Author: Niloy Roy

ইমন সরকার, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের পাশে পরিত্যক্ত কার্টুনের ভেতর থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ। রোববার (১৮ জানুয়ারি) রাতে উপজেলায় হাজিরবাজার এলাকা থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, মহাসড়কের পাশে একটি কার্টুন পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়, পরে কাছে গিয়ে কার্টুনের ভেতরে নবজাতক দেখতে পেয়ে তারা হাইওয়ে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নবজাতককে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এবিএম মেহেদি মাসুদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত ব্যক্তিরা…

আরও পড়ুন

আল নোমান শান্ত, দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনা-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল নারীদের প্রত্যাশা ও মতামত শুনেছেন। তিনি কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন। রবিবার (১৮ জানুয়ারি) দুপুরে পৌর শহরের তেরী বাজার এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন এলাকা থেকে আসা শত শত নারী উপস্থিত হন। সভায় নারীরা তাঁদের দৈনন্দিন জীবনের নানা সমস্যা, প্রত্যাশা ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। এ সময় স্থানীয় এক নারী বলেন, অনেক মা আছেন, যারা এখন এই কথাটা বলতেই পারছেন না যে তাঁদের সন্তান নেশাগ্রস্ত। যেমন আমি আমার ছেলে নেশা করে।…

আরও পড়ুন

জেলা প্রতিনিধি, নড়াইল: নড়াইলের লোহাগড়া উপজেলায় বিদেশী পিস্তল ও গুলিসহ ইতনা গ্রামের পশ্চিমপাড়ার শিকদার আনোয়ার হোসেনের ছেলে শিকদার লিমন (৩৫) নামে যুবককে গ্রেফতার করেছে যৌথবাহিনী। লিমন দীর্ঘ ১১ বছর মালেশিয়াতে ছিলেন। রবিবার (১৮ জানুয়ারি) বিকেলে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শনিবার (১৭ জানুয়ারি) মধ্যরাত থেকে রবিবার (১৮ জানুয়ারি) সকাল পর্যন্ত উপজেলার ইতনা গ্রামে অভিযান চালিয়ে অভিযুক্তকে অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেফতার করে যৌথবাহিনী। পুলিশ জানায়, নড়াইল সেনা ক্যাম্প গোয়েন্দা তথ্য পায় উপজেলার ইতনা পশ্চিমপাড়া গ্রামে শিকদার লিমন ও শিকদার রিয়াজ নামের আপন দুই সহোদর সন্ত্রাসী কর্যক্রম পরিচালনা উদ্দেশ্যে তাদের বসত বাড়িতে…

আরও পড়ুন

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আলিনগর কারিগরি ও বাণিজ্যিক কলেজে একাদশ শ্রেণির ভর্তির নামে শিক্ষার্থীদের কাছ থেকে প্রকাশ্যভাবে অতিরিক্ত ও অবৈধ অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। কারিগরি শিক্ষা বোর্ডের নীতিমালা উপেক্ষা করে ভুতুড়ে ও অযৌক্তিক খাতে টাকা আদায় এবং ন্যূনতম শিক্ষা সুবিধা না থাকায় ক্ষোভে ফেটে পড়েছেন সাধারণ শিক্ষার্থীরা। রোববার (১৮ জানুয়ারি) সকালে এসব অনিয়মের প্রতিবাদে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কলেজ প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেন এবং কলেজের অধ্যক্ষকে তার কক্ষে অবরুদ্ধ করে রাখেন। শিক্ষার্থীদের সরবরাহ করা মানি রিসিট পর্যালোচনা করে দেখা গেছে, একাদশ শ্রেণিতে ভর্তির জন্য জনপ্রতি আদায় করা হচ্ছে ৫,৯৫০ টাকা। এর মধ্যে কোনো নীতিমালার তোয়াক্কা না…

