উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পৃথক অভিযান চালিয়ে একটি চুরির মামলার তিন আসামি এবং আদালতের গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক পাঁচ আসামিসহ মোট আটজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে সোমবার দিবাগত রাতে উপজেলার রাজিবপুর, উচাখিলা ও আঠারবাড়ী ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, ঈশ্বরগঞ্জ থানায় গত ২১ জুলাই দায়ের হওয়া একটি চুরির মামলার আসামি হিসেবে আঠারবাড়ী ইউনিয়নের উত্তর বনগাঁও গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে আনিছুর রহমান (২০), টুকাই সুলতানের ছেলে শামীম মিয়া (২২) এবং মৃত আইন উদ্দিনের ছেলে হারেছ মিয়া (৪০)কে গ্রেফতার করা হয়েছে। আনিছুর…
Author: Niloy Roy
শাকিল বাবু, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বাংলা সমিতি এবং বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের আয়োজনে ‘দেশীয় ফল উৎসব- ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। এই ফল উৎসব- ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন। মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের তৃতীয় তলায় ‘তরুণের সাধনা সম্মেলন কক্ষে’ এই উৎসবের শুভ উদ্বোধন করেন। এসময় সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বাংলা সমিতি এবং বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের আয়োজনে দেশীয় ফল উৎসব- ২০২৬ একটি ব্যতিক্রমী আয়োজন। আমরা ছোটবেলায়…
স্টাফ রিপোর্টার, জামালপুর: জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে উপজেলার পিংনা ইউনিয়নের পিংনা-গোপালগঞ্জ হাটখোলা, তারাকান্দি-ভূয়াপুর মহাসড়কে কয়েকটি গ্রামের মানুষের অংশগ্রহণে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন আগে যমুনা নদীতে বিলীন হওয়া জমিতে নতুন করে চর জেগে উঠলেও একটি বালুখেকো চক্র অপরিকল্পিতভাবে নদী থেকে বালু উত্তোলন করে আসছে। এর ফলে রসপাল, গোপালগঞ্জ, কাওয়ামারা, পিংনা, নলসন্ধা, উল্লাসসহ আশপাশের বিভিন্ন এলাকা আবারও নদীভাঙনের ঝুঁকিতে পড়েছে। বক্তারা আরও বলেন, অবৈধ বালু উত্তোলন অব্যাহত থাকলে এলাকার বসতভিটা, কৃষিজমি ও বিভিন্ন স্থাপনা মারাত্মক হুমকির মুখে পড়বে। তাই দ্রুত যমুনা নদী থেকে অবৈধ…
দেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের জেলাগুলোতে আকস্মিক বন্যা, ভূমিধস ও পাহাড়ধসসহ প্রাকৃতিক দুর্যোগে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে। আজ সোমবার তথ্য অধিদপ্তরের এক তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়। তথ্যবিবরণীতে বলা হয়, চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিস ও জেলা তথ্য অফিসের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, চট্টগ্রাম মহানগরসহ জেলার ১৫টি উপজেলা বন্যায় প্লাবিত হয়েছে। জেলা তথ্য অফিস বন্যা পরিস্থিতির কারণে এইচএসসি পরীক্ষা স্থগিত সংক্রান্ত জরুরি বার্তা প্রচার, বন্যা বা ভারী বর্ষণের কারণে ক্ষতিগ্রস্ত অনিরাপদ বসতবাড়ি এড়িয়ে চলা, স্বাস্থ্যবিধি মেনে চলা, সাপে কাটা প্রতিরোধ, শিশু, নারী, বৃদ্ধ ও প্রতিবন্ধীদের নিরাপদে রাখা, ত্রাণ গ্রহণে আর্থিক লেনদেন করা থেকে বিরত থাকা, দুর্ঘটনা এড়াতে বৈদ্যুতিক খুঁটি…
