Author: Niloy Roy

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ রাতে মিয়ানমারের মিনবু উপকূলে রিখটার স্কেলে ৫.৯ মাত্রার একটি মাঝারি ভূমিকম্প আঘাত হেনেছে। আবহাওয়া অধিদপ্তরের বুলেটিনে বলা হয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ২০.৪৬ উত্তর অক্ষাংশ এবং ৯৩.৯৫ পূর্ব দ্রাঘিমাংশে, যা ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন কেন্দ্র থেকে প্রায় ৫২১ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত। আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানিয়েছে, স্থানীয় সময় রাত ৯:৩৪ মিনিটে ভূমিকম্প ঘটে এবং এটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল।

আরও পড়ুন

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: ভোলার চরফ্যাশনে রাতের আঁধারে রহস্যজনকভাবে উধাও হয়ে গেছে একটি সরকারি খাদ্য গুদামের পরিত্যক্ত পাকা ভবন। দুর্বৃত্তরা বেকু মেশিন ব্যবহার করে পুরো ঘরটি ভেঙে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে চরফ্যাশন উপজেলার মুখার বান্দা বাজার এলাকায় অবস্থিত খাদ্য অধিদপ্তরের একটি পরিত্যক্ত ভবনে। স্থানীয়দের ভাষ্য, শুক্রবার বিকালেও ভবনটি স্বাভাবিক অবস্থায় ছিল। কিন্তু পরদিন সকালে বাজারে এসে তারা দেখতে পান, পুরো পাকা ঘরটি গায়েব। দেয়াল, রড, কাঠামো—কিছুই অবশিষ্ট নেই। একাধিক এলাকাবাসী জানান, খাদ্য অধিদপ্তরের নতুন গুদাম নির্মাণের পর পুরনো ভবনটি পরিত্যক্ত অবস্থায় ছিল। তবে রাতের আঁধারে এভাবে সরকারি স্থাপনা ভেঙে নিয়ে যাওয়া উদ্বেগজনক।…

আরও পড়ুন

শাকিল বাবু, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আন্তঃ বিভাগ (ছাত্র) এবং আন্তঃ অনুষদ (ছাত্রী) ভলিবল প্রতিযোগিতা-২০২৬ শেষ হলো। মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারী) বিকালে নতুন প্রশাসনিক ভবন সংলগ্ল ছোট খেলার মাঠে এই প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় পপুলেশন সায়েন্স বিভাগ ২-১ সেটে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগকে এবং কলা অনুষদ ২-১ সেটে চারুকলা অনুষদকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতার ফাইনাল খেলা উপভোগ করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে…

আরও পড়ুন

জামালপুর প্রতিনিধিঃ জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের বিএনপি প্রার্থী ফরিদুল কবীর তালুকদার শামীমের বিরুদ্ধে প্রভাবশালী আওয়ামী লীগ নেতাদের নিয়ে প্রচারণা ও জামায়াত প্রার্থীর লোকজনকে হুমকির অভিযোগ করা হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে সরিষাবাড়ী পৌরসভার আরামনগর বাজারস্থ মণ্ডল মোড়ে ১১ দলীয় জোট প্রার্থীর নির্বাচনি কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়। জামায়াতে ইসলামী মনোনীত ১১ দলীয় জোট প্রার্থী অ্যাড. আব্দুল আওয়াল এতে লিখিত বক্তব্য রাখেন। সংবাদ সম্মেলনে তিনি জানান, উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী সদস্য ফতেহ লোহানী, পিংনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, সহসভাপতি ও সাবেক চেয়ারম্যান ছানোয়ার হোসেন ছানা, পোগলদিঘা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান সামস…

