রবিবার, সেপ্টেম্বর ২৭

ব্রাজিলের সাথে দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা ফ্রেমওয়ার্কের আওতায় দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

নিউইয়র্কে জাতিসংঘ অধিবেশনের ফাঁকে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো লুইজ ইয়েকার ভিয়েইরার সঙ্গে এক বৈঠকে তিনি এ বিষয়ে আলোচনা করেন।

আজ শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শুক্রবার বিকেলে অনুষ্ঠিত এই বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যকার ক্রমবর্ধমান সম্পর্ক ও এর গতিশীলতায় সন্তোষ প্রকাশ করেন।

এ সময় তারা দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক অংশীদারিত্বের অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেন।

বৈঠকে তারা নিয়মিত উচ্চপর্যায়ের সফর বিনিময় এবং উভয় দেশের জনগণ ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে শক্তিশালী যোগাযোগ গড়ে তোলার গুরুত্বের ওপর বিশেষ জোর দেন।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version