যাশার জায়গাগুলো আগে খুঁজে…

Read More

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি: হাওরাঞ্চলের শিক্ষার্থীদের বর্ষাকালে নিরাপদ ও নির্বিঘ্নে বিদ্যালয়ে যাতায়াত নিশ্চিত করতে সুনামগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব কামরুজ্জামান কামরুল-এর উদ্যোগে মধ্যনগর উপজেলার ১৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নৌকা বিতরণ করা হয়েছে। সোমবার (২০ জুলাই ২০২৬) আয়োজিত নৌকা বিতরণ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে এসব নৌকা তুলে দেওয়া হয়। এ উদ্যোগের ফলে বর্ষা মৌসুমে পানিবেষ্টিত এলাকার শিক্ষার্থীরা আরও সহজ ও নিরাপদে বিদ্যালয়ে যাতায়াত করতে পারবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াৎ, যুগ্ম আহ্বায়ক মো. আবুল বাশার, বলরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ার শরীফপুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত মুজিবুর রহমান মুজিবের পরিবারকে প্রধানমন্ত্রীর পক্ষে সরকারের তরফ থেকে আর্থিক সহায়তা পৌঁছে দিলেন মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু। সোমবার (২০শে জুলাই) বিকেলে নিহত মুজিবের বাড়িতে উপস্থিত হয়ে আর্থিক সহায়তার চেক পৌঁছে দেন ও নিহতের কবর জিয়ারত করেন সংসদ সদস্যসহ বিএনপি’র নেতৃবৃন্দরা। জানা যায়, সম্প্রতি মনু নদীর ভারতের সীমান্তবর্তী এলাকায় মাছ শিকারের সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে দত্তগ্রাম সীমান্তের মনু নদীর চরে প্রাণ হারান শরীফপুর ইউনিয়নের লাখাইরচরের বাসিন্দা দিনমজুর মুজিবুর রহমান। তিনি দত্তগ্রাম এলাকার আজিজুর রহমান অজিবের ছেলে। পরিবারের একমাত্র উপার্জনক্রম ব্যক্তি মুজিবুরের মৃত্যুর পর ছোট দুই…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ৫ নং ব্রাহ্মণবাজার ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার মোঃ মঈন উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে নানান অনিয়ম ও দূর্নীতির অভিযোগ প্রমাণিত হলে সম্প্রতি তাঁর লাইসেন্স বাতিল করে আইন মন্ত্রণালয়। এরপর তিনি লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে স্থগিতাদেশ চেয়ে রিট করলেও আদালত স্থগিতাদেশেও আমলে নেননি। ফলে আইন মন্ত্রণালয় কর্তৃক তাঁর লাইসেন্স বাতিল থাকায় পাশ্ববর্তী ১ নং বরমচাল ইউনিয়নের নিকাহ রেজিস্টার কাজী এ কে এম বদরুল হককে ব্রাহ্মণবাজার ইউনিয়নে নিকাহ রেজিস্ট্রারের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। জানা যায়, গত ৯ই জুলাই আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সিনিয়র সহকারী সচিব মোঃ আব্দুল ওয়াহাব স্বাক্ষরিত পত্রে উপজেলার ব্রাহ্মণবাজার…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি সংরক্ষিত বনাঞ্চলের ভিতর হামহাম জলপ্রপাতে আটকে পড়া ১০ জন পর্যটককে কমলগঞ্জ থানা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্থানীয় লোকজনের সহায়তায় নিরাপদে উদ্ধার করেছে। সোমবার সকালে ঢাকা থেকে ১০ সদস্যের একটি পর্যটক দল হামহাম জলপ্রপাত ভ্রমণে আসে। তারা সবাই ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী বলে জানা যায়। জলপ্রপাতে যাওয়ার পথে তাদের মধ্যে একজন পিছলে পড়ে হাতে আঘাত পান। দুর্গম পাহাড়ি পথ এবং আহত সহযাত্রীকে নিয়ে ফিরে আসা সম্ভব না হওয়ায় তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে সহায়তা চান। জাতীয় জরুরি সেবা (৯৯৯)-এর মাধ্যমে বিকেল ৩ টার দিকে কমলগঞ্জ থানা পুলিশ…

Read More

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নির্ধারণ, সড়কের অগ্রাধিকার তালিকা প্রণয়ন এবং মাঠপর্যায়ের তথ্য যাচাইকরণ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান (জিআইএসভিত্তিক) প্রণয়নের অংশ হিসেবে আয়োজিত এ কর্মশালায় উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলোকে উন্নয়নের অগ্রাধিকার তালিকায় অন্তর্ভুক্ত করার বিষয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়। সোমবার (২০ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এ কর্মশালার আয়োজন করে। কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান। রিসোর্স পার্সোন হিসেবে বক্তব্য রাখেন, বেটস কনসালটিং সার্ভিসেস লিমিটেডের জিআইএস স্পেশালিস্ট সাকিব হাসান। তিনি জিআইএস প্রযুক্তির মাধ্যমে গ্রামীণ সড়কের তথ্য সংগ্রহ, কোর…

