- উন্নয়নের প্রধান অন্তরায় মাদক : ডা. জাহিদ
- আগস্টে ইইউতে বাংলাদেশের ডেনিম রপ্তানি ১২.৭১ শতাংশ বেড়েছে
- সৃজনশীল শিল্পকে মূলধারার অর্থনীতি ও সফট পাওয়ার হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার: অর্থমন্ত্রী
- প্রধানমন্ত্রীর জাপান সফর সামনে রেখে ঢাকা-নারিতা রুটে বিমানের ফ্লাইট দ্বিগুণ
- ‘অধিকার আদায়ে লড়ছি’ : প্যারিসে বিক্ষোভ অব্যাহত রাখার প্রত্যয়
- আজ কোজাগরী লক্ষ্মী পূজা
- বাবুই সেরা লেখক সম্মাননা ২০২৬ পেলেন শিশুসাহিত্যিক এনামূল হক পলাশ
- মসজিদ-মন্দিরের আয়ের উৎস ‘কলাগাছিয়া খাল’ দখলের প্রতিবাদে মানববন্ধন
Author: Online Desk Editor
রুহুল আমিন ( গাজীপুর জেলা প্রতিনিধি) গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শফিউদ্দিন কলেজের সামনে ৯ মার্চ (রবিবার) রাত ৯ টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গাজীপুর জেলার সদস্য সচিব মো. মহসিন উদ্দিন এর নেতৃত্ব ধর্ষণ বিরোধী মশাল মিছিল ও সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (NCP) গাজীপুর মহানগর শাখা। মিছিলে অংশ নেওয়া জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা ধর্ষণের শাস্তি দ্রুত কার্যকর করার দাবি জানিয়ে বলেন, “শিশু আছিয়াসহ দেশের প্রতিটি ধর্ষণের ঘটনার সুষ্ঠু ও দ্রুত বিচার চাই। ধর্ষকদের এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের ঘৃণ্য অপরাধ করার সাহস না পায়।” তারা আরও বলেন, “ধর্ষণ বন্ধে সরকারকে আরও কঠোর হতে হবে। আমাদের…
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : অধিকার সমতা ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন” এই প্রতিপাদ্য সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে। শনিবার (৮ মার্চ) ১১ টায় কমলগঞ্জ উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আলোচনাসভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর এর সভাপতিত্বে ও উপজেলা তথ্য সেবা সহকারি আমিনা আক্তার মৌ এর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায়, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুন্নাহার পারভীন, সহকারী বন কর্মকর্তা প্রতীম বড়ুয়া, সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু, মো. মোনায়েম খানসহ আরো অনেকে। আলোচনসভায় স্বাগত…
আরিফ শেখ, রংপুর প্রতিনিধিঃ রংপুরের তারাগঞ্জে শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যে দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর যৌথভাবে এ কর্মসূচি পালন করে। ‘অধিকার, সমতা, ক্ষমতায়ন-নারী ও কন্যার উন্নয়ন’-এ প্রতিপাদ্যে আজ শনিবার (৮ মার্চ) উপজেলা চত্বরের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ইউএনও রুবেল পলরানা । উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরেশ কাওসার জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা ধিবা রানি, বাংলাদেশ প্রেস ক্লাব তারাগঞ্জ শাখার সভাপতি আরিফ শেখ প্রমুখ । সভায় বক্তারা বলেন, নারীর প্রতি সহিংসতা রোধ, নারী-পুরুষের…
গাইবান্ধা প্রতিনিধি গাইবান্ধা পৌরসভার এক প্রকৌশলীর ঘুস চাওয়ার অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এর আগে ওই প্রকৌশলীর বিরুদ্ধে এলজিআরডি মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন এক ভুক্তভোগী। এ নিয়ে তদন্ত কমিটি গঠিত হয়েছে। অভিযুক্ত প্রকৌশলীর নাম শফিউল ইসলাম। তিনি গাইবান্ধা পৌরসভার উপসহকারী প্রকৌশলী (সিভিল) হিসাবে কর্মরত। বৃহস্পতিবার রাতে ওই প্রকৌশলীর ঘুস চাওয়ার অডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। ১০ মিনিট ১৬ সেকেন্ডের ওই অডিওতে একটি প্রকল্পের কাজে ঘুস চাইতে শোনা যায়। যত টাকার বরাদ্দ সেই অনুসারে তিনি ৬ পার্সেন্ট টাকা দাবি করছেন। ঘুস কম দিতে চাইলে প্রকৌশলী বলেন, এক টাকাও কম দেওয়া যাবে না। টাকা কম দিলে বিল পাশ করা যাবে না।…