আরও পড়ুন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মো. শওকতুল ইসলাম শকু-কে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে শোকজ করা হয়েছে। গত ১৬ই জানুয়ারি নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির পক্ষ থেকে এই কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়। জানা গেছে, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুলাউড়া উপজেলা শাখার অফিস সেক্রেটারি আতিকুর রহমান গত ১৫ জানুয়ারি কমিটির কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। নির্বাচনী অনুসন্ধান কমিটির মতে, ভোটগ্রহণের নির্ধারিত সময়ের তিন সপ্তাহ পূর্বেই এ ধরনের প্রচারণা চালানো ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৫’ এর ৩ এবং ১৮ নম্বর বিধির সুস্পষ্ট লঙ্ঘন। কমিটির দায়িত্বপ্রাপ্ত বিচারক…

আরও পড়ুন

জামালপুর জেলা প্রতিনিধিঃ সারাদেশব্যাপী স্বল্প আয়ের মানুষের জন্য স্বল্পমূল্যে পণ্য বিক্রয় কার্যক্রম পরিচালনা করছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। পূর্বে টিসিবির পণ্য বিতরণে ডিলার ও কিছু অসাধু ব্যক্তির তৎপরতায় অনেক উপকারভোগীর পণ্য না পাওয়ার অভিযোগ থাকলেও ২০২৫ সাল থেকে স্মার্ট কার্ডের মাধ্যমে পণ্য বিতরণ শুরু হওয়ায় তেমন কোনো অভিযোগ পরিলক্ষিত হচ্ছে না বলে জানিয়েছেন ডিলার ও সচেতন মহল। এতে একদিকে যেমন বিতরণ ব্যবস্থায় স্বচ্ছতা ফিরেছে, অন্যদিকে উপকারভোগীরা পেয়েছেন পণ্যপ্রাপ্তির নিশ্চয়তা। ফলে সঠিকভাবে পণ্য পেয়ে খুশি জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ১২ হাজার ৪১৯টি পরিবার। জানা যায়, টিসিবির পণ্য বিতরণ কার্যক্রম ২০২৪ সালের নভেম্বর মাসে হাতে লেখা ফ্যামিলি কার্ড থেকে স্মার্ট ফ্যামিলি কার্ডে…

আরও পড়ুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির শেষ দিনের কার্যক্রম চলছে। আজ রোববার সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনের অডিটোরিয়ামে (বেইজমেন্ট-২) এই শুনানি শুরু হয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে পূর্ণাঙ্গ কমিশন এই আপিল শুনানি গ্রহণ করছেন। ইসি ঘোষিত সময়সূচি অনুযায়ী, আজ শুনানির শেষ দিনে ক্রমিক নম্বর ৬১১ থেকে ৬৪৫ পর্যন্ত আপিল এবং এর আগে রায়ের জন্য অপেক্ষমাণ রাখা আপিলগুলোর নিষ্পত্তির মধ্য দিয়ে এই কার্যক্রম শেষ হবে। দুপুরে ১ ঘন্টা বিরতি দিয়ে বিকেল পর্যন্ত এই শুনানি চলার কথা রয়েছে। এর আগে, গতকাল শনিবার শুনানির…

আরও পড়ুন

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন নিয়মভিত্তিক আন্তর্জাতিক শৃঙ্খলা এবং সম্মিলিত বৈশ্বিক পদক্ষেপের পক্ষে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। অভিন্ন অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় আলোচনা ও সহযোগিতার ওপরও গুরুত্বারোপ করেছেন তিনি। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, দায়িত্বশীল প্রতিবেশী এবং জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সক্রিয় সদস্য হিসেবে বাংলাদেশ বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় একটি নিয়মভিত্তিক আন্তর্জাতিক শৃঙ্খলা এবং সম্মিলিত পদক্ষেপের পক্ষে। আমরা আলোচনা, আস্থা বৃদ্ধি ও অভিন্ন উদ্বেগের বিষয়ে সহযোগিতামূলক সমাধানকে সমর্থন করি। আজ শনিবার রাজধানীর একটি হোটেলে সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (সাফা) আয়োজিত ‘নেক্সট জেনারেশন প্রফেশন : কনভার্জিং এথিক্যাল এআই অ্যান্ড সাসটেইনেবিলিটি রিপোর্টিং’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তৌহিদ হোসেন…