Read More

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নির্ধারণ, সড়কের অগ্রাধিকার তালিকা প্রণয়ন এবং মাঠপর্যায়ের তথ্য যাচাইকরণ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান (জিআইএসভিত্তিক) প্রণয়নের অংশ হিসেবে আয়োজিত এ কর্মশালায় উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলোকে উন্নয়নের অগ্রাধিকার তালিকায় অন্তর্ভুক্ত করার বিষয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়। সোমবার (২০ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এ কর্মশালার আয়োজন করে। কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান। রিসোর্স পার্সোন হিসেবে বক্তব্য রাখেন, বেটস কনসালটিং সার্ভিসেস লিমিটেডের জিআইএস স্পেশালিস্ট সাকিব হাসান। তিনি জিআইএস প্রযুক্তির মাধ্যমে গ্রামীণ সড়কের তথ্য সংগ্রহ, কোর…

Read More

অপরাধ ও মাদক চোরাচালানের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-মাওয়া মহাসড়ককে অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ক্যামেরা ও সিসিটিভির আওতায় আনা হয়েছে। হাইওয়ে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (আইজিপি) ফারুক আহমেদ আজ বাসসকে বলেন, ‘পুরো ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সিসিটিভি নজরদারির আওতায় আনা হয়েছে। পাশাপাশি মহাসড়কটির ১৬টি গুরুত্বপূর্ণ পয়েন্টে এআই ক্যামেরা স্থাপন করা হয়েছে।’ তিনি জানান, ঢাকা-মাওয়া মহাসড়কও একই ধরনের নজরদারি ব্যবস্থার আওতায় এসেছে। সিসিটিভি ও এআই ক্যামেরা স্থাপনের ফলে হাইওয়ে পুলিশ এখন কেন্দ্রীয়ভাবে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-মাওয়া মহাসড়কের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। ফারুক আহমেদ বলেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের একটি প্রকল্পের আওতায় ঢাকা-মাওয়া মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানে এআই ক্যামেরা বসানো হয়েছে।…

Read More

সুনামগঞ্জ প্রতিনিধি: শিল্প সংস্কৃতিতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ  সুনামগঞ্জ জেলার পাঁচজন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্বকে  ‘জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা ২০২৫’ দেওয়া হয়েছে। ১৮ জুলাই (শনিবার) বিকাল ৫টায় সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে গুণিজদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব আহমেদ মঞ্জুরুল হক চৌধুরীর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান। এ সময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন  পুলিশ সুপার এ বি  এম জাকির হোসেন (পিপিএম), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মতিউর রহমান খান, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও জেলা জাসাস’র আহবায়ক অধ্যক্ষ (অব.) শেরগুল আহমেদ, দৈনিক সুনামকন্ঠের সম্পাদক বিজন সেন রায়,  জেলা বিএনপির আহবায়ক…

Read More

ইমন সরকার, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ভালুকা উপজেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুলাই) বিকেলে ভালুকা বাসস্ট্যান্ড সংলগ্ন উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ।  ভালুকা উপজেলা ছাত্রদলের সভাপতি ইঞ্জিনিয়ার রিয়াদ পাঠানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বাবু’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হাতেম খান, উপজেলা বিএনপির…

Read More

মধ্যনগর(সুনামগঞ্জ)প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার উত্তর বংশীকুণ্ডা ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে লক্ষ্মীপুর গ্রামের মৃত উপেন্দ্র হাজংয়ের ছেলে অর্জুন হাজং (৫০)-কে গ্রেপ্তার করেছে মধ্যনগর থানা পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার পর এলাকাবাসী অভিযুক্ত অর্জুন হাজংকে আটক করে রাখেন। পরে খবর পেয়ে মধ্যনগর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাকে পুলিশি হেফাজতে নেয়। ভুক্তভোগী শিশুর মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে মধ্যনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা রুজুর পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে। মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম…