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা সময়সূচি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিজ্ঞপ্তিটিকে ‘সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। এ ধরনের বিভ্রান্তিকর তথ্য বিশ্বাস বা শেয়ার না করার জন্য শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করা হয়েছে। আজ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি’র নামে একটি বিজ্ঞপ্তি প্রচার করা হয়েছে, যেখানে বলা হয় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ২৭ জুলাই থেকে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। এই তথ্যটি সম্পূর্ণ অসত্য। এ ধরনের কোনো বিজ্ঞপ্তির সঙ্গে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক…
বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) কার্যক্রমকে কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে, আগামী এক বছরের মধ্যে দেশের বিচারাধীন মামলার সংখ্যা প্রায় ২০ লাখে নামিয়ে আনা সম্ভব হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এমপি। তিনি দেশে বিচারাধীন মামলার দীর্ঘসূত্রতা কমাতে এবং সাধারণ মানুষের জন্য দ্রুত ও সহজলভ্য ন্যায়বিচার নিশ্চিত করতে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা (প্রি-ফাইলিং মেডিয়েশন) কার্যক্রমকে আরও বিস্তৃত করার আহ্বান জানিয়েছেন। আজ সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ আইনগত সহায়তা প্রদান আইন, ২০২৬-এর ধারা ২১ অনুযায়ী অত্যাবশ্যক বাধ্যতামূলক মামলা-পূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধনী সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে আইন ও বিচার বিভাগের সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম…
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ও আহতের সংখ্যা ৫০ শতাংশ কমিয়ে আনার লক্ষ্যে বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। আজ ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত সড়ক নিরাপত্তা উন্নয়ন বিষয়ক জাতিসংঘের উচ্চপর্যায়ের বৈঠকে দেওয়া বক্তব্যে মন্ত্রী এ অঙ্গীকার ব্যক্ত করেন। মন্ত্রী বলেন, সড়ক নিরাপত্তা বিষয়ক কর্মদশক (২০২১-২০৩০)-এর বৈশ্বিক কর্মপরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশ সড়ক নিরাপত্তা জোরদারে আইনি, নীতিগত ও প্রযুক্তিনির্ভর বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। তিনি জানান, সরকার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক গতিনিয়ন্ত্রণ ব্যবস্থা সম্প্রসারণ, দুর্ঘটনার পর দ্রুত জরুরি সেবা নিশ্চিতকরণ এবং বিশেষ করে পথচারীদের নিরাপত্তা জোরদারে মহাসড়কে…
দেশে দ্রুত ডিজিটালাইজেশনের প্রেক্ষাপটে নারীরা ক্রমবর্ধমান অনলাইন হুমকির সম্মুখীন। এই পরিপ্রেক্ষিতে সরকার ডিজিটাল নিরাপত্তাকে অন্যতম অগ্রাধিকার হিসেবে চিহ্নিত করেছে। একইসাথে ‘লিঙ্গভিত্তিক ও অনলাইন সহিংসতা, ঘৃণামূলক বক্তব্য এবং সাইবার বুলিংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স’ নীতির প্রতি সরকার তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট এবং জেন্ডার বাজেট প্রতিবেদনে ডিজিটাল নিরাপত্তাকে নারীদের জন্য একটি নতুন ও জটিল ঝুঁকিপূর্ণ ক্ষেত্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, নারীরা অনলাইনে হয়রানি, সাইবার বুলিং, ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন, ঘৃণামূলক বক্তব্য এবং অন্যান্য ডিজিটাল সহিংসতার শিকার হচ্ছেন। এটি তাদের মানসিক সুস্থতাকে ক্ষতিগ্রস্ত এবং অনলাইন মাধ্যমে তাদের অংশগ্রহণ ব্যাপকভাবে সীমিত করছে। প্রতিবেদনে সাইবার বুলিংকে মাধ্যমিক ও উচ্চশিক্ষার জন্যে…
