দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার কায়সার কামালের জন্য ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে মাঠে নেমেছেন বীর মুক্তিযোদ্ধারা। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে পৌর শহরের হাট-বাজারে তারা ধানের শীষ প্রতীকের পক্ষে প্রচারণা চালান। প্রচারণাকালে সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার বলেন, জামায়াত মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে এবং বর্তমানেও নানা ষড়যন্ত্রে লিপ্ত থেকে স্বাধীনতাকে বিপন্ন করার চেষ্টা চালাচ্ছে। তাই স্বাধীনতাকে রক্ষা করার জন্য আজ আমরা মুক্তিযোদ্ধারা বের হয়েছি। এই চিরশত্রুকে আমরা কখনোই ভোট দেব না। আরেক বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ বলেন, স্বাধীনতার পক্ষের দল, স্বাধীনতাকে ধরে রাখতে হলে ধানের শীষ প্রতীকের…
Author: Niloy Roy
মনিরুজ্জামান খান গাইবান্ধা: গাইবান্ধা জেলা রেলওয়ে স্টেশন যাত্রীদের নিরাপত্তার স্বার্থে রেলওয়ের লোহার বাউন্ডারি (ফেনসিং) দেয় রেল কতৃপক্ষ। সেই বাউন্ডারি রাতের বেলায় কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় রেলওয়ের নিরাপত্তা কর্মীদের দায়িত্ব নিয়ে জনমনে প্রশ্ন জন্ম নিয়েছে। স্থানীয় লোকজন জানান, সোমবার রাতে গাইবান্ধা ১নং রেলগেটের সামান্য উত্তরে এবং রেল স্টেশনের প্রায় ২শ গজ দক্ষিণে গ্রিলের বাউন্ডারির (ফেনসিং) প্রায় ৬ ফিট কে বা কারা কেটে নিয়ে গেছে। রেলওয়ের নিয়মিত নিরাপত্তা বাহিনী থাকলেও তারা সঠিকভাবে দায়িত্ব পালন না করায় দুর্বৃত্তরা এ ঘটনা ঘটানোর সাহস পেয়েছে। রেলওয়ের বাউন্ডারি কেটে নেয়ায় অরক্ষিত হয়ে পড়েছে গাইবান্ধা রেলওয়ে স্টেশন। এরফলে যাত্রী ও চলাচলকারী সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েও…
কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধি: মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) সংসদীয় আসনে বরাবরই ভোটের ভাগ্য নির্ধারণ করেন চা-শ্রমিকরা। আগামী ১২ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনকে সামনে রেখে এখন প্রার্থীদের পদচারণায় মুখর দেশের এই চা-রাজধানী। বিশাল এই শ্রমজীবী জনগোষ্ঠীর ভোট যেদিকে যাবে, জয়ের পাল্লা সেদিকেই ভারী হবে—এমন সমীকরণ মাথায় রেখেই প্রার্থীরা এখন চষে বেড়াচ্ছেন বিভিন্ন চা-বাগান। মৌলভীবাজার-৪ আসনে মোট ভোটারের একটি বিশাল অংশ চা-শ্রমিক। এখানকার ফিনলে, ন্যাশনাল টি কোম্পানি (এনটিসি), ব্যক্তি মালিকানাধীন সহ বিভিন্ন ছোট-বড় বাগানে প্রায় লক্ষাধিক চা-শ্রমিক ও তাঁদের পরিবারের সদস্য ভোটার রয়েছেন। এই ভোটাররা সাধারণত দলবদ্ধভাবে ভোট দিয়ে থাকেন, যার ফলে প্রার্থীদের জয় পরাজয়ে তাদের ভোট গুরুত্বপূর্ণ। গত কয়েকদিন ধরে নির্বাচনী এলাকা ঘুরে দেখা গেছে, প্রার্থীরা সাধারণ…
গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় স্ত্রীকে পিটিয়ে হত্যার ঘটনার অভিযোগে শামিম আকন্দ (৩৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের উপস্থিত করা হয়। আদালতের সিএসআই শরিফ উদ্দিন জানান, বিচারক আবেদনের শুনানি শেষে তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে উপজেলার কোমরপুর এলাকা থেকে সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শামিম আকন্দ উপজেলার দরবস্ত ইউনিয়নের অভিরামপুর গ্রামের আব্দুল কদ্দুস ওরফে সাবু আকন্দের ছেলে বলে জানা যায় । স্থানীয়রা জানান, বগুড়া সদর উপজেলার বাদুড়তলা এলাকার শফিকুল ইসলাম আকন্দের মেয়ে শুপ্তার সঙ্গে শামিম আকন্দের (৩৮) বিয়ে হয়। দীর্ঘ বৈবাহিক জীবনে তাদের…
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ভোট গণনা করতে দেরি হবে, এই উছিলা দিয়ে যদি কেউ সুযোগ নিতে চায়, তবে তা প্রতিরোধ করতে হবে। তিনি বলেন, ‘নতুন গল্প শুনছি ইদানিং, এবার নাকি ভোট গণনায় অনেক বেশি সময় লাগবে’। তিনি বলেন, ‘এই দেশের মানুষ হয়তো গত একযুগ ভোট দিতে পারেনি। কিন্তু ভোট দেওয়ার যে অভিজ্ঞতা সেটা তাদের নেই তা নয়। ৯১ সালে তারা ভোট দিয়েছে। ৯৬ সালে ভোট দিয়েছে। ২০০১ সালে ভোট দিয়েছে। ভোট গণনা করতে কেমন সময় লাগে বাংলাদেশের মানুষের সে ধারণা রয়েছে’। যশোরে প্রথমবারের মতো রাজনৈতিক সফরে এসে নির্বাচনী জনসভায় আজ সোমবার তারেক রহমান এসব কথা বলেন।…
