গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় স্ত্রীকে পিটিয়ে হত্যার ঘটনার অভিযোগে শামিম আকন্দ (৩৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের উপস্থিত করা হয়। আদালতের সিএসআই শরিফ উদ্দিন জানান, বিচারক আবেদনের শুনানি শেষে তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে উপজেলার কোমরপুর এলাকা থেকে সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শামিম আকন্দ উপজেলার দরবস্ত ইউনিয়নের অভিরামপুর গ্রামের আব্দুল কদ্দুস ওরফে সাবু আকন্দের ছেলে বলে জানা যায় ।  স্থানীয়রা জানান, বগুড়া সদর উপজেলার বাদুড়তলা এলাকার শফিকুল ইসলাম আকন্দের মেয়ে শুপ্তার সঙ্গে শামিম আকন্দের (৩৮) বিয়ে হয়। দীর্ঘ বৈবাহিক জীবনে তাদের সংসারে কোন সন্তানাদি না হওয়ায় শামিম প্রায়ই তার স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করতো। এ নিয়ে দুই পরিবারের লোক জনের মধ্যে বেশ কয়েকবার শালিস বৈঠক হয়। এত কিছুর পরেও সকল নির্যাতন মুখ বুঝে সয্য করে শুপ্তা স্বামীর সংসার করে আসছিল।

একপর্যায়ে সামান্য বিষয় নিয়ে সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে শামিম তার পিতা কদ্দুস (৭০) ও তার বোন সান্তনা বেগম (৪৫) মিলে শুপ্তাকে বেদম মারপিট করলে সে জ্ঞান হারিয়ে ফেলে। পরে আহত শুপ্তাকে অটোভ্যান যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার সময় পথের মধ্যে সে মারা যায়। এ বিষয়ে নিহতের বাবা শফিকুল ইসলাম আকন্দ বাদী হয়ে শামিম ও তারা বাবা এবং বোনকে আসামি করে সোমবার সন্ধ্যায় থানায় একটি মামলা দায়ের করেন। 

মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই আক্তার জানান, মামলাবন্দী তিনজনের মধ্যে শামিমকে রাতে কোমরপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আজ সকালে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে নিহতের পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version