Author: Online Desk Editor

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি বাংলাদেশ জামায়াতে ইসলামী ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার আমির ও ১৫৩, ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা মঞ্জুরুল হক হাসান বলেছেন, “শোষণমুক্ত ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমরা বাংলাদেশে কুরআনের রাজ কায়েম করতে চাই।” শনিবার (১৫ মার্চ) ঈশ্বরগঞ্জ পৌর শহরের চরনিখলা উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  অধ্যক্ষ মাওলানা মঞ্জুরুল হক হাসান আরো বলেন, “আমরা একটি ঐক্যবদ্ধ জাতি চাই। আমরা আর বিভক্ত হতে চাই না। যেভাবে ঐক্যবদ্ধ হয়ে আমরা স্বৈরাচারী হাসিনাকে হটিয়েছিলাম, সেভাবেই সকল দলমত নির্বিশেষে সবার ঐক্যবদ্ধ প্রয়াসের মাধ্যমে…

Read More

আবু বকর ছিদ্দিক রনি, শার্শা প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে”’ যশোরের শার্শা উপজেলা বিএনপির উদ্যোগে ১১ টি ইউনিয়ন এবং ওয়ার্ডে ইফতার পার্টির আয়োজন করা হয়েছে। সেই মোতাবেক আজ ১৪ রমজান ৬নং গোগা ইউনিয়নে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৫ ই মার্চ শনিবার বিকালে ৬ নং গোগা ইউনিয়ন বিএনপির ১৪ ই রমজান ওয়ার্ড ভিত্তিক ইফতারের আয়োজন করা হয়। শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির ও সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটনসহ উপজেলা বিএনপির সকল নেতৃবৃন্দ ৬নং গোগা ইউনিয়নের সব কয়টি ওয়ার্ডের ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। এ ইফতার ও দোয়া মাহফিলে দেশ ও জাতির…

Read More

পবিপ্রবি প্রতিনিধিঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল এমবিএ প্রোগ্রামের জানুয়ারি টু জুন-২০২৫ এর ওরিয়েন্টেশন ও ইফতার মহফিল অনুষ্ঠিত হয়। শনিবার (১৫ মার্চ)  বিকাল ৫ টায় বরিশালস্থ নাজেম’স রেস্তোরাঁর  সম্মেলনে কক্ষে প্রফেশনাল এমবিএ প্রোগ্রামের ডিরেক্টর প্রফেসর ড. হাছান উদ্দীনের সভাপতিত্বে ও ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ মুজাহিদুল ইসলাম এর  সঞ্চালনায় উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহান, ট্রেজারার অধ্যাপক আব্দুল লতিফ, ব্যাবসায় অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সুজাহাঙ্গীর কবির সরকার,  ব্যাবসায় অনুষদের সাবেক  ডিন অধ্যাপক বদিউজ্জামান, আরো উপস্থিত…

Read More

লন্ডন প্রবাসী আলহাজ্ব সৈয়দ আতাউর রহমানের ব্যক্তিগত উদ্যোগে বাগবাড়ি এলাকায় দরিদ্র, অসহায় ও শ্রমজীবী মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (১৫ মার্চ) দুপুরে প্রায় দেড় শতাধিক পরিবারের মধ্যে এই ত্রাণ বিতরণ কর্মসূচি আয়োজন করা হয়। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর প্রার্থী সাঈদ মোহাম্মদ আবদুল্লাহ। তিনি বলেন, “রমজান মাসে রোজা রেখে অসহায় শ্রমজীবী মানুষের জন্য কাজ করা অত্যন্ত কঠিন একটি বিষয়। এই বিশেষ মাসে যখন সবাই নিজেকে আত্মসমালোচনা এবং আত্মশুদ্ধির মধ্যে নিয়ে আসে, তখন আমাদের উচিত প্রতিবেশীদের সাহায্য করা। গরীব ও অসহায় মানুষের প্রতি সহানুভূতি প্রদর্শন করা এবং তাদের পাশে দাঁড়ানো, যেহেতু তারা এই…

