- বৈধ অভিবাসনের পথ প্রশস্ত করতে আইওএমের সহযোগিতা চান শামা
- আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী
- নাগরপুরে প্রায় ৪ কোটি টাকার সেতু নির্মাণ অ্যাপ্রোচ সড়ক না থাকায় দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ
- সাপাহারে প্রেসিডেন্ট ডায়াগনস্টিক সেন্টারের গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত
- সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা
- আটপাড়ায় ‘হাসিনা বানু ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার’-এর শুভ উদ্বোধন:
- ডিমলায় বুড়ি তিস্তা নদীর বাঁধ সংস্কার কাজের শুভ উদ্বোধন করলেন এমপি সাত্তার
- এমপিও শিক্ষকদের বদলি শুরু, প্রথমে ডিমলার সন্তান কুমিল্লার শিক্ষক খাইরুলের বদলি
Author: Niloy Roy
বাগেরহাটের মোল্লাহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ ফর ইউনিটি’র গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে বাগেরহাটের মোল্লাহাট মাদ্রাসাঘাট এলাকায় এই ঘটনায় ঘটে। জানা গেছে, মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে খুলনা মহানগর থেকে শিক্ষার্থীদের বহনকারী ২৫টি বাস ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। বাগেরহাটের মোল্লাহাট মাদ্রাসাঘাট এলাকায় পৌঁছালে স্থানীয় সন্ত্রাসীরা গাড়ি লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে এবং গাড়ি থামিয়ে কয়েকজনকে মারধর করে। পরে শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তুললে মূহুর্তেই রণক্ষেত্রে পরিণত হয় গোটা এলাকা। ঘণ্টাব্যাপী সংঘর্ষে এখন পর্যন্ত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী কাজ করছে। শিক্ষার্থীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে মোল্লাহাট অতিক্রম করার সময় আগে…
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ইসলামী ব্যাংক শাখার গ্রাহক সমাবেশে মেসার্স আরিশা ট্রেডার্স এর স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী আলমগীর জুয়েল সেরা আমদানিকারক নির্বাচিত হয় । সোমবার সন্ধ্যায় ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশে সেরা আমদানি কারক আলমগীর জুয়েলের হাতে ক্রেস্ট তুলে দেন শিবগঞ্জ ইসলামী ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোঃ জিয়াউল হক এসময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা আশরাফুল আলম রশিদ, সাবেক শিবগঞ্জ পৌর মেয়র জাফর আলী, শ্যামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী নুরুল হোদা প্রমূখ। প্রথমবারের মতো ইসলামী ব্যাংকের শিবগঞ্জ শাখায় সেরা আমদানি কারক নির্বাচিত হওয়ায় সকলকে শুভেচ্ছা ও সহযোগিতা কামনা করেছেন মেসার্স আরিশা ট্রেডার্স এর স্বত্বাধিকারী আলমগীর জুয়েল ।
জেলা প্রতিনিধি, ঝিনাইদহ। প্রবীণ বিএনপি নেতা সাবেক শৈলকুপা বিএনপির সাধারন সম্পাদক মরহুম আমজাদ হোসেনের কবর জিয়ারত করলেন অ্যাটর্নি জেনারেল, শৈলকুপার কৃতি সন্তান আসাদুজ্জামান আসাদ। এসময় তার সংগে শৈলকুপা এবং জেলার নতৃবিন্দ অপস্থিত ছিলেন। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। জীবদ্দশায় আমজাদ হোসেন দীর্ঘদিন যাবৎ জটিল রোগে ভুগছিলেন।
কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে শীতার্ত গরীব অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র(কম্বল) বিতরণ করা হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) বিকাল ৩ টায় কমলগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন। কমলগঞ্জ প্রেসক্লাব এর আহবায়ক এম. এ. ওয়াহিদ রুলুর সভাপতিত্বে ও প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি শাব্বির এলাহীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডিএম সাদিক আল শাফিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল ও বিশিষ্ট ব্যবসায়ী আনহার আলী। স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সদস্য সচিব আহমেদুজ্জামান আলম।এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কমলকুঁড়ি সম্পাদক পিন্টু দেবনাথ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর…
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এরশাদুল আহমেদ। সোমবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ পরিচিত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা সহকারী কমিশনার ভূমি ইকবাল হোসাইন, থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান সহ ঈশ্বরগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদুল আহমেদ সাংবাদিকদের কাছে উপজেলার সার্বিক বিষয়ে তথ্য প্রদান করার জন্য আহবান জানান। এসময় সাংবাদিকগণ এ উপজেলায় যানজট, চাঁদাবাজি, অনলাইন জুয়া, ইভটিজং, কিশোরগ্যাং, রাস্তার উপর হাট বাজার ও অবৈধ স্থাপনা, নদী দখল দূষণ, অবৈধ বালু উত্তোলন বিক্রি সহ নানা সমস্যার কথা তুলে ধরেন। এ ব্যাপারে…
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সাদিয়া তাসনিম মুনমুন এর সভাপতিত্বে স্বাস্থ্যসেবা ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদুল আহমেদ। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদুল আহমেদ বলেন, তরুণরাই দেশ গঠনে বলিষ্ঠ ভূমিকা রাখতে পারে। বেকার তরুণদের কর্মসংস্থান সৃষ্টির সহযোগিতা খেলাধূলা ও স্বাস্থ্য সেবার প্রদানের মাধ্যমে তাদেরকে আদর্শ মানব সম্পদ হিসেবে গড়ে তুলতে হবে।…
জবি প্রতিনিধিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের বহনকারী উল্কা-৪ বাসে হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়েছে শাখা ছাত্রদল। পাশাপাশি দ্রুততম সময়ের মধ্যে বিচারের দাবিও জানিয়েছে সংগঠনটি। আজ সোমবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল ও সদস্য সচিব শামসুল আরেফিনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৯ ডিসেম্বর রবিবারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাস “উল্কা-৪”-এ শিক্ষার্থীদের উপর মহাখালী বাস টার্মিনালের একতা পরিবহনের কর্মচারীবৃন্দ সংঘবদ্ধ ও পরিকল্পিত অতর্কিত হামলা চালায়। হামলায় অনেক শিক্ষার্থী আহত ও আতংকিত হয়। শিক্ষার্থীদের উপর হামলা ঠেকাতে গিয়ে বাস চালক জগদীশ ভাই গুরুতর আহত হয়। আহতদের সবাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। একতা পরিবহন…
রিপন মিয়া, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়নের হরিপুর গ্রামের শান্তির মোড় নামক এলাকা থেকে একটি হিমালয়ান গৃধিনী (Himalayan Griffon) প্রজাতির শকুন উদ্ধার করা হয়েছে। এ সময় বিশাল আকৃতির শকুনটি দেখতে উৎসুক জনতা ভিড় করে। স্থানীয়রা জানান, রবিবার (২৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫ টার দিকে শকুনটি হঠাৎ উপজেলার হরিপুর দুর্গা মন্দিরের পাশে আকাশ থেকে পড়ে। আহত শকুনটিকে রেজ্জাক আলী ও স্থানীয় কিছু লোকজন উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে আবার আকাশে উড়িয়ে দেন। কিন্তু শকুনটি এক কিলোমিটার দূরে দাঁড়িয়ারপাতার এলাকায় গিয়ে আবারও একটি গাছে আটকা পড়ে। পরে শকুনটি উদ্ধার করে আবারও শান্তিরমোড় এলাকায় নিয়ে আসা হয়। এরপর ৯৯৯ নম্বরে…
