জবি প্রতিবেদক: শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)।শনিবার (১৪ ডিসেম্বর) সকালে প্রথমে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ও পরে রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম।এসময় আরও উপস্থিত ছিলেন, ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, বিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, রেজিস্ট্রার অধ্যাপক ড. গিয়াস উদ্দিন , প্রক্টর ড. মুহাম্মদ তাজাম্মুল হক, বিভিন্ন হলের প্রভোস্ট, বিভিন্ন দপ্তরের পরিচালক, শিক্ষক-শিক্ষার্থী, শিক্ষক সমিতি, কর্মকর্তা ও কর্মচারী, জবি প্রেস ক্লাবের সভাপতি সুবর্ণ আসসাইফ ও সাধারণ সম্পাদক আহনাফ তাহমিদ ফাইয়াজ, সাংবাদিক সমিতি, রিপোটার্স ইউনিটি, ছাত্র সংগঠন নেতৃবৃন্দসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।এরআগে…
Author: Niloy Roy
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টে সিলেট বিভাগের বিপক্ষে ৫ উইকেটে জিতেছে রংপুর বিভাগ। দলের হয়ে দারুণ এক ফিফটি হাঁকিয়েছেন নাঈম ইসলাম। লো স্কোরিং ম্যাচে অনায়াসে জিতেছে রংপুর।দারুণ এক ফিফটি হাঁকিয়েছেন নাঈম ইসলাম। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে রংপুর বিভাগকে ব্যাটিংয়ে পাঠায় সিলেট বিভাগ। নির্ধারিত ২০ ওভারের খেলা শেষে ৬ উইকেট হারিয়ে ১২০ রানের পুঁজি দাঁড় করায় সিলেট। দলের হয়ে সর্বোচ্চ ৩৮ বলে ৫১ রানের হার না মানা ইনিংস খেলেছেন তোফায়েল আহমেদ। এছাড়া ২৫ বলে ৩১ রান করেন জিসান আলম। রংপুরের হয়ে ২টি করে উইকেট নেন আরিফ আহমেদ এবং এনামুল হক এনাম।জবাব দিতে নেমে সাবলীল ব্যাটিংয়ে এগিয়েছে…
কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) উপজেলার ভানুগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সমাজ কল্যাণ পরিষদের আয়োজনে ও মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের সহযোগিতায় এ চক্ষু শিবির অনুষ্ঠিত হয়।কমলগঞ্জ সমাজ কল্যাণ পরিষদের সভাপতি হাফেজ ফাত্তাহুর রশিদ মাহফুজ এর উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। সকাল ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রায় ৫০০ জন চক্ষু রোগীকে ফ্রি চিকিৎসা সেবা এবং তাদের মধ্যে থেকে ৫০ জন রোগীকে অপারেশনের আওতায় আনা হয়। বেলা ১১টার ফ্রি চিকিৎসা ক্যাম্প ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সমাজ কল্যাণ পরিষদ কমলগঞ্জ পৌর শাখার সভাপতি মাওঃ জুনাইদ আহমদ আস্তফা’র সভাপতিত্বে ও মাওঃ মুহাম্মদ সিহাব উদ্দিনের সঞ্চালনায়…
কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জে ভিন্ন আমেজে কৃষকের হালখাতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) দুপুর থেকে উপজেলার আদমপুর ইউনিয়নের সার ও কীটনাশক ব্যবসায়ী কৃষক আব্দুল মতিনের বাড়ির উঠোনে বিভিন্ন গ্রামের কৃষকরা জমায়েত হয়ে হয়ে ভূরিভোজে অংশগ্রহণ করেন। এ সময় তারা মতিনের দোকানের বকেয়া টাকা পরিশোধ করেন। পরে ঘরে বানানো নতুন চালের বাহারি পিঠা দিয়ে তাদের আপ্যায়ন করা হয়। পাশাপাশি কৃষক মতিনের কন্ঠে চলে জারী গান,নবান্ন ও দেশের গান। নবান্নের আমেজে অন্য রকম এ হালখাতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ডি,এম,সাদিক আল শাফিন । কৃষক গোলাম রসুল ওলীর সভাপতিত্বে ও সাংবাদিক শাব্বির এলাহীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি…