Read More

আটপাড়া (নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনা আটপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার আটপাড়ায় একটি মিলনায়তনে দিনব্যাপী কর্মি শিক্ষা শিবির কর্মসূচি অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামি মোমেনশাহী অঞ্চলের টিম সদস্য ও নেত্রকোনা জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর, নেত্রকোনা-২ (নেত্রকোনা সদর-বারহাট্টা) আসনের জামায়াতের মনোনীত প্রার্থী অধ্যাপক মাওলানা এনামুল হক, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেত্রকোনা জেলার সেক্রেটারি অধ্যাপক মাওলানা মাহবুবুর রহমান, উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি, (আটপাড়া – কেন্দুয়া) জামায়াত মনোনিত প্রার্থী দেলোয়ার হোসেন সাইফুল, তারবিয়্যাত সেক্রেটারি অধ্যাপক বদরুল আমিন, সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়েতে ইসলামি আটপাড়া উপজেলা শাখার আমির মাওলানা হোসাইন…

Read More

আটপাড়া (নেত্রকোনা)প্রতিনিধি: নেত্রকোনার আটপাড়ায় ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে৷ বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুয়েল সাংমা, সহকারী কমিশনার (ভূমি) নিলুফা ইয়াসমিন নিপা, উপজেলা প্রকৌশলী আল মুতাসিম বিল্লাহ, উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মাসুম চৌধুরী, সদস্য সচিব খসরু আহমেদ, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান, উপজেলা জামায়াতে ইসলামির আমির হোসাইন আহমেদ, নায়েবে আমির মো. ইউসুফ, সেক্রেটারি সাইফুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফুজ্জামান, উপজেলা প্রেসক্লাবের আহবায়ক হুমায়ূন কবীর, সদস্য রফিক তালুকদার, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা…

Read More

মাসুদ রানা,জবি প্রতিনিধি পড়াশোনা কিংবা দৈনন্দিন প্রয়োজনের নানা তাগিদে নারীদের ঘরের বাইরে বের হতে হয় এবং গণপরিবহনে চড়তে হয়। গণপরিবহন ব্যবহারকারী বেশিরভাগ নারী কোনো না কোনো ভাবে যৌন হয়রানির শিকার হয়। রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া বেশ কয়েকজন নারী শিক্ষার্থীর কাছে গণপরিবহনে নারীদের ভোগান্তি প্রসঙ্গে জানতে চাইলে বেশিরভাগ শিক্ষার্থী চল্লিশোর্ধ্ব পুরুষ দ্বারা যৌন হয়রানির শিকার হয়েছেন বলে জানান। নাম প্রকাশে অনিচ্ছুক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থী জানান যে, “প্রতিনিয়তই গণপরিবহনে প্রাপ্ত বয়স্ক আংকেলদের কারণে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে।তারা ইচ্ছে করে গা ঘেঁষে দাঁড়ায় এবং শরীরের বিভিন্ন স্পর্শকাতর জায়গায় হাত দেওয়ার চেষ্টা করে।” একই বিশ্ববিদ্যলয়ের অনুজীববিজ্ঞান বিভাগের আরেক নারী শিক্ষার্থী বলেন,”পাবলিক ট্রান্সপোর্টে…

Read More

রিপন মিয়া, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি:  ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে ফুলছড়ি উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) ফুলছড়ি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জগৎবন্ধু মন্ডল। বক্তব্য দেন, উপজেলা বিএনপির সভাপতি সাদেকুল ইসলাম নান্নু, উপজেলা জামায়াতের আমীর মাওলানা সিরাজুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. জহিরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মিন্টু মিয়া, বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম রাজা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা মুখপাত্র জাহিদ হাসান জীবন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এইচ,এম সোলায়মান শহিদ, কঞ্চিপাড়া ইউপি চেয়ারম্যান সোহেল…

