দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি-

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সীমান্ত এলাকায় বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি’র) অভিযানে মালিকবিহীন অবস্থায় ৭৩ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে। মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল বারী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে রাত সাড়ে ৮টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩১ বিজিবির অধীন বারমারী বিওপি’র ৭ সদস্যের একটি বিশেষ টহল দল অভিযান চালায়।

সীমান্তের মেইন পিলার ১১৬৩/৩ এস থেকে আনুমানিক ৩৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দুর্গাপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের উত্তর বারমারী নামক এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় এসব ভারতীয় মদ জব্দ করা হয়।

জব্দকৃত মদের মধ্যে রয়েছে ভারতীয় রয়্যাল স্ট্যাগ ২৫ বোতল এবং কিংফিশার ৪৮ বোতল। বিজিবির অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল বারী জানান, জব্দকৃত মদগুলো নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়া হবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version