Author: Niloy Roy

ডা.এম.এ.মান্নান নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: মহান বিজয় দিবস উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুরে বর্ণাঢ্য বিজয় র‍্যালি ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামি।সোমবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে সাত টায় সরকারি যদুনাথ স্কুল এন্ড কলেজের প্রধান গেট থেকে সংগঠনটির উপজেলা শাখা আমীর মাওলানা মো.রফিকুল ইসলামের নেত্বত্বে বিজয় র‍্যালি শুরু হয়।র‌্যালিটি নাগরপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা চত্বর ঘুরে নাগরপুর প্রাণকেন্দ্রের দোয়াজানী কলেজ পাড়া জামে মসজিদ প্রাঙ্গনে এসে সংক্ষিপ্ত সমাবেশের জন্য জড়ো হয়।বিজয় র‍্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন ন্যাশনাল ডক্টরস ফোরাম টাংগাইল জেলা সভাপতি ডা.একে এম আব্দুল হামিদ,উপজেলা জামায়াত আমীর হযরত মাওলানা মো.রফিকুল ইসলাম,উপজেলা জামায়াত সেক্রেটারী অধ্যাপক আব্দুস সালাম।এসময় উপজেলা সাবেক আমির অধ্যক্ষ মাওলানা গোলাম…

Read More

ফয়সাল চৌধুরী, আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার আটপাড়ায় উপজেলা বিএনপির উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে উপজেলা স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করা হয়। পরে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়, পরে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় । এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির সাবেক সহ ক্রীড়া বিষয়ক সম্পাদক রায়হান আমিন রনি, উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মাসুম চৌধুরী, সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম রফিক, সদস্য সচিব খসরু আহমেদ, সাবেক সভাপতি খায়রুল কবীর তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক আহমদ হোসেন, সাজিদুর রহমান, মোতাহার হোসেন খান মোতালিব, মাহামুদুন্নবী টুটুল,…

Read More

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা শ্যামপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মোঃ আবু তালেব এর নেতৃত্বে  যথাযোগ্য মর্যাদায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালন করা হয়েছে। ১৬ ডিসেম্বর সোমবার সকালে সূর্য উদয়ের সাথে সাথে   শহীদ মিনারে পুষ্প অর্পণ ও র‍্যালি,  জাতীয় পতাকা ও বিএনপির দলীয় পতাকা উত্তোলনসহ  বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন  শ্যামপুর ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ সভাপতি  মানিরুল ইসলাম , সহ-সভাপতি আলহাজ্ব   আব্দুল মান্নান , শিবগঞ্জ  উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম,৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি  ডাঃ রুহুল আমিন  , এক নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল …

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় কুখ্যাত মানব পাচারকারী চক্রের মূলহোতা ওয়াসকরনী”কে (৩৮) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯।গতকাল রোববার (১৫ই ডিসেম্বর) বিকেলে র‍্যাবের আঞ্চলিক অফিস শ্রীমঙ্গল ক্যাম্পের একটি বিশেষ দল উপজেলার শরীফপুর ইউনিয়ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ওয়াসকরনী ওই ইউনিয়নের লালারচক গ্রামের বাসিন্দা মৃতপীর মাহমুদ আলীর পুত্র। র‍্যাব জানায়, ওয়াসকরনী মানব পাচারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে কুলাউড়া থানায় মানব পাচার, পাসপোর্ট ও মাদকদ্রব্য আইনে একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন পলাতক থাকার পর রোববার বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার শরীফপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৯ সিলেট এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো.…

Read More

জেলা প্রতিনিধি, নড়াইল: নড়াইলের লোহাগড়া উপজেলায় গলায় ফাঁস নিয়ে মিষ্টি খানম (১৩) নামে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রী আত্নহত্যা করেছেন। সোমবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলার পাচুড়িয়া পূর্বপাড়া গ্রামে এ আত্নহত্যার ঘটনা ঘটে। সে ওই গ্রামের সজিব শেখের মেয়ে.ও স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী ছিলেন। লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আশিকুর রহমান মুঠোফোনে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে মিষ্টি নামে ওই স্কুলছাত্রী তার মায়ের সাথে অভিমান করে নিজ ঘরে গলায় ফাঁস নেয়। এরপরে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পায় পরিবারের লোকজন। পরে তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের দ্বায়িত্বরত…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মহান বিজয় দিবস উপলক্ষে মৌলভীবাজারে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। সোমবার (১৬ই ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ । জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন, জেলা পুলিশ সুপার কে এইচ জাহাঙ্গীর হোসেন পিপিএম সেবা, জেলা বিএনপি’র আহ্বায়ক মো: ফয়জুল করিম ময়ুন, জেলা জামায়াতের আমীর, সাবেক জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ মোজাম্মেল আলী শরিফ,সিনিয়র সহ-সভাপতি মো: আব্দুর রহিম রিপন,পরিচালক তোফায়েল ইসলাম তুয়েল,মুক্তিযোদ্ধা সংসদ,পুলিশ প্রশাসন, জেলা পরিষদ,…

