তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ার পৌর এলাকায় অভিযান পরিচালনা করে ২কেজি গাঁজাসহ ১ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৮ই ডিসেম্বর) সন্ধ্যায় অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) কামরুল হাসান এর নির্দেশনায় কুলাউড়া থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে হবিগঞ্জের বাহুবল উপজেলার উমরিতা গ্ৰামের মৃত জহুর আলীর ছেলে ফজলু মিয়া (৩৭)কে ২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করে। আটককৃত এর বিরূদ্ধে কুলাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রূজু করা হয়েছএব্যাপারে কুলাউড়া থানার ওসি গোলাম আপছার জানান, থানা এলাকায় মাদকের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে বুধবার দুই কেজি গাঁজাসহ ১ মাদক কারবারিকে আটক করা হয়েছে। সকালে আইনি প্রক্রিয়া শেষে মৌলভীবাজার বিজ্ঞ আদালতে প্রেরণ করা…
Author: Niloy Roy
আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার আটপাড়ায় জাতীয় প্রবাসী দিবস ও আন্তর্জাতি অভিবাসী দিবস উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার সকালে উপজেলা হলরুমেএ আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সহকারী কমিশনার (ভূমি) নিলুফা ইয়াসমিন নিপারসভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেনউপজেলা প্রকৌশলী আল মুতাসিম বিল্লাহ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিকুর রহমান খানথানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফু মান, উপজেলা প্রেসক্লাবেরআহবায়ক হুমায়ূন কবীর, সদস্য সচিব ফজলুল করিম আঙ্গুর, সদস্য আমির খসরু স্বপন,জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যগ্ম আহবায়ক আল আকরাম খান প্রমুখ।উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়নের সচিবগণ।
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে মারামারির ঘটনায় উপস্থিত না থাকার পরও ঈশ্বরগঞ্জ উপজেলায় কর্মরত এক সাংবাদিকের বিরুদ্ধে থানায় মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।জানা যায়, ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ ইউনিয়নের কুমড়াশাসন গ্রামে সাবেক মেম্বার কাজী আজিজুল হক ২০১৪ সালে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশে হারুয়া বাসষ্ট্যান্ড নামক এলাকায় নিজস্ব লাঠিয়াল বাহিনী নিয়ে একটি মার্কেট বেদখল করে নেয় মাইজবাগ ইউনিয়নের সাবেক মেম্বার কাজী আজিজুল হক। এ নিয়ে দীর্ঘদিন যাবৎ মামলা মোকাদ্দমা করেও কোন সুরাহা না হওয়ায় তার বিরুদ্ধে হারুয়া বাসষ্ট্যান্ড এলাকায় একাধিকবার সালিশ বৈঠক বসেন। দরবারের বিষয়টি পুলিশ, সেনাবাহিনী সকলেই অবগত থাকায় দরবারে কোন প্রকার হট্টগোল করতে পারেনি আজিজুল মেম্বার। এমনকি…
আবু বকর ছিদ্দিক রনি, শার্শা প্রতিনিধিঃ যশোরের শার্শার পুটখালী ও পাঁচভুলট সীমান্তে অবৈধ পথে ভারতে যাওয়ার সময় মোঃ সাবুর আলী(৩৫) ও জাহাঙ্গীর কবির (৩৭) নামে দুই যুবকের মরদেহ উদ্ধার।১৮ ই ডিসেম্বর ভোর রাতে পুটখালী সীমান্তের চরের মাঠে,বেনাপোল পোর্ট থানাধিন দিঘীরপাড় উত্তরপাড়া গ্রামের মৃত আরিফ হোসেন ছেলে মোঃ সাবুর আলীর লাশ পাওয়া যায়। উপর দিকে পাঁচভুলট সীমান্ত এলাকায় মেইন পিলার ১৭/৭এস এর ১০২আর পিলার হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সীমান্ত শূন্য লাইন হতে ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ইছামতি নদীর পাড়ে ভান্ডারীর মোড় নামক স্থানে একই থানার কাগজপুকুর দক্ষিণ পাড়া গ্রামের মোঃ ইউনুস মোড়লের ছেলে