Author: Online Desk Editor

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি – নেত্রকোনার দুর্গাপুরে পৌর বিএনপির ৭ নং ওয়ার্ড শাখার আয়োজনে আলোচনা সভা,ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  রবিবার (১৬ মার্চ) পৌর শহরের বিরিশিরিতে এই আয়োজন অনুষ্ঠিত হয়। এই আয়োজনে দেশবাসীর কল্যাণ ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয়।  ৭ নং ওয়ার্ড শাখার এই ইফতার আয়োজনে উপজেলা বিএনপি,পৌর বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

Read More

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, নির্বাচন যত বিলম্বিত হবে, পরাজিত শক্তিরা ততো দ্রুত মাথা চাড়া দিয়ে ওঠার সুযোগ পাবে। সংস্কার কিংবা নানান অজুহাতে নির্বাচন বিলম্বিত হওয়ার কোন সুযোগ নেই। গণতান্ত্রিক ধারায় দেশ পরিচালনার লক্ষ্যে এখনই প্রয়োজন একটি অবাধ সুষ্ঠু, গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচন। গণতান্ত্রিক রাষ্ট্র জনগণকে প্রকৃত মুক্তির স্বাদ এনে দিতে পারে। আজ রবিবার ( ১৬ ই মার্চ) সকালে যশোর জেলা বিএনপি আয়োজিত জরুরী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত। যশোর জেলা বিএনপির সভাপতি এ্যাড.…

Read More

এম.এ.মান্নান নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতা: বাংলাদেশ কৃষি প্রধান দেশ। বেশির ভাগ মানুষের পেশা কৃষি। কৃষির উপর নির্ভর করে চলে এ দেশের অর্থনীতি। একসময় গরু দিয়ে এ দেশে হালচাষ করা হতো। কিন্তু প্রযুক্তির আধুনিকতার ছোঁয়ায় পালটে গেছে চিত্র। দিনদিন নতুন যন্ত্র আবিষ্কারের ফলে দেশ থেকে হারিয়ে যেতে বসেছে ঐতিহ্যবাহী বাঙালির চিরচেনা সেই গরুর কাঁধে জোয়াল-লাঙল দিয়ে জমি চাষের চিত্র। যান্ত্রিক ট্রাক্টর দিয়ে জমি চাষ করায় গরুর হাল চাষ এখন বিলুপ্ত প্রায়। দেশের অন্যান্য অঞ্চলের মত টাঙ্গাইলের নাগরপুর উপজেলায়ও একসময় গরু-লাঙলে জমি চাষ আর মই দেওয়ার দৃশ্য সবার নজর কাড়তো। বাড়ি থেকে বের হয়ে মাঠের দিকে নজর পড়তেই দেখা যেত শত শত কৃষক বাঁশ/লোহার ফালা…

Read More

ডা.এম.এ.মান্নান নাগরপুর(টাংগাইল)সংবাদদাতা: মাগুরায় আট বছরের শিশু ধর্ষণের ঘটনায় জড়িত সবার কঠিন শাস্তির দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল করেছেন টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সর্বস্তরের তৌহিদী জনতা।একই সঙ্গে দেশজুড়ে বিভিন্ন ধর্ষণের ঘটনায় ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করেন তারা। শুক্রবার(১৪ মার্চ)বাদ জুম’আ নাগরপুর সরকারি কলেজ গেট থেকে ইত্তেহাদুল উলামা ওয়াল হুফ্ফাজ নাগরপুর এর আয়োজনে এ বিক্ষোভ মিছিল শুরু হয়।মিছিলটি নাগরপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক বিক্ষোভ সমাবেশের মাধ্যমে কর্মসূচী শেষ হয়। এ বিক্ষোভ মিছিলে নাগরপুরের বিশিষ্ট আলেম ওলামাসহ,সাংবাদিক,শিক্ষক,ডাক্তার,ব্যবসী, সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি দিনমজুর ও নানান শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন। মাওলানা আল হেলাল এর পরিচালনায় এসময় বক্তব্য দেন মাওলানা মো.রফিকুল ইসলাম,মাওলানা মো.ইলিয়াছ হোসেন।দোয়া পরিচালনা করেন…

