দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি :

নেত্রকোনা দুর্গাপুরে বিজিবির অভিযানে সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ভারতীয় তৈরি অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত পৌনে ১০টার দিকে নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল তৌহিদুল বারী এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের জামতলা এলাকায় এ অভিযান পরিচালিত হয়। প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩১ বিজিবি’র অধীনস্থ বিজয়পুর বিওপি’র (বর্ডার অবজারবেশন পোস্ট) একটি টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে।

সীমান্ত মেইন পিলার ১১৫১/৪ এস হতে আনুমানিক ৬০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জামতলা নামক এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় তৈরি অস্ত্র উদ্ধার করা হয়।

এ অভিযানে উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ২টি ভারতীয় তৈরি ছুরি, ২টি চাপাতি, ১টি বল্লম, ২টি দা, ১টি চাইনিজ কুড়াল, ১টি ক্রিজ এবং ১ বোতল মদ।

বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল তৌহিদুল বারী জানান, উদ্ধারকৃত অস্ত্র ও মাদকদ্রব্য বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে নেত্রকোনা জেলার দুর্গাপুর থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্তে চোরাচালান রোধ এবং অবৈধ অস্ত্র উদ্ধারে বিজিবি’র এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version