Read More

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: বিএনপির সাবেক এমপি জননেতা শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে রেলমন্ত্রী হিসেবে দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন পোস্টে গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। ১৯ শে জুলাই জননেতা শাহরিন ইসলাম চৌধুরী তুহিন তার নিজের ফেসবুক পেজে তিনি লেখেন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে,সবাইকে বিশেষভাবে অনুরোধ, যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য বিশ্বাস বা শেয়ার করবেন না, গুজব থেকে দূরে থাকুন, সত্য তথ্যের ওপর আস্থা রাখুন। এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাকে নিয়ে বিভিন্ন গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ায় সাধারণ জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে, তাই সাধারণ জনগণকে এই ধরনের তথ্য থেকে সতর্ক থাকার…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের উত্তর বালিগাঁও গ্রামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় শোকের পাশাপাশি নানান প্রশ্নেরও জন্ম দিয়েছে। শনিবার (১৯শে জুলাই) রাত প্রায় ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত দিপালী সিনহা (৩৩) উপজেলার মাধবপুর ইউনিয়নের গকুল সিংহের গাঁও এলাকার বিমানন্দ সিনহার মেয়ে এবং উত্তর বালিগাঁও গ্রামের রাজিব কুমার সিংহের স্ত্রী। স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, দীর্ঘদিন ধরে পারিবারিক নানান বিষয় নিয়ে দিপালী সিনহার দাম্পত্য জীবনে বিভিন্ন বিষয়ে অশান্তি চলছিল। প্রতিবেশীদের দাবি, স্বামী-স্ত্রীর মধ্যে মতবিরোধের পাশাপাশি শ্বশুরবাড়ির পরিবেশ নিয়েও তিনি মানসিক চাপে ছিলেন। তবে এসব অভিযোগের সত্যতা এখনো আনুষ্ঠানিকভাবে যাচাই করা হয়নি। নাম প্রকাশে…

Read More

(নোয়াখালী প্রতিনিধি- মোহাম্মদ শহিদ): ‎ ‎ ‎নোয়াখালীর কবিরহাট উপজেলায়  মাদকসেবেনের  বিরুদ্ধে কথা বলায় ফারুক (শহীদ মিস্ত্রি) নামের এক বিএনপি নেতাকে নির্মমভাবে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। হত্যার  প্রতিবাদে এবং জড়িতদের শাস্তির  দাবিতে  এলাকাবাসীর আয়োজনে এক বিশাল মানববন্ধনের কর্মসূচি  অনুষ্ঠিত হয়  । শনিবার (১৮ জুলাই) স্থানীয় সুন্দলপুর ইউনিয়নের ‎সর্বস্তরের জনগণ ও দলীয় নেতা-কর্মীদের উদ্যোগে কবিরহাটের তেঁতুলতলা  বাজার এলাকায় প্রধান সড়কে এক বিশাল বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন  অনুষ্ঠিত হয় । এতে মানববন্ধনে শত শত মানুষের উপস্থিতি এবং হত্যাকারীদের ফাঁসির  দাবি জানান সর্বস্তরের মানুষ। ‎নিহত শহীদ উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক প্রচার সম্পাদক এবং স্থানীয় তেঁতুলতলা বাজারের ব্যবসায়ী ছিলেন। এ…

Read More

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় পরিচালিত বিশেষ অভিযানে প্রায় ৬০০ মিটার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ। রোববার (১৯ জুলাই) সকালে উপজেলার জাটিয়া ইউনিয়নের সুটিয়া এলাকার একটি জলাশয়ে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কৃষিবিদ মায়মুনা জাহানের নেতৃত্বে পরিচালিত অভিযানে জলাশয়ে পেতে রাখা প্রায় ৬০০ মিটার অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল ধ্বংসের জন্য উপজেলা পরিষদ প্রাঙ্গণে নিয়ে আসা হয়। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কৃষিবিদ মায়মুনা জাহান জানান, দেশীয় মাছের প্রজনন মৌসুমে মা মাছ, ডিম ও পোনা মাছ সংরক্ষণের লক্ষ্যে নিয়মিত…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: টিলাধসের ঝুঁকিতে ৫০ হাজার মানুষ টিলার কিছু অংশ এরই মধ্যে ধসে পড়েছে। তবু ঝুঁকি নিয়ে থাকছে একটি পরিবার। গতকাল মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালীঘাট ইউনিয়নের লাখাইছড়া এলাকায়। বর্ষা এলেই মৌলভীবাজারের টিলা-পাহাড়ঘেরা জনপদে নেমে আসে আতঙ্ক। তবু ঝুঁকি নিয়ে এসব স্থানে বসবাস করছে অন্তত ৫০ হাজার মানুষ। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত চার বছরে টিলাধসে অন্তত ১০ জনের প্রাণহানি ঘটেছে। এরপরও ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী পরিবারগুলোর নিরাপদ পুনর্বাসনে দৃশ্যমান ও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। প্রশাসনের পক্ষ থেকে সতর্কতা ও ভ্রাম্যমাণ অভিযান পরিচালিত হলেও টিলা কাটা বন্ধ করা যাচ্ছে না। ফলে প্রতি বর্ষায় ভারী বৃষ্টির সঙ্গে বাড়ছে টিলাধস ও প্রাণহানি। খোঁজ…