আরও পড়ুন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা সীমান্তবর্তী এলাকা থেকে উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ও অবৈধ অস্ত্র উদ্ধার করেছে বিজিবি। সোমবার (২রা ফেব্রুয়ারি) মধ্যেরাতে উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের তারাদরম এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এসব বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়। উদ্ধারকৃত বিস্ফোরক ও অস্ত্রের মধ্যে রয়েছে- ২৪টি পাওয়ারজেল নাইনটি উচ্চক্ষমতাসম্পন্ন (ভারতের এসবিএল এনার্জি লিমিটেড, ভারতের নাগপুরে প্রস্তুতকৃত) বিস্ফোরক, ২৩টি ডিটোনেটর, ১৫ মিটার ডিটোনেটর কর্ড এবং ৩টি পাইপ গান। বিজিবি জানায়, সোমবার আনুমানিক রাত সোয়া ১২টার দিকে বড়লেখা উপজেলার নিউ পাল্লাথল বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ১৩৭৫/এম-এর কাছ দিয়ে কয়েকজন দুষ্কৃতিকারী বিস্ফোরক ও অস্ত্রসহ…

আরও পড়ুন

তিমির বনিক,মৌলভীবাজার জেলা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রস্তুতির চূড়ান্ত ধাপে ব্যালট পেপার বিতরণ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। গত দুই দিনে (গতকাল ও আজ) প্রথম ও দ্বিতীয় দফার অংশ হিসেবে মৌলভীবাজারসহ দেশের মোট ২১টি জেলায় ব্যালট পেপার পৌঁছে দেওয়া হয়েছে। এর মধ্যে গতকাল সোমবার (২রা ফেব্রুয়ারি) কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মৌলভীবাজার জেলায় এসে পৌঁছায় ভোটের লড়াইয়ের মূল এই উপকরণ। মৌলভীবাজারে পৌঁছালো গতকাল: স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, গতকাল সোমবার আইনশৃঙ্খলা বাহিনির কড়া পাহারায় ঢাকা থেকে বিশেষ কাভার্ড ভ্যানে করে ব্যালট পেপার মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে এসে পৌঁছায়। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে…

আরও পড়ুন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মৌলভীবাজার জেলা শাখা কর্তৃক আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী মৌলভীবাজার-৩ আসনের এম নাসের রহমানের পক্ষে গনযোগাযোগ করেন সদর উপজেলার শেরপুর বাজার,সরকার বাজার,গোরারাই বাজার সহ আশপাশের এলাকাগুলো। সোমবার ২রা ফেব্রুয়ারি দুপুর থেকে রাত পর্যন্ত ধানের শীষের লিফলেট বিতরণ করার হয়। গনসংযোগে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ আহাদ। অন‍্যান‍্যেদের মধ‍্যে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্মবৃন্দ নজরুল ইসলাম, নুরুল ইসলাম,আমিরুল ইসলাম সাহেদ,আব্দুল মুমিন,লিটন মিয়া,শহীদ আহমেদ,মৌলভীবাজার পৌর সদস্য সচিব সাইফুল ইসলাম সুহেল,জেলা সদস্য শেখ জুয়েল,সেজিম আহমেদ,সজলু তালুকদার, মহসিন মিয়া,শেখ মহসিন,শেখ সিরাজ,শেপু মিয়া,সাদিক আহমেদ,মুন্না আহমেদ ,কুতুব আহমেদ, হৃদয় আহমেদ,রুমান আহমেদ।

আরও পড়ুন

গাইবান্ধা প্রতিনিধি: কাঁধে ঝোলানো হ্যান্ডমাইক, হাতে পুরাতন একটি সাইকেল—এই সামান্য সঙ্গী নিয়েই নির্বাচনী মাঠে চষে বেড়াচ্ছেন স্বতন্ত্র এমপি প্রার্থী মো. আজিজার রহমান বিএসসি। নেই কোনো কর্মী-সমর্থক, নেই পরিবারের কাউকে সঙ্গে পাওয়া যায়। সবকিছু একাই সামলে দিন-রাত প্রচারণায় ব্যস্ত তিনি। ঢেঁকি প্রতীক নিয়ে ভোট চেয়ে গ্রামের পর গ্রাম ঘুরে বেড়াচ্ছেন। গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের খোড়া বকস গ্রামের মৃত রজ্জব মন্ডলের ছেলে আজিজার রহমান পেশায় স্থানীয় দড়ি জামালপুর রোকেয়া সামাদ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে হেভিওয়েটদের সঙ্গে লড়ছেন তিনি। তথ্য নিয়ে জানা যায়, আজিজারের নিজস্ব কোনো মোটরসাইকেল নেই। আছে শুধু একটি…