Read More

মাভাবিপ্রবি প্রতিনিধি: টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালন করা হয়েছে।১৬ ডিসেম্বর (সোমবার) সকাল ৭ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়রের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দ প্রথমে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে শহীদদের স্মরণে ‘প্রত্যয়-৭১’ এর পাদদেশে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে বিভিন্ন হল, বিভাগ, অফিসার্স অ্যাসোসিয়েশন, ৩য় শ্রেণি কর্মচারী সমিতি, ৪র্থ শ্রেণি কর্মচারী সমিতি, বাঁধন, ধ্রবতারা, সাহিত্য সংসদ, ক্যারিয়ার ক্লাব, বিজ্ঞান ক্লাবসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও প্রত্যয়-৭১ এর পাদদেশে পুষ্পস্তবক অর্পণ করা হয়।অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল শিশুদের চিত্রাংকন…

Read More

জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টে প্রথম জয় পেল সিলেট বিভাগ। ওপেনার জিশান আলমের ঝড়ো ইনিংসে টুর্নামেন্টে নিজেদের চতুর্থ ম্যাচে আজ সিলেট ৬ উইকেটে হারিয়েছে খুলনা বিভাগকে। চার ম্যাচে তৃতীয় হার খুলনার। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেটে ১৪৪ রান করে খুলনা। দলের পক্ষে সর্বোচ্চ ৪৮ রান করেন অধিনায়ক নুরুল হাসান সোহান। ৩৪ বলের অনবদ্য ইনিংসে ২টি চার ও ৩টি ছক্কা মারেন তিনি। সিলেটের এবাদত হোসেন ও নাবিল সামাদ ২টি করে উইকেট নেন। জয়ের জন্য ১৪৫ রানের টার্গেট জিশানের ব্যাটে ৯ বল বাকী রেখেই স্পর্শ করে সিলেট। ৪৮ বল…

Read More

মনিরুজ্জামান খান গাইবান্ধা:  গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) কর্তৃক পলাশবাড়ীর বিদ্যুৎ গ্রাহকদের প্রিপেইড মিটার স্থাপনের তৎপরতা ও প্রিপেইড মিটার স্থাপনের চেষ্টা বন্ধের দাবীতে পলাশবাড়ী সচেতন নাগরিক সমাজ ও নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটির যৌথ উদ্যোগে (১৫ ডিসেম্বর) রবিবার পলাশবাড়ী চৌমাথা মোড়ে এক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে পলাশবাড়ী নেসকোর গ্রাহকগণ ও সর্বসাধারণ জনতা উপস্থিত ছিলেন। পলাশবাড়ী সচেতন নাগরিক সমাজের সদস্য সচিব রবিউল ইসলাম লিয়াকত এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন পলাশবাড়ী পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আঞ্জু প্রধান, বিএনপি নেতা মুকুল আহমেদ, পলাশবাড়ী মডেল প্রেসক্লাব সভাপতি রবিউল হোসেন…

Read More

জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টে প্রথম জয় পেল সিলেট বিভাগ। ওপেনার জিশান আলমের ঝড়ো ইনিংসেটুর্নামেন্টে নিজেদের চতুর্থ ম্যাচে আজ সিলেট ৬ উইকেটে হারিয়েছে খুলনা বিভাগকে। চার ম্যাচে তৃতীয় হার খুলনার।সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেটে ১৪৪ রান করে খুলনা। দলের পক্ষে সর্বোচ্চ ৪৮ রান করেন অধিনায়ক নুরুল হাসান সোহান। ৩৪ বলের অনবদ্য ইনিংসে ২টি চার ও ৩টি ছক্কা মারেন তিনি।সিলেটের এবাদত হোসেন ও নাবিল সামাদ ২টি করে উইকেট নেন।জয়ের জন্য ১৪৫ রানের টার্গেট জিশানের ব্যাটে ৯ বল বাকী রেখেই স্পর্শ করে সিলেট। ৪৮ বল খেলে ৪টি চার ও ৬টি…

Read More

রুহুল আমিন (গাজীপুর জেলা প্রতিনিধি) গাজীপুর জেলার গাজীপুর সদর উপজেলায় ভাওয়াল গড় ইউনিয়নের ভবানীপুর এলাকায় ১৫ ডিসেম্বর (রবিবার) বিকেলে আওয়ামীলীগ এর বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করে সদর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠন।গাজীপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন রিজভীর নির্দেশে উপজেলা যুবদলের সদস্য জাহাঙ্গীর আলম এই মিছিলের আয়োজন করেন।এই বিক্ষোভ মিছিলটি ভাওয়ালগড় ইউনিয়নের ভবানীপুর মোহাম্মদীয়া গার্মেন্টস এর সামনে থেকে শুরু করে ভবানীপুর চৌরাস্তায় গিয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হয়।  আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন রিজভী বলেন,এইটি ভবানীপুরের ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ চৌরাস্তার মোড়।যা পূর্বে বিএনপির মোড় বা চত্তর নামকরণ করা ছিলোকিন্তু আওয়ামী লীগের…

