কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কমিশনের (ইসি) পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দের পর থেকে মুহূর্তেই পাল্টে গেছে মৌলভীবাজার-৪(শ্রীমঙ্গল-কমলগঞ্জ) সংসদীয় আসনের নির্বাচনী চিত্র। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে কাঙ্ক্ষিত প্রতীক হাতে পাওয়ায় পর থেকেই প্রচারণার উৎসবে মেতেছেন প্রার্থীরা। “কাঙ্ক্ষিত” প্রতীক নিয়ে প্রার্থীরা এখন ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে,দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। প্রতীক বরাদ্দের পর থেকেই নির্বাচনী এলাকাগুলোতে শুরু হয়েছে মাইকিং। প্রার্থীদের ছবি ও প্রতীক সংবলিত সাদা-কালো লিফলেটসহ কর্মী-সমর্থকদের নিয়ে প্রার্থীরা গণসংযোগে সাতসকালেই নেমে পড়ছেন,গণসংযোগ করছেন গভীর রাত পর্যন্ত। পাড়া-মহল্লার চায়ের দোকান থেকে শুরু করে সবখানেই এখন আলোচনার মূল বিষয় ‘কার প্রতীক কী’ এবং ‘কেমন চলছে প্রচারণা’আর কেইবা এমপি হবেন এ আসনে। সকাল থেকে…
Author: Niloy Roy
ইমন সরকার, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা পৌরসভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতীক ধানের শীষের পক্ষে দিনভর ব্যাপক নির্বাচনী প্রচারণা, গণসংযোগ, উঠান বৈঠক এবং সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেছেন দলীয় নেতাকর্মীরা। শনিবার (৩১ জানুয়ারি) দুপুর থেকে শুরু হয়ে রাত পর্যন্ত ভালুকা পৌরসভার ৭নং ওয়ার্ডের বিভিন্ন পাড়া ও মহল্লায় ধারাবাহিকভাবে এই নির্বাচনী কর্মসূচি পরিচালিত হয়। প্রচারণাকালে নেতাকর্মীরা সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন, ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের বার্তা পৌঁছে দেন। এ সময় উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চু। তাঁর সঙ্গে আরও ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য…
স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোর জেলার ঝিকরগাছা উপজেলার একটি কলাবাগান থেকে মোটর ভ্যানচালক পারভেজ হোসেনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে শ্রীরামপুর–আঙ্গারপাড়া মাঠ এলাকা থেকে কীর্তিপুরের বাসিন্দা পারভেজ হোসেনের মরদেহ উদ্ধার করা হয়। পারভেজ হোসেন পেশায় মোটরভ্যান চালক ছিলেন। তিনি শারীরিকভাবে কিছুটা প্রতিবন্ধী ছিলেন বলে জানা গেছে। পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, তাকে হত্যা করে তার মোটরভ্যানটি ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। পরিবারের সদস্যরা জানান, গত বৃহস্পতিবার বিকেলে ভাড়াচালিত মোটরভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন পারভেজ হোসেন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। শুক্রবার সকালে শ্রীরামপুর আঙ্গারপাড়া মাঠের একটি কলাবাগানে ঘাস কাটতে…
গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলায় যৌথবাহীনির অভিযানে দেশীয় অস্ত্রসহ এক বিএনপি নেতাকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী । বৃহস্পতিবার ( ৩০ জানুয়ারি) রাতে ফুলছড়ি উপজেলার বালাশীঘাট এলাকার রসুলপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আটক ব্যক্তি হলেন মিলন মিয়া (৪৪)। তিনি কঞ্চিপাড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি। তাঁর পিতা মৃত মেছের উদ্দিন সরকার। তাঁর বাড়ি কঞ্চিপাড়া ইউনিয়নের দক্ষিণ রসুলপুর গ্রামে বলে জানায় পুলিশ । গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর সদস্যরা মিলন মিয়ার নিজ বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় তাঁকে আটক করা হয় এবং তাঁর হেফাজত থেকে ৪টি রাম দা, একটি চাইনিজ কুড়াল ও একটি বড় ছুরি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রগুলো জব্দ…
