Author: Niloy Roy

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার প্রায় ১৫ ঘণ্টা পর মো. ইমরান (১৯) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) সকালে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের একটি ডুবুরিদল ঈশ্বরগঞ্জ উপজেলার জাটিয়া ইউনিয়নের নিজতুলন্দর গ্রামে বাড়ির উত্তর পাশে এক প্রতিবেশীর পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে। নিহত ইমরান ওই গ্রামের ইদ্রিস আলীর ছেলে।  পরিবার সূত্রে জানা যায়, ইমরান বাক প্রতিবন্ধী ছিলেন এবং মৃগী রোগে আক্রান্ত ছিলেন। ইমরানের বাবা ইদ্রিস আলী জানান, রবিবার (২৫ জানুয়ারি) আনুমানিক বিকাল সাড়ে তিনটার দিকে ইমরান বাড়ির পাশের আলী উসমান তালুকদারের পুকুরে গোসল করতে যান। দীর্ঘ সময় পার হলেও…

আরও পড়ুন

উবায়দুল্লাহ রুমি, ময়মনসিংহ  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দীর্ঘ দুই দশকেরও বেশি সময় পর আগামীকাল মঙ্গলবার (২৭ জানুয়ারি) ময়মনসিংহে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। এ উপলক্ষে নগরীর ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে এক বিশাল জনসভায় ভাষণ দেবেন তিনি। তারেক রহমানের আগমনকে ঘিরে ময়মনসিংহজুড়ে বিএনপি নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। গতকাল রবিবার (২৫ জানুয়ারি) বিকেল থেকেই জনসভাস্থলে মঞ্চ নির্মাণসহ সার্বিক প্রস্তুতি কার্যক্রম শুরু করেছেন দলটির নেতাকর্মীরা। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) মো. শরীফুল আলম বলেন, “দীর্ঘ দুই দশকের বেশি সময় পর আমাদের প্রাণপ্রিয় নেতা, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল ২৭ জানুয়ারি ময়মনসিংহে আসবেন।…

আরও পড়ুন

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার সদর উপজেলায় ট্রাকের চাপায় হেলপার নিহত হয়েছেন। নিহত হেলপার রোকনুজ্জামান (২০) পাশ্ববর্তী রংপুর জেলার  মিঠাপুকুর উপজেলার শিয়ালপাড়ার গ্রামের শহিদুলের ছেলে। স্থানীয়রা জানায়, আজ রোববার দুপুরে সদর উপজেলার সড়ক ভবন এলাকায় দাড়িয়ে থাকা  একটি ট্রাকের নীচে শুয়ে ছিলেন। দাড়িয়ে থাকা ট্রাকের ড্রাইভার শুয়ে থাকার বিষয়টি জানতে না। ট্রাকটি অন্যত্র নিয়ে যাওয়ার জন্য ড্রাইভার স্টার্ড দিলে সামনে দিকে গেলে। রোকনুজ্জামান ওই ট্রাকের চাপায় ঘটনাস্থলেই মারা যান। রোকনুজ্জামান অন্য একটি ট্রাকের হেলপার বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেন গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে।…

আরও পড়ুন

গাইবান্ধা জেলা প্রতিনিধি: এক সময় নির্বাচন এলেই গাইবান্ধা শহর ও গ্রামাঞ্চলের দেয়াল, গাছের কাণ্ড আর আকাশভর্তি দড়িতে ঝোলানো ব্যানারে ছেয়ে যেত চারপাশ। সাদা-কালো পোস্টারে জমে উঠত নির্বাচনের চেনা আমেজ। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সেই দৃশ্য আর চোখে পড়ছে না। নির্বাচন কমিশনের (ইসি) নতুন আচরণবিধিতে সব ধরনের পোস্টার নিষিদ্ধ হওয়ায় এবার প্রার্থীরা নামছেন পোস্টারবিহীন প্রচারণায়। নির্বাচনী প্রচার শুরু হলেও রাস্তাঘাটে পোস্টার না থাকায় অনেকটাই ম্লান হয়ে গেছে নির্বাচনের ঐতিহ্যবাহী আবহ—এমনটাই মনে করছেন গাইবান্ধার স্থানীয় বাসিন্দারা। তবে অন্যদিকে পোস্টারবর্জিত পরিবেশে স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ মানুষ ও পরিবেশকর্মীরা। তাদের মতে, পোস্টারের কারণে শহরের সৌন্দর্য নষ্ট হতো এবং নির্বাচন শেষে সেগুলো বর্জ্যে পরিণত…