Read More

১৬ ডিসেম্বর আমাদের গৌরবের ও সৌরভের মহান বিজয় দিবস। এ দিনটি স্বাধীনতা যুদ্ধপুর্বের অবিস্মরণীয় স্মৃতিময় দিন। লাখো শহীদের রক্তস্নাত বিজয়ের দিন। বাঙালী জাতি দীর্ঘ নয়, মাস রক্তক্ষয়ী সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে পাকিস্তানি শাসকদের শোষন, নিপীড়ন আর দুঃশাসনের বেড়াজাল ভেদ করে ১৯৭১ সালের এই দিনটিতে বিজয়ের প্রভাতি সূর্যের আলো ছিনিয়ে এনেছিলো এ দেশের শিশির ভেজা মাটির বুকে। আর এ দিনেই বিশ্বের মানচিত্রে জন্ম হয় লাল-সবুজের পতাকা রচিত স্বাধীন ও স্বার্বভৌম বাংলাদেশের।এ বিজয় গৌরবের ও বাঁধভাঙ্গা আনন্দের দিন। একই সঙ্গে আজ লাখো স্বজন হারানোর শোকে ব্যথাতুর-বিহ্বল হওয়ারও দিন।  এই মহান বিজয়ের দিনে শ্যামপুর ইউনিয়নসহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব…

Read More

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি – নেত্রকোনার দুর্গাপুরের সোমেশ্বরী নদীর উপর অস্থায়ী কাঠের ব্রিজের চালু হয়েছে। রবিবার (১৫ ডিসেম্বর) দুপুরে সোমেশ্বরী নদীর দুর্গাপুর-শিবগঞ্জ অংশে দোয়ার মধ্য দিয়ে কাঠের ব্রিজ শুভ উদ্বোধন হয়।এ ব্রিজ দিয়ে পায়ে হেঁটে যাওয়া যাত্রীদের জন্য বিনামূল্যে ও যানবাহনের জন্য নাম মাত্র টোল আদায় করা হবে বলে জানায় ব্রিজ পরিচালনাকারীরা। কাঠের এই অস্থায়ী ব্রিজ নির্মাণের আনুমানিক ১৫ লাখ টাকা খরচ হয়েছে‌। তবে ব্রিজগুলো থেকে আয়ের অংশ থেকে খরচ বঁাধে বাকি টাকা স্থানীয় মসজিদ মন্দিরে উন্নয়ন কাজে ব্যয় করা হবে জানান স্থানীয় নেতাকর্মী।স্থানীয়রা জানান,সোমেশ্বরী নদীতে কোন স্থায়ী ব্রীজ না থাকায় উপজেলা দুইটি ইউনিয়ন ও পৌরসভার প্রায় অর্ধলাখ মানুষ বছরের ছয়…

Read More

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ মরহুম মসিউর রহমান গীতাঞ্জলি সড়কস্হ বাড়ী ও দলীয় কার্যালয়ে হামলা ও তার জোষ্ঠ্য পুত্র কে কুপিয়ে হত্যার চেষ্টা।এসময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছবি ছিড়ে ফেলে ঝিনাইদহ জেলা বিএনপির যুবদলের একটি অংশ।এসময় গীতাঞ্জলি সড়কস্হ  বিভিন্ন স্বর্নের দোকানে লুটপাটের চেষ্টা চালায় যুবদলের এই অংশটি। শহরে থমথমে পরিবেশ বিরাজ করেছে।

Read More

শৈলকুপা উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফা ইয়াসমিনকে শনিবার রাতে রাজধানী ঢাকার ধানমন্ডি ৩২ থেকে আটক করে পুলিশ। ১৬ই ডিসেম্বর উপলক্ষে আওয়ামী লীগের নেতা কর্মী একত্রিত হয়ে কোন প্রকার যেন মিছিল মিটিং না করতে পারে সেই কারণেই এই গ্রেফতার চলছে বলে মন্তব্য করছেন আওয়ামী লীগের নেতা কর্মীরা।