সোহাগ ইসলাম নীলফামারী: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে পরিচালিত এক জনমত জরিপে জাতীয় পার্টি (জাপা) মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য সিদ্দিকুল আলম এগিয়ে রয়েছেন বলে জানা গেছে। জনমত জরিপে অংশ নেওয়া ভোটারদের একটি বড় অংশ জানিয়েছেন, সিদ্দিকুল আলম পূর্বে সংসদ সদস্য নির্বাচিত হলেও তৎকালীন রাজনৈতিক বাস্তবতা ও নানা সীমাবদ্ধতার কারণে প্রত্যাশিত উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের পর্যাপ্ত সুযোগ পাননি। তবে তার সংসদ সদস্যত্বের সময়ে সৈয়দপুর ও কিশোরগঞ্জ এলাকায় গঞ্জভিত্তিক আধা পাকা রাস্তা নির্মাণসহ যোগাযোগ ব্যবস্থার বিভিন্ন উন্নয়ন কাজ সম্পন্ন হয়। পাশাপাশি এলাকার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসায় অবকাঠামোগত উন্নয়নসহ শিক্ষা সংশ্লিষ্ট একাধিক কাজ বাস্তবায়িত হওয়ায় স্থানীয় ভোটারদের…
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনা দুর্গাপুরে বিজিবির অভিযানে সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ভারতীয় তৈরি অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত পৌনে ১০টার দিকে নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল তৌহিদুল বারী এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের জামতলা এলাকায় এ অভিযান পরিচালিত হয়। প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩১ বিজিবি’র অধীনস্থ বিজয়পুর বিওপি’র (বর্ডার অবজারবেশন পোস্ট) একটি টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে। সীমান্ত মেইন পিলার ১১৫১/৪ এস হতে আনুমানিক ৬০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জামতলা নামক এলাকায় অভিযান চালিয়ে…
দেশের ব্যবসা-বাণিজ্য সহজীকরণ ও রপ্তানি বৃদ্ধি করতে নতুন আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ এর খসড়া অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। আজ বৃহস্পতিবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের বৈঠকের সিদ্ধান্তগুলো জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, দেশের রপ্তানি সক্ষমতা অনেকাংশে নির্ভর করে আমদানি নীতি কতটা কার্যকরভাবে প্রণীত হচ্ছে, যাতে রপ্তানিমুখী কার্যক্রমকে উৎসাহ ও সহায়তা দেওয়া যায়। শফিকুল আলম বলেন, ‘অনেকে লক্ষ করেন, আমদানি নীতি এমনভাবে প্রণয়ন করা প্রয়োজন যাতে রপ্তানিযোগ্য পণ্য ও প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় কাঁচামাল দেশে আনা যায়, স্থানীয়ভাবে প্রক্রিয়াজাত…
ইমন সরকার, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলায় জাতীয় পার্টির তিন শতাধিক নেতা-কর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদান করেছেন। বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় ভালুকা পাইলট স্কুল সংলগ্ন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও উপজেলা বিএনপির আহ্বায়ক ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর ব্যক্তিগত কার্যালয়ে এ যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় ফুলের তোড়া দিয়ে জাতীয় পার্টি থেকে বিএনপিতে যোগদানের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। জেলা জাতীয় পার্টির সদস্য আবু জাফর ও এ বি সিদ্দিক এবং ভালুকা উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ফজলুল হকের নেতৃত্বে বিপুলসংখ্যক নেতা-কর্মী বিএনপিতে যোগ দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ভালুকা উপজেলা বিএনপির…