Read More

গোলাপ খন্দকার সাপাহার(নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে বাংলাদেশ জামায়াতে ইসলামী আইহাই ইউনিয়ন শাখার উদ্যোগে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন ও মরহুম রশিদুল হাসানের স্মৃতি চারণ উপলক্ষে দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৫ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী আইহাই ইউনিয়ন শাখার আমীর মোস্তাকিম আহম্মেদ এর সভাপতিত্বে জামায়াতে ইসলামীর আইহাই ইউনিয়ন শাখার কর্মী সম্মেলন ও মরহুম সাবেক চেয়ারম্যান রশিদুল হাসানের স্মৃতি চারণ উপলক্ষে দোয়ার ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর জেলা কর্মপরিষদ সদস্য ও ৪৬ নওগাঁ-০১ (সাপাহার, পোরশা ও নিয়ামতপুর) আসনের এমপি পদপ্রার্থী মাহবুবুল আলম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, সাপাহার উপজেলা শাখার আমীর আবুল খায়ের তরুণ বাংলাদেশ…

Read More

ডা.এম.এ.মান্নান নাগরপুর(টাংগাইল)সংবাদদাতা: টাঙ্গাইলের নাগরপুরে গয়হাটা ইউনিয়ন বিএনপি, যুবদল ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার( ১৪ মার্চ’) গয়হাটা উদয়তারা উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির সভাপতি দেওয়ান জহিরুল ইসলাম জহির এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাসিরুল ইসলাম হেলালের সঞ্চালনায় এ ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নাগরপুর উপজেলা শাখা সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম.এ. ছালাম, সাধারণ সম্পাদক মো: হাবিবুর রহমান হবি। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে নাগরপুর উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপজেলা যুবদল, ছাত্রদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, জাসাস, ওলামা দলের নেতৃবৃন্দ এবং গয়হাটা ইউনিয়ন বিএনপি, যুবদল সহ সকল অঙ্গ সহযোগী…

Read More

আরিফুল ইসলাম রনক, নওগাঁ প্রতিনিধি: নওগাঁ মেডিকেল কলেজ বন্ধ করার ‘ষড়যন্ত্রের’ প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে মেডিকেল কলেজ চত্বর থেকে শিক্ষার্থীদের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরের মুক্তির মোড়ে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে শহরের মুক্তির মোরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুুষসহ ছাত্র-জনতার সমন্বয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ২০১৮ সালে প্রতিষ্ঠিত নওগাঁ মেডিকেল কলেজের চালুর পর থেকেই বরাবরই প্রশংসনীয় ফলাফল অর্জন করেছে। বড় মেডিকেল কলেজগুলোর মতো প্রায় সব সুবিধা থাকার পরও শুধু স্থায়ী ক্যাম্পাস না থাকার কারণে এটি বন্ধের অনেক অপচেষ্টা চলছে। তাই ষড়যন্ত্র বন্ধ করে…

Read More

দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি – নেত্রকোনা জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা নির্বাচিত হয়েছেন দুর্গাপুর থানার সদ্য বিদায়ী ওসি মোহাম্মদ বাচ্চু মিয়া। গত ফেব্রুয়ারি মাসের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ভূমিকা রাখার জন্য জেলা পুলিশ কর্তৃক তিনি এই স্বীকৃতি লাভ করেন।  রবিবার (১৬ মার্চ) দুপুরে জেলা পুলিশের সম্মেলনকক্ষে নেত্রকোনা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদের হাত থেকে তিনি শুভেচ্ছা স্মারক এবং সম্মাননা সনদ গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশের অন্য কর্মকর্তারা। জানা যায়, আজ জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে দুর্গাপুর উপজেলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণসহ সার্বিক কাজের মূল্যায়নের ফেব্রুয়ারী মাসের স্বীকৃতি হিসেবে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে পুরস্কার দেওয়া হয় সদ্য বিদায়ী…