রুহুল আমিন (গাজীপুর জেলা প্রতিনিধি) গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় বরমী ইউনিয়নের দরগারচালা গ্রামের শাল বনে ৮ মার্চ (শনিবার) সন্ধ্যায় ৮ বছরের এক শিশুকে ধর্ষণ করে ভিডিও ধারণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে শ্রীপুর থানা পুলিশ। অভিযুক্ত যুবক মো. আরমান মিয়া (২৭) ময়মনসিংহের গফরগাঁও উপজেলার বাসিন্দা। ভুক্তভোগী শিশুটি একই গ্রামের একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। ভুক্তভোগীর শিশুর স্বজন ও প্রতিবেশীরা জানায়, শনিবার দুপুরের পর থেকে শিশুটিকে খুঁজতে থাকেন তার মা-বাবা। পরে শাল বনের ভেতর থেকে শিশুটির কান্নার আওয়াজ শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে। শিশুটির কাছ থেকে বিস্তারিত জানার পর আরমানের মোবাইল ফোন জব্দ করা হয়, যেখানে ধর্ষণের ভিডি ও পাওয়া…
শাকিল বাবু, জাককানইবি প্রতিনিধি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চারুদ্বীপ এলাকায় গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন করেছে পরিবেশবাদী সংগঠন ‘গ্রীন ক্যাম্পাস’। রবিবার (৯ মার্চ) সকাল ১১:৩০টায় নজরুল ভাস্কর্যের সামনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে শিক্ষার্থী ও বিভিন্ন পরিবেশপ্রেমী সংগঠনের সদস্যরা অংশ নেন। মানববন্ধনে শিক্ষার্থীরা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা দপ্তরের সিদ্ধান্তে চারুদ্বীপ এলাকায় ২০ থেকে ২৫ বছর বয়সী বরই, কাঁঠাল ও তালগাছ কেটে ফেলা হয়েছে। এমনকি কিছু গাছের গোড়ায় এস্কেভেটর দিয়ে আঘাত করা হয়েছে, যার ফলে সেগুলো মরে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। শিক্ষার্থীরা বলেন, “চারুদ্বীপ ক্যাম্পাসের অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যের স্থান। এখানে অপ্রয়োজনীয় রাস্তা নির্মাণের নামে সরকারি অর্থ অপচয় করা হচ্ছে এবং পরিবেশের ওপর নেতিবাচক…
শাকিল বাবু, জাককানইবি প্রতিনিধি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চারুদ্বীপ এলাকায় গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন করেছে পরিবেশবাদী সংগঠন ‘গ্রীন ক্যাম্পাস’। রবিবার (৯ মার্চ) সকাল ১১:৩০টায় নজরুল ভাস্কর্যের সামনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে শিক্ষার্থী ও বিভিন্ন পরিবেশপ্রেমী সংগঠনের সদস্যরা অংশ নেন। মানববন্ধনে শিক্ষার্থীরা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা দপ্তরের সিদ্ধান্তে চারুদ্বীপ এলাকায় ২০ থেকে ২৫ বছর বয়সী বরই, কাঁঠাল ও তালগাছ কেটে ফেলা হয়েছে। এমনকি কিছু গাছের গোড়ায় এস্কেভেটর দিয়ে আঘাত করা হয়েছে, যার ফলে সেগুলো মরে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। শিক্ষার্থীরা বলেন, “চারুদ্বীপ ক্যাম্পাসের অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যের স্থান। এখানে অপ্রয়োজনীয় রাস্তা নির্মাণের নামে সরকারি অর্থ অপচয় করা হচ্ছে এবং পরিবেশের ওপর নেতিবাচক…