আরও পড়ুন

আরিফ শেখ, রংপুর প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জ উপজেলায় এক ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্টের বিয়ের প্রলোভন দেখিয়ে অবৈধ শারীরিক সম্পর্ক গড়ে তোলার অভিযোগ উঠেছে। এই প্রতারণায় ধোঁকা খেয়ে ওই নারী আত্মহত্যার চেষ্টা করেছেন। বর্তমানে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের বালাপাড়া এলাকায়। অভিযুক্ত মো. ফিরোজ হোসেন তারাগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট (ভিএফএ) হিসেবে কর্মরত। ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, ফিরোজ হোসেন বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। গত এক বছর ধরে এই অবৈধ সম্পর্ক নিয়মিত চলছিল। সম্প্রতি ফিরোজের অন্যত্র বদলির খবর পেয়ে ওই নারী বিয়ের জন্য চাপ দেন।…

আরও পড়ুন

শাকিল বাবু, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) ফোকলোর বিভাগের সহযোগী অধ্যাপক মো. বাকীবিল্লাহ (সাকার মুস্তাফা)-এর নিয়োগের বিষয়ে একটি চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। নিয়মবহির্ভূতভাবে বিজ্ঞপ্তি ছাড়া নিয়োগ পেয়ে দশ বছর ধরে ফোকলোর বিভাগে শিক্ষতা করছেন তিনি। মো. বাকীবিল্লাহ-এর নিয়োগপত্র বিশ্লেষণ করে দেখা যায়, গত ১৭ অক্টোবর ২০১৫ তারিখের একটি আবেদনের প্রেক্ষিতে এবং ২০ ডিসেম্বর ২০১৫ তারিখের নিয়োগ বাছাই কমিটির সুপারিশক্রমে তাকে ফোকলোর বিভাগের প্রভাষক (সহযোগী অধ্যাপক পদের বিপরীতে) পদে নিয়োগ দেওয়া হয়। অনুসন্ধানে দেখা গেছে, এই নিয়োগের পূর্বে সংশ্লিষ্ট পদের জন্য জাতীয় কোনো দৈনিকে বা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে কোনো আনুষ্ঠানিক নিয়োগ বিজ্ঞপ্তি (Circular) প্রকাশ করা হয়নি। সাধারণ…

আরও পড়ুন

ইমন সরকার, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলায় বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চু এবং হরিণ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী উপজেলা বিএনপির বহিষ্কৃত আহ্বায়ক মোর্শেদ আলমের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও বেসরকারি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত কয়েক দিন ধরে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি বাধা ও উত্তেজনা চলছিল। এর জেরে উপজেলার বিভিন্ন এলাকায় এর আগেও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে, যা রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় চরম আকার ধারণ করে। রোববার…

আরও পড়ুন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণ করবেন ৮১টি দেশি নিবন্ধিত সংস্থার মোট ৫৫ হাজার ৪৫৪ জন পর্যবেক্ষক। এছাড়া নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক থাকবেন প্রায় ৫০০ জন। আজ রাজধানীর হোটেল ওয়েস্টিনে কূটনৈতিক মিশনসমূহের প্রধান, বাংলাদেশস্থ জাতিসংঘের সংস্থাসমূহের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাগণের উপস্থিতিতে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। আজ সন্ধ্যায় ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ব্রিফিংয়ে আসন্ন নির্বাচনের বিভিন্ন পরিসংখ্যান তুলে ধরেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি জানান, ‘ত্রয়োদশ…

আরও পড়ুন

মোহাম্মদ ফজলুল করিম আঙ্গুর আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আটপাড়া উপজেলা জুড়ে ক্যাপ্টেন মোহাম্মদ এহসানুল হক (বিএ ১১৩৭৯) এর নেতৃত্বে আটপাড়া উপজেলা জুড়ে প্রতিদিন নিয়মিত টহল, বাজার নিয়ন্ত্রণ, রাত্রিকালিন চেক পোস্ট, অটো রিকশা নিয়ন্ত্রণ, মাদকের বিরুদ্ধে সচেতনতা, ভোটারদের মনে সাহস যোগানো, সুষ্ঠুভাবে ভোট প্রদান, শাম্তি শৃঙ্খলা রক্ষে গুরুত্বপূর্ণ স্থানে দ্বায়িত্বপূর্ণ এলাকায় সকল ভোট কেন্দ্রে নিয়মিত টহল পরিচালনা করতে সেনাবাহিনীর গাড়িবহরসহ টহল কার্যক্রম ও অন্যান্য নিরাপত্তা দায়িত্ব পালন করতে দেখা গেছে, যা জনসাধারণের মধ্যে স্বস্তি ফিরিয়েছে। সংশ্লিষ্ট ক্যাম্প সূত্রে জানা গেছে, নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত সেনাবাহিনী মাঠে থেকে আইনশৃঙ্খলা রক্ষা ও সার্বিক জননিরাপত্তা নিশ্চিত করবে। নির্বাচনকে…