শিক্ষার্থীদের হাতে মানসম্মত ও পরিবেশবান্ধব পাটের স্কুল ব্যাগ পৌঁছে দিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। তিনি বলেন, পাইলট প্রকল্প সফল হলে পর্যায়ক্রমে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে পাটের স্কুল ব্যাগ দেওয়া হবে। সোমবার বিকেলে সাভারের জৈনাবাড়ীতে জুট ফাইবার বিডির পাটের ব্যাগ উৎপাদন কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় শিক্ষার্থীদের মধ্যে পরিবেশবান্ধব পাটের স্কুল ব্যাগ বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। পাইলট প্রকল্পের আওতায় দেশের ৪৯৫টি উপজেলার প্রতিটি থেকে একটি করে প্রাথমিক বিদ্যালয় নির্বাচন করা হয়েছে। প্রতিটি বিদ্যালয়ে গড়ে ২০০ জন শিক্ষার্থী হিসেবে প্রথম ধাপে প্রায় ৯৯…
সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ আংশিক) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি প্রকাশের পর সাতক্ষীরা জেলা জামায়াতের মিডিয়া সেল-সংশ্লিষ্ট প্ল্যাটফর্ম ‘ক্রাইম বার্তা’র পক্ষ থেকে দাবি করা হয়, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা। পরে একই কক্ষের আরও ভিডিও সামনে আসলে ভিডিওতে দেখা যাওয়া তরুণীকে এমপির স্ত্রী দাবি করেছেন জামায়াতের স্থানীয় নেতারা। জামায়াতের সেক্রেটারি ও দলটির মিডিয়া বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা মাওলানা আজিজুর রহমান মঙ্গলবার (২১ জুলাই) সকালে কালবেলাকে বলেন, ‘ভিডিওটি আমাদের নজরে এসেছে। এমপি সাহেব আমাদের জানিয়েছেন, ভিডিওতে যাকে দেখা যাচ্ছে তিনি তার দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রীর…
দেশের তৃণমূল পর্যায় ও আনাচে-কানাচে ছড়িয়ে থাকা সুপ্ত মেধা ও বৈচিত্র্যময় প্রতিভাকে জাতীয় এবং বৈশ্বিক মঞ্চে তুলে ধরতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে শুরু হতে যাচ্ছে বিশেষ টিভি রিয়েলিটি শো ‘প্রতিভার সন্ধানে’। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, প্রচলিত গান, নাচ কিংবা কমেডি-ভিত্তিক রিয়েলিটি শো-এর বাইরে গিয়ে সব ধরনের প্রতিভাকে একটি একক প্ল্যাটফর্মে সুযোগ দেওয়াই এই আয়োজনের মূল লক্ষ্য। এতে ঐতিহ্যবাহী লোকশিল্প (যেমন- লাঠিখেলা, পুতুলনাচ, বহুরূপী), অ্যাক্রোবেটিক্স ও কসরত, জাদুবিদ্যা, রোবটিক্স, ড্রোন শো, স্যান্ড আর্ট কিংবা আধুনিক প্রযুক্তিভিত্তিক উদ্ভাবনসহ যেকোনো ভিন্নধর্মী ও অসামান্য মেধা প্রদর্শনের সুযোগ থাকবে। ৪৫ থেকে ৬০ মিনিট ব্যাপ্তির মোট ৫২টি পর্বে গঠিত ১ বছর মেয়াদি…
বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার বিএনপির ৩১ দফা সংস্কার কর্মসূচি এবং জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, ‘সবচেয়ে বড় কথা যেটা প্রধানমন্ত্রী বলেছেন, সেটা হলো—আমরা সবাই মিলে যে ৩১ দফা কর্মসূচি দিয়েছিলাম, সেই ৩১ দফা কর্মসূচি বাস্তবায়িত হবে। তিনি জোর দিয়ে বলেন, জুলাই সনদ, যেটিতে সব রাজনৈতিক দল স্বাক্ষর করেছে, সেটিও অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে।’ আজ সোমবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনে শরিক রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের মতবিনিময় ও নৈশভোজ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন,…
কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি সংরক্ষিত বনাঞ্চলের হামহাম জলপ্রপাত থেকে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১০ শিক্ষার্থীকে নিরাপদে ফায়ার সার্ভিস ও পুলিশের সহযোগিতায় উদ্ধার করা হয়েছে। সোমবার (২০ জুলাই) বিকেলে পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দাদের এক যৌথ অভিযানে তাদের উদ্ধার করা হয়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১০ সদস্যের একটি পর্যটক দল হামহাম জলপ্রপাত দেখতে মৌলভীবাজারের কমলগঞ্জে আসে। তারা বন ও পাহাড়ি পথ ধরে জলপ্রপাতের উদ্দেশ্যে রওনা হন। পথে দুর্গম পাহাড়ি রাস্তায় পা পিছলে পড়ে তানভীর আহমেদ অনিক নামে এক শিক্ষার্থী হাতে গুরুতর আঘাত পান। বনাঞ্চলের রাস্তা…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: শারীরিক প্রতিবন্ধকতা ও আর্থিক সংকটকে সঙ্গী করেই এগিয়ে চলেছেন মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার উত্তর মাগুরা এলাকার দুই বোন সুপ্রিয়া সিনহা ও প্রিয়ন্তী সিনহা। শত প্রতিকূলতার মধ্যেও বিসিএস ক্যাডার হয়ে দেশের সেবায় আত্মনিয়োগ করার স্বপ্ন লালন করছেন ছোট বোন প্রিয়ন্তী সিনহা। সোমবার (২০ জুলাই) জানা যায়, সুরেন্দ্র কুমার সিনহা ও সুশীলা রাণী সিনহা দম্পতির দুই মেয়েই শারীরিক প্রতিবন্ধী। পরিবারের আর্থিক অস্বচ্ছলতার কারণে বড় বোন সুপ্রিয়া সিনহা নিজের পড়াশোনা কাঙ্খিত পর্যায়ে এগিয়ে নিতে পারেননি। তবে নিজের স্বপ্নকে বিসর্জন দিয়ে ছোট বোন প্রিয়ন্তীকে বিসিএস ক্যাডার হওয়ার জন্য প্রতিনিয়ত উৎসাহ ও অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন। প্রিয়ন্তী সিনহা মৌলভীবাজার সরকারি কলেজ থেকে অনার্স সম্পন্ন…
জেলায় আজ প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থবছরের তুলা ফসলের আবাদ বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। আজ সোমবার যশোর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মিলনায়তনে তুলা উন্নয়ন বোর্ডের যশোর জোনের উদ্যোগে এসব উপকরণ বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তুলা উন্নয়ন বোর্ডের আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক মো. মোজাদ্দীদ আল শামীমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যশোর কার্যালয়ের উপ-পরিচালক মো. মোশাররফ হোসেন, তুলা উন্নয়ন বোর্ডের আঞ্চলিক কার্যালয়ের কীটতত্ত্ববিদ ড. মো. তাসদিকুর রহমান এবং প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান। আলোচনা সভা শেষে…
রাজধানীর ১২০টি গুরুত্বপূর্ণ মোড়ে আগামী ছয় মাসের মধ্যে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা চালুর পরিকল্পনা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ইতোমধ্যে ১২টি পয়েন্টে এ ব্যবস্থা চালু রয়েছে। আগামী মাসখানেকের মধ্যে এ সংখ্যা ৬০ ছাড়িয়ে যাবে বলে আশা করছে ট্রাফিক বিভাগ। একই সঙ্গে যানজট কমাতে গত প্রায় এক বছরে নগরীর ৭৫টি পয়েন্টে সড়ক ডাইভারশন ও প্রকৌশলগত পরিবর্তন আনা হয়েছে। ভবিষ্যতে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ভিত্তিক ট্রাফিক নজরদারিসহ প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার মাধ্যমে রাজধানীর ট্রাফিক ব্যবস্থা আরও আধুনিক করার পরিকল্পনা রয়েছে ডিএমপির। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) আনিছুর রহমান সম্প্রতি রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস’কে দেওয়া এক সাক্ষাৎকারে এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বর্তমানে ডিএমপি ট্রাফিকে…
