বৃহস্পতিবার, অক্টোবর ২২

মশিউর রহমান, জামালপুর :

জামালপুরের সরিষাবাড়ীতে  সুস্থ্য বিনোদন নিশ্চিত করতে বিএনপির সাবেক মহাসচিব প্রয়াত ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের স্বরণে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।  সোমবার ( ২ ফেব্রুয়ারী) বিকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের পোগলদিঘা কলেজ মাঠে যুবদল নেতা মাসুদ রানার পৃষ্ঠপোষকতায় তারাকান্দি বন্ধু একাদশ এ টুর্নামেন্টের আয়োজন করে।

ফাইনালে টুর্নামেন্ট কিংস ইলেভেন তারাকান্দি ও পোগলদিঘা কলেজ একাদশ এতে অংশ নেয়।  এতে ৫ উইকেটে পোগলদিঘা কলেজকে হারিয়ে চ্যাম্পিয়ন হন কিংস ইলেভেন। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন  উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোর্শেদ আলম তালুকদার। 

এতে উপস্থিত ছিলেন, ইউনিয়ন যুবদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও খেলায় প্রধান পৃষ্ঠপোষক  মাসুদ রানা, উপজেলা সেচ্ছাসেবক দলের সহ সভাপতি আবু বকর সিদ্দিক খসরু,ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সোলাইমান হোসেন, সদস্য লাল মিয়া, বন্ধু একাদশের রিয়াদ হাসান অন্তর, ইউনিয়ন ছাত্রদলের নেতা রুবেল হাসান প্রমুখ।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version