ডা.এম.এ.মান্নান নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতা: টাঙ্গাইলের নাগরপুরে শহীদ বুদ্ধিজীবি দিবস পালন করা হয়েছে। শনিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শহিদ বুদ্ধিজীবি বেতীতে পুস্পঅর্পণ ও শহিদদের জন্য দোয়া করা হয়। পরে শহিদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আরাফাত মোহাম্মদ নোমান এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষা অফিসার জিএম ফুয়াদ এর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) দীপ ভৌমিক, প্রাণী সম্পদ কর্মকর্তা মো. আব্দুল মোমিন, বীর মুক্তিযোদ্ধা মো. সুজায়েত হোসেন, বীর মুক্তিযোদ্ধা নীরেন্দ্র কুমার পৌদ্দার ও প্রধান শিক্ষকা হাফেজা মমতাজ প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা…
বকশীগঞ্জ প্রতিনিধিঃ রাহিন হোসেন রায়হান। জামালপুরের বকশীগঞ্জ উপজেলায়, উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতীয় ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে। ১৯৭১ সালের এ দিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার, আল-বদর, আল-শামসরা বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। জাতি হারায় তাদের সূর্যসন্তানদের। বুদ্ধিজীবী হত্যার ঠিক দুই দিন পর ১৬ ডিসেম্বর জেনারেল নিয়াজির নেতৃত্বাধীন বর্বর পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে এবং স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে। এ দিবসটি উপলক্ষে শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অহনা জিন্নাতের সভাপতিত্বে আলোচনা সভায়…
(নোয়াখালী প্রতিনিধি -মোহাম্মদ শহিদ) যথাযোগ্য মর্যাদায় সারা দেশে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দেশেরনোয়াখালী কবির হাট উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস।দিবসটি উপলক্ষে সব শিক্ষা প্রতিষ্ঠানসহ কবির হাট পৌরসভাও উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মর্সূচি পালন করা হয়। আজ সকাল ১০ ঘটিকার সময় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কনফারেন্স রুম বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়, এতে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সরওয়ার উদ্দিন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এতে উপস্থিত ছিলেন, কবিরহাট উপজেলা সহকারী ভূমি নিগান সুলতানা, কবিরহাট থানার অফিসার ইনচার্জ শাহিন মিয়া, উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা চৌধুরী লিটন, পৌর বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু, উপজেলা জামায়াতের সাধারণ…
জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত তারাকান্দি যমুনা সারকারখানায় গ্যাস সরবরাহ করে পুনরায় চালুর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) সকালে গণঅধিকার পরিষদ জামালপুর জেলা শাখার আয়োজনে তারাকান্দি যমুনা সারকারখানার প্রধান ফটকে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি যমুনার গেট থেকে বের হয়ে সরিষাবাড়ী- ভুয়াপুর – তারাকান্দি মহা সড়ক প্রদক্ষিণ করে ফের যমুনার গেটে গিয়ে শেষ হয়পরে কারখানার ব্যাবস্থাপনা পরিচালক বরাবর একটি স্বারক লিপি দেন নেতারা।মানববন্ধন বক্তারা বলেন, গত ১৫ জানুয়ারি সংকটের অজুহাতে তারাকান্দি যমুনা সারকারখানায় গ্যাস সরবরাহ বন্ধ করে তিতাস কর্তৃপক্ষ। কারখানায় গ্যাস না থাকায় প্রায় ১১ মাস যাবৎ ইউরিয়া উৎপাদন বন্ধ…