জামালপুরের বকশীগঞ্জের অন্যতম স্বনামধন্য প্রতিষ্ঠান মেসার্স মামুন এন্টারপ্রাইজ সম্প্রতি ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর পণ্য বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেছে। এই উদ্যোগের মাধ্যমে প্রতিষ্ঠানটি এলাকার সাধারণ মানুষের কাছে টিসিবির নিত্যপ্রয়োজনীয় পণ্য সহজলভ্য করতে সক্ষম হয়েছে। ৮ই মার্চ (শনিবার) মেসার্স মামুন এন্টারপ্রাইজের ব্যবস্থাপনায় টিসিবির পণ্য বিতরণ কার্যক্রম সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন হয়েছে। এসময় পন্য বিতরণে তদারকির দায়িত্বে উপস্থিত ছিলেন, এ কে এম কামরুজ্জামান (সহকারি পাট উন্নয়ন কর্মকর্তা)। প্রতিষ্ঠানটি টিসিবির চাল, ডাল, চিনি, তেলসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য স্থানীয় বাজারে নিয়মিত সরবরাহ করছে। এতে করে এলাকার সাধারণ মানুষ ন্যায্য মূল্যে পণ্য ক্রয় করতে পারছেন এবং বাজারে পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে সহায়ক ভূমিকা রাখছে।…
ইমন মিয়া: অধিকার সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন এই প্রতিবাদ্যকে সামানে রেখে কে ৮ ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে গাইবান্ধা সাঘাটা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসাহাক আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মনোরঞ্জন বর্মন। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা- পবন কুমার সরকার, সাঘাটা থানার অফিসার ইনচার্জ- বাদশা আলম, আনসার ভিডিপি অফিসার- শাহেনা বেগম প্রমুখ।
ভোলা প্রতিনিধি॥ ভোলার চরফ্যাশনে যুবদল নেতার দাবীকৃত চাঁদা না পেয়ে মিহাদ নামের এক প্রবাসীকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে হাজারীগঞ্জ ইউনিয়ন যুবদলের সাবেক সাধারন সম্পাদক মনির বিডিয়ারের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার রাতে শশীভূষণ থানার হাজারীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান বাজারে প্রবাসীকে কুপিয়ে জখমের ঘটনায় দুই পক্ষের উত্তেজনা দেখা দিলে যৌথবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। যৌথবাহিনীর অভিযান ও স্থানীয়দের তোপের মুখে যুবদল নেতা গ্রামছেড়ে পালিয়ে গেলেও গ্রামজুড়ে উত্তেজনা বিরাজ করছে। যুবদল নেতার বিরুদ্ধে মামলা দায়ের করে বিপাকে পড়েছেন প্রবাসী ও তার পরিবারের সদস্যরা। অভিযুক্তরা গ্রেপ্তার না হওয়ায় তাদের অব্যহত হুমকিধামকিতে নিরাপত্তাহীনতায় রয়েছেন তারা। এঘটনায় গত ৩ মার্চ রাতে প্রবাসী মিহাদের বাবা মাকসুদুর রহমান বাদী…
রিপন মিয়া, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি: মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় ও এসকেএস ফাউন্ডেশনের বাস্তবায়নে কমিনিটিভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ড়ন কর্মসূচি (ক্রিয়া) প্রকল্পের আয়োজনে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ফুলছড়ি ইউনিয়নের চরাঞ্চলে “অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন” প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস- ২০২৫ উদযাপিত হয়েছে। শনিবার (৮ মার্চ) সকালে উপজেলার ফুলছড়ি ইউনিয়নের চর ফুলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে সাইকেল প্রতিযোগীতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে চর এলাকায় কিশোরী, নারী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ বিভিন্ন সচেতনতা মূলক বার্তা সম্বলিত প্লে-কার্ড, ফেস্টুন, ব্যানার হাতে অংশগ্রহণ করে। চর ফুলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সাইকেল প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ ও আলোচনা…