আরও পড়ুন

লোকমান আহমদ সিলেট সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত এক নারী ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে এ ঘটনার প্রতিবাদে ইন্টার্ন চিকিৎসকদের ঘোষিত কর্মবিরতি এই সংবাদ (শনিবার রাত ৮টা) লিখা পর্যন্ত অব্যাহত রয়েছে। হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে সুনামগঞ্জ থেকে আসা এক অন্তঃসত্ত্বা রোগীর চিকিৎসা নিয়ে হাসপাতালের চারতলার ৪ নম্বর ওয়ার্ডে রোগীর স্বজনদের সঙ্গে দায়িত্বরত নার্স ও ইন্টার্ন চিকিৎসকদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে রোগীর স্বজনরা ওয়ার্ডে ভাঙচুর চালান এবং এক নারী ইন্টার্ন চিকিৎসকসহ সংশ্লিষ্টদের ওপর হামলা করেন। এ…

আরও পড়ুন

লোকমান আহমদ, সিলেট সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত চারজন নিহত এবং আরও কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। শনিবার সকাল ও দুপুরে এসব দুর্ঘটনা ঘটে। জকিগঞ্জ উপজেলায় এক মাদরাসা শিক্ষার্থী রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে পথে তার মৃত্যু হয়। নিহত শিক্ষার্থীর নাম জুবায়ের আহমদ (৯)। সে বারহাল ইউনিয়নের বোরহানপুর গ্রামের তকু মিয়া কবিরের ছেলে এবং স্থানীয় একটি মাদরাসার শিক্ষার্থী। জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, মোটরসাইকেল আরোহী পালিয়ে যাওয়ায় এখন পর্যন্ত তাকে আটক করা যায়নি। তবে উদ্ধারকৃত মোবাইল ফোনের সূত্র…

আরও পড়ুন

ইমন সরকার, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ভোরের আলো ফোটার আগেই ভালুকার শিল্পাঞ্চলে ভেসে আসে কারখানার সাইরেন। সেই শব্দে ঘুম ভাঙে হাজারো শ্রমজীবী মানুষের যাদের জীবনের বড় অংশ জুড়ে আছে দায়িত্ব, ক্লান্তি আর সময়ের সঙ্গে প্রতিদিনের নিরবচ্ছিন্ন লড়াই। এই লড়াইয়ের মাঝেই অনেকের জীবনে থেমে গেছে পড়াশোনার পথ। সংসারের দায়, পারিবারিক সংকট কিংবা বাস্তবতার চাপে কেউ দশ-পনেরো বছর আগেই স্কুল ছেড়েছিলেন। কিন্তু সেই থেমে যাওয়া জীবনগুলোকে আবার শিক্ষার মূল স্রোতে ফেরাতে ভালুকার স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় নীরবে কাজ করে যাচ্ছে এক ব্যতিক্রমী উদ্যোগ ‘ই-লার্নিং একাডেমি বাংলাদেশ’। এই উদ্যোগের নেপথ্যে রয়েছেন তরুণ শিক্ষাউদ্যোক্তা এম এম রানা। তাঁর গড়ে তোলা এই একাডেমি কোনো প্রচলিত শিক্ষা প্রতিষ্ঠান…

আরও পড়ুন

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইল -৬ (নাগরপুর- দেলদুয়ার) আসন থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন অনেকেই। এদের মধ্যে বিএনপি মনোনয়ন দিয়েছে রবিউল আওয়াল লাভলু কে। মনোনয়ন বঞ্চিতদের মধ্যে মইনুল আলম খান কনক আজ ১৭ জানুয়ারি শনিবার বিকেলে বিএনপি’র সংসদ সদস্য প্রার্থী রবিউল আওয়াল লাভলু’র বাসভবনে এক সংবাদ সম্মেলন করে দলীয় নির্দেশনা মেনে, দলীয় প্রার্থী রবিউল আওয়াল লাভলুর পক্ষে পূর্ণ সমর্থন জানিয়ে নির্বাচনী কাজ করার প্রতিশ্রুতি জানিয়েছেন। এ সময় আরো উপস্থিত ছিলেন আরেক মনোনয়ন বঞ্চিত নাগরপুর উপজেলা বিএনপি’র সদস্য শরিফ উদ্দিন আরজু। আয়োজিত এর সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী…

