Author: Niloy Roy

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:                                                          ৩৬০ আউলিয়ার অন্যতম হযরত সৈয়দ শাহ মোস্তফা বোগদাদী শের সওয়ার চাবুকমার হাসানী ওয়াল হোসাইনী মাহবুবে এলাহি (রহ.) এর ৬৮৫তম ওরস মোবারক (১৫ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। প্রতি বছরের বাংলা সনের ১লা মাঘ এই উরুস অনুষ্ঠিত হয়। ওরস উদযাপন কমিটির সদস্য সচিব জাকির হোসেন উজ্জ্বল জানান, আজ ১৪ জানুয়ারি বুধবার বাদ আসর মিলাদ মাহফিল, গরু জবাই ও বাদ এশা জিকির আজকার অনুষ্ঠিত হবে দরগাহ প্রাঙ্গণে। পরদিন বৃহস্পতিবার ১৫ই জানুয়ারি সকাল সাড়ে…

আরও পড়ুন

মোঃ রফিকুল ইসলাম নিজস্ব প্রতিনিধি: ​নেত্রকোনার আটপাড়া উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে ‘দেশ গড়ার লক্ষ্য’ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনায় বিএনপি সরকার গঠন করলে জনকল্যাণে কী কী পদক্ষেপ নেবে, সেই লক্ষ্যকে সামনে রেখে তৃণমূলের নেতাকর্মীদের মাঝে এই কর্মশালা পরিচালনা করা হয়। ​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাব্বি হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন: ​আবু হান্নান তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রদল। ​রাহাত হোসেন, সহ-সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রদল। ​ইয়াসিন ইবনে জাবির, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল কেন্দ্রীয় সংসদ । ​কর্মশালায় সভাপতিত্ব করেন আটপাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খান রুবেল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আটপাড়া উপজেলা…

আরও পড়ুন

এ,এম স্বপন জাহান,(মধ্যনগর): সুনামগঞ্জের মধ্যনগরে জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) মধ্যনগর থানা পুলিশের একটি বিশেষ দল উপজেলার ১নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের গোলগাঁও বাজার এলাকায় অভিযান পরিচালনা করে নুরুল হক নামে মামলার এজাহারভুক্ত ওই আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামী নুরুল হক বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের ইছামারি গ্রামের রহিম মিয়ার ছেলে। স্থানীয় সূত্র ও পুলিশ সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়, এতে কয়েকজন ব্যক্তি আহত হয়। ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। পরে আহতদের চিকিৎসা দেওয়া…

আরও পড়ুন

ইমন সরকার, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: রাজধানী ঢাকা থেকে ময়মনসিংহের ভালুকায় নিজ গ্রামের বাড়ি যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন জাতীয় যুবশক্তির সদস্য সচিব ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে ১১ দলীয় জোট মনোনীত এনসিপির প্রার্থী ডা. জাহেদুল ইসলাম। মঙ্গলবার (১৩ জানুয়ারি) মধ্যরাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিমানবন্দর থানাধীন বলাকা ভবনের সামনে ফ্লাইওভারের মুখে এ দুর্ঘটনা ঘটে। ডা. জাহেদুল ইসলাম জানান, রাত আনুমানিক ১টার দিকে তিনি তার স্ত্রী ও ছোট ভাগ্নেকে নিয়ে একটি প্রাইভেটকারে করে ভালুকার উদ্দেশে রওনা দেন। গাড়িটি ফ্লাইওভারের সামনে পৌঁছালে পেছন থেকে একটি কাভার্ডভ্যান সজোরে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি টেনে-হিঁচড়ে বেশ কিছুদূর সামনে নিয়ে যাওয়া হয় এবং গাড়িটির…

