Author: Niloy Roy

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: একই পরিবারের জন্মান্ধ ১১ জনের মধ্য ৩ জন দেখতে পেয়েছেন দুনিয়ার আলো। বাকী ৮ জনের চোখের অপারেশনের জন্য চলছে প্রস্তুতি। মৌলভীবাজার-৩(সদর ও রাজনগর) আসনের সংসদ সদস্য এম নাসের রহমান এর নির্দেশে- ও রাজনগর উপজেলা বিএনপি’র সভাপতি নূরুল ইসলাম এর যোগাযোগ ও অনুরোধে- বুধবার (২২শে জুলাই) মৌলভীবাজার জেলা ও রাজনগর উপজেলা প্রশাসনের সহযোগিতা ও সার্বিক তত্বাবধানে- মৌলভীবাজার চক্ষু হাসপাতালের কর্মকর্তা চিকিৎসক সহ সকলের নিরলস প্রচেষ্টায় এবং সর্বময় ক্ষমতার মালিক মহান আল্লাহর দয়ায়- রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের ইসলামপুর গ্রামের একই পরিবারের জন্মান্ধ ১১ জন সদস্যের মধ্যে ৩জনের অস্ত্রপাচার হবার পর চোখে দেখতে পারছেন। তাদের দেখতে ও চিকিৎসার খোঁজখবর নিতে…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) সংসদ সদস্য নাসের রহমামা এর উদ্যোগে আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়নকারী প্রতিষ্ঠান (এআইআইবি’র) একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতাল পরিদর্শন করেছে। এ সফরে হাসপাতালের বর্তমান অবকাঠামো, সেবার মান এবং সম্ভাব্য উন্নয়ন সহযোগিতা নিয়ে আলোচনা করা হয়। স্বাস্থ্যখাতে আন্তর্জাতিক সহযোগিতা ও বিনিয়োগের সম্ভাবনা যাচাইয়ের অংশ হিসেবে প্রতিনিধি দলটি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখে এবং সংশ্লিষ্ট চিকিৎসক ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে। এ সফরকে জেলার স্বাস্থ্যসেবা উন্নয়নের ক্ষেত্রে একটি সম্ভাবনাময় পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। এআইআইবি-এর ডিরেক্টর জেনারেল মিস্টার রজত মিশ্র এবং পিপিপি ডিরেক্টর সাঈয়েদ উদ্দিনের নেতৃত্বে উচ্চপর্যায়ের প্রতিনিধি দলটি মৌলভীবাজার সদর হাসপাতাল পরিদর্শন করেন। পরিদর্শনকালে প্রতিনিধি…

Read More

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক শারীরিক ও মানসিক প্রতিবন্ধী কিশোরীকে (১৫) অপহরণ ও ধর্ষণচেষ্টার মামলা করায় আসামিদের হুমকিতে নিজ বাড়িতে প্রবেশ করতে পারছে না বাদী পক্ষ পরিবার। আসামিদের ভয়ে বাড়ি ছেড়ে অন্যের বাড়িতে আশ্রয় নিয়ে অনাহার অর্ধাহারে যাযাবরের ন্যায় মানবেতর জীবনযাপন করছেন। এব্যাপারে নিরাপত্তা চেয়ে ২০ জুলাই ময়মনসিংহ জেলা পুলিশ সুপার বরাবর লিখিত আবেদন করেছে পরিবারটি। অভিযোগ সূত্রে জানা যায়, ঈশ্বরগঞ্জ উপজেলার রাজীবপুর ইউনিয়নের ভাটি চর নওপাড়া গ্রামের বাসিন্দা (৪৩) তার শারীরিক ও মানসিক প্রতিবন্ধী মেয়ে (১৫)কে গত ২৫ নভেম্বর পার্শ্ববর্তী নান্দাইল উপজেলার চর শ্রীরামপুর গ্রামের সাহাদ উল্লাহর ছেলে রায়হান মিয়া (২৫) নামের এক যুবক ধর্ষণের চেষ্টা…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে ক্যাসিনো আসক্তির করুণ পরিণতি: ক্যামেরা কেনার টাকায় জু’য়ায় হেরে তরুণ চরম পথ বেছে নেওয়া। একটি ক্যামেরা, হাজারো স্বপ্ন আর এক উজ্জ্বল ভবিষ্যতের প্রতীক্ষা-সবই শেষ হয়ে গেল অনলাইন ক্যাসিনোর মরণনেশায়। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তন্ময় গোস্বামী (২২) নামে এক তরুণ ফটোগ্রাফারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১শে জুলাই) সন্ধ্যায় পর পৌর শহরের পূর্বাশা আবাসিক এলাকার একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। শ্রীমঙ্গল থানার উপপরিদর্শক (এসআই) তামিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পরিবার সূত্রের বরাতে জানা যায়, পেশাদার ফটোগ্রাফার হয়ে নিজের ভবিষ্যৎ গড়ার বড় স্বপ্ন ছিল তন্ময়ের। ছেলের সেই স্বপ্ন পূরণে অন্ধের মতো বিশ্বাস রেখে ক্যামেরা কেনার জন্য…