আরও পড়ুন

আরিফ শেখ, রংপুর প্রতিনিধিঃ রংপুরের তারাগঞ্জে গত বছরের আগস্ট মাসে চাঞ্চল্যকর রূপলাল দাস ও প্রদীপ লাল হত্যাকাণ্ডের মামলায় একজন গুরুত্বপূর্ণ আসামিকে গ্রেফতার করেছে তারাগঞ্জ থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, তারাগঞ্জ থানার মামলা নং-০৪, তারিখ ১০ আগস্ট ২০২৫-এ দায়ের হওয়া এই মামলায় দণ্ডবিধির ৩০২ (খুন) ও ৩৪ (সহযোগিতা) ধারায় অভিযোগ আনা হয়েছে। গ্রেফতারকৃত আসামি হল মোঃ ইউনুস আলী (৩২), পিতা- মোঃ খয়রাত হোসেন, সাং- দামোদরপুর (মামুনপাড়া), ৫নং সয়ার ইউপি, তারাগঞ্জ, রংপুর। তাকে গ্রেফতার করা হয়েছে আজ ১৭ জানুয়ারি ২০২৬ সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে বুড়িরহাট বাজার এলাকা থেকে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের বিশেষ অভিযানে তাকে হাতেনাতে আটক করা হয় এবং আদালতের…

আরও পড়ুন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনে বিশেষ ভূমিকা, প্রশাসনিক দক্ষতা ও সামাজিক অঙ্গনে বিশেষ অবদান রাখায় শ্রেষ্ঠ মাদ্রাসা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন মাওলানা মুফতি মোঃ শামছুল ইসলাম। তিনি জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ এ সিলেট বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাদ্রাসা প্রতিষ্ঠান প্রধান (অধ্যক্ষ) নির্বাচিত হয়েছেন মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুফতি মোঃ শামছুল ইসলাম। এছাড়া বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন একই প্রতিষ্ঠানের ১০ম শ্রেণীর শিক্ষার্থী কুলসুমা আনজুম জুই। গত বৃহস্পতিবার (১৫ই জানুয়ারি) সিলেট বিভাগীয় কমিশনার ও জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উদযাপন কমিটির আহ্বায়ক খান মোঃ রেজা-উন-নবী এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের ভারপ্রাপ্ত পরিচালক ও জাতীয় শিক্ষা সপ্তাহ…

আরও পড়ুন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: নির্বাচনী প্রচারণার ধারাবাহিকতায় আগামী ২২ জানুয়ারি বিএনপি’র চেয়ারম‌্যান তারেক রহমানের মৌলভীবাজার নির্বাচনী জনসভা সফল করতে সভাস্থল আইনপুর খেলার মাঠ পরিদর্শন করেছেন বিএনপি’র শীর্ষ নেতারা। শনিবার (১৭ জানুয়ারি ) সকাল সাড়ে ১০টায় বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী আলহাজ্ব জি কে গউছ আইনপুর খেলার মাঠ পরিদর্শনে যান। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি’র সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী, মৌলভীবাজার জেলা বিএনপি’র আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন, সদস্য সচিব আব্দুল রহিম রিপনসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। পরিদর্শনকালে নেতারা জনসভা সফল করতে সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত…

আরও পড়ুন

নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতা: টাঙ্গাইলের নাগরপুরে বাংলাদেশের প্রাচীনতম প্রথম সারির গণমাধ্যম জাতীয় দৈনিক সংগ্রাম-এর ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে অসচ্ছল ও দরিদ্র নাগরিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি ২০২৬) সকালে নাগরপুর উপজেলার বিভিন্ন এলাকায় এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করেন দৈনিক সংগ্রাম-এর উপজেলা সংবাদদাতা ও নাগরপুর প্রেসক্লাবের সম্মানিত সদস্য সাংবাদিক এম.এ. মান্নান। এ সময় তিনি বলেন, জাতীয় দৈনিক সংগ্রাম দীর্ঘ ৫১ বছর ধরে দেশ, জাতি ও গণতন্ত্রের পক্ষে দায়িত্বশীল সাংবাদিকতা করে আসছে। এই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মানবিক কার্যক্রমের অংশ হিসেবে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরে আমি গর্বিত। তিনি আরও বলেন, শীত মৌসুমে দরিদ্র মানুষের কষ্ট লাঘবে সমাজের বিত্তবান ও সচেতন…