আরও পড়ুন

টাঙ্গাইল প্রতিনিধিঃ ৩৬ পিস ইয়াবা সহ গ্রেপ্তার হলেন ইসলামী আন্দোলন এর নাগরপুর ওয়ার্ড কমিটির সভাপতি আবুল হোসেন। থানা পুলিশ সূত্রে জানা যায়, টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সদর স্বাস্থ্য কমপ্লেক্সের পূর্ব পাশে অটোরিক্সার পার্টস বিক্রির দোকানের আড়ালে  আবুল হোসেন দীর্ঘদিন যাবৎ মাদক কারবার করে আসছিল। গোপন সংবাদের ভিত্তি নাগরপুর থানা পুলিশের একটি চৌকস দল এসআই রাকিব, এএসআই তাহের ও আতিক, আবুলের অটোরিক্সার পার্টসের দোকানে অভিযান চালিয়ে আজ ১৩ জানুয়ারি মঙ্গলবার বিকেলে ৩৬ পিছ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেছে। থানা পুলিশ জানায়, সে অটোরিক্সার বিভিন্ন পার্টসের প্যাকেটে ইয়াবা ট্যাবলেট লুকিয়ে রেখে ব্যবসা করে আসছিল। আবুল উপজেলার নাগরপুর সদর ইউনিয়নে মরহুম নুরুল ইসলাম নুরুর…

আরও পড়ুন

আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ভুয়া তথ্য ও বিভ্রান্তি মোকাবিলায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এ বিষয়ে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্কের সঙ্গে মঙ্গলবার টেলিফোনে কথা বলেন তিনি। আলোচনায় অধ্যাপক ইউনূস বলেন, নির্বাচনকে ঘিরে ভুয়া তথ্যের একধরনের বন্যা দেখা যাচ্ছে। বিদেশি গণমাধ্যমের পাশাপাশি স্থানীয় বিভিন্ন সূত্র থেকেও এসব তথ্য ছড়ানো হচ্ছে। তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা সংবাদ, গুজব ও অনুমানের ছড়াছড়ি চলছে, যা নির্বাচন প্রক্রিয়ার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে সরকার উদ্বিগ্ন। জবাবে ভলকার তুর্ক বলেন, বিষয়টি তাঁর নজরে এসেছে। তিনি জানান, ভুয়া তথ্যের ক্রমবর্ধমান এই চ্যালেঞ্জ মোকাবেলায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয়…

আরও পড়ুন

গাইবান্ধা প্রতিনিধি: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় গাইবান্ধায় ইলেকট্রনিকস ডিভাইস ব্যবহার করে সংঘবদ্ধ জালিয়াতির অভিযোগে দায়ের করা মামলার তদন্তে নেমেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আদালতে আসামীদের ৫ দিনের রিমান্ড আবেদন করেছেন সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তা। এর আগে শুক্রবার (৯ জানুয়ারি) প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিবন্ধন পরীক্ষার দিন গাইবান্ধা সদর, পলাশবাড়ী ও ফুলছড়ি উপজেলার বিভিন্ন কেন্দ্র থেকে আটককৃতসহ ৫৫ জনের বিরুদ্ধে জেলায় তিন থানায় মামলা হয়েছে পাঁচটি। এর মধ্যে পলাশবাড়ীতে তিনটি, সদরে একটি এবং ফুলছড়িতে একটি মামলা হয়। একই ধরণের, একাধিক ঘটনায় হওয়ায় একাধিক মামলায় রিমান্ড আবেদন করেছেন আলাদা আলাদা তদন্ত কর্মকর্তারা। এরমধ্যে সদর থানার মামলা তদন্ত করছে জেলা…

আরও পড়ুন

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ার ব্রাহ্মণবাজার মিশন চৌমুহনীতে অবস্থিত বায়তুল আমান জামে মসজিদের পূর্ণ নির্মাণ ও সংস্কার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। মঙ্গলবার (১৩ই জানুয়ারি) দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মসজিদের পূর্ণ-নির্মাণ ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন । এসময় উপস্থিত ছিলেন উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রবীণ বিএনপি নেতা রফিক আহমেদ, কুলাউড়া সরকারি ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ একেএম শাহজালাল, সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী ফয়েজ উদ্দিন আহমেদ, ইউপি সদস্য শামছুল হক সুন্দর, আতাউর রহমান আফতাব, বিএনপি নেতা সারোয়ার আলম বেলাল, রাসেল আহমেদ, ছয়ফুল ইসলাম, ফয়ছল আহমদ, অবসর প্রাপ্ত সেনা সদস্য শফিক আহমেদ, পুলিশ…