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি বাংলাদেশে ন্যায়বিচার এবং ইসলামের আদর্শে পরিচালিত একটি সমাজ প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামীর ভূমিকা অপরিসীম। জামায়াতে ইসলামী বাংলাদেশের মানুষের মাঝে ন্যায়, ইনসাফ এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। দলটির নেতা-কর্মীরা সর্বদা জনগণের পাশে থেকে সমাজের প্রতিটি স্তরে শোষণ, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছেন। এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখন্ডতা রক্ষা এবং সুশাসন ও ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো বিকল্প নেই। শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ জেলা শাখার কর্ম পরিষদ সদস্য ও ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার আমীর এবং জামায়াতে ইসলামী ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মো. মঞ্জুরুল হক হাসান…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: “আন্তর্জাতিক নারী দিবস” উপলক্ষে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লেবার হাউজের উদ্যোগে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। চা শ্রমিক নারীদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার লক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক নারী শ্রমিক উপস্থিত ছিলেন। শ্রমজীবী নারীদের অধিকার প্রতিষ্ঠা ও ন্যায্য মজুরির দাবিতে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন চা শ্রমিক ইউনিয়নের সম্পাদিকা রেখা বাক্তি। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বালিশিরা ভ্যালির সহ-সভাপতি সবিতা গোয়ালা, সহ-সভাপতি পংকজ কন্দ, চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল, সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা এবং কোষাধ্যক্ষ পরেশ কালেন্দি প্রমুখ। সমাবেশে বক্তারা চা শ্রমিক নারীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন, শ্রমের ন্যায্য মূল্য এবং…
রুহুল আমিন ( গাজীপুর জেলা প্রতিনিধি) গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় মাওনা ইউনিয়নের জয়নাতলী এলাকায় সংরক্ষিত গজারি বন উজাড় করে কলাগাছ রোপণ করে জমি দখলের অভিযোগ উঠেছে আশসাফ আলী নামে এক ব্যক্তির বিরুদ্ধে। বন বিভাগ ঘটনাস্থল পরিদর্শন করে গজারি গাছসহ বিভিন্ন গাছ উদ্ধার করেছে এবং অভিযুক্তের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করেছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, জয়নাতলী এলাকার বন বিভাগের সিএস ১৫৬৮ দাগে ২০১২-১৩ অর্থবছরে বন বিভাগ বনায়ন কার্যক্রম পরিচালনা করে। পরে ওই বাগান উপকারভোগী হিসেবে আশসাফ আলীকে বরাদ্দ দেওয়া হয়। তবে কয়েক বছর পর গাছ বড় হলে তিনি ধীরে ধীরে সেগুলো কেটে বিক্রি করতে থাকেন। স্থানীয়দের অভিযোগ, আশসাফ আলী প্রথমে…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় বিভিন্ন অনিয়মের দায়ে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার। শনিবার (৮ই মার্চ) দুপুরে পৌর শহরের স্টেশন রোড, চৌমুহনী ও আশেপাশের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন মৌলভীবাজার জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আল-আমিন। অভিযানে কুলাউড়া থানাপুলিশের একটি দল সহায়তা করেন। সহকারী পরিচালক মো. আল-আমিন জানান, শনিবার দুপুরে কুলাউড়ার বিভিন্ন জায়গায় বাজার মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়, খাদ্যপণ্যের সাথে ক্ষতিকর রং এবং হাইড্রোজ ব্যবহার করা, মূল্য তালিকা না রাখাসহ বিভিন্ন অনিয়মের কারণে মা-মনি ড্রাগসকে ২ হাজার টাকা, বিগবাগ ফার্মেসিকে ৩ হাজার টাকা, ইস্টার্ন…
