লোকমার আহমদ, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টায় বিভাগীয় শহর সিলেট ও রাজধানী ঢাকায় একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাকার পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী। এ সময় তিনি কেন্দ্রের পরিবেশ, নিরাপত্তা ব্যবস্থা ও পরীক্ষার্থীদের জন্য গৃহীত সুযোগ-সুবিধা পর্যালোচনা করেন। পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করে সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। অন্যদিকে সিলেটে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপচার্য (প্রো-ভিসি) অধ্যাপক ড. মো. সাজেদুল করিম। তিনি পরীক্ষা কেন্দ্রের সার্বিক পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্ট…
Author: Niloy Roy
লোকমার আহমদ: সিলেট সদ্য সমাপ্ত ২০২৫ সালে সিলেট বিভাগে সংঘটিত ৩৫৬টি সড়ক দুর্ঘটনায় ৩৬৪ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৮৭২ জন। নিহতদের বড় অংশই মোটরসাইকেল চালক ও আরোহী। নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, চার জেলার মধ্যে সিলেট জেলাতেই সড়ক দুর্ঘটনায় হতাহতের সংখ্যা সবচেয়ে বেশি। আর উপজেলাভিত্তিক হিসাবে প্রাণহানির শীর্ষে রয়েছে হবিগঞ্জের মাধবপুর উপজেলা। ২০২৫ সালে সিলেট জেলায় ১৫৮টি দুর্ঘটনায় ১৫৮ জন নিহত এবং ২৯৯ জন আহত হন। গুরুত্বপূর্ণ সড়কগুলোর মধ্যে সিলেট-তামাবিল সড়কে ৩১টি দুর্ঘটনায় ২৯ জন, সিলেট-ভোলাগঞ্জ সড়কে ২৭টি দুর্ঘটনায় ২৭ জন, সিলেট-জকিগঞ্জ সড়কে ২৮টি দুর্ঘটনায় ২৮ জন…
সিলেট নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনে বিএনপি-জমিয়ত জোটের প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুককে শোকজ করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা। সোমবার জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাসুদুর রহমান মাওলানা উবায়দুল্লাহ ফারুকের বরাবরে শোকজ নোটিশ প্রদান করেন। শোকজ নোটিশে উল্লেখ করা হয়, সোমবার সন্ধ্যায় জকিগঞ্জ উপজেলার সোনার বাংলা সেন্টারে মাওলানা উবায়দুল্লাহর উপস্থিতিতে শতাধিক নেতা-কর্মী ও সমর্থক নির্বাচনি প্রচারণা চালান, যা নির্বাচনি আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। এ সময় জকিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রচারণা বন্ধের নির্দেশ দেন। তবে তখন মাওলানা উবায়দুল্লাহর কর্মী-সমর্থকরা…
লোকমার আহমদ, সিলেট: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গণের শতবর্ষী খেজুর গাছ কেটে ফেলার ঘটনায় তদন্তে নেমেছে জেলা প্রশাসন। মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুদ রানার নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি সরেজমিনে মাজার এলাকা পরিদর্শন করে গাছ কাটার সত্যতা নিশ্চিত করেছে। গণমাধ্যমে খেজুর গাছ কাটার খবর প্রকাশের পর প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে নেয়। এরপর বন বিভাগ ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের সমন্বয়ে অতিরিক্ত জেলা প্রশাসকের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়। মঙ্গলবারের পরিদর্শনে কমিটি মাজার প্রাঙ্গণে অন্তত ছয়টি খেজুর গাছ কাটা হয়েছে বলে দেখতে পায়। তদন্ত কমিটির সদস্য আনোয়ারুল কাদির জানান, শাহজালাল (রহ.) মাজার একটি ধর্মীয় ও…