বিএনপির ৩ প্রার্থীর ধানের শীষ প্রতীকে ভোট করতে কোনো বাধা নেই বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ বিষয়ে আদেশ দেন। আদেশে বলা হয়, চট্টগ্রাম-৪ আসনের আসলাম চৌধুরী, চট্টগ্রাম-২ আসনের সারোয়ার আলমগীর, শেরপুর-২ আসনে বিএনপি প্রার্থী ফাহিম চৌধুরীর নির্বাচনে অংশ করতে বাধা নেই। তবে চলমান আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই আসনের ফলাফলের চূড়ান্ত প্রকাশ স্থগিত থাকবে বলে আদেশে বলা হয়েছে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অনুষ্ঠানে কেউ নির্বাচনী আচরণ বিধিমালা ভঙ্গ করলে তাকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। উপদেষ্টা আজ বিকেলে ময়মনসিংহ সিটি কর্পোরেশন সম্মেলন কক্ষে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬’ সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে ময়মনসিংহ বিভাগীয় প্রশাসন আয়োজিত আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ নির্দেশ প্রদান করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী ও অতিরিক্ত আইজিপি (ফিন্যান্স) মো. আকরাম হোসেন। এ মতবিনিময় সভায় স্বাগত বক্তৃতা করেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী।…
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ৪ দশমিক ১ মাত্রার একটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোর ৪টা ৩৬ মিনিটে এই ভূকম্পন আঘাত হানে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা ভোর ৫টায় এক বিজ্ঞপ্তিতে ভূমিকম্পের বিস্তারিত তথ্য নিশ্চিত করেছেন। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪.১, যা ‘মৃদু’ শ্রেণির ভূমিকম্প হিসেবে বিবেচিত। এর কেন্দ্রস্থল ছিল রাজধানী ঢাকা থেকে ১৭৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে সাতক্ষীরার কলারোয়া এলাকায়। ভূমিকম্পটির ভৌগোলিক অবস্থান ছিল ২২.৮৪ উত্তর অক্ষাংশ এবং ৮৯.০১ পূর্ব দ্রাঘিমাংশ। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্প বিজ্ঞান কেন্দ্র (ইএমএসসি) এবং ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, ভূপৃষ্ঠ থেকে এই ভূমিকম্পের কেন্দ্রস্থলের গভীরতা ছিল ১৫০ কিলোমিটার।…
ইমন সরকার, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ধানের শীষের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে সোমবার (২ জানুয়ারি) বিকেলে ময়মনসিংহের ভালুকা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে ব্যাপক লিফলেট বিতরণ ও গণসংযোগ কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিকেলজুড়ে পরিচালিত এই কর্মসূচিতে সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপি মনোনীত প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চু। এ সময় তিনি ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানান। কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হাতেম খান, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ খান…
মো:স্বপন মিয়া মধ্যনগর(সুনামগঞ্জ)প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগরে সেনাবাহিনীর বিশেষ টহল অভিযানে দুটি এয়ারগান ও বিপুল পরিমাণ এ্যামো উদ্ধার করেছে সেনাবাহিনীর একটি দল। এ ঘটনায় অস্ত্রের মালিকানার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। রোববার (০১ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে মধ্যনগর আর্মি ক্যাম্পের নেতৃত্বে পরিচালিত বিশেষ টহল অভিযানে উপজেলার সদর বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ঝুমকা ইলেকট্রনিক্সের গোডাউন থেকে মো. জাহাঙ্গীর আলম এবং একই দিন বিকেল আনুমানিক ৪টার দিকে প্রীতিম ইলেকট্রনিক্স ভবনের দ্বিতীয় তলার ৩ নম্বর কক্ষ থেকে মো. মিজানুর রহমান ফরহাদকে আটক করা হয়। সেনাবাহিনীর অভিযানে উদ্ধার করা হয় ভারতীয় নির্মিত এয়ারগান এনএক্স-২০০ মডেলের দুটি এবং ৯৬৫ রাউন্ড এ্যামো। আটককৃতরা হলেন মধ্যনগর…