Read More

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি: মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম্য রোধে ও অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবীতে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। রোববার (১৫ ডিসেম্বর) সকালে গাইবান্ধা সড়কের বালাসীঘাট এলাকায় ফুলছড়ি উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদল যৌথভাবে এ মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধন থেকে অবৈধ অস্ত্রধারী, মাদক, চুরি-ডাকাতি, জুয়া খেলা সহ বিভিন্ন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের জরিত থাকা চিহ্নিত আওয়ামী লীগের দোসরদের গ্রেফতারের দাবী জানানো হয়। ফুলছড়ি উপজেলা যুবদলের আহবায়ক নজরুল ইসলাম নান্টু’র সভাপতিত্বে উপজেলা যুবদলের সদস্য সচিব ফারুক মিয়ার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন, ফুলছড়ি উপজেলা বিএনপির সভাপতি সাদেকুল ইসলাম নান্নু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, কঞ্চিপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি…

Read More

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি- নেত্রকোনার দুর্গাপুরে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি সম্মান জানানো হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় পথ পাঠাগারের আয়োজনে পৌর এলাকার বিরিশিরিতে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে পথ পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি ও কবি নাজমুল হুদা সারোয়ারের উদ্যোগে আরও উপস্থিত ছিলেন,বীর মুক্তিযোদ্ধার সন্তান কবি বিদ্যুৎ সরকার, কবি লোকান্ত শাওন,কবি জীবন চক্রবর্তী,পথ পাঠাগারের সাধারণ সম্পাদক রাজেশ গৌড়, শহীদ পরিবারের নাতী বাপ্পী পত্রনবীশ,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেত্রকোনা জেলার যুগ্ম আহ্বায়ক রাতুল খান রুদ্র,যুগ্ম আহ্বায়ক হীরা আব্বাসী, মিলটন দেবনাথ প্রমুখ।

Read More

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ বাংলাদেশ জিমন্যাস্টিকস্ ফেডারেশন আয়োজিত বয়স ভিত্তিক ৫ম জাতীয় জিমন্যাস্টিকস্ প্রতিযোগিতায় ব্যালেন্স বিম ইভেন্টে অংশগ্রহণ করে যশোরের মাইকেল মধুসূদন তারাপ্রসন্ন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষে তৃতীয় স্থান অধিকার করে তাম্র পদক জিতলেন খুদে জিমন্যাস্ট সুরাইয়া শিকদার এশা।১৩ -১৪ ডিসেম্বর বাংলাদেশ জিমন্যাস্টিকস্ ফেডারেশন আয়োজিত এই প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব করেন বিকেএসপি, কোয়ান্টাম, ঢাকা ক্লাবসহ বিভিন্ন জেলার শতাধিক খুদে তারকারা অংশগ্রহণ করেন ।প্রতিযোগিতায় কোয়ান্টামের মায়াবি চাকমা প্রথম স্থান অধিকার করে স্বর্ণপদক, একই প্রতিষ্ঠানের সিংমেনু মারমা দ্বিতীয় স্থান অধিকার করে রৌপ্যপদক ও যশোরের মেয়ে সুরাইয়া শিকদার এশা তৃতীয় স্থান অধিকার করে তাম্রপদক লাভ করেন।এশা যশোর জেলার হয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এশার এই পদক জয়ের…

Read More

জেলা প্রতিনিধি,নড়াইল: এনপিপির চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, ‘এ দেশের সাধারণ মানুষের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। বাজারে দ্রব্য মূল্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে দিশেহারা মানুষ। মানুষ জন এদেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায়। মানুষজন তাদের ভোটাধিকার ফিরে পেতে চায়। অন্তর্বর্তীকালীন সরকারের নিকট তিনি একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবী জানান’। শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে লোহাগড়া উপজেলার নলদী বাজার সংলগ্ন ক্লাব মাঠে ১৬ দলীয় “কোকো স্মৃতি হাডুডু টুর্নামেন্ট”র চুড়ান্ত পর্বের খেলার উদ্বোধকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নলদী ইউনিয়ন বিএনপির সভাপতি মো: জিল্লুর রহমানের সভাপতিত্বে ও রিয়াজুল ইসলাম টিংকুর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে…

Read More

জবি প্রতিবেদক: শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)।শনিবার (১৪ ডিসেম্বর) সকালে প্রথমে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ও পরে রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম।এসময় আরও উপস্থিত ছিলেন, ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, বিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, রেজিস্ট্রার অধ্যাপক ড. গিয়াস উদ্দিন , প্রক্টর ড. মুহাম্মদ তাজাম্মুল হক, বিভিন্ন হলের প্রভোস্ট, বিভিন্ন দপ্তরের পরিচালক, শিক্ষক-শিক্ষার্থী, শিক্ষক সমিতি, কর্মকর্তা ও কর্মচারী, জবি প্রেস ক্লাবের সভাপতি সুবর্ণ আসসাইফ ও সাধারণ সম্পাদক আহনাফ তাহমিদ ফাইয়াজ, সাংবাদিক সমিতি, রিপোটার্স ইউনিটি, ছাত্র সংগঠন নেতৃবৃন্দসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।এরআগে…

Read More