আরিফ শেখ, রংপুর প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিতে রংপুরের তারাগঞ্জ উপজেলায় সেনাবাহিনীর ৩৪ বেঙ্গল রেজিমেন্টের লেফটেন্যান্ট কাব্যর নেতৃত্বে একটি বিশেষ টিমের সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ১১ টায় অনুষ্ঠিত হওয়া এই মহড়ার মাধ্যমে সেনা সদস্যরা স্থানীয় জনগণের সঙ্গে নির্বাচনী পরিবেশ, নিরাপত্তা এবং ভোটার সচেতনতা নিয়ে খোলামেলা আলোচনা করেছেন। মহড়ার সময় সেনা দলটি তারাগঞ্জের হাট-বাজার এলাকায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মিলিত হয়। ক্রেতা-বিক্রেতা, পথচারী, শিক্ষক-শিক্ষার্থীসহ সকলের সঙ্গে তারা নির্বাচনী দায়িত্ব, ভোটার অধিকার এবং সম্ভাব্য চ্যালেঞ্জগুলো নিয়ে কথা বলেন। দলটি উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করে নিরাপত্তা ব্যবস্থা যাচাই করেছে । লেফটেন্যান্ট কাব্য জানান, “আমাদের লক্ষ্য হলো নির্বাচনকে…
আরিফ শেখ, রংপুর প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিতে রংপুরের তারাগঞ্জ উপজেলায় সেনাবাহিনীর ৩৪ বেঙ্গল রেজিমেন্টের লেফটেন্যান্ট কাব্যর নেতৃত্বে একটি বিশেষ টিমের সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ১১ টায় অনুষ্ঠিত হওয়া এই মহড়ার মাধ্যমে সেনা সদস্যরা স্থানীয় জনগণের সঙ্গে নির্বাচনী পরিবেশ, নিরাপত্তা এবং ভোটার সচেতনতা নিয়ে খোলামেলা আলোচনা করেছেন। মহড়ার সময় সেনা দলটি তারাগঞ্জের হাট-বাজার এলাকায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মিলিত হয়। ক্রেতা-বিক্রেতা, পথচারী, শিক্ষক-শিক্ষার্থীসহ সকলের সঙ্গে তারা নির্বাচনী দায়িত্ব, ভোটার অধিকার এবং সম্ভাব্য চ্যালেঞ্জগুলো নিয়ে কথা বলেন। দলটি উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করে নিরাপত্তা ব্যবস্থা যাচাই করেছে । লেফটেন্যান্ট কাব্য জানান, “আমাদের লক্ষ্য হলো নির্বাচনকে…
টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইল-৬ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী রবিউল আওয়াল লাভলু ঠান্ডা জনিত কারনে শারীরিকভাবে অসুস্থ হওয়ায় তার শারীরিক খোঁজখবর নিতে বাড়িতে হাজির হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী এর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডা. এ কে এম আব্দুল হামিদ। আজ ১২ জানুয়ারি সোমবার দুপুরে বিএনপি প্রার্থী রবিউল আওয়াল লাভলু’র নাগরপুর বাসভবনে এসময় উপস্থিত ছিলেন (নাগরপুর-দেলদুয়ার) এর বিএনপি ও জামাতের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
নিজস্ব প্রতিনিধি, যশোর: “মানবতার ছোঁয়ায় উষ্ণ হোক শীতার্ত মানুষের জীবন”—এই স্লোগানকে সামনে রেখে যশোরের অভয়নগর উপজেলার ভবদহ জলাবদ্ধ এলাকা চলিশিয়ায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ালেন রোটারিয়ান ইঞ্জিঃ আবুল হাসান (PHF)। সোমবার (১২ জানুয়ারি) বিকাল চারটায় চলিশিয়া ইউনিয়নের ফকিরবাড়ি আল হাসান মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে দুই শতাধিক শীতার্ত, সাধারণ ও শ্রমজীবী মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে অভয়নগর প্রাক্তন সৈনিক কল্যাণ সংস্থার সভাপতি এফ এম গফুরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা কাজী মোঃ জয়নুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওয়াপাড়া মডেল কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আবদুর রউফ এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম মাসুদ…