আরও পড়ুন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: ফ্রান্সে বসবাসরত মৌলভীবাজারের কুলাউড়া সরকারি কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে এক ব্যতিক্রম ধর্মী মিলনমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় শনিবার (১০ই জানুয়ারি) সন্ধ্যা ৭টায় প্যারিসের নিকটবর্তী ওভারভিলিয়ের একটি অভিজাত হলে আয়োজিত এই অনুষ্ঠানে নারী–পুরুষ, শিশু–কিশোরসহ বিভিন্ন প্রজন্মের নানান বয়সী প্রাক্তন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এক মিলন মেলায় পরিণত হয় উৎসবের রঙিন প্রাঙ্গণে। শিক্ষাজীবনের স্মৃতি, বন্ধুত্ব আর শেকড়ের টানে ফ্রান্সের নানান প্রান্ত থেকে প্রাক্তন শিক্ষার্থীরা মিলিত হন এই আয়োজনে। দলমত নির্বিশেষে সবার অংশগ্রহণে অনুষ্ঠানটি ছিল পরিপাটি, প্রাণবন্ত ও আবেগঘন মুহূর্ত। এক মুহূর্তের জন্য যেন প্যারিস শহরেই ফিরে পেয়েছিল কুলাউড়া সরকারি কলেজের ক্যাম্পাস, আনন্দের বন্যা আর ভালোবাসার জোয়ারে ভাসছিল…

আরও পড়ুন

জবি প্রতিনিধি: পুরনো ঢাকায় ঐতিহ্যবাহী সাকরাইন বা ঘুড়ি উৎসবকে কেন্দ্র করে বেহায়াপনা ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে রিকশা মাইকিং কর্মসূচি শুরু করেছে “প্রত্যাশা” মাদকবিরোধী সংগঠন। সোমবার (১২ জানুয়ারি) এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে “প্রত্যাশা” মাদকবিরোধী সংগঠনের উদ্যোগে পুরনো ঢাকার লক্ষ্মীবাজার, সূত্রাপুর, ওয়ারী, গেন্ডারিয়া, নারিন্দা, ধোলাইখাল, রায়সাহেব বাজার ও কলতাবাজারসহ বিভিন্ন এলাকায় রিকশা মাইকিং কার্যক্রম চালানো হয়। জানা যায়, আগামী ১৪ জানুয়ারি বুধবার পুরনো ঢাকায় সাকরাইন উৎসব উদযাপিত হবে। প্রতিবছর এদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাড়া-মহল্লার বিভিন্ন ছাদে ঘুড়ি উড়ানো হলেও সন্ধ্যার পর কিছু কিছু এলাকার লেন-বাইলেনের বাসাবাড়ির ছাদে সাকরাইনের নামে বেহায়াপনা ও অশ্লীল কর্মকাণ্ডের অভিযোগ উঠে। সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত…

আরও পড়ুন

লোকমান আহমদ,খেলা শেষ হতেই গ্যালারির প্রতিটি কোণে ছুঁয়ে যায় উচ্ছ্বাসের ঢেউ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তখন শুধু জয় নয়- চলছে উৎসব। দর্শকরা সিলেটী জামাই ক্রিকেটার মঈন আলীকে ঘিরে গান ধরেন- “আইলারে নয়া দামান আসমানেরও তেরা”, “সুরমা গাঙ্গর ফারো বাড়ি আমরা হক্কল সিলটি”- গান, নাচ আর ‘সিলেট সিলেট’ স্লোগানে পুরো স্টেডিয়াম যেন রূপ নেয় এক আনন্দমিছিলে। এমন আবহেই শেষ হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দ্বাদশ আসরের সিলেট পর্ব, যেখানে শেষ ম্যাচে রংপুর রাইডার্সকে হারিয়ে জয় দিয়ে বিদায় নিল স্বাগতিক সিলেট টাইটান্স। প্রবাদ বাক্যের মতোই- শেষ ভালো যার, সব ভালো তার। শুরুতে ওঠানামা থাকলেও সিলেট পর্বের শেষ ম্যাচে দাপুটে জয়ে শুধু গুরুত্বপূর্ণ…