কনফারেন্স কক্ষে এক আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে উপাচার্য তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ‘১৯৭১ সনের ২৫ মার্চ কাল রাত থেকেই অপারেশন সার্চ লাইট থেকেই বুদ্ধিজীবীদের তালিকা তৈরি ও হত্যা করা শুরু হয়। ১৯৭১ সনের ৪ ডিসেম্বর ঢাকায় কারফিউ জারি করা হয় এবং ১০ থেকে ১৪ ডিসেম্বর তালিকা ধরে বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করা হয়।’প্রধান অতিথি আরও বলেন, ‘বাঙালি জাতিকে মেধা ও নেতৃত্ব শূণ্য করতেই পাকিস্তানী হানাদার বাহিনী বুদ্ধিজীবীদের হত্যা করে। এদেশকে পরনির্ভরশীল করে রাখতে এবং কখনও যেন মাথা উঁচু করে…
মোঃ মহিবুল ইসলাম পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি: “ত্রাণ চাই না, টেকসই বেঁড়িবাধ চাই” এই শ্লোগানকে সামনে রেখে বরগুনা উপকুলীয় উপজেলা বামনার ডৌয়াতলা ইউনিয়নে পূবগুদিঘাটা গ্রামে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করা হয়েছে। এলাকাবাসীর আয়োজনে। বিকাল চার টায় বিষখালী নদীর পাড়ে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসুচি পালিত হয়।আজ বেলা ১১ টায় বরগুনা বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের পূবগুদিঘাটা গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।এতে বক্তব্য রাখেন গোলাম মহিউদ্দিন, অধ্যক্ষ, বরগুনা ‘ল’ লেজ, আলতাফ হোসেন চৌধুরী, সাবেক মেম্বর, মো: মঞজু সাবেক মেম্বর, নান্ট জোমাদ্দার, সমাজ সেবক, গৌতম বিশ্বাস, সমাজ সেবক, কাজী সহিদুল আলম, সমাজ সেবক, মো: লিটন, সমাজ সেবক, মো: জলিল, সমাজ সেবক, মো: মতিউর রহমান,…
বকশিগঞ্জ প্রতিনিধিঃ রাহিন হোসেন রায়হান। বাড়ির সামনে বাগানের মধ্যে সারিবদ্ধভাবে লাগানো রয়েছে চায়না জাতের কমলার গাছ। থোকায় থোকায় ঝুলছে নানা আকারের কমলা রঙের কমলা। কমলাসহ গাছগুলো দেখতে যেমন চোখ জুড়িয়ে যাচ্ছে, তেমনি এ কমলার স্বাদও অনন্য। চায়না জাতের এ কমলার চাষ হচ্ছে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের সাতানিপাড়া গ্রামের বাড়ির আঙ্গিনায়। বাগানের মালিক কৃষক সবদার ইতোমধ্যে পাকা কমলা বিক্রয় শুরু করেছেন। এতে নিজের ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন তিনি। কৃষক সবদারের কমলা বাগান দেখতে প্রতিদিন ভিড় করছেন বিভিন্ন এলাকা থেকে আশা দর্শনার্থীরা। ফলন ভালো দেখে অনেকেই চায়না কমলা চাষ করার উৎসাহ পাচ্ছেন। কৃষি বিভাগ বলছে, এসব ফলদ আবাদে আগ্রহী উদ্যোক্তাদের…
ডা.এম.এ.মান্নান নাগরপুর(টাংগাইল)সংবাদদাতা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই আগস্ট বিপ্লবের পরেই বর্তমান সরকারের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ এসেছে। শেখ হাসিনা দিল্লি বসে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। পাল্টা ক্যু, জুডিশিয়াল ক্যু, আনসার কাণ্ড, প্রশাসনের অস্থিরতা, হিন্দু ভাইদের নিয়ে রাজনীতি। এ সবই সরকার মোকাবেল করছে।এগুলো সামনে না আসলে সরকার হয়তো আরও অনেক সংস্কার তরান্বিত করতে পারতো। এ জন্য বুঝেশুনে সরকার যা করছে তাতে আমরা হ্যাপি। তিনি বলেন, ২০১৪, ১৮ ও ২৪ সালে দেশের সাধারণ মানুষ কোন ভোট দিতে পারেনি। ভোট দিতে যাওয়ার সময় ছাত্রলীগ, যুবলীগ ও পুলিশলীগ সাধারণ মানুষের বলেছে আপনাদের ভোট হয়েছে।শুক্রবার বিকেলে টাঙ্গাইল প্রেসক্লাবে জামায়াতে ইসলামের…