মোহাম্মদ ফজলুল করিম আঙ্গুর আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার আটপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আটপাড়া উপজেলার সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সাথে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা রুয়েল সাংমার মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়৷ এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুয়েল সাংমা, সহকারী কমিশনার (ভূমি) নিলুফা ইয়াসমিন নিপা, উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মাছুম চৌধুরী, সাবেক সভাপতি খায়রুল কবীর তালুকদার, সদস্য সচিব খসরু আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন খান মোতালিব,সাবেক প্রচার সম্পাদক অছিম উদ্দিন তালুকদার, সাবেক ছাত্র নেতা মুর্শেদ হাবিব ভুঁইয়া জুয়েল,আমির খসরু স্বপন, আলী হায়দার কাঞ্চন, কামাল হোসেন তালুকদার,মোসাদ্দেক হোসাইন রফিক,মহসিন…
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা, যিনি শতাধিক নাটকে অভিনয় করে এবং ওটিটি প্ল্যাটফর্মে কাজ করে দর্শকদের মন জয় করেছেন, সম্প্রতি মাদক সম্পৃক্ততার অভিযোগ নিয়ে আলোচনায় এসেছেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অনুসন্ধানে তানজিন তিশাসহ আরও তিনজন অভিনেত্রীর নাম উঠে আসে, যা নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা গতকাল সিজেএফবি ২৩তম পারফরমেন্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তানজিন তিশা এক ইঙ্গিতপূর্ণ বক্তব্য দেন। মাদক সম্পৃক্ততার অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের বিষয়ে তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, “কিছু সাংবাদিক ভাইদের বলতে চাই যে যাচাই-বাছাই না করে সত্য-মিথ্যা না জেনে নিউজ করবেন না। মাঝেমধ্যে একজন শিল্পীর ব্যক্তিগত জীবন আছে, তার পরিবার আছে, বাবা-মা ও ভাইবোন আছে—এটা মনে রাখা উচিত।”…
জেলা প্রতিনিধি,নড়াইল: নড়াইলে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলি ও মারধরের ঘটনায় ২৯ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৪শ থেকে ৫শ জনকে আসামি করে আদালতে মামলা দায়ের হয়েছে। রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে সদর আমলী আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল উদ্দিন আবেদনটি এজাহার হিসেবে গ্রহণ করার জন্য সদর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। মামলার বাদী পক্ষের আইনজীবী রিয়াজুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেন। এতে জেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘোষিত) সাবেক সভাপতি আশরাফুজ্জামান মুকুল, সদর উপজেলা শাখার বর্তমান সভাপতি আকাশ ঘোষ রাহুল, সিঙ্গাশোলপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান উজ্জ্বল শেখ, লাহুড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান দাউদ হোসেন, লাহুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল সালাম সিকদারসহ…
সোমবার (৩০ ডিসেম্বর) পুলিশের পক্ষ থেকে রিমান্ড ও গ্রেফতারের দেখানোর আবেদন জানানো হয়। পরে উভয়পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন আদালত। রাজধানীর গুলশান থানায় করা হত্যা মামলায় সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। নতুন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বাণিজ্য বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম, অ্যাডভোকেট মনোয়ার ইসলাম রবিন এবং সাবেক নৌ পরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শাজাহান খান, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং এবিএম ফজলে করীম চৌধুরীকে (সাবেক এমপি)। রাজধানীর যাত্রাবাড়ী, হাতিরঝিল, মিরপুর, উত্তরা পশ্চিম থানায় করা একাধিক হত্যা মামলার গ্রেফতার দেখানো হয়…