Read More

ভোলা প্রতিনিধি॥ পবিত্র রমজান মাসে অসহায় ও দুস্থদের পাশে দাঁড়াতে “গড়বো সমাজ গড়বো দেশ, মানবতার বাংলাদেশ,, এই স্লোগানে প্রতিষ্ঠিত নির্ভর ফাউন্ডেশন ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেছে।সমাজকল্যাণমূলক এই উদ্যোগটি সংগঠনটি প্রতি বছরের চলমান মানবসেবা কার্যক্রমের একটি অংশ। আজ নির্ভর ফাউন্ডেশন চরফ্যাশন উপজেলার নিজস্ব কার্যালয় থেকে ভোলার বিভিন্ন উপজেলার শতাধিক অসহায় ও দুস্থ মানুষের বাড়ি বাড়ি গিয়ে এই ইফতার সামগ্রী পৌঁছে দেন সংগঠনের সেচ্ছাসেবীরা। ২০২৪ সালের জানুয়ারি মাসে প্রতিষ্ঠিত এই সংগঠনটি সমাজকল্যাণ, পরিবেশ সংরক্ষণ এবং হতদরিদ্র পরিবারগুলোর সাহায্যার্থে নানাবিধ কার্যক্রম পরিচালনা করে আসছে। রমজান মাসে ইফতার সামগ্রী বিতরণ তাদের একটি উল্লেখযোগ্য বার্ষিক আয়োজন, যা এলাকাবাসীর মধ্যে ব্যাপক প্রশংসা অর্জন করেছে। নির্ভর…

Read More

মাসুদ রানা,জবি প্রতিনিধি জগন্নাথ বিশ্ববিদ্যালয়(জবি) প্রেসক্লাবের উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থানে ক্যাম্পাস সাংবাদিকদের ভূমিকা ও পরবর্তী করণীয়” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।বিশ্ববিদ্যালয়ের সকল ক্রিয়াশীল সংগঠন, শিক্ষক,কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে প্রোগামটি আয়োজিত হয়। রবিবার (১৬ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউট অধিভুক্ত পোগোজ ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের অডিটোরিয়ামে আলোচনা সভা ও ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল সংগঠনগুলোর মধ্যে জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির, ছাত্র অধিকার পরিষদ,সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, ইসলামী ছাত্র আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্য ও নেতৃবৃন্দরা। অনুষ্ঠানে জবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহনাফ তাহমিদ ফাইয়াজের সঞ্চালনায় এবং সংগঠনটির সভাপতি…

Read More

রুহুল আমিন ( গাজীপুর জেলা প্রতিনিধি ) গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় ১৬ মার্চ (রবিবার) রাত ১২ টা ১৫ মিনিটে আলমগীর (২৭) নামে এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে সালনা হাইওয়ে থানা পুলিশ। গ্রেফতার কৃত ছিনতাই কারীর বাসা ময়মনসিংহ জেলার ফুলপুর থানার বালিয়া গ্রামে। সালনা হাইওয়ে থানার ওসি ছালেহ আহমেদ জানান, দুই জন মহিলা পপি আক্তার (২০) ও সপ্না আক্তার (২২) অটোরিকশা দিয়ে মাওনা থেকে শপিং শেষে নিজ বাড়ি ভবানীপুর আসার পথে মুক্তিযোদ্ধা কলেজ এর সামনে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ঢাকা লেনে দুই জন ছিনতাইকারী ছুরি সহ আটোচালকে গতিরোধ করে। অটোচালক ঘটনাটা বুঝতে পেরে কৌশলে জোরে অটো টান মেরে নিকটস্থ ভবানীপুর মোড়ে আসে।…

Read More

পবিপ্রবি প্রতিনিধি: ঈদ উপলক্ষে প্রথম আলো বন্ধুসভা বিগত বছরগুলোর মতো এবারও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য নতুন জামা উপহার দেওয়ার পাশাপাশি তাদের পরিবারের জন্য খাদ্যসহায়তা কার্যক্রম পরিচালনা করছে। এরই ধারাবাহিকতাই পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর প্রথম আলো বন্ধুসভা শাখা কর্তৃক কিছু পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। মুসলিম উম্মাহর সবচেয়ে আনন্দঘন দিন হলো ঈদ। মাহে রমজানের সিয়াম সাধনার পর শাওয়াল মাসের নয়া চাঁদ প্রত্যেক মুসলমানের হৃদয়ে বয়ে আনে নির্মল আনন্দের বার্তা। এই আনন্দ বার্তা সবার কাছে পৌছাতে পারলেও দরিদ্র অসহায় মানুষেরা বরাবরের মতোই বঞ্চিত হয়। ঈদের দিন তাদের কাছে অন্য সকল দিনের মতোই বিষাদময়। জীবন সংগ্রামের কাছে সেই ইদ আনন্দ…