আরও পড়ুন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান মৌলভীবাজার আগমন উপলক্ষে সদর উপজেলার শেরপুর আইনপুরের মাঠ পরিদর্শন করছেন জেলা বিএনপি’র নেতৃবৃন্দ। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সাবেক মৌলভীবাজার জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক সংসদ সদস্য ও জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এম নাসের রহমান। মৌলভীবাজার জেলা বিএনপি’র আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন, সাবেক সাধারণ সম্পাদক ভিপি মিজানুর রহমান, আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মুকিত, সাবেক সাংগঠনিক সম্পাদক জেলা বিএনপি’র আহ্বায়ক সদস্য মতিন বকস, খলিলপুর ইউনিয়ন চেয়ারম্যান আবু মিয়া চৌধুরী, কানাডা বিএনপি’র উপদেষ্টা আব্দুল মুহিত,২নং মনুমূখ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হক শেফুল,ইউনিয়ন বিএনপি’র সভাপতি এমদাদ মোহাম্মাদ সিরাজ, সাধারণ…

আরও পড়ুন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগর উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাম্পের টহলরত দল কর্তৃক দায়িত্বপূর্ণ এলাকার অন্তর্ভুক্ত কামরচাক ইউনিয়ন এলাকায় তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। সোমবার (১২ই জানুয়ারি) সকালে মোহাম্মদ জহির আলীর বসতবাড়িত অভিযান পরিচালনা করে বিভিন্ন প্রকার দেশীয় তৈরি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত অস্ত্রসমূহ স্থানীয় রাজনগর থানায় হস্তান্তর করা হয়। বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এলাকায় অবৈধ অস্ত্রের ব্যবহার ও মজুদ প্রতিরোধে আইন-শৃঙ্খলারক্ষা এবং সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সেনাবাহিনীর সূত্রে।

আরও পড়ুন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় সশস্ত্র ডাকাতির ঘটনায় পুলিশের তাৎক্ষণিক অভিযানে ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস, লুটকৃত একটি মোটরসাইকেল, নগদ টাকা,মানিব্যাগ,মোবাইলফোন ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ৬ নম্বর কাদিপুর ইউনিয়নের মনসুর গ্রামের জুবেল আহমেদ ওরফে জুবলা (৩৩), একই উপজেলার ৫ নম্বর ব্রাহ্মণবাজার ইউনিয়নের দাউদপুর গ্রামের মো. দেলোয়ার হোসেন (২৯), ৪ নম্বর জয়চন্ডী ইউনিয়নের ঘাগটিয়া কোঁটাগাঁও এলাকার মো. নাজিম মিয়া (২৫) এবং সুনামগঞ্জের ছাতক উপজেলার নরাই বাজার এলাকার মো. জাকির হোসেন (৩২)। সোমবার (১২ই জানুয়ারি) জেলা পুলিশের মিডিয়া সেলের এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত…

আরও পড়ুন

লোকমার আহমদ, সিলেট বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের শুভাগমন উপলক্ষে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে একটি প্রস্তুতি সভা আজ (বুধবার) সকাল ১০টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। সভাটি তোপখানাস্থ সিলেট-১ আসনের ধানের শীষের প্রার্থীর প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজন করা হয়েছে। এ প্রস্তুতি সভায় সিলেট মহানগর বিএনপির কার্যনির্বাহী কমিটির সব সদস্য, ছয়টি থানার নেতৃবৃন্দ এবং ৪২টি ওয়ার্ড বিএনপির সুপার ফাইভ (যেসব ওয়ার্ডে নির্বাচিত কমিটি নেই, সেসব ওয়ার্ডের আহ্বায়কসহ)-কে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। এদিকে দীর্ঘ প্রায় ২২ বছর পর শ্বশুরবাড়ি সিলেটে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আগামী ২১ জানুয়ারি…

আরও পড়ুন

লোকমার আহমদ, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টায় বিভাগীয় শহর সিলেট ও রাজধানী ঢাকায় একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাকার পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী। এ সময় তিনি কেন্দ্রের পরিবেশ, নিরাপত্তা ব্যবস্থা ও পরীক্ষার্থীদের জন্য গৃহীত সুযোগ-সুবিধা পর্যালোচনা করেন। পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করে সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। অন্যদিকে সিলেটে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপচার্য (প্রো-ভিসি) অধ্যাপক ড. মো. সাজেদুল করিম। তিনি পরীক্ষা কেন্দ্রের সার্বিক পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্ট…