মো:স্বপন মিয়া মধ্যনগর(সুনামগঞ্জ)প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগরে কাবিখা, কাবিটা ও টিআর প্রকল্প বাস্তবায়নে অনিয়ম ও উৎকোচ আদায়ের অভিযোগ উঠেছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. মিজানুর রহমানের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, প্রকল্পের কাজ যথাযথভাবে সম্পন্ন হলেও বিল উত্তোলনের সময় তিনি প্রতি লাখ টাকার বিপরীতে ১৫ হাজার টাকা উৎকোচ দাবি করেন। এ টাকা না দিলে বিলের ফাইলে স্বাক্ষর না করে বিভিন্ন অজুহাতে গড়িমসি করা হয়। ভুক্তভোগী একাধিক প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) সদস্য জানান, পিআইও ১০ শতাংশ ভ্যাট ও ৫ শতাংশ আয়কর পরিশোধের অজুহাত দেখিয়ে কৌশলে এই অর্থ আদায় করেন। কোনো পিআইসি উৎকোচ দিতে অস্বীকৃতি জানালে ‘কাজে ত্রুটি রয়েছে’ এমন অভিযোগ তুলে বিল আটকে রেখে…
গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধায় সরকারি গুদাম থেকে উত্তোলন করা সরকারি ভর্তুকির ইউরিয়া সার অবৈধভাবে পাচারের সময় একটি ট্রাকসহ ২০০ বস্তা সার জব্দ করেছে স্থানীয় জনতা,বিষয়টি সাংবাদিকদের জানালে তারা কৃষি বিভাগ ও প্রশাসন কে অবগত করে। কতৃপক্ষ এসে ট্রাকের চালক মিন্টু মণ্ডলকে (৪০) আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত ৯টার দিকে সদর উপজেলার ব্রিজ রোডের কদমতলা এলাকায় ট্রাকটি আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর আলম বাবু। অভিযানে সদর উপজেলা কৃষি অফিসার এবং সদর থানা পুলিশের…
গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা-৫ (সাঘাটা) আসনে নির্বাচনী প্রচারণার মধ্যেই একাধিক ঘটনায় স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাদের কর্মী ও সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠেছে। গত তিন দিনে তার কর্মীদের ১৪টি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার পাশাপাশি একাধিক কর্মী আহত হয়েছেন। বুধবার (২৮ জানুয়ারি) দিবাগত রাতে সাঘাটা উপজেলার কচুয়া বাজার এলাকায় নিশাদের কর্মী নুরুজ্জামান সরদারের বাড়িতে ঢুকে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা ৩টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে। এর আগে একই দিন সন্ধ্যায় ভন্নতের বাজারে নিশাদের কর্মী আবু শাহী ও অন্যরা প্রচারণা শেষে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন। তাদের মারধরের পর ব্যবহৃত মোটরসাইকেলটি ভাঙচুর করে পুড়িয়ে দেয়া হয়। আহতদের স্থানীয়দের সহযোগিতায় সাঘাটা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে গত…
আরিফুল ইসলাম রনক, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর বদলগাছী উপজেলায় ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খনন ও কৃষিজমির টপসয়েল কাটার অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, দিনের আলো এড়িয়ে গভীর রাত থেকে ভোর পর্যন্ত বিভিন্ন এলাকায় মাটি কেটে ইটভাটায় সরবরাহ করা হচ্ছে। কাগজে–কলমে আইন থাকলেও বাস্তবে এর কার্যকর প্রয়োগ দেখা যাচ্ছে না বলে দাবি এলাকাবাসীর। স্থানীয় সূত্রে জানা যায়, কেউ কেউ পুরোনো পুকুর সংস্কারের আড়ালে, আবার কেউ সরাসরি ফসলি জমিতে পুকুর খনন করে মাটি বিক্রি করছেন। ইউনিয়ন ভূমি অফিসের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও এসব