আরও পড়ুন

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধায় ASSET প্রকল্পের আওতায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চাকরির মেলা অনুষ্ঠিত হয়েছে।৩ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ৯টা থেকে গাইবান্ধা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়। মেলায় দেশের খ্যাতনামা ১৫টি চাকরিদাতা প্রতিষ্ঠান অংশ নেয়। ফলে শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীদের জন্য মেলাটি কর্মসংস্থানের গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করে। মেলার আনুষ্ঠানিক উদ্বোধনের আগে “ভবিষ্যৎ কর্মসংস্থান পথ রচনায় শিল্পকারখানার ভূমিকা” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গাইবান্ধা 0সরকারি টেকনিক্যাল কলেজের ইলেকট্রিক্যাল বিভাগের ইন্সট্রাক্টর মাহমুদুল হক কাজল। প্রবন্ধে তিনি দেশীয় শিল্পকারখানার বিস্তার, দক্ষ জনশক্তির চাহিদা, প্রযুক্তিভিত্তিক শিক্ষা ও কর্মমুখী প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাইবান্ধা…

আরও পড়ুন

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি- নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সীমান্ত এলাকায় বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি’র) অভিযানে মালিকবিহীন অবস্থায় ৭৩ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে। মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল বারী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে রাত সাড়ে ৮টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩১ বিজিবির অধীন বারমারী বিওপি’র ৭ সদস্যের একটি বিশেষ টহল দল অভিযান চালায়। সীমান্তের মেইন পিলার ১১৬৩/৩ এস থেকে আনুমানিক ৩৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দুর্গাপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের উত্তর বারমারী নামক এলাকায় অভিযান চালিয়ে…

আরও পড়ুন

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার কায়সার কামালের জন্য ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে মাঠে নেমেছেন বীর মুক্তিযোদ্ধারা। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে পৌর শহরের হাট-বাজারে তারা ধানের শীষ প্রতীকের পক্ষে প্রচারণা চালান। প্রচারণাকালে সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার বলেন, জামায়াত মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে এবং বর্তমানেও নানা ষড়যন্ত্রে লিপ্ত থেকে স্বাধীনতাকে বিপন্ন করার চেষ্টা চালাচ্ছে। তাই স্বাধীনতাকে রক্ষা করার জন্য আজ আমরা মুক্তিযোদ্ধারা বের হয়েছি। এই চিরশত্রুকে আমরা কখনোই ভোট দেব না। আরেক বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ বলেন, স্বাধীনতার পক্ষের দল, স্বাধীনতাকে ধরে রাখতে হলে ধানের শীষ প্রতীকের…

আরও পড়ুন

মনিরুজ্জামান খান গাইবান্ধা: গাইবান্ধা জেলা রেলওয়ে স্টেশন যাত্রীদের নিরাপত্তার স্বার্থে রেলওয়ের লোহার বাউন্ডারি (ফেনসিং) দেয় রেল কতৃপক্ষ। সেই বাউন্ডারি রাতের বেলায় কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় রেলওয়ের নিরাপত্তা কর্মীদের দায়িত্ব নিয়ে জনমনে প্রশ্ন জন্ম নিয়েছে। স্থানীয় লোকজন জানান, সোমবার রাতে গাইবান্ধা ১নং রেলগেটের সামান্য উত্তরে এবং রেল স্টেশনের প্রায় ২শ গজ দক্ষিণে গ্রিলের বাউন্ডারির (ফেনসিং) প্রায় ৬ ফিট কে বা কারা কেটে নিয়ে গেছে। রেলওয়ের নিয়মিত নিরাপত্তা বাহিনী থাকলেও তারা সঠিকভাবে দায়িত্ব পালন না করায় দুর্বৃত্তরা এ ঘটনা ঘটানোর সাহস পেয়েছে। রেলওয়ের বাউন্ডারি কেটে নেয়ায় অরক্ষিত হয়ে পড়েছে গাইবান্ধা রেলওয়ে স্টেশন। এরফলে যাত্রী ও চলাচলকারী সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েও…