আরও পড়ুন

ঝোপঝাড় ও বনজঙ্গল থেকে অস্ত্র উদ্ধারের পর এবার কালভার্টের পাশ থেকে একটি এয়ারগান উদ্ধার করেছে র‌্যাব। র‌্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল হবিগঞ্জে অভিযান চালিয়ে এয়ারগানটি উদ্ধার করে। রোববার (২৫ জানুয়ারি) ভোর আনুমানিক ৫টার দিকে হবিগঞ্জ সদর মডেল থানাধীন আমতলী এলাকার একটি কালভার্টের পাশ থেকে এয়ারগানটি উদ্ধার করা হয়। এ বিষয়ে র‌্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, উদ্ধারকৃত এয়ারগানটি জব্দ করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে হবিগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে।

আরও পড়ুন

সিলেট প্রতিনিধি: দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আট কর্মকর্তা-কর্মচারীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রোববার (২৫ জানুয়ারি) দুপুরে সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক মুনশী আব্দুল মজিদ তাদের কারাগারে প্রেরণের আদেশ দেন। দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোহাম্মদ শফিউল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। কারাগারে পাঠানো কর্মকর্তা-কর্মচারীরা হলেন- বিশ্ববিদ্যালয়ের প্রকিউরমেন্ট অফিসার আব্দুল মুনিম, সেকশন অফিসার রিঙ্কু দাস, চৌধুরী রুম্মান আহমেদ ও লোকমান আহমেদ, প্রশাসনিক কর্মকর্তা সুরঞ্জিত রঞ্জন তালুকদার, রবিউল আলম বকুল, মোহাম্মদ রাশেদুল ইসলাম এবং অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর রুহুল আমিন। এর আগে তারা আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের জামিন আবেদন…

আরও পড়ুন

সিলেট প্রতিনিধি: দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে সিলেটে কারিগরি ও উচ্চতর টেক্সটাইল শিক্ষার নতুন দিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে। ‘সিলেট টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ’ ও ‘সিলেট টেক্সটাইল ইনস্টিটিউট স্থাপন’ প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। রোববার (২৫ জানুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সংশোধনীসহ মোট ২৫টি গুরুত্বপূর্ণ প্রকল্প অনুমোদিত হয়। এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৪৫ হাজার ১৯১ কোটি টাকা। সভা শেষে সংবাদ ব্রিফিংয়ে পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ জানান, নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প…

আরও পড়ুন

জরুরি মেরামত ও সংস্কার কাজ, সঞ্চালন লাইন উন্নয়ন এবং গাছপালা ছাঁটাইয়ের জন্য সিলেট নগরের অর্ধশতাধিক এলাকায় সোমবার (২৬ জানুয়ারি) সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। রোববার (২৫ জানুয়ারি) সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ এর নির্বাহী প্রকৌশলীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৩৩ কেভি গোটাটিকর ও জগন্নাথপুর এবং ১১ কেভি বরইকান্দি, স্টেশন, কদমতলী, শিববাড়ী, লালাবাজার, কামারবাজার ও মাসুকগঞ্জ ফিডারের আওতাধীন নগরীর অন্তত ৬২টি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। বিদ্যুৎ বিভ্রাটের আওতায় থাকা এলাকাগুলোর মধ্যে রয়েছে— বরইকান্দি পলিটেকনিক ইনস্টিটিউট, সুনামপুর, কামুসনা, ধরাধরপুর, পুরান তেতলী, টেকনিক্যাল রোড,…

আরও পড়ুন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: হাওর, পাহাড় বেষ্টিত ও চা শিল্পাঞ্চল এলাকা মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গত দু’দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। তবে রোদের তীব্রতা থাকায় শীত তেমন একটা অনুভূতি হচ্ছে না। রবিবার (২৫শে জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এর আগে শনিবার (২৪শে জানুয়ারি) শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ ডিগ্রি সেলসিয়াস। শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণাগারের সিনিয়র পর্যবেক্ষক রাকিবুল জানান, রবিবার সকাল ৬টা ও ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১০ ডিগ্রি সেলসিয়াস বিরাজ করছে। তবে আরো কয়েক দিন তাপমাত্রা এরকমই…