কার্যক্রম বন্ধ হচ্ছে না বলে অভিযোগ রয়েছে। এর আগে ভাতশাইল গ্রামে ফসলি জমিকে পুকুর দেখিয়ে মাটি কাটার চেষ্টা হলে ইউনিয়ন ভূমি অফিস…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা হাজিপুর রাজাপুর এলাকায় মনু নদীর চর কেটে ও নদী খননের বালু অবৈধভাবে উত্তোলন ও বিক্রির অভিযোগ উঠেছে। এই অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাটিয়াজুড়ি সুন্দরপুর গ্রামের মেসার্স রাহি ট্রেডার্স-এর স্বত্বাধিকারী নাজমুন নাহার লিপি। প্রতিষ্ঠানটি বালু মহাল ইজারা লাইসেন্স নং ১/১৪২৭ এর আওতায় বালু উত্তোলনের অনুমতি পেলেও নির্ধারিত সীমানার বাইরে গিয়ে নদীর চর কেটে বালু উত্তোলন করছে বলে স্থানীয়দের অভিযোগ। বর্তমানে পৃথিমপাশা হাজিপুর রাজাপুর সেতুর সংযোগ সড়কের প্রায় ৭.৫ কিলোমিটার সড়ক নির্মাণ প্রকল্পের কাজ চলমান রয়েছে। অভিযোগ রয়েছে, এই প্রকল্পে অবৈধভাবে মনু নদীর চর কেটে ও নদী খননের সরকারি বালু ব্যবহার করে রাস্তার…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া পৌর শহরে একটি পাগলা কুকুরের কামড়ে শিশু, কিশোর, যুবক, নারী ও বৃদ্ধসহ অন্তত ৫২ জন পথচারী আহত হয়েছেন। বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে পৌর শহরের বিভিন্ন এলাকায় এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৪৩ জন পুরুষ, ৭ জন নারী ও ২ জন শিশু রয়েছেন। আহত সবাই কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করেছেন। বুধবার সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাকির হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে সরকারি জলাতঙ্ক প্রতিরোধের ভ্যাকসিনের সংকট রয়েছে। ফলে অনেক আহতকে নিজ খরচে বাইরে থেকে ভ্যাকসিন কিনে আনতে হচ্ছে। ভুক্তভোগীরা জানান, পৌর…
মেহেদি হাসান রনি,নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীর হাজীগঞ্জে সরকারি খাস জমি অবৈধভাবে দখল, বিক্রি এবং নির্মাণের তদন্তে শেষে উচ্ছেদ করা হবে বলে জানিয়েছে প্রশাসন। জয়ন্ত রায় (পিতা: ব্রোথনাথ রায়) ২১ ডিসেম্বর ২০২৫ হাজীগঞ্জ বাজারে সরকারি খাস জমি অবৈধভাবে দখল করে পাকাঘর নির্মাণ শুরু করেন। বিষয়টি গোড়গ্রাম ইউপি প্রশাসক মো: আলমগীর হোসেনের নির্দেশে ২২ ডিসেম্বর ইউপি সদস্য লালবাবু পরিদর্শন করেন। এ সময় তার বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ ওঠে। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে পুলিশ সুপারের নির্দেশে পুলিশ নির্মাণ কাজ বন্ধ করে। ৩০ ডিসেম্বর ভূমি অফিস উচ্ছেদ অভিযান পরিচালনা করলেও এখনো জয়ন্ত রায়ের দখলেই রয়েছে। উল্লেখযোগ্য, জয়ন্ত রায় চার বছর আগে একই এলাকায় সরকারি…
জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের উদ্যোগে তিন দিনব্যাপী ভ্রাম্যমান বইমেলা শুরু হয়েছে। বুধবার দুপুরে আরডিএম মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাসনিমুজ্জামান মেলা উদ্বোধন করেন। এসময় বক্তব্য রাখেন একাডেমিক সুপারভাইজার এটিএম রুহুল আমিন বেগ, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক কবি-সাংবাদিক জাকারিয়া জাহাঙ্গীর, আরডিএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রজব আলী ও বিশ্বসাহিত্য কেন্দ্রের ইউনিট ইনচার্জ অমিত চক্রবর্তী। মেলায় দেশি-বিদেশি বিভিন্ন বইয়ের সমাহার হয়েছে। এতে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত হয়। আগামী শুক্রবার পর্যন্ত প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৮.