Read More

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিএনপি নেতা বেলাল -ই-বাকী ইদ্রিশী’র  আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শিবগঞ্জ উপজেলা  তিন হাজারের  অধিক বিএনপি’র নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষের মাঝে ইফতার বিতরণ  করা হয়েছে। মঙ্গলবার  (১০ রমজান)  বিকালে  দাদন চক সরকারি কলেজ মাঠে ইফতার বিতরণ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে  বক্তব্য রাখেন বিএনপি নেতা বেলাল -ই-বাকী ইদ্রিশী। এসময় উপস্থিত ছিলেন  শাহবাজপুর ইউনিয়ন  বিএনপি সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম , জেলা ছাত্রদলের আহ্বায়ক  ইউসুফ রেজা, জেলা ছাত্রদলের সদস্য নাজিব ওয়াদুদ,শিবগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম প্রমূখ   প্রধান অতিথির  ক্তব্য রাখেন বিএনপি নেতা বেলাল -ই-বাকী ইদ্রিশী বলেন, আমাদের কে  নির্দেশনা দেয়া…

Read More

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময় ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার তৎকালীন তদন্ত ওসি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ঈশ্বরগঞ্জ থানার বর্তমান ওসি ওবায়দুর রহমান। ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর তদন্ত ওসি থেকে পদোন্নতি পেয়ে তিনি হয়ে যান ওসি। গত বছরের ৩ সেপ্টেম্বর ঈশ্বরগঞ্জ থানায় ওসি হিসেবে যোগদানের পর থেকেই বেপরোয়া ভাবে চালিয়ে যাচ্ছে রমরমা গ্রেপ্তার ও মামলা বাণিজ্য। অনুসন্ধানে জানা গেছে, ফুলবাড়িয়া থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুজ্জামানের নির্দেশনায় এবং ওসি (তদন্ত) ওবায়দুর রহমানের নেতৃত্বে আন্দোলনরত ছাত্র-জনতার উপর নির্বিচারে গুলি চালিয়েছে পুলিশ। এতে অনেকেই গুরুত্বর আহত হয়ে পঙ্গুত্ববরণ করছেন। তাদের একজন আরিশ আহমেদ (১৫)।…

Read More

জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ী উপজেলা শিল্পকলা একাডেমির নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে জেলা কালচারাল কর্মকর্তার কাছে এ সংক্রান্ত পত্র প্রেরণ করা হয়। পদাধিকার বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুন কৃষ্ণ পাল কমিটির সভাপতি মনোনিত হয়েছেন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কবি, সাংবাদিক ও প্রাবন্ধিক জাকারিয়া জাহাঙ্গীর। পদাধিকার বলে একাডেমিক সুপারভাইজার এটিএম রুহুল আমিন বেগ কোষাধ্যক্ষ মনোনিত হন। এছাড়া সহ-সভাপতি হয়েছেন সংগীত শিক্ষক বিশ্বনাথ পাল, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক ও সঙ্গীত শিল্পী এস এম খুররম আজাদ। সদস্যরা হলেন—মো. আকুল মিয়া, শফিকুল ইসলাম, ডা. শামীমা আক্তার মনি, জিয়া ইব্রাহিম, সুলতানা ইয়াসমিন সেতু ও রোকনুজ্জামান লিটন। শিল্প-সাহিত্য, সংস্কৃতি ও…

Read More

রুহুল আমিন (গাজীপুর জেলা প্রতিনিধি) গাজীপুর জেলার গাজীপুর সদর উপজেলায় বাঘের বাজার এলাকায় গোল্ডেন রিফিট গার্মেন্টস্ লিমিটেড কারখানার শ্রমিকরা ১২ মার্চ (বুধবার) সকাল ৮ টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধে করে আন্দোলন শুরু করেন। আন্দোলনরত গার্মেন্টস্ শ্রমিকরা জানান, গোল্ডেন রিফিট গার্মেন্টস্ লিমিটেড কারখানার শ্রমিক তামান্না (৩০) রাত ৯টার দিকে এপিএম মতিউর রহমানের কাছে ছুটি চেয়েছিল। কিন্তু তিনি ছুটি না দিয়ে তামান্নার কারখানার থেকে দেওয়া পরিচয়পত্র রেখে বের করে দেন। তারপর তিনি বাড়ি চলে যান। বুধবার কারখানায় আসার পথে ভোর সাড়ে ৫ টায় সড়ক দুর্ঘটনায় মারা যান। পরে কারখানা কর্তৃপক্ষ বিভ্রান্তকর মন্তব্য দিয়ে নিহত শ্রমিক তাদের কারখানার না বলে দাবি করেন। এ নিয়ে…