জাহাঙ্গীর কবির এরলাশ উদ্ধার করে বাংলাদেশ…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ীতে সংরক্ষিত বন লাঠিটিলা। এ বনের ৫ হাজার ৬৩১ একর জমিতে ‘বঙ্গবন্ধু সাফারি পার্ক’ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছিল আওয়ামী লীগ সরকার। জীববৈচিত্র্যের জন্য হুমকি বিবেচনায় সংশ্লিষ্ট প্রকল্পটি বাতিলের সুপারিশ করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। আগামী (২৩শে ডিসেম্বর) জাতীয় অর্থনৈতিক কমিটির নির্বাহী সভায় (একনেক) প্রকল্পটি বাতিলের প্রস্তাব উত্থাপিত হবে। পরিকল্পনা কমিশনসূত্রে এ তথ্য জানা গেছে। উল্লেখ্য, ২০২৩ সালে প্রকল্পটির অসঙ্গতি তুলে ধরে ‘বন কেটে সাফারি পার্ক’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়েছিল।সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো.শাহাব উদ্দিন ২০২৩ সালে প্রকল্পটি জোর খাটিয়ে অনুমোদন করিয়ে নেন। তার নির্বাচনী এলাকার ভোট নিশ্চিত করতেই প্রকল্পটি অনুমোদন করান তিনি।…
বকশীগঞ্জ প্রতিনিধিঃ রাহিন হোসেন রায়হান। “মানবতার সেবায় আমরা ঐক্যবদ্ধ”এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ফজিলতপাড়া যুব ফাউন্ডেশনের দ্বিতীয় বর্ষপুর্তি উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপিত হয়েছে।জামালপুরের বকশীগঞ্জ উপজেলার গোয়ালগাঁও ফজিলতপাড়া গ্রামের ফজিলতপাড়া যুব ফাউন্ডেশনের উদ্যোগে এক ব্যতিক্রম ধর্মী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উক্ত অনুষ্ঠানে একই গ্রামের সহজ সরল দুইজন গুণী মানুষকে ফজিলতপাড়া যুব ফাউন্ডেশনের পক্ষ থেকে আজীবন সম্মাননা প্রদান করেন।গত ১৭ই ডিসেম্বর (মঙ্গলবার) সকাল ৯ টা থেকে শিশু-কিশোরদের নিয়ে পুরস্কার বিতরনের মাধ্যমে বিভিন্ন গ্রাম্য খেলাধুলার মধ্য দিয়ে অনুষ্ঠানটির সূচনা করা হয়। সন্ধ্যার সময় সকলকে নিয়ে পুরস্কার বিতরণ অনুষ্ঠান এবং আলোচনা সভার আয়োজন করেন। এ সময় উপস্থিত অতিথিবৃন্দরা…
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের ২০২৫ সালের কার্যকরি পরিষদ নির্বাচনে দৈনিক নয়া দিগন্ত পত্রিকার ঈশ্বরগঞ্জ প্রতিনিধি মো. আব্দুল আউয়ালকে সভাপতি ও দৈনিক ইনকিলাব পত্রিকার উপজেলা প্রতিনিধি আতাউর রহমানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। কমিটি গঠন উপলক্ষে গত ৫ ডিসেম্বর দুপুরে ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সম্মেলন কক্ষে সংগঠনটির এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় ২০২৫ কার্যকরি পরিষদ গঠন কল্পে ২১ ডিসেম্বর নির্বাচনের সিদ্ধান্ত গৃহীত হয়। এবং অ্যাডভোকেট এ.এস.এম সারোয়ার জাহানকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। নির্বাচন কমিশন ১৩/১৪ ডিসেম্বর মনোনয়নপত্র ক্রয় ও জমা দান, ১৫ ডিসেম্বর যাচাই বাচাই ও ১৭ ডিসেম্বর মনোনয়ন পত্র প্রত্যাহারের সময় সীমা…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ার জেলা পরিষদের সাবেক সদস্য, আওয়ামীলীগ নেতা বদরুল আলম সিদ্দিকী নানুকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৬ই ডিসেম্বর) রাতে কুলাউড়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন তালুকদার ও মোস্তাফিজসহ পুলিশের একটি দল উপজেলার ভাটেরা ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত নানু উপজেলা আওয়ামীলীগের সদস্য ও ভাটেরা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন। কুলাউড়া থানার ওসি মো. গোলাম আপছার বলেন, গ্রেপ্তারকৃত নানুর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় মামলা রয়েছে। মঙ্গলবার (১৭ই ডিসেম্বর) দুপুরে তাকে পুলিশি প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে সিলেট অনলাইন প্রেসক্লাব। সোমবার সন্ধ্যায় সিলেট অনলাইন প্রেসক্লাবের ড. রাগীব আলী মিলনায়তনে ক্লাব সভাপতি মোহাম্মদ গোলজার আহমদের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার।সভায় বক্তারা বলেন, দেশী – বিদেশী চক্র আমাদের দেশকে নিয়ে ষড়যন্ত্র করছে।পতিত স্বৈরাচার ফ্যাসিস্ট গোষ্ঠী রাষ্ট্রকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে।তাই রাষ্ট্রের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট মহানগর জামায়াতের আমীর মোহাম্মদ ফখরুল ইসলাম, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোঃ শামীম আহমদ, সিলেট ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের…
জেলা প্রতিনিধি, নড়াইল: নড়াইলের কালিয়া উপজেলায় বিজয় দিবসের কনসার্ট চলাকালে সেলিম হোসেন (২৮) নামে এক যুবককে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে।সোমবার (১৬ ডিসেম্বর) রাত ১০ টার দিকে উপজেলা পরিষদ ডাকবাংলো চত্বরে মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা বিএনপির কনসার্ট প্রোগ্রামে এ ঘটনা ঘটে।আহত সেলিম হোসেন উপজেলার বড়-কালিয়া এলাকার আমীন শেখের ছেলে। তিনি কালিয়া পৌরসভার ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জুয়েল রানার অনুসারী বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে কালিয়া উপজেলা পরিষদের ডাক বাংলো চত্বরে মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা বিএনপির আয়োজনে কনসার্ট চলছিলো। প্রোগ্রাম চলাকালে চেয়ারে বসাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয় সেলিম হোসেনের। পরে অজ্ঞাত ব্যক্তির ছুড়িকাঘাতে ওই যুবক গুরুত্বর…
কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জে তিনদিন ব্যাপি কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের অর্থায়নে সোমবার (১৭ ডিসেম্বর) সকাল ১১ টায় কমলগঞ্জ উপজেলা কৃষি অফিসের আয়োজনে অফিস প্রাঙ্গনে ফিতা কেটে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মেলার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন। উদ্বোধন করে অতিথিদের নিয়ে মেলার বিভিন্ন স্টল পরিদর্শণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন।এসময় মৌলভীবাজারের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক, ফরহাদ মিয়া, কমলগঞ্জ উপজেলা কৃষি অফিসার জয়ন্ত কুমার রায়,কমলগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাসুক আহমদ,কমলগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব আহমেদুজ্জামান আলমসহ উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক ও অন্যান্য কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন।তিনব্যাপি মেলায় ১৬টি…
ডা.এম.এ.মান্নাননাগরপুর(টাংগাইল)সংবাদদাতা: মহান বিজয় দিবস উপলক্ষে দেলদুয়ার উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।সোমবার (১৬ ডিসেম্বর) সকালেসংগঠনটির উপজেলা শাখা আমীর মাওলানা আল আমীনের নেত্বত্বে বিজয় র্যালিটি উপজেলার গোলচত্তর থেকে শুরু হয়ে স্টেডিয়াম মাঠে গিয়ে শেষ হয়।এ বর্ণাঢ্য র্যালিতে উপজেলা সেক্রেটারি আব্দুর রহমানসহ উপজেলার কর্মপরিষদ সদস্যবৃন্দসহ সকল পর্যায়ের নেত্ববৃন্দ উপস্হিত ছিলেন। অংশগ্রহণকারী সকলেই দেশপ্রেম ও ইসলামী মূল্যবোধে অনুপ্রাণিত হন।উপজেলা আমীর সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ভবিষ্যতেও এরকম সুশৃঙ্খল ও প্রেরণাদায়ী কর্মসূচি বাস্তবায়নে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