Read More

আল নোমান শান্ত, দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি – নেত্রকোনার দুর্গাপুরে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৪ মার্চ) বিকেলে সাংবাদিকদের এ তথ্য জানান, দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার বিরিশিরি ইউনিয়নের কানিয়াইল গ্রামের আলামিন মিয়া (২১) একই গ্রামের মোঃ জয়নাল আবেদীন (২০)। দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান জানান, আটককৃতদের আজ আদালতে সোর্পদ করা হয়েছে। এর আগে চলতি মাসের ১১ মার্চ মোটরসাইকেল চুরির অভিযোগ দায়ের হয় থানায়। পরবর্তীতে তৎপরতার সাথে অভিযান চালিয়ে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে পার্শ্ববর্তী উপজেলা কলমাকান্দা থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয় সেই সাথে মোটরসাইকেল উদ্ধার করা হয়।

Read More

গাইবান্ধা সাঘাটায় সোনালী লাইফ ইন্স্যুরেন্স এর ব্রাঞ্চ অফিস উদ্বোধন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন- জনাব গোলাম রব্বানী , ইউনিট ম্যানেজার ও ইনচার্জ (সাঘাটা মেট্রো ) সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোঃ ইসহাক আলী, উপজেলা নির্বাহী অফিসার, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, জনাব হাক্কানী খন্দকার, (এ.জি.এম ) সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , জনাব বাদশা আলম, অফিসার ইনচার্জ সাঘাটা থানা , জনাব মোঃ নাজমুল হাসান বিপ্লব, ব্রাঞ্চ ম্যানেজার, সোনালী লাইফ ইন্স্যুরেন্স, জনাব এনামুল হক সরকার, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জামায়াতে ইসলামী , মোঃ লিয়াকত আলী খন্দকার, চেয়ারম্যান ৫…

Read More

গাইবান্ধা প্রতিনিধি গাইবান্ধার স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী ছাবিউল ইসলামকে নাটোরের সিংড়া এলাকায় আটক করেছে পুলিশ। এ সময় তার সঙ্গে থাকা প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৩৬ লাখ ৯৪ হাজার ৩০০ টাকা জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত আনুমানিক ২টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের চলনবিল রাস্তায় পুলিশের নিয়মিত চেকপোস্টে তল্লাশির সময় বিপুল পরিমাণ টাকাসহ তাকে আটক করা হয়। শুক্রবার দুপুর সারে তিনটার সময় বিষয়টি নিশ্চিত করে সিংড়া থানার ওসি আসমাউল হক, বৃহস্পতিবার রাতে নাটোর-বগুড়া মহাসড়কের চলনবিল নামক রাস্তায় পুলিশের নিয়মিত চেকপোস্টে তল্লাশির সময় গাইবান্ধা থেকে রাজশাহীগামী একটি সাদা রঙয়ের প্রাইভেটকারকে সিগন্যাল দেওয়া হয়। গাড়ির আরোহীর পরিচয় জানতে চাইলে তিনি নিজেকে…

Read More

গাইবান্ধা প্রতিনিধি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় এক কৃষকের দুইশো ফিট ব্যবহৃত ড্রেন বন্ধ করে দিয়েছে একই এলাকার বাদশা মাসুদ ও তার ছেলে। এতে পানির অভাবে প্রায় ৯ বিঘা জমিতে চলতি মৌসুমে ইরি ধানের আবাদ লাগাতে পারছেনা সেই সাথে ধানের দুই বিঘা বীজতলা নষ্ট হয়ে হয়ে যাচ্ছে গরীব অসহায় বর্গাচাষি কৃষক আতোয়ার রহমানের আহাজারি । সুরাহার জন্য থানাসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও মাস পেড়িয়ে গেলেও মেলেনি সুফল। দিন কাটছে অনিশ্চয়তার মধ্যে। সরেজমিনে,গিয়ে দেখা যায় গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের দেওগাও গ্রামের কৃষকের জমি পরিত্যক্ত অবস্থায় পরে আছে। জমি প্রস্তুত ও ধানের চারা বিজ রোপণ করলেও তা নষ্ট হয়ে যাচ্ছে।,কিছু…