Read More

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি: আনোয়ারা উপজেলাার কর্মরত সাংবাদিকদের ঐক্য,ভাতৃত্ব ও অধিকার আদায়ের আপোষহীন সংগঠন ‘আনোয়ারা রিপোর্টার্স ইউনিটি’র উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১২ মার্চ বিকালে ঐতিহ্যবাহী কালাবিবির দীঘির মোড়ের মমতাজ কনভেনশন হলে এটি অনুষ্ঠিত হয়। আনোয়ারা রিপোর্টার্স ইউনিটির সভাপতি খালেদ মনছুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম সাজ্জাদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন আনোয়ারা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. রুহুল আমিন, আনোয়ারা থানার ওসি (তদন্ত) তৈয়বুর রহমান, আনোয়ারা সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক প্রফেসর মো. হাসান, উপজেলা বিএনপির…

Read More

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক কমিটি ঘোষণার পর নানা অভিযোগ তুলে একের পর এক সংগঠন ছাড়ছেন শীর্ষ নেতৃবৃন্দ। এবার ২৭টি অভিযোগ তুলে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন অর্থসেল সম্পাদক সুমাইয়া শিকদার ইলা। আজ বুধবার (১২ই মার্চ) সংগঠনের গঠনতন্ত্রের অভাব, স্বজনপ্রীতি, অর্থ সংরক্ষণে অনিয়ম ও ক্ষমতার কাঠামোর অসঙ্গতিসহ ২৭টি অভিযোগ তুলে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন যশোর জেলা বৈষমী বিরোধী আন্দোলনের স্লোগানকন্যা খ্যাত অর্থসেল সম্পাদক সুমাইয়া শিকদার ইলা। উল্লেখ্য গত ২৭ শে নভেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ১০১ সদস্যের কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি। কমিটি ঘোষণার একদিন পর ২৮ শে নভেম্বর সংবাদ সম্মেলন করে সংগঠন ও পদ ছেড়েছেন…

Read More

গাইবান্ধা প্রতিনিধি গাইবান্ধায় ডেভিলহান্টে গ্রেফতার আসামির ছবি তুলতে গিয়ে নারী সাংবাদিক তানিন আফরিন লাকী শ্লীলতাহানির শিকার । সেই ঘটনায় ৪ জনকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী নারী সাংবাদিক। মামলার আসামিরা হলেন সুদীপ্ত সরকার, রবিউল ইসলাম ব্যাংকার, সিদ্দিকুর রহমান ও ফরিদ মিয়া। মামলা সূত্রে জানা যায়, গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া কলেজের অধ্যক্ষ ও ফুলছড়ি যুবলীগের সাধারণ সম্পাদক এটিএম রাশেদুজ্জামান রোকনকে গত ৭ মার্চ ডিভিলহান্টের আসামি হিসেবে গ্রেফতার করে আইন শৃঙ্খলা বাহিনী। তাকে ওইদিন বিকেলে আদালতে নিয়ে আসা হলে দৈনিক স্বদেশ বিচিত্রার স্টাফ রিপোর্টার তানিন আফরিন লাকী ছবি তুলতে যান। এসময় রাশেদুজ্জামান রোকনের ছেলে সুদীপ্ত সরকারসহ দুর্বৃত্তরা সাংবাদিক লাকীর…