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব দিলীপ কুমার দেবনাথকে (৫৫) যাত্রীবাহী বাস থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। রোববার (২৯ ডিসেম্বর) মধ্যরাতে পুলিশ তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করায়। সোমবার (৩০ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও থানার উপপরিদর্শক (পিএসআই) শুকহরি মধু। পপরিদর্শক জানান, রোববার রাত দেড়টার দিকে তেজগাঁও শাহীন স্কুলের সামনে চেকপোস্টে ডিউটি করছিলেন তিনি। তখন হামজা এক্সপ্রেসের একটি বাস সেখানে এসে থামে এবং স্টাফরা তাকে জানান, বাসের মধ্যে এক ব্যক্তি অচেতন হয়ে বসে আছেন। তখন তিনি বাসের স্টাফদের জিজ্ঞাসাবাদে জানতে পারেন, ওই ব্যক্তি চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে আসছিলেন। ঢাকার সায়দাবাদে তার নামার কথা ছিল। সায়েদাবাদে যখন বাসের…
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা কলেজ শাখার ৩৬৮ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে আহ্বায়ক করা হয়েছে ইংরেজি বিভাগের (২০১৯-২০) সেশনের মো. আফজাল হোসেন এবং সদস্য সচিব করা হয়েছে প্রাণিবিদ্যা বিভাগের (২০২০-২১) সেশনের শিক্ষার্থী মো. সজিব উদ্দীন। রোববার (২৯ ডিসেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেলের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ কমিটি আগামী ৬ মাসের জন্য দায়িত্ব পালন করবে।কমিটির সিনিয়র যুগ্মআহ্বায়ক হলেন আমানুল্লাহ ফারাবি ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব আবু বকর সাঈম।এ ছাড়া যুগ্মআহ্বায়করা হলেন- মাসকাউট হাসান তামিম, ফয়সাল প্রধান, ওমর ফারুক সরকার, মো. জাহাঙ্গীর আলম, তানজিমুল আবিদ, সাইফুল ইসলাম সাইফ, ওমেল…
ভারত থেকে অপ্রয়োজনীয় পণ্য আমদানি নিষিদ্ধ করতে সরকারকে আইনি নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী। রেজিস্ট্রি ডাকযোগে রোববার (২৯ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান এই নোটিশ পাঠান।বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তরের প্রধান নিয়ন্ত্রক বরাবর এ আইনি নোটিশ পাঠানো হয়। নোটিশে বলা হয়েছে, আন্তর্জাতিকভাবে পণ্য আমদানির ক্ষেত্রে বিশ্বের সব দেশ ‘তুলনামূলক সুবিধা’ নীতি অনুসরণ করে থাকে। আন্তর্জাতিকভাবে আমদানির ক্ষেত্রে তুলনামূলক সুবিধা বলতে এমন একটি অর্থনৈতিক নীতি বোঝায়, যেখানে একটি দেশ সেই সব পণ্য বা সেবা আমদানি করে যেগুলো দেশীয়ভাবে উৎপাদন করা সম্ভব হলেও তা তুলনামূলকভাবে বেশি সুযোগ ব্যয়ে উৎপাদিত হয়।…
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোলপ্লাজায় প্রাইভেটকার ও মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে ৬ জনকে হত্যার ঘটনায় করা মামলায় গ্রেফতার বাসচালক মো. নুরুদ্দিনের (৩০) জবানবন্দি রেকর্ড করার আবেদন করেছেন মামলার তদন্ত কর্মকর্তা।একটু পর ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ঘটনার দায় স্বীকার করে জবানবন্দি দেবেন আসামি নুরুদ্দিন। এছাড়া গ্রেফতার বেপারী পরিবহনের মালিক ডাবলু বেপারীকে কারাগারে আটক রাখার আবেদন করেছেন মামলার তদন্ত কর্মকর্তা মুন্সিগঞ্জের হাঁসাড়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক আব্দুর রহমান। এ বিষয়ে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুল ইসলামের আদালতে শুনানি অনুষ্ঠিত হবে। মামলার অভিযোগে উল্লেখ করা হয়, গত ২৭ ডিসেম্বর মামলার বাদী নরুল আমিনের বোনের পরিবার প্রাইভেটকারে ঢাকা থেকে গোপালগঞ্জ যাওয়ার পথে ধলেশ্বরী টোলপ্লাজায় টোল দেওয়ার…