আরও পড়ুন

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে  নিষিদ্ধ ঘোষিত আ’লীগের উপজেলা পর্যায়ের এক নেতাকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় হামলাকারীরা পুলিশের দুইটি মোটরসাইকেল ভাঙচুর করে।  রবিবার (২৫ জানুয়ারি) রাত নয়টার  দিকে গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের বাগদা বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যরা হলেন – গোবিন্দগঞ্জ থানার  উপ পুলিশ পরিদর্শক সেলিম রেজা ,মীর  কায়েস,ও মমিনুল ইসলাম। গোবিন্দগঞ্জ থানা  সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ (রবিবার) রাত সাড়ে আটটার দিকে বাগদা বাজার এলাকায় উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এবং কাটাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জোবায়ের হাসান শফিক মাহমুদ গোলাপকে গ্রেফতার করতে…

আরও পড়ুন

সাঘাটা, গাইবান্ধা: গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলার নির্দেশনা দিয়ে দুই প্রার্থীকে সতর্ক করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল কবীর। রোববার (২৫ জানুয়ারি) সকালে সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বিএনপির মনোনীত প্রার্থী ফারুক আলম সরকার এবং স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাদকে ডেকে নিয়ে বৈঠক করেন তিনি। বৈঠকে নির্বাচনী প্রচারণাকালে সৃষ্ট বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ে উভয় প্রার্থীর কাছে ব্যাখ্যা জানতে চান সহকারী রিটার্নিং কর্মকর্তা। এ সময় ভবিষ্যতে যেন কোনো ধরনের উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি না হয় এবং নির্বাচন আচরণবিধি কঠোরভাবে অনুসরণ করা হয় সে বিষয়ে দুই প্রার্থীই তাঁকে আশ্বস্ত করেন। বৈঠক শেষে…

আরও পড়ুন

রতিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সালন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার (২৪শে জানুয়ারি) মৌলভীবাজার জেলা প্রশাসকের নির্দেশনায় এবং কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসারের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে উপজেলার কটারকোনা ব্রিজের এক কিলোমিটারের ভেতর থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২টি ট্রলার, ৫টি বালু উত্তোলনের ড্রেজার মেশিন, ১টি টুলসহ বালতি ও ২টি ব্যাটারি জব্দ করা হয়। জব্দকৃত মালামাল হাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জিম্মায় প্রদান করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা চলমান থাকবে।

আরও পড়ুন

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পূর্ব শত্রুতার জেরে এক বিধবা নারীর বাড়িতে জোরপূর্বক প্রবেশ করে তাঁর দুই শিক্ষার্থী মেয়েকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গত সোমবার (১৯ জানুয়ারি) সকালে উপজেলার ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের ভাইদগাঁও গ্রামে। এ ঘটনায় আহত শিক্ষার্থীদের মা নাজমা খাতুন বাদী হয়ে একই গ্রামের আবুল কালাম মান্তু (৫৫) ও তাঁর দুই ছেলে নাঈম ইসলাম (২৬) এবং সিয়াম মিয়া (২৪)-এর বিরুদ্ধে ঈশ্বরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, ঘটনার দিন সকালে অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নাজমা খাতুনের বাড়িতে ঢুকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। এ সময় নাজমা খাতুন…

আরও পড়ুন

ইমন সরকার, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুদ্দিন আহমেদ বাচ্চু’র সমর্থনে ভালুকা পৌরসভার ২নং ওয়ার্ডে এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় অনুষ্ঠিত এ মিছিলে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। মিছিলটি ২নং ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ধানের শীষের পক্ষে নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা, যা স্থানীয় জনসাধারণের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে। মিছিলে নেতৃত্ব দেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব…

আরও পড়ুন

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোর জেলার অভয়নগর উপজেলায় সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে পরকীয়ার জেরে সাবেক স্ত্রীকে কুপিয়ে যখমের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। গতকাল শনিবার (২৪ জানুয়ারি ) সন্ধ্যা সাড়ে ৫টার সময় উপজেলার নওয়াপাড়া পৌরসভার শাহী মোড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত মূল অভিযুক্ত রহমত সরদারকে (২৫) আটক করে পুলিশে দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী । রহমত সরদার(২৫) খুলনা জেলার কয়রা উপজেলার বগা গ্রামের সাত্তার সরদারের ছেলে। তারা প্রায় ৩০ বছর ধরে নওয়াপাড়া শাহী মোড় রেল বস্তিতে থাকেন। আহত সাদিয়া আক্তার (২১) খুলনা জেলার একই উপজেলার উল্ল্যা গ্রামের শুকুর আলীর মেয়ে। তারা দীর্ঘদিন ধরে নওয়াপাড়া শাহী মোড় রেল বস্তিতে বসবাস…

আরও পড়ুন