দেশের তৃণমূল পর্যায় ও আনাচে-কানাচে ছড়িয়ে থাকা সুপ্ত মেধা ও বৈচিত্র্যময় প্রতিভাকে জাতীয় এবং বৈশ্বিক মঞ্চে তুলে ধরতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে শুরু হতে যাচ্ছে বিশেষ টিভি রিয়েলিটি শো ‘প্রতিভার সন্ধানে’। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, প্রচলিত গান, নাচ কিংবা কমেডি-ভিত্তিক রিয়েলিটি শো-এর বাইরে গিয়ে সব ধরনের প্রতিভাকে একটি একক প্ল্যাটফর্মে সুযোগ দেওয়াই এই আয়োজনের মূল লক্ষ্য। এতে ঐতিহ্যবাহী লোকশিল্প (যেমন- লাঠিখেলা, পুতুলনাচ, বহুরূপী), অ্যাক্রোবেটিক্স ও কসরত, জাদুবিদ্যা, রোবটিক্স, ড্রোন শো, স্যান্ড আর্ট কিংবা আধুনিক প্রযুক্তিভিত্তিক উদ্ভাবনসহ যেকোনো ভিন্নধর্মী ও অসামান্য মেধা প্রদর্শনের সুযোগ থাকবে। ৪৫ থেকে ৬০ মিনিট ব্যাপ্তির মোট ৫২টি পর্বে গঠিত ১ বছর মেয়াদি…
বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন বাংলাদেশ সেন্টার ফর এয়ার অ্যান্ড স্পেস পাওয়ার স্টাডিজ (বিসিএএসপিএস)-এর ভবনের স্মারক ফলক উন্মোচন করেছেন। আজ ঢাকা সেনানিবাসস্থ বিমান বাহিনী ঘাঁটি বাশার-এ এটি উদ্বোধন করা হয়। এসময় তিনি নব উন্মোচিত বিসিএএসপিএস’র ভবনের প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন এবং বিশেষ দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন। পরে বিমান বাহিনী প্রধান বিসিএএসপিএস ভবনের দাপ্তরিক ও অপারেশনাল কার্যক্রমের বিভিন্ন অংশ সরেজমিনে পরিদর্শন করেন। গত ১৮ জানুয়ারি বিসিএএসপিএস’র আনুষ্ঠানিক কার্যক্রম ও ওয়েবসাইট উদ্বোধনের মাধ্যমে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে বিমান বাহিনী প্রধানের সার্বিক দিকনির্দেশনায় বিসিএএসপিএস আকাশ ও মহাকাশ শক্তি, জাতীয় নিরাপত্তা, কৌশলগত পরিবেশ এবং প্রতিরক্ষা নীতিমালা বিষয়ক গবেষণা…
আগামী দু’দিন তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানির স্তর আরও বাড়তে পারে। কিছু স্থানে পানি বিপৎসীমা অতিক্রম করে রংপুর অঞ্চলে স্বল্পস্থায়ী বন্যা পরিস্থিতি সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বিডব্লিউডিবি) কর্মকর্তারা জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় উত্তরাঞ্চলের রংপুর বিভাগে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানির স্তর বেড়েছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে নদীগুলোর কিছু কিছু স্থানে পানির স্তর বিপৎসীমা অতিক্রম করতে পারে। ফলে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা এবং কুড়িগ্রাম জেলার এসব নদী সংলগ্ন প্লাবনভূমি ও নিচু এলাকাগুলোতে আকস্মিক ও স্বল্পস্থায়ী বন্যা দেখা দিতে পারে। তবে তৃতীয় দিনে এই নদীগুলোর পানির স্তর স্থিতিশীল থাকতে পারে। এদিকে,…
মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতির কারণে বৈশ্বিক পেট্রোলিয়াম সরবরাহ ব্যবস্থা মারাত্মকভাবে বিঘ্নিত হওয়ায় বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সৌরবিদ্যুৎকে অন্যতম কার্যকর সমাধান হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। তারা পরিচ্ছন্ন জ্বালানির প্রসারে সরকারের উদ্যোগ আরও জোরদারের আহ্বান জানিয়েছেন। ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিকস অ্যান্ড ফিন্যান্সিয়াল অ্যানালাইসিসের (আইইইএফএ) প্রধান জ্বালানি বিশ্লেষক শফিকুল আলম বাসসকে বলেন, ‘এ ধরনের অপ্রত্যাশিত পরিস্থিতি প্রমাণ করে, জ্বালানি নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিস্থাপকতা নিশ্চিত করতে পরিচ্ছন্ন জ্বালানি কতটা গুরুত্বপূর্ণ।” তিনি বলেন, জ্বালানি নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য পরিচ্ছন্ন বা সবুজ জ্বালানি এখন শুধু কার্বন নিঃসরণ কমানোর বিষয় নয়, বরং এটি একটি কৌশলগত প্রয়োজন’, যা টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিও নিশ্চিত করতে পারে। শফিকুল আলম…