Read More

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাথে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট হোংবোর এক দ্বিপাক্ষিক বৈঠক আজ সচিবালয়ে মন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশের শ্রম খাতের আধুনিকায়ন, শ্রম আইন সংস্কার, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং আন্তর্জাতিক শ্রমমান নিশ্চিতকরণে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। বৈঠকে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী আইএলও মহাপরিচালককে বাংলাদেশে স্বাগত জানিয়ে বলেন, বর্তমান সরকার শ্রমিকদের অধিকার রক্ষা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। তিনি উল্লেখ করেন, শ্রম খাতের সংস্কার একটি চলমান প্রক্রিয়া এবং এই ধারাবাহিকতায় ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০২৬ প্রণয়ন করা হয়েছে। এর মাধ্যমে…

Read More

যুগপৎ আন্দোলনের শরিক দলের শীর্ষ পর্যায়ের নেতাদের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সন্ধ্যা সাড়ে ৭টায় প্রধানমন্ত্রীর এই অনুষ্ঠান হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি বলেন, ‘ ফ্যাসিস্ট সরকার পতনে যুগপৎ আন্দোলনের শরিক দলের নেতাদের নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে তিনি শুভেচ্ছা বিনিময় করবেন।’ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই অনুষ্ঠানে যুগপৎ আন্দোলনে শরিক দলের দেড় শতাধিক নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। ইতোমধ্যে আমন্ত্রিত নেতাদের কাছে প্রধানমন্ত্রীর কার্ড পৌঁছিয়ে দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন আতিকুল রহমান রুমন। অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্যরাও উপস্থিত থাকবেন বলে জানান অতিরিক্ত প্রেস সচিব।…

Read More

২০২৬ বিশ্বকাপের গোল্ডেন বুট জয় করেছেন ফরাশি তারকা কিলিয়ান এমবাপ্পে। ফাইনালে স্পেনের বিপক্ষে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি গোল করতে ব্যর্থ হওয়ায় এমবাপ্পের হাতেই উঠে গোল্ডেন বুট ট্রফি। ফরাশি অধিনায়ক এমবাপ্পে এবারের আসরে ১০ গোল করে এই কৃতিত্ব অর্জণ করেছেন। আর্জেন্টাইন মহাতারকা মেসি করেছেন আট গোল। ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহাম ও নরওয়ের স্ট্রাইকার আর্লিং হালান্ড উভয়ই ৭টি করে গোল করেছেন। রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ২৭ বছর বয়সী এমবাপ্পে চার বছর আগে কাতার বিশ্বকাপেও সর্বোচ্চ গোলের স্বীকৃতি হিসেবে গোল্ডেন বুট জয় করেছিলেন। ঐ আসরে আর্জেন্টিনার কাছে ফাইনালে পরাজিত হয়ে রানার্স-আপ হয়েছিল ফ্রান্স। ২০১৮ বিশ্বকাপে অভিষিক্ত ফ্রেঞ্চম্যান এমবাপ্পে শনিবার ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারনী…

Read More

আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে স্পেনকে ইতিহাসের দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা জেতানোর পথে নেতৃত্ব দেওয়ার স্বীকৃতি হিসেবে ২০২৬ বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের ট্রফি গোল্ডেন বল জিতেছেন স্পেন অধিনায়ক রদ্রি। ৩০ বছর বয়সী এই ম্যানচেস্টার সিটি মিডফিল্ডার, যিনি ২০২৪ সালে বিশ্বের সেরা ফুটবলারের ব্যালন ডি’অর জিতেছিলেন, পুরস্কার গ্রহণের পর বলেন, পুরো দলই এখনও যেন বিস্ময়ের ঘোর কাটিয়ে উঠতে পারেনি। তিনি বলেন, “এমনকি আমি নিজেও ভাষায় প্রকাশ করতে পারছি না। আমার মনে হচ্ছে, আমরা যেন এখনও স্বপ্নের জগতে ভাসছি।” ২০২৪ সালের সেপ্টেম্বরে আর্সেনালের বিপক্ষে ম্যানচেস্টার সিটির হয়ে খেলতে গিয়ে রদ্রি হাঁটুর এসিএল’র গুরুতর ইনজুরিতে পড়েন। দীর্ঘ পুনর্বাসনের পর পরের বছরের মে মাসে তিনি প্রতিযোগিতামূলক ফুটবলে…

Read More