আরও পড়ুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে স্বতন্ত্র প্রার্থী ও সদ্য বহিষ্কৃত বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার উঠান বৈঠককে ঘিরে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের একাধিক কর্মী আহত হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের আখিঁতারা গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা উঠান বৈঠকে পৌঁছানোর পর অনুষ্ঠানে আসা দুই যুবকের মধ্যে শরীরে ধাক্কা লাগে নিয়ে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে অনুষ্ঠানস্থলের পাশেই দুপক্ষের লোকজন লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।…

আরও পড়ুন

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক বলেছেন, রাষ্ট্র ও সরকারের মালিকানা জনগণের হাতে তুলে দেওয়ার জন্যই গণভোট। গণভোটের ইতিবাচক ফলাফলই আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। দেশের পরিবর্তনের জন্য অবশ্যই গণভোটে অংশ নিতে হবে। তিনি আজ বিকালে সিলেটের লাক্কাতুরা গলফ ক্লাব মাঠে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে জেলা তথ্য অফিস আয়োজিত উঠান বৈঠকে এসব কথা বলেন। বৈঠকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান অতিথি ফারুক ই আজম বলেন, চব্বিশের গণ-অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারে মূল কাজ ছিল তিনটি- গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করা, রাষ্ট্র ব্যবস্থার আমূল পরিবর্তন ও জাতীয় সংসদ নির্বাচন…

আরও পড়ুন

যশোর জেলার অভয়নগর উপজেলায় “সনাতন বিদ্যার্থী সংসদ”, অভয়নগরের উদ্যোগে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৬ ই জানুয়ারি) নওয়াপাড়া কালীবাড়ি কেন্দ্রীয় পূজা মন্দির প্রাঙ্গণে অভয়নগর ব্লাড ব্যাংক, শ্রী শ্রী বাবা লোকনাথ সংঘ ও এক বেলার আহারের সহযোগিতায় বিদ্যাং দেহী এ কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানে শ্রী বিকাশ রায়ের সভাপতিত্বে ও শ্রী সৌরভ অধিকারীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আশরাফ হোসেন প্রিন্স। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী বিদ্যুৎ দে (সনাতন বিদ্যার্থী সংসদ, যশোর জেলা শাখা) লিপি ব্যানার্জী (সহকারী শিক্ষক, হাটগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়), আসমা নাসির, কিশোর কুমার সরকার, সত্যজিৎ মজুমদার, অভয়নগর ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা সৈয়দ ইমতিয়াজ ইয়াদ…

আরও পড়ুন

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ উপমহাদেশের কমিউনিস্ট আন্দোলনের অন্যতম পথিকৃৎ, তেভাগা আন্দোলনের অগ্রণী নেতা, মুক্তিযুদ্ধের সংগঠক, আজীবন বিপ্লবী এবং বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির প্রয়াত সভাপতি কমরেড অমল সেন-এর ২৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গভীর বিনম্র শ্রদ্ধাঞ্জলি জানিয়েছে নয়াগণতান্ত্রিক গণমোর্চা, যশোর জেলা। আজ শুক্রবার (১৬ই জানুয়ারি) যশোর–নড়াইল–বাকড়ি অঞ্চলে অবস্থিত কমরেড অমল সেনের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে নেতৃত্ব দেন কমরেড খবির শিকদার। এ সময় উপস্থিত ছিলেন সুমাইয়া শিকদার ইলা, সুরাইয়া শিকদার এশা, আরিফা আক্তার, রায়হান রশিদ আবির ও নয়ন আহমেদ। শ্রদ্ধাঞ্জলি প্রদানকালে নেতৃবৃন্দ কমরেড অমল সেনের বিপ্লবী জীবন, তেভাগা আন্দোলনে তাঁর ঐতিহাসিক নেতৃত্ব, মুক্তিযুদ্ধে তাঁর সংগঠক ভূমিকা এবং আজীবন শ্রেণিসংগ্রামের প্রশ্নে…

আরও পড়ুন