Read More

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে প্রধানমন্ত্রী দৃঢ়প্রতিজ্ঞ। আজ বুধবার রাজধানীর মিরপুরে আন্ডারপ্রিভিলেজড চিলড্রেনস্ এডুকেশনাল প্রোগ্রামস (ইউসেপ) বাংলাদেশ আয়োজিত ‘বিশ্ব যুব দক্ষতা দিবস-২০২৬’ উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মাহদী আমিন বলেন, সরকার এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে, যেখানে শিল্পখাত ও অ্যাকাডেমিয়ার মধ্যে সমন্বয় জোরদার হবে। এর মূল উদ্দেশ্য হলো প্রয়োজনীয় দক্ষতা অর্জনের মাধ্যমে তরুণদের দেশ ও বিদেশের কর্মসংস্থানের উপযোগী করে তোলা। পাশাপাশি তরুণদের মাঝে নৈতিক মূল্যবোধ, পারিবারিক শিক্ষা ও সামাজিক শিষ্টাচারের বিকাশ ঘটানোও সরকারের অন্যতম লক্ষ্য।…

Read More

দেশের পোশাক শিল্পের বিকাশের পথে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো দ্রুত দূর করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলে তিনি এ নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানিয়েছেন। হাসান শিপলু জানান, প্রধানমন্ত্রীর কাছে বিজিএমইএ’র প্রতিনিধিরা তাদের শিল্পের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করাসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। সমস্যাগুলোর সমাধানে তারা স্বল্প ও দীর্ঘমেয়াদি কয়েকটি দাবি ও প্রস্তাবনাও উপস্থাপন করেন। তিনি জানান, এ সময় প্রধানমন্ত্রী ব্যবসায়ী নেতাদের বক্তব্য অত্যন্ত মনোযোগ দিয়ে শোনেন এবং সমস্যাগুলো দ্রুত…

Read More

সিটি কর্পোরেশনের প্রশাসকদের আন্তরিকতা ও সমন্বিত উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমে নতুন গতি এসেছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে সিটি কর্পোরেশনগুলোতে প্রশাসক নিয়োগের ফলে, মাঠপর্যায়ের কার্যক্রমে নতুন কর্মচাঞ্চল্য সৃষ্টি হয়েছে বলেও জানান তিনি। আজ সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে গঠিত টাস্কফোর্স কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে চিকিৎসার চেয়ে প্রতিরোধই সবচেয়ে কার্যকর। এ জন্য এডিস মশার লার্ভার উৎপত্তিস্থল ধ্বংসে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে ও পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও জোরদার করতে হবে। এ সময় প্রশাসকদের আন্তরিকতা,…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা চলছে। আজ সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ সভা শুরু হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব জাহিদুল ইসলাম রনি এ কথা জানান।

Read More

মেজর (অব.) মোজাফফরকে প্রোডাকশন ওয়ারেন্ট মূলে আগামী ২৩ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে। চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামের করা আবেদনের পর আজ বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই আদেশ দেন। আজকের আদেশের বিষয়ে চিফ প্রসিকিউটর সাংবাদিকদের বলেন, জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের (মিস কেস) মামলায় গ্রেফতার লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর ‘এক/এগারো’ থেকে শুরু করে মানবতা বিরোধী বিভিন্ন অপরাধের সাথে সম্পৃক্ততা আছে। আর মাসুদ উদ্দিন চৌধুরীর সাথে কথোপকথন এবং বিভিন্ন সম্পৃক্ততা রয়েছে মেজর (অব.) মোজাফফরের। তাদের সম্পৃক্ততা তদন্তের দাবি রাখে। সেই কারণে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করতে প্রোডাকশন ওয়ারেন্ট চাইলে ট্রাইব্যুনাল আদেশ…

Read More

জেলার সদর উপজেলায় পাঁচ বছরের শিশু জান্নাতুল মাওয়া ওরফে জান্নাতিকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার ঘটনায় অভিযুক্ত রবিউল সিকদারকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। আজ সকাল ৯টার দিকে সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের দত্তপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু অভিযুক্ত রবিউলকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। রাজমিস্ত্রি রবিউল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের আতিয়ার সিকদারের পুত্র। খুলনা রেঞ্জ ডিআইজি মোস্তাফিজুর রহমান আজ দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানান, সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের পাঁচ বছরের শিশু জান্নাতুল মাওয়া জান্নাতিকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার অভিযোগে অভিযুক্তকে ধরতে পুলিশ সব ধরনের…