Read More

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর আগে বৃন্দাবন লীলায় ব্রজবাসীগণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং তাঁর অন্তরঙ্গা শক্তি রাধারানীকে একত্রে পেয়ে সীমাহীন আনন্দে উদ্বেলিত হয়ে তাঁদের চরণে আবির ঢেলে রঞ্জিত করে দেন। ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধা রানীও এই আনন্দ উৎসবে তাদের সাথে মেতে ওঠেন। সেই দিনটি ছিল ফাল্গুন মাসের পূর্ণিমা তিথি। ওই দিনে এতটাই আনন্দ উৎসব হয় যে পরবর্তীতে বৃন্দাবন বাসীরা আর ঐ দিনটিকে ভুলতে পারেন নি। তাই আজও মানুষ তা পালন করে চলেছে। ওই দিনে ভগবান শ্রীকৃষ্ণ আর রাধারানীকে বৃন্দাবন বাসীরা প্রেমানন্দের দোলনায় দোল দিয়েছিল বলে এই উৎসবটিকে দোল উৎসব বলা হয়। আর যেহেতু ফাল্গুন মাসের পূর্ণিমা…

Read More

কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমির আয়োজনে তবলা, সাধারণ সংগীত, হোলি, খুবাখুশি, নাটক, আবৃত্তি, চিত্রাংকন বিষয়ক ৭ দিনব্যাপী বাৎসরিক প্রশিক্ষণ কর্মশালা ও মণিপুরী নৃত্য বিষয়ক ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয় । বৃহস্পতিবার(১৩ মার্চ) বিকাল ৪টায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ২০২৪-২০২৫ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (APA) বাস্তবায়নের আওতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা প্রশাসক ও মণিপুরী ললিতকলা একাডেমির সভাপতি মো. ইসরাইল হোসেন। মণিপুরী ললিতকলা একাডেমির উপ পরিচালক ( অতিঃদায়িত্ব)  প্রবাস চন্দ্র সিংহ এর সভাপতিত্বে ও সংগীত প্রশিক্ষক সুতপা সিনহা’র সঞ্চালনায় কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের চেয়ারম্যান স্থপতি তামান্না রহমান,…

Read More

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি – নেত্রকোনার দুর্গাপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন দুর্গাপুর থানার নবাগত ওসি মো. মাহমুদুল হাসান। গতকাল বুধবার রাতে প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে মাদক,বালু চুরি রোধ ও সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রন বিষয়ে আলোচনা করা হয়। এ সময় ওসি মাহমুদুল হাসান বলেন, দুর্গাপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে আমাদের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে। এছাড়াও মাদক, চোরাচালান ও বালু চুরি দমনে পুলিশের জিরো টলারেন্স নীতি থাকবে। পুলিশ সবসময় জনগণের জন্য কাজ করে। মানুষের কল্যাণে আমি ও আমার বাহিনী সর্বদাই নিয়োজিত থাকবো। মতবিনিময়কালে প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, সাবেক সভাপতি এস এম রফিকুল ইসলাম রফিক, নির্মলেন্দু সরকার বাবুল, সাধারণ সম্পাদক…

Read More

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অধ্যয়নরত যশোর জেলার শিক্ষার্থীদের সংগঠন যশোর জেলা ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। যশোর জেলা থেকে অধ্যয়নরত প্রায় দুই শতাধিক শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেন। শনিবার (১৫ মার্চ) বিকেলে অনুষ্ঠিত এই ইফতার মাহফিলে সংগঠনের সদস্যরা ছাড়াও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি এবং সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। ইফতার মাহফিলে মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে ও সংগঠনটির সাধারণ সম্পাদক হাবিব আদনানের সঞ্চালনায় কেন্দ্রীয় যুবদলের সহ-গ্রাম ও সরকার বিষয়ক সম্পাদক মহিউদ্দিন রাজু, জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল, জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. রায়হান হোসেন অপু ও শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ…

Read More