বিশেষ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত সুনামগঞ্জ -১ আসনে বিএনপি মনোনীত দুই প্রার্থীর মধ্যে শেষ পর্যন্ত কে হচ্ছেন ধানের শীষের কান্ডারী।সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও জেলা কৃষকদলের আহ্বায়ক আনিসুল হক নাকি, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক,সাবেক তাহেরপুর উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাওর বন্ধু খ্যাত কামরুজ্জামান কামরুল তা নিয়ে নানা জল্পনা-কল্পনায় ঘুরপাক খাচ্ছেন তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন তথ্য ছড়িয়ে পড়েছে। নিকটতম প্রার্থীদের সমর্থনে সমর্থকরা বিভিন্ন তথ্য প্রচার করার ফলে সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। তাহিরপুর,জামালগঞ্জ,ধর্মপাশা, মধ্যনগর সহ ৪ টি উপজেলা নিয়ে সুনামগঞ্জ-১(সংসদীয়-২২৪)আসনটি গঠিত হয়।…
রিয়াদ ইসলাম, (জলঢাকা) নীলফামারী: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে গণভোট বিষয়ে সাধারণ মানুষকে সচেতন ও উদ্বুদ্ধ করতে নীলফামারীর জলঢাকায় একটি প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) বিকেল ৩ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জায়িদ ইমরুল মোজাক্কিন। সভায় বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে ভোটারদের সচেতন অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে গণভোট বিষয়ে সাধারণ মানুষের মধ্যে যে বিভ্রান্তি ও প্রশ্ন রয়েছে, তা সহজ ও স্পষ্টভাবে উপস্থাপনের ওপর গুরুত্বারোপ করা হয়। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জায়িদ…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার জানাউড়া সবুজ বাংলা সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রীজ ও টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। রবিবার(১১ই জানুয়ারী) রাত ৯টায় উপজেলার আশিদ্রোন ইউনিয়নের জানাউড়ায় বাজার সংলগ্ন মাঠে সবুজ বাংলা সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। ফ্রীজ ও টিভি কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে খেলাটি উদ্বোধন করেন সবুজ বাংলা সমাজ কল্যাণ সংস্থার সাবেক সভাপতি মোঃ শাহাব উদ্দিন, সাবেক সাধারন সম্পাদক মোঃ আজির উদ্দিন, দৈনিক দিনকাল শ্রীমঙ্গল প্রতিনিধি সাংবাদিক রুবেল আহমেদ, যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক দক্ষিণা বিশ্বাস, গ্রাম পঞ্চায়েতের ফারুক মিয়া, সবুজ বাংলা সমাজ কল্যাণ সংস্থার আহ্বায়ক সেলিম মাহমুদ, যুবদল নেতা শাকির…
গণভোট সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে সরকারের পক্ষ থেকে দেশজুড়ে ব্যাপক কর্মসূচির বাস্তবায়ন চলছে। তৃণমূলে গণভোটের বিষয়ে অস্পষ্টতা দূর করার জন্য মাঠ পর্যায়ের সরকারি কর্মকর্তা, ধর্মীয় নেতৃবৃন্দ এবং বেসরকারি বিভিন্ন সংগঠনের নেতৃস্থানীয় প্রতিনিধিদের প্রশিক্ষিত করা হচ্ছে। এরই অংশ হিসেবে গতকাল রোববার বরিশালে পৃথকভাবে অনুষ্ঠিত হয় বিভাগীয় কর্মকর্তা সম্মেলন ও ইমাম সম্মেলন। এতে গণভোট বিষয়ে প্রশিক্ষণমূলক বক্তব্য উপস্থাপন করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদা) অধ্যাপক আলী রীয়াজ এবং অপর বিশেষ সহকারী মনির হায়দার। আগামী কয়েক দিনে অন্য সব বিভাগেও একই ধরনের কর্মসূচি বাস্তবায়ন করা হবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয়ের তত্ত্বাবধানে এসব কর্মসূচিতে বিভাগ,…