Read More

নদী দখল, পাহাড় কাটা, বন উজাড়, বায়ু ও শব্দদূষণ কিংবা অবৈধ ইট ভাটার বিরুদ্ধে উচ্চ আদালতের বিচারিক পদক্ষেপে পরিবেশগত ন্যায়বিচার প্রতিষ্ঠায়  দৃষ্টান্ত তৈরি হয়েছে। দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে উচ্চ আদালতের বিভিন্ন রায় ও নির্দেশনা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- গাছ কাটতে লাগবে অনুমতি  ২০২৫ সালের ২৮ জানুয়ারি হাইকোর্ট এক রায়ে ঢাকা শহরসহ অন্যান্য জেলা শহর ও উপজেলা পর্যায়ে গাছ কাটার ক্ষেত্রে অনুমতি নিতে কমিটি গঠনের নির্দেশ দেন। রায়ে হাইকোর্ট বলেন, কমিটির অনুমতি ছাড়া ঢাকা শহরসহ অন্যান্য জেলা শহর ও উপজেলা পর্যায়ে গাছ কাটা যাবে না। তবে গ্রামাঞ্চলে ব্যক্তিমালিকানাধীন গাছ কাটার বিষয়টি এর আওতায়…

Read More

সারাদেশে গ্রামীণ এলাকার সড়কসমূহ রক্ষণাবেক্ষণ এবং দরিদ্র নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে সম্পূর্ণ সরকারি অর্থায়নে ২,০৮২.১২ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদনের জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তোলা হচ্ছে। আগামীকাল বুধবার অনুষ্ঠেয় এই সভায় সভাপতিত্ব করবেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিকল্পনা কমিশনের তথ্য অনুযায়ী, স্থানীয় সরকার বিভাগের আওতাধীন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ২০২৯ সালের ডিসেম্বরের মধ্যে ২,০৮২.১২ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে প্রস্তাবিত এই ‘পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান প্রকল্প’ বাস্তবায়ন করবে। পরিকল্পনা কমিশনের সদস্য (কৃষি, পানিসম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগ) মো. মাহমুদুল হোসাইন খান বাসসকে জানান, এর আগে ১৯৮৩ ও ১৯৮৪ সালে এবং পরবর্তীসময় ২০০৩-২০০৭…

Read More

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ডিপফেক, ভুয়া তথ্য (ডিসইনফরমেশন), মিথ্যাচার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে। তিনি বলেন, এসব অপরাধের বিরুদ্ধে দ্রুত ও কার্যকর আইনগত ব্যবস্থা নিশ্চিত করতে বিশেষ আইনজীবী প্যানেল গঠনের সব প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এখন শুধু আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি বাকি রয়েছে, যা আগামী দুই-এক দিনের মধ্যেই প্রকাশ করা হবে। একই সঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, নাগরিকদের বিরুদ্ধে পরিচালিত ডিপফেক, মিথ্যাচার ও সাইবার বুলিং কোনোভাবেই সহ্য করা হবে না। আজ মঙ্গলবার (২১ জুলাই) সকালে সচিবালয়ে অনুষ্ঠিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ডা. জাহেদ বলেন, সরকার…

Read More

২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। এবার সরকারি ব্যবস্থাপনায় দু’টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে প্রধানমন্ত্রীর উদ্যোগে হজ ফ্লাইটের বিমান ভাড়া গত বছরের তুলনায় ২৪ হাজার ৮৩০ টাকা কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। আজ মঙ্গলবার সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ২০২৭ সালের হজ প্যাকেজ ও গাইডলাইন ঘোষণা করেন তিনি। ধর্মমন্ত্রী বলেন, ২০২৬ সালের হজ সফলভাবে সম্পন্ন হয়েছে এবং সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসা…

Read More

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, ইরানের সামরিক স্থাপনাগুলোতে টানা ১১তম রাতের মতো হামলা চালানো হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে এসব হামলা আরও তীব্র  হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে  এক পোস্টে জানায়, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলের প্রতি হুমকি সৃষ্টি করায় ইরানের সক্ষমতা আরও দুর্বল করার লক্ষ্যেই এ হামলা চালানো হচ্ছে। তারা আরও জানায়, মঙ্গলবার গ্রিনিচ মান সময় ২৩০০ টা থেকে ইরানের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা শুরু হয়। পরে আরেকটি পোস্টে সেন্টকম জানায়, বুধবার  গ্রিনিচ মান সময়  ০০১৫ টা পর্যন্ত এ অভিযান চলে। এ সময় ইরানের সামরিক অপারেশন সেন্টার, সামুদ্রিক সামরিক সক্ষমতা, বিমান রাখার হ্যাঙ্গার,…