যুক্তরাজ্যে আইন ভঙ্গের দায়ে জরিমানার মুখোমুখি হতে যাচ্ছেন শেখ রেহানার মেয়ে এবং যুক্তরাজ্যের পার্লামেন্টের লেবার পার্টির সদস্য ও মন্ত্রী টিউলিপ সিদ্দিক। সম্পত্তি থেকে আয় হওয়া অর্থ এক বছরের বেশি সময় অপ্রদর্শিত রাখার অভিযোগে তাকে ১০ হাজার পাউন্ড জরিমানা করা হতে পারে। এনিয়ে সংবাদ প্রকাশ করছে বার্তা সংস্থা ডেইলি মেইল। দীর্ঘসময় ধরে যুক্তরাজ্যে বসবাস করছেন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক। সে দেশের পার্লামেন্টে লেবার পার্টির সদস্য ও বর্তমানে মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। এবার দেশটির আইন ভঙ্গের দায়ে শাস্তির মুখোমুখি হতে যাচ্ছেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, একটি সম্পত্তি থেকে ভাড়া বাবদ আয় অপ্রদর্শিত রাখার অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত…
অস্ট্রেলিয়ার ওয়ালপোলের সৈকতে সন্তানদের বাঁচাতে গিয়ে সাগরের ভাটার টানে ডুবে মারা গেছেন অস্ট্রেলিয়াপ্রবাসী বাংলাদেশি দম্পতি শহিদুল হাসান স্বপন ও সাবরিনা আহমেদ পাপড়ি। তবে তাদের দুই মেয়ে সুস্থ রয়েছেন। শনিবার (২৮ ডিসেম্বর) অস্ট্রেলিয়ার পার্থ শহরের কাছে ওয়ালপোল নামক স্থানে এই মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ সমুদ্র সৈকত থেকে তাদের মরদেহ উদ্ধার করে। বাংলাদেশি সংবাদমাধ্যমকে ঘটনাটি নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়া প্রবাসী এবং তাদের সহপাঠী শাফায়েত হোসেন। জানা গেছে, শহিদুল হাসান স্বপন ও সাবরিনা আহমেদ পাপড়ি বড়দিনের ছুটিতে ৪-৫টি পরিবারের সঙ্গে অস্ট্রেলিয়ার ওয়ালপোল পশ্চিম শহরে সমুদ্রসৈকতে ঘুরতে গিয়েছিলেন। এ সময় স্বপন-পাপড়ির দুই মেয়ে সমুদ্রের পানির ভাটার টানে ডুবে যাচ্ছিলেন। দ্রুত তাদের বাঁচাতে সমুদ্রে নেমে…
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে মেট্রোরেলের পিলারে শেখ হাসিনার ঘৃণাসূচক গ্রাফিতি মুছে ফেলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম। রোববার (২৯ ডিসেম্বর) এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গতকাল শনিবার রাতে রাজু ভাস্কর্যের পিছনে মেট্রোরেলের দুটি পিলারে থাকা শেখ মুজিব এবং স্বৈরাচার শেখ হাসিনার ঘৃণাসূচক গ্রাফিতি মুছে ফেলার চেষ্টা করা হয়। এই দুটি গ্রাফিতি জুলাই আন্দোলনে বিপ্লব, প্রতিরোধ এবং ফ্যাসিবাদ ধ্বংসের প্রতিনিধিত্ব করে। এতে আরও বলা হয়, বিষয়টি প্রক্টরিয়াল টিমের অনিচ্ছাকৃত ভুল। এ জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। ভবিষ্যতে এ ব্যাপারে আমরা আরও সতর্ক থাকার অঙ্গীকার করছি। প্রক্টরিয়াল টিমের উপস্থিতিতে গত রাতেই শিক্ষার্থীরা মুছে ফেলা গ্রাফিতি আবার…
দুর্নীতি দমন কমিশন (দুদক) এ মহাপরিচালক (ডিজি) হিসেবে আবু হেনা মোস্তফা জামানকে নিয়োগ দিয়েছে সরকার। বর্তমানে জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।প্রজ্ঞাপনে বলা হয়, জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব আবু হেনা মোস্তাফা জামানকে দুদকের মহাপরিচালক হিসেবে পদায়নের জন্য তার চাকরি মন্ত্রিপরিষদ বিভাগে ন্যস্ত করা হয়েছে।