আরও পড়ুন

কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধি: মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) সংসদীয় আসনে বরাবরই ভোটের ভাগ্য নির্ধারণ করেন চা-শ্রমিকরা। আগামী ১২ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনকে সামনে রেখে এখন প্রার্থীদের পদচারণায় মুখর দেশের এই চা-রাজধানী। বিশাল এই শ্রমজীবী জনগোষ্ঠীর ভোট যেদিকে যাবে, জয়ের পাল্লা সেদিকেই ভারী হবে—এমন সমীকরণ মাথায় রেখেই প্রার্থীরা এখন চষে বেড়াচ্ছেন বিভিন্ন চা-বাগান। মৌলভীবাজার-৪ আসনে মোট ভোটারের একটি বিশাল অংশ চা-শ্রমিক। এখানকার ফিনলে, ন্যাশনাল টি কোম্পানি (এনটিসি), ব্যক্তি মালিকানাধীন সহ বিভিন্ন ছোট-বড় বাগানে প্রায় লক্ষাধিক চা-শ্রমিক ও তাঁদের পরিবারের সদস্য ভোটার রয়েছেন। এই ভোটাররা সাধারণত দলবদ্ধভাবে ভোট দিয়ে থাকেন, যার ফলে প্রার্থীদের জয় পরাজয়ে তাদের ভোট গুরুত্বপূর্ণ। গত কয়েকদিন ধরে নির্বাচনী এলাকা ঘুরে দেখা গেছে, প্রার্থীরা সাধারণ…

আরও পড়ুন

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় স্ত্রীকে পিটিয়ে হত্যার ঘটনার অভিযোগে শামিম আকন্দ (৩৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের উপস্থিত করা হয়। আদালতের সিএসআই শরিফ উদ্দিন জানান, বিচারক আবেদনের শুনানি শেষে তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে উপজেলার কোমরপুর এলাকা থেকে সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শামিম আকন্দ উপজেলার দরবস্ত ইউনিয়নের অভিরামপুর গ্রামের আব্দুল কদ্দুস ওরফে সাবু আকন্দের ছেলে বলে জানা যায় ।  স্থানীয়রা জানান, বগুড়া সদর উপজেলার বাদুড়তলা এলাকার শফিকুল ইসলাম আকন্দের মেয়ে শুপ্তার সঙ্গে শামিম আকন্দের (৩৮) বিয়ে হয়। দীর্ঘ বৈবাহিক জীবনে তাদের…

আরও পড়ুন

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ভোট গণনা করতে দেরি হবে, এই উছিলা দিয়ে যদি কেউ সুযোগ নিতে চায়, তবে তা প্রতিরোধ করতে হবে। তিনি বলেন, ‘নতুন গল্প শুনছি ইদানিং, এবার নাকি ভোট গণনায় অনেক বেশি সময় লাগবে’। তিনি বলেন, ‘এই দেশের মানুষ হয়তো গত একযুগ ভোট দিতে পারেনি। কিন্তু ভোট দেওয়ার যে অভিজ্ঞতা সেটা তাদের নেই তা নয়। ৯১ সালে তারা ভোট দিয়েছে। ৯৬ সালে ভোট দিয়েছে। ২০০১ সালে ভোট দিয়েছে। ভোট গণনা করতে কেমন সময় লাগে বাংলাদেশের মানুষের সে ধারণা রয়েছে’। যশোরে প্রথমবারের মতো রাজনৈতিক সফরে এসে নির্বাচনী জনসভায় আজ সোমবার তারেক রহমান এসব কথা বলেন।…