স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে যশোরে অনুষ্ঠিত বিশাল জনসমূদ্রে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি রাজনৈতিক দল নিয়মিত মিথ্যা তথ্য ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করছে। তিনি দাবি করেন, সংশ্লিষ্ট দলটি নারী বিদ্বেষী বক্তব্যের দায় এড়াতে ‘অ্যাকাউন্ট হ্যাক’ হওয়ার অজুহাত দিয়েছে, যা বিশেষজ্ঞরা নাকচ করেছেন। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে যশোর সদর উপজেলার উপশহর কলেজ মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।তারেক রহমান বলেন, ইসলাম ধর্মেও নারীর কর্মজীবী ভূমিকার স্বীকৃতি রয়েছে। তিনি হযরত খাদিজা (রা.) ও হযরত আয়েশা (রা.)-এর উদাহরণ তুলে ধরে বলেন, ইতিহাসে নারীরা ব্যবসা, সেবাশুশ্রূষা ও সামাজিক দায়িত্বে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার বক্তব্য অনুযায়ী,…
নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতা: নাগরপুর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী দুয়াজানী কলেজপাড়া প্রিমিয়াম ব্যাটমিন্টন টুর্নামেন্ট–২০২৬ খ্রিস্টাব্দের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি ২০২৬) রাত্রে কলেজপাড়া ঈদগাহ মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টটির শুভ উদ্বোধন করেন উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি অধ্যাপক মো. আব্দুস সালাম। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, যুব সমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত ক্রীড়া চর্চা শরীর ও মন—দুটোকেই সুস্থ রাখে। তিনি এমন আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান এবং টুর্নামেন্টের সার্বিক সফলতা কামনা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুয়াজানী কলেজপাড়া ছাত্র কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. এম. এ. মান্নান। এ সময় উপস্থিত ছিলেন নাগরপুর বাজার মৎস্য কল্যাণ…
গাইবান্ধা প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-২ (সদর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান বাবুর ‘ধানের শীষ’ প্রতীকের সমর্থনে বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ দলিল লেখক সমিতি এই মিছিলের আয়োজন করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর আগে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও জেলা কমিটির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মল্লিক। মিছিলে দলিল লেখক, সহকারী এবং সাধারণ ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সমাবেশে মোস্তাফিজুর রহমান মল্লিক বলেন, “বিগত সময়গুলোতে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, এবার…
মশিউর রহমান, জামালপুর : জামালপুরের সরিষাবাড়ীতে সুস্থ্য বিনোদন নিশ্চিত করতে বিএনপির সাবেক মহাসচিব প্রয়াত ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের স্বরণে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ২ ফেব্রুয়ারী) বিকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের পোগলদিঘা কলেজ মাঠে যুবদল নেতা মাসুদ রানার পৃষ্ঠপোষকতায় তারাকান্দি বন্ধু একাদশ এ টুর্নামেন্টের আয়োজন করে। ফাইনালে টুর্নামেন্ট কিংস ইলেভেন তারাকান্দি ও পোগলদিঘা কলেজ একাদশ এতে অংশ নেয়। এতে ৫ উইকেটে পোগলদিঘা কলেজকে হারিয়ে চ্যাম্পিয়ন হন কিংস ইলেভেন। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোর্শেদ আলম তালুকদার। এতে উপস্থিত ছিলেন, ইউনিয়ন যুবদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও খেলায় প্রধান পৃষ্ঠপোষক মাসুদ রানা, উপজেলা সেচ্ছাসেবক…
মনিরুজ্জামান খান গাইবান্ধা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা – ৩ (পলাশবাড়ী – সাদুল্লাপুর) আসনে বিএনপির প্রার্থী ডা. ময়নুল হাসান সাদিক জনসমর্থনে মিছিল শোডাউন উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ ফেব্রুয়ারি) পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়ন বিএনপি কৃষকদলের সভাপতি আজিজল হকের উদ্দ্যোগে এই শোডাউন মিছিল উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ডা. ময়নুল হাসান সাদিক। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি, সেক্রেটারি,উপজেলা ছাত্রদলের নেতাকর্মী ও ইউনিয়ন বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে বলেন, এখানে যারা উপস্থিত হয়েছেন শুধু আপনারা না, আপনাদের আত্মীয়-স্বজন যারা আছে সবাইকে বলবেন যেন ডা. ময়নুল হাসান সাদিক ধানের শীষে…