টাঙ্গাইল প্রতিনিধিঃ গ্রামীণ ঐহিত্য ধরে রাখতে ও নতুন প্রজন্মের কাছে ঘৌড় দৌড় প্রতিযোগিতা পরিচিত করার লক্ষেই টাঙ্গাইলের নাগরপুর উপজেলার চৌধুরী ডাঙা ক্লাবের উদ্যোগে ঘোড় দৌড় প্রতিযোতিার আয়োজন করা হয় প্রতিবছরের ন্যায় এবছরেও আয়োজন করা হয়েছে ঘোড়া দৌড় প্রতিযোগিতা।সোমবার (১৬ডিসেম্বর) বিকেলে নাগরপুর উপজেলা সহবতপুর ইউনিয়নের ডাঙা গ্রামে, এই ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ঘোড় দৌড় প্রতিযোগিতায় মানিকগঞ্জ, সিরাজগঞ্জ, টাঙ্গাইল জেলাসহ বিভিন্ন এলাকা থেকে মোট ৩০টি ঘোড়া অংশ নেয়। এর মধ্যে ১২ থেকে ১৫ বছর বয়সের চার-পাঁচ জন কিশোরও ঘোড়া দৌড় প্রতিযোগিতায় অংশ নেয়।নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম এ ঘোড় দৌড় প্রতিযোগিতারঘোড় দৌড় দেখতে আসা রানা বলেন, ‘ঘোড়ার দৌড়…
ইসলামী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের লাইব্রেরিয়ান, শৈলকূপা হরিহরা গ্রামের মৃত আব্দুল জলিলের পুত্র আব্দুল জব্বার মৃত্যুবরণ করেছেন। তার বড় স্ত্রী তাকে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। সে ঝিনাইদহ কলাবাগান এলাকায় ছোট স্ত্রীকে নিয়ে থাকতেন। আজ বড় স্ত্রী কলাবাগানের বাসায় গিয়ে তার অন্ডকোষে লাথি মেরে ফাটিয়ে ফেললে সে মৃত্যু বরণ করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
নেত্রকোনার আটপাড়ায় নানা কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে মহান বিজয় দিবস।৩১ বার তোপাধ্বনির মধ্য দিয়ে দিবসটি সূচনা হয়৷সকালে উপজেলা স্মৃতিসৌধে পুস্পস্তবকঅর্পণ, সকাল সাড়ে ৯ টায় উপজেলায় বিজয় মেলারউদ্বোধন, পরে উপজেলা মাল্টিপারপ্লাস হলরুমে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় । এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেনভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সহকারী কমিশনার (ভূমি) নিলুফা ইয়াসমিন নিপা,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাডা. উত্তম কুমার পাল, উপজেলা প্রকৌশলী আল মুতাসিম বিল্লাহ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ওমর ফারুক, অফিসার ইনচার্জ (ওসি)মোহাম্মদ আশরাফুজ্জামান, উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মাছুম চৌধুরী, সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম রফিক, সদস্য সচিব খসরু আহমেদ, সাবেক সভাপতি খায়রুল কবীর…
শুভ তংচংগ্যা। হাজার বছরের পর ১৯৭১ সালে ৭ জন বীরশ্রেষ্ঠ ৩০ লক্ষ শহীদ এবং ২লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে পৃথিবীর বুকে জন্ম নেয় নতুন এক স্বাধীন বাংলাদেশ। আজ মহান বিজয় দিবস ২০২৪। দিবসটির উপলক্ষে রাজধানী সরকারি তিতুমীর কলেজে প্রতিবছরের ন্যায় এবারেও নানারকম আয়োজন করা হয়। সকালে কলেজ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্প দিয়ে শ্রদ্ধা জানান। এবং শহীদের জন্য কিছুক্ষণ নিরবতা পালন করেন। পরে সকাল ১০টায় কলেজ অডিটোরিয়ামে ধর্মীয় পাঠের মধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যাপক শিপ্রা রানী মন্ডল, অধ্যক্ষ সরকারি তিতুমীর কলেজ। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক এসএম কামাল উদ্দিন হায়দার, সম্পাদক শিক্ষক পরিষদ। এসময়…