নিহতের নাম শরিফুল ইসলাম (৪৫) এবং ঘাতক ছেলের নাম মোহাম্মদ রমিম (২২)। নিজ বাড়িতেই এ ঘটনা ঘটে। নিহতের ভাই মোস্তফা জানান, শরিফুল ইসলাম চাষাবাদের কাজ করতেন। বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে ছেলে রমিমের সঙ্গে গোলযোগ চলছিল তার। ১৫ দিন আগে তারা পৃথক হয়ে যায়। ছেলেকে জমিজমাও বুঝিয়ে দেন। শনিবার ভোরে সেহেরির সময় রমিম বাবার রুমে ঢুকে ঘুমন্ত অবস্থায় তার মাথা ও ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। তার আর্তচিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে গুরুতর জখম অবস্থায় শরিফুলকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রতিবেশীরা থানা পুলিশকে…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ১৮০পিস ইয়াবাসহ ৪জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৫ই মার্চ) রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তারের পর বৃহস্পতিবার (৬ই মার্চ) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন হাবিব, রাহেল মিয়া, রশিদ আহমদ লিটন ও সোহেল আহমদ। থানা সূত্রের বরাতে জানা যায়, কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল হাসানের নির্দেশনায় থানার ওসি মো. গোলাম আপছারের নেতৃত্বে এসআই আমির হোসেন আমু, হাবিবুর রহমান, সুজন তালুকদার ও এএসআই আরিফুর রহমান সঙ্গীয় পুলিশের একটি দল বুধবার রাতে বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ১৮০পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।…
শাকিল বাবু জাককানইবি প্রতিনিধি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের সাবেক শিক্ষার্থী ব্লাড ক্যান্সারে আক্রান্ত মো. তৌহিদুল ইসলামের চিকিৎসার জন্য ১,০০০০০/- (এক লক্ষ) টাকার একটি চেক প্রদান করেন উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। বৃহস্পতিবার (০৬ মার্চ) দুপুরে উপাচার্যের অফিস কক্ষে এসে চেকটি গ্রহণ করেন অসুস্থ মো. তৌহিদুল ইসলাম ও তাঁর স্ত্রী মোসা. জান্নাতুল ফেরদৌস। এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী এবং বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স) উপস্থিত ছিলেন। বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ তাঁর চিকিৎসার জন্য ‘তৌহিদের পাশে আমরা’ ব্যানারে এই…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: এশিয়ার অন্যতম ও দেশের সর্ববৃহৎ জলাভূমি যা দেশে বিদেশে খ্যাত হাকালুকি হাওরে মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রায় ৩শ’ বিলের ৮টি মৎস্য বিলকে সরকার স্থায়ী অভয়াশ্রম ঘোষণা করে এগুলোর ইজারা প্রদান ও মৎস্য আহরণ নিষিদ্ধ করে দিয়েছে। মাছের অবাধ বিচরণ ও সংরক্ষণের জন্য ২০২৩ সালে মৎস্য অধিদপ্তর কতৃক অভয়াশ্রম বিলগুলোতে ১২ লক্ষাধিক টাকার উন্নয়ন কাজ বাস্তবায়ন করেছে। অভিযোগে উঠেছে, এই ৮ অভয়াশ্রম বিলের মধ্যে ৮০ একর আয়তনের ‘তেকুনি বিল কৈরের মুড়া ও কেসবডহর গ্রুপ (বদ্ধ)’ অভয়াশ্রম রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা স্বেচ্ছাসেবকরা লুটে নিচ্ছে বিলের লাখ লাখ টাকার মাছ। বর্ষায় বিক্রি করেছে জেলে গ্রুপের কাছে আর শুষ্ক মৌসুমে বাঁধ কেটে…
রুহুল আমিন (গাজীপুর জেলা প্রতিনিধি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুর জেলার সদস্য সচিব, মো. মহসিন উদ্দীন এর উদ্যোগে গাজীপুরের টঙ্গী কলেজ গেট এলাকায় জাতীয় নাগরিক পার্টি (NCP) গাজীপুর মহানগর এর পক্ষ থেকে ফ্রী ইফতার বিতরণ কর্মসূচি-২০২৫ আয়োজন করা হয়েছে। ৩য় রমজান থেকেই তাদের এ কার্যক্রম শুরু হয়। ইফতার বিতরণ কর্মসূচিতে সার্বিক সহযোগিতায় দায়িত্ব পালন করতেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গাজীপুর জেলা শাখার নেতা-কর্মীরা। স্হানীয় লোকজন এর সাথে কথা বলে আমারা জানতে পেরেছি ৩য় রমজান থেকে তারা এ কার্যক্রম শুরু করেছে।স্হানীয়রা আর ও জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুরের ছাত্ররা আমাদের সাথে বসে একসাথে ইফতার করতেছে ৩য় রমজান থেকেই। বৈষম্য বিরোধী ছাত্র…