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি আনোয়ারা উপজেলার বটতলী ইউনিয়নের তুলাতলী এলাকায় তপশীলোক্ত জমিতে স্থাপিত সীমানা খুঁটি উপড়াইয়া ফেলে জমি দখলের চেষ্ঠার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে ভুক্তভোগী জসীম উদ্দিন আহাম্মদ(৫৫) আনোয়ারা থানায় লিখিত অভিযোগও করেন। জসিম উদ্দিন বারশত ইউনিয়নের দক্ষিণ বারশত এলাকার মৃত আহাম্মদ শরীফের ছেলে। অভিযুক্তরা হলেন, বটতলী পূর্বতুলাতলী এলাকার রাজগুরু চৌধুরী (৫৮), জয়গুরু চৌধুরী (৬০) ও টিংকু চৌধুরী (৩৫)। বিষয়টি তদন্ত করে দেখবেন বলে জানান পুলিশ। অভিযোগ সূত্রে জানা যায়, তুলাতলী এলাকার সদারামের ওয়ারিশ মুধুসুদন গুপ্ত, সুশীল গুপ্ত, সজল গুপ্ত, কাজল গুপ্ত, চিনু গুপ্ত, নয়ন গুপ্ত ও চন্দন গুপ্ত থেকে ০৭০৩ শতাংশ জমি অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অপর অ্যাটর্নি দল্লি মূলে গ্রহণ…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ার রাঙ্গিছড়া এলাকায় ২০একর সরকারি খাস জমি উদ্ধার করেছে জেলা প্রশাসন। দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী ব্যক্তির দখলে থাকা জমিটি উদ্ধার করে সরকারি সাইনবোর্ড টাঙানো হয়েছে। উদ্ধারকৃত জমির আনুমানিক মূল্য প্রায় ১০ কোটি টাকা বলে জানা গেছে। শুক্রবার (১৩ই ডিসেম্বর) দিনভর কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নে অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন। অভিযানে প্রভাবশালী ব্যক্তি রোকনটিলা নামে একটি ইকোপার্ক নির্মাণ করে জমিটি অবৈধভাবে দীর্ঘ দিন দখল করে রেখেছিলেন। মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বুলবুল আহমেদ এই অভিযানে নেতৃত্ব দেন। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান মানিক, পিয়াস চন্দ্র দাস, কুলাউড়া থানার এসআই আমির হোসেন আমু, এএসআই জরিফ উদ্দিনসহ পুলিশ সদস্যরা…
রুহুল আমিন (গাজীপুর জেলা প্রতিনিধি) সারা দেশে সাংগঠনিক কাঠামো বিস্তারের অংশ হিসেবে এবার গাজীপুর জেলায় ৩০১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।১৩ ডিসেম্বর (শুক্রবার) রাত ১০ টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে গাজীপুর জেলার আহ্বায়ক কমিটি প্রকাশ করা হয়। কমিটির বিজ্ঞপ্তিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেলের স্বাক্ষর রয়েছে। আগামী ছয় মাসের জন্য তাঁরা এই কমিটি অনুমোদন করেছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুর জেলা শাখার এই কমিটিতে ঢাকা কলেজের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মুহিমকে আহ্বায়ক করা হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ মহসিন উদ্দীনকে সদস্যসচিব ও উত্তরা বিশ্ববিদ্যালয়ের রবিউল হাসানকে মুখ্য সংগঠক এবং ভাওয়াল বদরে…
বকশীগঞ্জ প্রতিনিধিঃ রাহিন হোসেন রায়হান। জামালপুরের বকশীগঞ্জে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে উপজেলা ইউনিয়ন পর্যায়ে গ্রাম পুলিশের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ১২ ডিসেম্বর (বৃহস্পতিবার) সকাল ১১টায় জামালপুর জেলা পুলিশের উদ্যোগে বকশীগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে উপজেলার সাতটি ইউনিয়নের গ্রাম পুলিশদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানটির আয়োজন করা হয়। এ সময় জামালপুর জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম (পিপিএম-সেবা) এর নির্দেশনায় শীত বস্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ পিপিএম (ক্রাইম এন্ড অপস) তিনি বলেন, গ্রাম পুলিশ তৃণমূল পর্যায়ে পুলিশের প্রথম শুভাকাঙ্ক্ষী। পুলিশ সব সময় মনে করেন…
গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় ১৯ বোতল ফেন্সিডিল ও ৪০০০ হাজার পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় মাদক কারবারি বাবা-ছেলেসহ তিনজনকে গ্রেফতার করেছে গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার (১১ ডিসেম্বর) গোবিন্দগঞ্জ উপজেলার মালঞ্চা হাজীপাড়া গ্রামের একটি ধান ভাঙ্গার মিল থেকে তাদের গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকের বর্তমান বাজার মূল্য ৪ লাখ ৮০ হাজার টাকা। গ্রেফতাররা হলেন, মালঞ্চা হাজীপাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে বাহাদুর সরকার (৩৮) ও তার ছেলে নাজমুল হুদা বাপ্পী (২০) এবং একই গ্রামের সাইফুল ইসলামের ছেলে মাসুদ রানা (২১)। বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরির্দশক আবু নায়েম মো. কাজী নুরুন্নবী, তিনি…
ঝিনাইদহ ১২ ডিসেম্বর- লাশ দাফনের ৬১ দিন পর আদালতের নির্দেশে ঝিনাইদহে কিশোর স্কুলছাত্র সোহান’র লাশ উত্তোলন করেছে পুলিশ।বৃহস্পতিবার সকালে এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মেফতাহুল হাসানের নেতৃত্বে ডিবি পুলিশ সদর উপজেলার নগরবাথান গ্রামের একটি কবরস্থান থেকে সোহানের লাশ উত্তোলন করে। গত ২০ সেপ্টম্বর ঢাকায় রহস্যজনক মৃত্যু হয় সোহানের। ২১ সেপ্টম্বর ময়না তদন্ত ছাড়াই তড়িঘড়ি করে তার লাশ একটি মহল ঝিনাইদহের নগরবাথান গ্রামে সোহানের লাশ দাফন করে। লাশ দাফনের পর সোহানকে হত্যা করা হয়েছে বলে প্রচার হলে ঝিনাইদহের একটি আদালতে তার পিতা শহিদুল ইসলাম ৮জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। আদালত মামলাটি তদন্তের জন্য ঝিনাইদহ ডিবি পুলিশকে দায়িত্ব দেন। মামলার তদন্ত কর্মকর্তা…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের ৪৪ তম প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে এক বর্ণাট্য আনন্দ র্যা লীর আয়োজন করেছে মৌলভীবাজার জেলা কৃষক দল।বৃহস্পতিবার (১২ই ডিসেম্বর) জেলা কৃষক দলের সহযোগিতায় এ আয়োজন করা হয়। যুগ্মআহ্বায়ক মশিউর রহমান বেলালের উপস্থাপনায় ও মৌলভীবাজার জেলা কৃষক দলের সদস্য সচিব মো: মোনাহিম কবিরের সভাপতিত্বে জাতীয়তাবাতী কৃষক দলের ৪৪তম প্রতিষ্টা বার্ষিকী দিবস উপলক্ষে সবাইকে অভিনন্দন জানিয়ে সদস্য সচিব মো: মোনাহিম কবির বলেন, সৈরশাসকের পতনের পরে আজ আমরা এক মুক্ত বাংলাদেশ পেয়েছি, আমরা সবাই দ্বিধা দন্দ ভুলে গিয়ে এক সাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করতে চাই। জাতীয়তাবাদী দল বিএনপির হাতকে শক্তিশালী করার লক্ষ্য কৃষক দল সর্বদাই কাজ…
ফেনী প্রতিনিধি : ফেনীতে দাবীকৃত ১২ লাখ টাকা মুক্তিপণ না পেয়ে আহনাফ আল মাঈন নাশিত (১০) নামে এক স্কুলছাত্রকে হত্যা করেছে অপহরণকারীরা। এ ঘটনায় নিহতের বাবা মাঈন উদ্দিন বাদী হয়ে ফেনী মডেল থানায় ৮ ডিসেম্বর রাতে মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃতরা হলেন- আশরাফ হোসেন তুষার (২০), মোহাম্মদ মোবারক হোসেন ওয়াসিম (২০) ও ওমর ফারুক রিফাত (২০)। আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে ফেনীর দেওয়ানগঞ্জ এলাকার একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত শিশু আহনাফ ফেনী একাডেমি এলাকার বাসিন্দা মাইন উদ্দিন সোহাগের ছেলে ও ফেনী গ্রামরা স্কুলের ৩য় শ্রেণির ছাত্র।বিকেল সাড়ে তিনটায় পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ…