স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ অগ্নিযুগের ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের এক অবিস্মরণীয় অধ্যায় জুড়ে আছেন কিংবদন্তি, কালজয়ী অগ্নিপুরুষ মাস্টারদা সূর্য সেন। উপনিবেশিক শাসনের শৃঙ্খল ভাঙতে তিনি ছিলেন দৃঢ়প্রতিজ্ঞ—চিন্তা, সংগঠন ও সাহসের এক অনন্য সংমিশ্রণ। বিপ্লবী সূর্য সেন, যিনি আমাদের কাছে ‘মাস্টারদা’ নামেই অমর হয়ে আছেন, ছিলেন ব্রিটিশ বিরোধী সশস্ত্র আন্দোলনের অন্যতম প্রধান পুরোধা। চট্টগ্রামের মাটিতে তিনি যে বীরত্বের ইতিহাস লিখেছিলেন, তা আজও প্রতিটি বাঙালির হৃদয়ে দেশপ্রেমের আগুন জ্বালিয়ে দেয়। সূর্য সেন কেবল একজন শিক্ষক ছিলেন না, তিনি ছিলেন স্বাধীনতার কারিগর। ১৯৩০ সালের ১৮ই এপ্রিল চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন ছিল ব্রিটিশ সাম্রাজ্যের ভিত কাঁপিয়ে দেওয়া এক দুঃসাহসী পদক্ষেপ। তাঁর নেতৃত্বে একদল তরুণ বিপ্লবী চট্টগ্রামকে চার…
স্টাফ রিপোর্টার : সুনামগঞ্জে প্রতাপ রঞ্জন তালুকদার এর গানের বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) রাতে শহরের শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়। অনলাইন নিউজ পোর্টাল ‘ডেইলি সুনামগঞ্জ ডটকম’-এর উদ্যোগে ও আমেরিকা প্রবাসী সাংবাদিক, লেখক ও গবেষক রনেন্দ্র তালুকদার পিংকু’র সম্পাদনায় গানের বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সৈয়দ মহিবুল ইসলাম চৌধুরী। বইয়ের মোড়ক উন্মোচন করেন দৈনিক প্রথম আলোর সিলেট বিভাগীয় ব্যুরো প্রধান সুমন কুমার দাস। অনুষ্ঠানে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদার স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। ডেইলি সুনামগঞ্জ ডটকম এর ভারপ্রাপ্ত সম্পাদক রওনক আহমেদ বখতের সভাপতিত্বে ও প্রভাষক মশিউর রহমানের সঞ্চালনায়…
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির প্রতীক ধানের শীষের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে ময়মনসিংহের ভালুকা উপজেলায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হাতেম খানের নিজ কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। রবিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব হাতেম খান। এ সময় তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। জনগণের ভোটাধিকার দীর্ঘদিন ধরে হরণ করা হয়েছে। বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে…
এ,এম স্বপন জাহান মধ্যনগর(সুনামগঞ্জ)প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগরে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়গুলো পরিদর্শন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা: বিধান রঞ্জন রায় পোদ্দার।শিক্ষার মান উন্নয়নের সরকারের আলাদা কোন পরিকল্পনা নেই। এসময় মধ্যনগর উপজেলার কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। রবিবার (১১ জানুয়ারি) সকাল ১১টার দিকে মধ্যনগর সদর ইউনিয়নের গলহা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন গেলে বিদ্যালয়ে প্রধান শিক্ষক অনুকূল দেবনাথ ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এবং গলহা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সাবেক সভাপতি এম এ মান্নান ও প্রধান শিক্ষক রফিকুল হক, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুছ ছাত্তার, এটুক কমিটির সদস্য কামাল হোসেন সহ উপদেষ্টা বিদান রায় পোদ্দারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। তাছাড়া সদর ইউনিয়নের