শাকিল বাবু, জাককানইবি প্রতিনিধি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ২০২৪ উদযাপিত হয়েছে।সোমবার (১৬ ডিসেম্বর) সকালে প্রশাসনিক ভবনের সামনে জাতীয় সঙ্গীতের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন ও দিবস উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা।এরপর মহান মুক্তিযুদ্ধে শহীদদের বিদেহী আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানাতে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ হতে চির উন্নত মম শির-এ পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। এরপর বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, রেজিস্ট্রার, অনুষদীয় ডিন, শিক্ষক সমিতি, বিভিন্ন বিভাগ, কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুলসহ বিভিন্ন…
টাঙ্গাইল প্রতিনিধিঃ মহান বিজয় দিবস ২০২৪ দিবসটি উপলক্ষে ১৬ ডিসেম্বর সোমবার দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি যথাযথ ভাবে পালন করা হয়। এর মধ্যে নাগরপুর মহিলা কলেজে আয়োজন করা হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক ওক্রিড়া অনুষ্ঠান।খেলার পাশাপাশি ছিলো কেরাত, হামদ, না’ত, ইসলামী গান, রচনা, কুইজ প্রতিযোগিতা, নৃত্য, গান, আবৃত্তি।এ খেলায় লাল ও সবুজ দলের মধ্যে টানটান উত্তেজনায় খেলাটি শেষ হয়। বাঘিনী সাহসী এসব শিক্ষার্থীরদের এ প্রতিযোগিতায় অংশ গ্রহণে যেন দেশের সকল নারীদের ম্যাসেজ দিচ্ছিল, বেগম রোকেয়ার মত আমরাও পিছিয়ে নেই। আমরা গ্রামের মেয়ে হলেও কোন অংশে পিছিয়ে নেই। আমারও সকল প্রতিযোগিতা ও পরিক্ষার জন্য প্রস্তুত আছি।দেশে নারী অগ্রযাত্রায় অবদান, জাতীয় নারী…
ডা.এম.এ.মান্নান নাগরপুর (টাঙ্গাইল)সংবাদদাতা: টাঙ্গাইলের নাগরপুরে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষেমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার প্রত্যুষে ৩১ বার তোপ ধ্বনির মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনাকরা হয়। সূর্য্যদয়ের সাথে সাথে উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পন করেন উপজেলা প্রশাসন, পুলিশপ্রশাসন, মুক্তিযোদ্ধাগণ, নাগরপুর উপজেলা বিএনপি, নাগরপুরপ্রেসক্লাবসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনেউপজেলা চত্বরেআলোচনা সভা ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়াহয়।উপজেলা নির্বাহী অফিসার আরাফাত মোহাম্মদ নোমান এরসভাপতিত্বেও সহকারি কমিশনার দ্বীপ ভৌমিক এর পরিচালনায়বক্তব্য রাখেন, নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.রফিকুল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা মো. আব্দুল মোমিন,কৃষি কর্মকর্তা ইমরান শাকিল, বীর মুক্তিযোদ্ধা মো.সুজায়েত হোসেন প্রমুখ।এ সময় উপজেলার ১২টিইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন দপ্তরের…
ডা.এম.এ.মান্নান নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতা: মহান বিজয় দিবসে টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা বিএনপির বিশালআনন্দ র্যালী অনুষ্ঠিত হয়েছে।সোমবার প্রত্যুষে উপজেলার কেন্দ্রীয়স্মৃতি সৌধে পুস্পস্তবক অর্পন করে। সকাল খেকে বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে দলীয় কাযালয়ে জমায়েত হয়। পরে ১১ টার দিকে উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এমএ সালাম ও সাধারন সম্পাদক মো. হাবিবুর রহমান হবির নেতৃত্বে মিছিলটি দলীয় কার্যালয় থেকে বের হয়ে সদর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নাগরপুর সরকারি কলেজ মাঠে এক আলোচনা সভায় মিলিতহয়।এসময় উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহাম্মদ আলী রানা, শফিকুল ইসলাম রিপন, মো. নিয়ামত আলী সুইট, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. রেজাউল ইসলাম রেজা, কিবরিয়া মোল্লা, মো. ফারুক আহম্মেদ খান ফারুক,…