Read More

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিনের সঙ্গে বাংলাদেশে বিশ্বব্যাংকের ডিভিশন ডিরেক্টর জ্যঁ পেম-এর নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল আজ সাক্ষাৎ করেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে সরকারের বিভিন্ন অগ্রাধিকারমূলক কর্মসূচি নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। বিশেষ করে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, দেশব্যাপী কর্মসংস্থান সৃষ্টি, নারীদের কর্মসংস্থান বৃদ্ধি, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সম্প্রসারণ এবং প্রান্তিক ও তৃণমূল পর্যায়ের নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নের বিষয়ে তারা মতবিনিময় করেন। বৈঠকে বিএনপি সরকারের উদ্যোগ-ফ্যামিলি কার্ড কর্মসূচি সারা দেশে কার্যকরভাবে সম্প্রসারণ এবং এর মাধ্যমে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী, বিশেষ করে নারীদের আরও বেশি অন্তর্ভুক্ত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। পাশাপাশি, দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং কর্মসংস্থানমুখী…

Read More

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সামরিক কর্মকর্তা থেকে জননন্দিত রাজনৈতিক নেতায় রূপান্তর এবং দেশে বাংলাদেশী জাতীয়তাবাদের দর্শনের ভিত্তিমূল গঠনে মশিয়ূর রহমান যাদু মিয়ার রাজনৈতিক অবদান ছিল অনস্বীকার্য। আজ মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে মশিয়ূর রহমান যাদু মিয়ার ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জননেতা মশিয়ূর রহমান যাদু মিয়া স্মৃতি জাতীয় কমিটি এই আলোচনা সভার আয়োজন করে। রাজনৈতিক পটপরিবর্তনের ধারাবাহিকতা তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, ১৯৭৫ পরবর্তী সময়ে দেশে যে রাজনৈতিক শূন্যতা ও সংকট তৈরি হয়েছিল, তখন প্রায় সব রাজনৈতিক ধারাই এক ধরনের কিংকর্তব্যবিমূঢ়তার…

Read More

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলায় বিশ্বকাপ ফুটবলের খেলা দেখতে স্বামী বাড়ির বাইরে থাকার সুযোগে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত আতিকুর রহমানের বিরুদ্ধে সাঘাটা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সোমবার (২০ জুলাই) রাতে ভুক্তভোগীর মা বাদী হয়ে সাঘাটা থানায় মামলাটি দায়ের করেন। অভিযুক্ত আতিকুর রহমান মুক্তিনগর ইউনিয়নের বেলতলী গ্রামের বাসিন্দা। ভুক্তভোগী গৃহবধূ জানান, খেলা দেখতে তার স্বামী রাতে বাড়ির বাইরে যান। এই সুযোগে আতিকুর রহমান ঘরে ঢুকে তার মুখ চেপে ধরেন এবং ওড়না দিয়ে হাত-পা বেঁধে তাকে ধর্ষণ করেন…

Read More

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগে এবং ‘ক্লিন ময়মনসিংহ’ কর্মসূচির ধারাবাহিকতায় ঈশ্বরগঞ্জ উপজেলার আব্দুল খালেক মোকসুদা উচ্চ বিদ্যালয়ে স্কুল পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ‘যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (২১ জুলাই) এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমান। সমাবেশ শেষে তিনি বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করেন। পরে আনুষ্ঠানিকভাবে ‘ক্লিন সানডে’ ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমান শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা, ব্যক্তিগত পরিচ্ছন্নতা এবং বিদ্যালয়ের পরিবেশ পরিচ্ছন্ন রাখার গুরুত্ব…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লোকালয়ে আসা প্রায় ১৮ ফুট লম্বা বিশালাকৃতির অজগর সাপ উদ্ধার করে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। মঙ্গলবার (২১শে জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার সদর ইউপির বন্ধন কমিউনিটি সেন্টারের পাশে এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা ওয়াশিম মিয়া রাস্তা দিয়ে যাওয়ার সময় বিশালকৃতির অজগরটি দেখতে পান। খবরটি ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। এ সময় কয়েকজন সাপটিকে হত্যা করারও চেষ্টা করেন। পরে স্থানীয় সচেতন ব্যক্তিদের উদ্যোগে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেওয়া হলে প্রতিষ্ঠানের পরিচালক স্বপন দেব সজল,পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ও বাবুল রবিদাস ঘটনাস্থলে পৌঁছে অজগরটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন। উদ্ধারকারীরা জানান,অজগরটির দৈর্ঘ্য প্রায় ১৮ ফুট…

Read More