Read More

গাইবান্ধার সাঘাটা উপজেলায় ৭২০টি ইয়াবা ট্যাবলেটসহ হেলেনা বেগম (৩২) নামে এক গৃহবধূকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজ (বুধবার, ১২ মার্চ) সকাল ৭টার দিকে উপজেলার জুমারবাড়ী ইউনিয়নের বসন্তের পাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হেলেনা বেগম ওই গ্রামের আলম শেখের (৫০) স্ত্রী। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গাইবান্ধা কার্যালয়ের উপ-পরিচালক মো: শাহ্-নেওয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হেলেনা বেগম ও তার স্বামী আলম শেখ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। আলম শেখের বিরুদ্ধে সাঘাটা ও বগুড়া সদর থানায় একাধিক মাদক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে তাদের বাড়িতে অভিযান চালানো হলে আলম শেখ পালিয়ে যান। তবে তার স্ত্রী হেলেনা বেগমকে…

Read More

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি – সারাদেশে ধর্ষনের বিচারের দাবিতে নেত্রকোনার দুর্গাপুরে শিক্ষার্থীদের সংঘটন ( ব্লাড সিন্ডিকেট) এর আয়োজনে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ মার্চ) দুপুরে সুসঙ্গ সরকারী মহাবিদ্যালয় ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিলটি পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে প্রেসক্লাব মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, সিনিয়র আইনজীবী মানেশ চন্দ্র সাহা,ছাত্র প্রতিনিধি রেদুয়ান আহাম্মেদ,আশিকুর রহমান,ওমর ফারুক তামিম,বায়েজিদ হাসান ঝলক,সালেহীন খান তাহা, সোয়েব খান ইফতি প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে বলেন, ধর্ষকদের কোন জাত-ধর্ম নেই এরা যে দলেরই হোক না কেনো, এদের অতি দ্রুত ফাঁসির রায় কার্যকর করতে হবে। না হয় দেশে আইনের শাসন সুপ্রতিষ্ঠিত হবে না। নয়তো আমরা কঠোর আন্দোলন…

Read More

কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ  কিশোরগঞ্জের কটিয়াদীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।  বুধবার ১১ মার্চ সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্সে সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ইশা খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাইদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত কটিয়াদী মডেল থানার ওসি মোঃ তরিকুল ইসলাম,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আফজল হোসেন,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম,কটিয়াদী প্রেসক্লাবের আহবায়ক ফজলুল হক জোয়ারদার আলমগীরসহ আরো অনেকে।তিনি আগামী ১৫ মার্চ  জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে সবাইকে স্বস্ব অবস্থান থেকে কাজ করে…

Read More

টেকসই সহযোগিতার গুরুত্ব তুলে ধরে বাংলাদেশ দৃঢ় আশা প্রকাশ করেছে যে, জাপান বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন প্রচেষ্টায় তাদের মূল্যবান সহায়তা অব্যাহত রাখবে। জাপান থেকে আজ এখানে প্রাপ্ত এক বার্তায় বলা হয়েছে, আজ টোকিওতে অনুষ্ঠিত ৭ম বাংলাদেশ-জাপান যৌথ পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) সভায় এই আকাঙ্ক্ষা ব্যক্ত করা হয়েছে। বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া। জাপানের পক্ষে প্রতিনিধিত্ব করেন ভূমি, অবকাঠামো ও পরিবহন উপমন্ত্রী হিরোফুমি আমাকাওয়া এবং প্রকৌশল ও গৃহায়ন বিষয়ক সহকারী উপমন্ত্রী ইয়োসুকে সুতসুমি। বৈঠকে মূলত জাপানের সহায়তায় বাস্তবায়নে চলমান প্রকল্পগুলোর অগ্রগতির ওপর গুরুত্ব দেয়া হয়েছে। আলোচিত গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোর মধ্যে রয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল,…

Read More

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের দেড়ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।ফায়ার সার্ভিসের  কর্মকর্তা (মিডিয়া) আনোয়ারুল ইসলাম বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, বুধবার ভোর ৫টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তিনি আরও বলেন, এর আগে রাত ৩টা ৪০ মিনিটে সাততলা বস্তিতে আগুন লাগে। খবর পেয়ে আগুন নেভাতে ৩ টা ৫০ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। আগুন নিয়ন্ত্রণে আসে ভোর ৫টা ২০ মিনিটে। ফায়ার সার্ভিসের ৮ টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।তিনি বলেন, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। হতাহতেরও কোন খবর পাওয়া যায়নি।

Read More