আরও পড়ুন

লোকমার আহমদ: সিলেট সদ্য সমাপ্ত ২০২৫ সালে সিলেট বিভাগে সংঘটিত ৩৫৬টি সড়ক দুর্ঘটনায় ৩৬৪ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৮৭২ জন। নিহতদের বড় অংশই মোটরসাইকেল চালক ও আরোহী। নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, চার জেলার মধ্যে সিলেট জেলাতেই সড়ক দুর্ঘটনায় হতাহতের সংখ্যা সবচেয়ে বেশি। আর উপজেলাভিত্তিক হিসাবে প্রাণহানির শীর্ষে রয়েছে হবিগঞ্জের মাধবপুর উপজেলা। ২০২৫ সালে সিলেট জেলায় ১৫৮টি দুর্ঘটনায় ১৫৮ জন নিহত এবং ২৯৯ জন আহত হন। গুরুত্বপূর্ণ সড়কগুলোর মধ্যে সিলেট-তামাবিল সড়কে ৩১টি দুর্ঘটনায় ২৯ জন, সিলেট-ভোলাগঞ্জ সড়কে ২৭টি দুর্ঘটনায় ২৭ জন, সিলেট-জকিগঞ্জ সড়কে ২৮টি দুর্ঘটনায় ২৮ জন…

আরও পড়ুন

সিলেট নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনে বিএনপি-জমিয়ত জোটের প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুককে শোকজ করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা। সোমবার জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাসুদুর রহমান মাওলানা উবায়দুল্লাহ ফারুকের বরাবরে শোকজ নোটিশ প্রদান করেন। শোকজ নোটিশে উল্লেখ করা হয়, সোমবার সন্ধ্যায় জকিগঞ্জ উপজেলার সোনার বাংলা সেন্টারে মাওলানা উবায়দুল্লাহর উপস্থিতিতে শতাধিক নেতা-কর্মী ও সমর্থক নির্বাচনি প্রচারণা চালান, যা নির্বাচনি আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। এ সময় জকিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রচারণা বন্ধের নির্দেশ দেন। তবে তখন মাওলানা উবায়দুল্লাহর কর্মী-সমর্থকরা…

আরও পড়ুন

লোকমার আহমদ, সিলেট: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গণের শতবর্ষী খেজুর গাছ কেটে ফেলার ঘটনায় তদন্তে নেমেছে জেলা প্রশাসন। মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুদ রানার নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি সরেজমিনে মাজার এলাকা পরিদর্শন করে গাছ কাটার সত্যতা নিশ্চিত করেছে। গণমাধ্যমে খেজুর গাছ কাটার খবর প্রকাশের পর প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে নেয়। এরপর বন বিভাগ ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের সমন্বয়ে অতিরিক্ত জেলা প্রশাসকের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়। মঙ্গলবারের পরিদর্শনে কমিটি মাজার প্রাঙ্গণে অন্তত ছয়টি খেজুর গাছ কাটা হয়েছে বলে দেখতে পায়। তদন্ত কমিটির সদস্য আনোয়ারুল কাদির জানান, শাহজালাল (রহ.) মাজার একটি ধর্মীয় ও…

আরও পড়ুন

আরিফ শেখ, রংপুর প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিতে রংপুরের তারাগঞ্জ উপজেলায় সেনাবাহিনীর ৩৪ বেঙ্গল রেজিমেন্টের লেফটেন্যান্ট কাব্যর নেতৃত্বে একটি বিশেষ টিমের সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ১১ টায় অনুষ্ঠিত হওয়া এই মহড়ার মাধ্যমে সেনা সদস্যরা স্থানীয় জনগণের সঙ্গে নির্বাচনী পরিবেশ, নিরাপত্তা এবং ভোটার সচেতনতা নিয়ে খোলামেলা আলোচনা করেছেন। মহড়ার সময় সেনা দলটি তারাগঞ্জের হাট-বাজার এলাকায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মিলিত হয়। ক্রেতা-বিক্রেতা, পথচারী, শিক্ষক-শিক্ষার্থীসহ সকলের সঙ্গে তারা নির্বাচনী দায়িত্ব, ভোটার অধিকার এবং সম্ভাব্য চ্যালেঞ্জগুলো নিয়ে কথা বলেন। দলটি উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করে নিরাপত্তা ব্যবস্থা যাচাই করেছে । লেফটেন্যান্ট কাব্য জানান, “আমাদের লক্ষ্য হলো নির্বাচনকে…

আরও পড়ুন