জমশেদপুর…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন লোকালয় থেকে গত এক বছরে মোট ৬৭টি বন্যপ্রাণী উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন, শ্রীমঙ্গল। বনাঞ্চলের পরিবেশ ধ্বংস, খাদ্য সংকট এবং মানুষের অবাধ বিচরণের কারণে বন্যপ্রাণীরা বাধ্য হয়ে লোকালয়ে চলে আসছে- এই উদ্বেগজনক চিত্রই উঠে এসেছে সংস্থাটির পরিসংখ্যানে। বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন কুমার দেব সজল জানান, গত বছরের ১৮ জানুয়ারি থেকে চলতি বছরের ২৬ ডিসেম্বর পর্যন্ত শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন এলাকা থেকে এসব বন্যপ্রাণী উদ্ধার করা হয়। উদ্ধারকৃত প্রাণীদের মধ্যে রয়েছে ২৩টি অজগর সাপ, ৯টি লজ্জাবতী বানর, ৬টি গন্ধগোকুল, ৪টি বনবিড়াল, ৪টি শঙ্খচিল, ৩টি বেতা জরা সাপ, ২টি দারাশ সাপ ও ২টি…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার সদর উপজেলার ২নং মনুমূখ ইউনিয়নের ৭,৮,৯নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে বিএনপি’র সাবেক চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শনিবার (১০শে জানুয়ারি) বাদ এশা মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমানের বাড়িতে অনুষ্ঠিত সভায় মনুমূখ বিএনপি’র সভাপতি মোস্তফা মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য সদর আসনের জাতীয়তাবাদী দলের মনোনীত ধানের শীষের প্রার্থী এম নাসের রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি’র আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন, জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ভিপি মিজানুর রহমান। বক্তব্য রাখেন জেলা…
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় মাড়ালা গ্রামের দক্ষিণে সরকারিভাবে ভিলেজ প্লাটফর্ম (খলা) নির্মাণকাজ বন্ধ করে একই দাগের উত্তর পাশে নির্মাণের দাবি জানিয়েছেন মাড়ালা গ্রামবাসী। মাড়ালা গ্রামবাসীর দীর্ঘদিনের দাবী ভিলেজ প্লাটফর্ম যাহাতে গ্রামের উত্তর পাশে হয়। গ্রামের প্রবীণ ব্যক্তি মফিজুল ইসলাম এর সাথে কথা বলে জানা যায়, যে গ্রামের মানুষের স্বার্থে উত্তর পাশে এই প্লাটফর্ম করতে হবে। তানভির হাসান বাবলু জানান,গ্রামের দক্ষিণে যে ভিলেজ প্লাটফর্ম নির্মিত হচ্ছে নিঃসন্দেহে ভালো উদ্যোগ। আমাদের গ্রামবাসীর উপকারে আসবে অবশ্যই। কিন্তু গ্রামবাসীর সাথে পরামর্শ না করে এই ভিলেজ প্লাটফর্ম দক্ষিণে নির্মাণ করার কারণে কোন উপকারে আসবে না। এতে গ্রামের লোকজনের অসুবিধা সৃষ্টি হবে। এই ভিলেজ…
স্টাফ রিপোর্টার : সুনামগঞ্জের মধ্যনগরে শিক্ষক সংকট দ্রুত সমাধানের আশ্বাস দিলেন ডা. বিধান রঞ্জন রায় অন্তর্বর্তী সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। তিনি তা নিজ এলাকা মধ্যনগরে সরকারি সফরকালে বেশ কয়েকটি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন কালে এসব কথা বলেন। আজ ১১ জানুয়ারি (রোববার) সকালে উপদেষ্টা মধ্যনগরের সদর ইউনিয়নের নিজ গ্রামের গলহা সরকারি প্রাথমিক বিদ্যালয়, জমশেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মধ্যনগর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি তার বাসভবনে অবস্থান নেন। দুপুরে মধ্যনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে উপদেষ্টা সাংবাদিকদের জানান, ঝরে পড়া শিক্ষার্থীদের হার কমাতে বিশেষ পদক্ষেপ নেওয়া হচ্ছে। মধ্যনগর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে…