আরও পড়ুন

বিএনপির ৩ প্রার্থীর ধানের শীষ প্রতীকে ভোট করতে কোনো বাধা নেই বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ বিষয়ে আদেশ দেন। আদেশে বলা হয়, চট্টগ্রাম-৪ আসনের আসলাম চৌধুরী, চট্টগ্রাম-২ আসনের সারোয়ার আলমগীর, শেরপুর-২ আসনে বিএনপি প্রার্থী ফাহিম চৌধুরীর নির্বাচনে অংশ করতে বাধা নেই। তবে চলমান আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই আসনের ফলাফলের চূড়ান্ত প্রকাশ স্থগিত থাকবে বলে আদেশে বলা হয়েছে।

আরও পড়ুন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অনুষ্ঠানে কেউ নির্বাচনী আচরণ বিধিমালা ভঙ্গ করলে তাকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। উপদেষ্টা আজ বিকেলে ময়মনসিংহ সিটি কর্পোরেশন সম্মেলন কক্ষে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬’ সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে ময়মনসিংহ বিভাগীয় প্রশাসন আয়োজিত আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ নির্দেশ প্রদান করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী ও অতিরিক্ত আইজিপি (ফিন্যান্স) মো. আকরাম হোসেন। এ মতবিনিময় সভায় স্বাগত বক্তৃতা করেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী।…

আরও পড়ুন

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ৪ দশমিক ১ মাত্রার একটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোর ৪টা ৩৬ মিনিটে এই ভূকম্পন আঘাত হানে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা ভোর ৫টায় এক বিজ্ঞপ্তিতে ভূমিকম্পের বিস্তারিত তথ্য নিশ্চিত করেছেন। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪.১, যা ‘মৃদু’ শ্রেণির ভূমিকম্প হিসেবে বিবেচিত। এর কেন্দ্রস্থল ছিল রাজধানী ঢাকা থেকে ১৭৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে সাতক্ষীরার কলারোয়া এলাকায়। ভূমিকম্পটির ভৌগোলিক অবস্থান ছিল ২২.৮৪ উত্তর অক্ষাংশ এবং ৮৯.০১ পূর্ব দ্রাঘিমাংশ। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্প বিজ্ঞান কেন্দ্র (ইএমএসসি) এবং ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, ভূপৃষ্ঠ থেকে এই ভূমিকম্পের কেন্দ্রস্থলের গভীরতা ছিল ১৫০ কিলোমিটার।…

আরও পড়ুন

ইমন সরকার, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ধানের শীষের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে সোমবার (২ জানুয়ারি) বিকেলে ময়মনসিংহের ভালুকা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে ব্যাপক লিফলেট বিতরণ ও গণসংযোগ কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিকেলজুড়ে পরিচালিত এই কর্মসূচিতে সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপি মনোনীত প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চু। এ সময় তিনি ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানান। কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হাতেম খান, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ খান…

আরও পড়ুন

মো:স্বপন মিয়া মধ্যনগর(সুনামগঞ্জ)প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগরে সেনাবাহিনীর বিশেষ টহল অভিযানে দুটি এয়ারগান ও বিপুল পরিমাণ এ্যামো উদ্ধার করেছে সেনাবাহিনীর একটি দল। এ ঘটনায় অস্ত্রের মালিকানার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। রোববার (০১ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে মধ্যনগর আর্মি ক্যাম্পের নেতৃত্বে পরিচালিত বিশেষ টহল অভিযানে উপজেলার সদর বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ঝুমকা ইলেকট্রনিক্সের গোডাউন থেকে মো. জাহাঙ্গীর আলম এবং একই দিন বিকেল আনুমানিক ৪টার দিকে প্রীতিম ইলেকট্রনিক্স ভবনের দ্বিতীয় তলার ৩ নম্বর কক্ষ থেকে মো. মিজানুর রহমান ফরহাদকে আটক করা হয়। সেনাবাহিনীর অভিযানে উদ্ধার করা হয় ভারতীয় নির্মিত এয়ারগান এনএক্স-২০০ মডেলের দুটি এবং ৯৬৫ রাউন্ড এ্যামো। আটককৃতরা হলেন মধ্যনগর…

আরও পড়ুন