৩০টা বইমেলা চলবে। প্রতিদিন সন্ধ্যায় থাকবে কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জ-১ (তাহিরপুর-জামালগঞ্জ-ধর্মপাশা-মধ্যনগর) এই চার উপজেলা নিয়ে গঠিত নির্বাচনী এলাকা। জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী মাওলানা তোফায়েল আহমদ খাঁন। আজ বেলা ৩টায় সুনামগঞ্জ জামায়াতে ইসলামীর কার্যালয়ে সুনামগঞ্জ-১ আসনের প্রার্থী মাওলানা তোফায়েল আহমদ খান সংবাদ সম্মেলন করেন। এ সময় তিনি বলেন-একটি চক্র আমাদের সুনামগঞ্জ-১ আসন নিয়ে ষড়যন্ত্র করছে। জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নির্দেশনা নিয়েই মাঠে কাজ করছি। গ্রামে গ্রামে গিয়ে মানুষের কাছে শতভাগ যাওয়ার চেষ্টা করছি। বিভ্রান্ত চড়িয়ে লাভ হবে না। জামায়াতে ইসলামী কোন দিন টেন্ডারবাজি, চাঁদাবাজির সাথে সম্পৃক্ত ছিল না, ভবিষৎতেও থাকবে না। তাই জামায়াতে ইসলামকে এই আসন থেকে ঠেকানো যাবে না। এই আসনকে স্থানীয় পরিস্থিতি পর্যবেক্ষনের মধ্য দিয়ে উম্মুক্ত রাখা…
সিলেট-ম্যানচেস্টার রুটে বিমানের সরাসরি ফ্লাইট চালু না রাখলে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষনা করা হবে হুশিয়ারি দিয়েছেন বৃটেনের প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দ। মঙ্গলবার সিলেটে ‘মার্চ ফর বিমান’ কর্মসূচি পালন শেষে বিমান অফিসের সামনে আয়োজিত সমাবেশে তারা এ হুশিয়ারি দেন। এ সময় তারা বলেন; যদি ফ্লাইট বন্ধ করা হয় তাহলে রেমিটেন্স স্ট্রাইক, বিমান বর্জনের মতো কর্মসূচি দেওয়া হবে। এসময় তারা প্রবাসীদের নিয়ে বিমান কর্তৃপক্ষের ছিনিমিনি খেলা বন্ধ করার আহবান জানান তারা। মঙ্গলবার (২৭ শে জানুয়ারি) ইউকে এনআরবি সোসাইটি ও ইউকে বাংলাদেশি হেরিটেজ কাউন্সিলর’র ফোরামের উদ্যোগে দুপুর ১২ টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মজুমদারীস্থ বিমান অফিসের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন বৃটেনের শতাধিক প্রবাসী।…
ইমন সরকার, ভালুকা (ময়মনসিংহ), প্রতিনিধি: ময়মনসিংহে অনুষ্ঠিত বিএনপির নির্বাচনী জনসভা শেষে মঙ্গলবার গাজীপুরে ফেরার পথে এক ব্যতিক্রমধর্মী ও আবেগঘন মুহূর্তের সাক্ষী হলো রাজপথ। ময়মনসিংহের ভালুকা উপজেলার সিডস্টোর এলাকায় হঠাৎ থেমে যায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের গাড়িবহর কারণ, এক তরুণীর অদম্য আকুলতা। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, দূর থেকে প্রিয় নেতার এক ঝলক দেখার অপূর্ণ বাসনা পূরণ করতে সাহসী পদক্ষেপ নেন ওই তরুণী। তিনি সরাসরি বাসের সামনে এসে তারেক রহমানের সঙ্গে কথা বলার আকুতি জানান। পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে স্বয়ং তারেক রহমান বাসের দরজা খুলে তরুণীর সঙ্গে কথা বলেন। সেই মুহূর্তে…
ইমন সরকার, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: দীর্ঘ ২২ বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের ময়মনসিংহ আগমনকে ঘিরে জেলার ভালুকা উপজেলায় সৃষ্টি হয় উৎসবমুখর ও আবেগঘন পরিবেশ। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের ভালুকা পৌর বাসস্ট্যান্ড এলাকায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের পক্ষ থেকে তাকে দেওয়া হয় উষ্ণ অভ্যর্থনা। সকাল থেকেই মহাসড়কের দু’পাশে ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা হাতে অবস্থান নেন বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ। দীর্ঘ প্রতীক্ষার পর তারেক রহমানের গাড়িবহর এলাকায় প্রবেশ করলে জনতার উচ্ছ্বাসে মুহূর্তেই মুখর হয়ে ওঠে পুরো এলাকা। এসময় তারেক রহমান গাড়ি থেকে হাত নেড়ে উপস্থিত জনতার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।…
