বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ রাতে মিয়ানমারের মিনবু উপকূলে রিখটার স্কেলে ৫.৯ মাত্রার একটি মাঝারি ভূমিকম্প আঘাত হেনেছে।

আবহাওয়া অধিদপ্তরের বুলেটিনে বলা হয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ২০.৪৬ উত্তর অক্ষাংশ এবং ৯৩.৯৫ পূর্ব দ্রাঘিমাংশে, যা ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন কেন্দ্র থেকে প্রায় ৫২১ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত।

আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানিয়েছে, স্থানীয় সময় রাত ৯:৩৪ মিনিটে ভূমিকম্প ঘটে এবং এটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version