নিজস্ব প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ সন্তান আরাফাত রহমান কোকোর স্মৃতিতে প্রতিষ্ঠিত ‘আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ’-এর কেন্দ্রীয় কার্যকরী কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. এস এম সাইদুল হক। রোববার (২৫ জানুয়ারি) সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ও দপ্তর সম্পাদক মো. সামসুদ্দিন ভূঁইয়া স্বাক্ষরিত এক অভিনন্দন পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সংগঠনটির সভাপতি নাজিম উদ্দিন আলম ও সাধারণ সম্পাদক শামীমুর রহমান শামীম এর নির্দেশক্রমে ডা. এস এম সাইদুল হককে এই দায়িত্ব প্রদান করা হয়েছে। নতুন দায়িত্ব প্রসঙ্গে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ডা: এস এম সাইদুল হকের নেতৃত্ব ও অভিজ্ঞতা আগামী দিনে আরাফাত রহমান…
এম এইচ রনি,নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে একটি চাঁদাবাজ চক্রের সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মো. মামুন শেখ ওরফে জঙ্গী মামুন ওরফে ভাইরাল মামুন (২৫)। তিনি সদর উপজেলার ইটাখোলা মাস্টারপাড়া এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, গত ২৫ জানুয়ারি বিকাল আনুমানিক ৪টার দিকে নীলফামারী সদর উপজেলার পৌরসভার বড় মাঠের পূর্ব পাশে এক দম্পতির ওপর চাঁদাবাজি ও নির্যাতনের ঘটনা ঘটে। অভিযোগকারী তাপস রায় (২২) তার স্ত্রী আশা রায় (১৯)-এর সঙ্গে বসে গল্প করছিলেন। এ সময় মামুনসহ কয়েকজন তাদের ঘিরে ধরে অবৈধভাবে আটক করে ৫ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা তাপস…
মোঃ ইসতিয়াক আহম্মদ আসিফ, গোবিপ্রবি প্রতিনিধি: প্রেসিডেন্ট রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জনের লক্ষ্যে ১৫০ কিলোমিটার পরিভ্রমণ শুরু করেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) তিন রোভারসহ মোট চারজন রোভার স্কাউট। তাঁরা গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেইন গেট থেকে পায়ে হেঁটে যাত্রা করে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র, পটুয়াখালী হয়ে কুয়াকাটায় পৌঁছাবেন। আজ শনিবার (৩১ জানুয়ারি) ভোর ৬টা ৩০ মিনিটে পরিভ্রমণ শুরু হয়। এই পরিভ্রমণে অংশগ্রহণ করছেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী। তাঁরা হলেন—ইংরেজি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রোভার ইমরান বিশ্বাস ও রোভার অশোক হালদার, ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রোভার তরিকুল ইসলাম এবং সরকারি মুকসুদপুর কলেজের শিক্ষার্থী রোভার…
শাকিল বাবু, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের আয়োজনে সাত দিনব্যাপী ‘১০ম বার্ষিক নাট্যোৎসব ২০২৬’ শুরু হয়েছে। সোমবার (০২ ফেব্রুয়ারী) দুপুরে নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের জিয়া হায়দার ল্যাব (পুরাতন কলা ভবন)-এর সামনে নাট্যোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নাট্যোৎসবের উদ্বোধন করেন। প্রধান অতিথি তাঁর উদ্বোধনী বক্তব্যে বলেন, ‘নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের শিক্ষার্থীরা সমাজের যেকোন বিচ্ছিন্ন জনগোষ্ঠীকে একত্রিত করার সক্ষমতা অর্জন করেছে। সাহিত্য, নাটক, সিনেমা এগুলো হলো সমাজের দর্পণ। সমাজের সকল ধরণের প্রয়োজনীয় বিষয়গুলো সহজ ও আকর্ষণীয়ভাবে তুলে ধরা হয় নাটকের মাধ্যমে।…
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন খোকন (৫৭) ইন্তেকাল করেছেন। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর একটার দিকে নির্বাচনী কাজে বাড়ি থেকে বের হওয়ার সময় ঈশ্বরগঞ্জ পৌরসভার দত্তপাড়া গ্রামের নিজ বাড়িতে হঠাৎ স্ট্রোক করে তিনি মৃত্যুবরণ করেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার পিতা মরহুম বাবর আলী। রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় থাকা আব্দুল্লাহ আল মামুন খোকন ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন। পরবর্তীতে তিনি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন। উপজেলা বিএনপির আহ্বায়ক এবং ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) সংসদীয় আসনে…
